সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভাসাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তরদেবহাটায় ইছামতীর পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনশরৎ এলো — নাসির খলিলআশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে : প্রশাসনের কঠোর পদক্ষেপএসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থীমাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিনদুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রাম

পর্ন দেখতে গিয়ে লিঙ্গ কর্তন!

ভিন্ন স্বাদের সংবাদ: বিকৃত যৌনসুখ পেতে গিয়ে হাসপাতালে ঠাঁই হল ভাইসানু শ্রীসানাও নামক এক থাই যুবকের (৩০)। মঙ্গলবার রাতে নিজ ফ্ল্যাটে বসে পর্নোগ্রাফি দেখছিলেন। কোনও এক বন্ধুর থেকে সংগ্রহ করেছিলেন সেই ভিডিওটি। তা দেখতে দেখতেই উত্তেজিত হয়ে পড়েন। একসময় রান্নাঘর থেকে ছুরি এনে পুরুষাঙ্গে ঘষতে থাকেন। এতে পুরুষাঙ্গ কেটে পুরো বিছানা রক্তে ভেসে যায়।

পরিস্থিতি বেগতিক দেখে জরুরি নম্বরে ফোন করেন যুবক। স্বাস্থ্যকর্মীরা জানান, সম্পূর্ণ নগ্ন অবস্থায় যুবককে উদ্ধার করা হয়। প্রথমে কোনওভাবেই সহযোগিতা করছিলেন না তিনি। কীভাবে এমন কাণ্ড ঘটল, কিছুতেই সে বিষয়ে কিছু জানাতে চাইছিলেন না। পরে বিপদ বুঝে সত্যিটা বলেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের খেট নং চক জেলায় এ ঘটনা ঘটেছে। ওই জেলার চারতলার একটি ফ্ল্যাটে থাকেন ওই যুবক। কোন বন্ধুর মাধ্যমে যুবকের কাছে ওই বিকৃত যৌনতার ভিডিও এল, তা খতিয়ে দেখা হচ্ছে। যুবকের অবস্থা আপাতত স্থিতিশীল। তবে মানসিক পরিস্থিতির কথা মাথায় রেখে এখনও হাসপাতাল থেকে ছাড়া হয়নি তাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমার যা কিছু, সবই সালমানের : জ্যাকুলিন ফার্নান্দেজ

বিনোদন ডেস্ক: জ্যাকুলিনের কথায় এখনো স্বপ্নের ঘোর কাটিয়ে উঠতে পারেনি বলিউড। স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে যে এবার ব্যাপারটা যা আশা করা হয়েছিল, পরিণত হয়েছে তার চেয়ে ঢের বেশি জটিল!

কেন না, ক্যাটরিনা কাইফ সামনে থাকলে তো জ্যাকুলিন ফার্নান্দেজকে মোটে পাত্তা দেন না সালমান খান! না থাকলে জ্যাকুলিনকে নিয়ে দিন ভর বাইকে করে ঘোরাঘুরি, আরও কত কী! এমনকি, পার্টিতেও পরস্পরের সঙ্গে প্রায় যেন জুড়ে থাকেন তারা!

অন্তত সে রকমটাই সম্প্রতি দেখেছে বলিউড! নয় নয় করে টানা সপ্তাহ দুয়েকের প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে রেমো ডি সুজার নতুন ছবি ‘রেস ৩’-এর ট্রেলার! কিন্তু সেই ট্রেলার মুক্তির পর এক সাংবাদিক সম্মেলনে প্রযোজক রমেশ তৌরানির বাড়ির পার্টিতে উপস্থিত হলেন সালমান খান আর জ্যাকুলিন।

সেই পার্টিতে ‘রেস-৩’ ছবির পুরো কাস্টই হাজির ছিলেন পার্টিতে। অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ, শাকিব সালিম- বাদ যাননি কেউই! খোদ পরিচালক রেমো তো ছিলেনই!

এবং সেই পার্টিতে ঢুকার মুখেই যখন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হলো জ্যাকুলিনকে, নায়িকা তার উক্তিতে তৈরি করে দিলেন বিতর্কের আবহ। সাফ জানালেন, তিনি সালমানের কাছে কী ভীষণভাবেই না ঋণী!

‘আমার যা কিছু, সবই তো সালমানের! জানেন, ‘কিক’ ছবির পর একটা দিনও আমায় বসে থাকতে হয়নি! প্রত্যেকটা দিন কাজ করছি! এমন একটা জীবনই আমার স্বপ্ন ছিল! সালমানের জন্য সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা শিবিরে প্রতিদিন জন্ম নিচ্ছে ৬০ শিশু

ন্যাশনাল ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে এসে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গারা গত ৯ মাসে ১৬ হাজারের বেশি শিশুর জন্ম দিয়েছে। সে হিসেবে গড়ে প্রতিদিন জন্ম নিয়েছে ৬০ শিশু। বুধবারবার জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বলেন, ‘প্রতিদিন প্রায় ৬০টি শিশু তাদের বাড়ি থেকে বহু দূরে হতাশাজনক পরিস্থিতিতে প্রথমবারের মতো শ্বাস নিচ্ছে। এসব শিশুর মায়েরা এখানে এসেছে বাস্তুচ্যুত হয়ে, সহিংসতা আর আতঙ্ক পেছনে ফেলে, তাদের অনেকে হয়েছেন ধর্ষণের শিকার।’

গত বছরের আগস্টে রাখাইন রাজ্যে সহিংসতা শুরু হলে অসংখ্য নারী ও কিশোরী ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার হন। যৌন সহিংসতার শিকার হয়ে কক্সবাজার শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া এসব নারী ও শিশুদের বিশেষ ধরনের সহযোগিতা দরকার বলে মনে করে এই সংস্থাটি।

যৌন সহিংসতার ফলে প্রকৃত মোট কতজন শিশু জন্ম নিয়েছে এবং ভবিষ্যতে নেবে- তা আসলে বলা মুশকিল। তবে এটা গুরুত্বপূর্ণ যে, প্রতিটি নবজাতক শিশু, শিশুর মা এবং অন্তঃসত্ত্বা নারীদের সব ধরনের সাহায্য ও সহযোগিতা দরকার বলে বেগবেদার জানান।

ইউনিসেফ আরও জানায়, শরণার্থী শিবিরে জন্ম নেয়া মাত্র ৩০০০ শিশু (প্রতি পাঁচজনে একজন) স্বাস্থ্য সুবিধা পেয়েছে। এ ছাড়া আনুমানিক শতকরা ১৮ জন স্বাস্থ্যকেন্দ্রে তাদের শিশু জন্ম দিয়েছেন।

সংবাদ সংস্থা রয়টার্স বলছে, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য চলতি বছর অন্তত ৯৫ কোটি ১০ লাখ ডলার প্রয়োজন জানিয়ে গত মার্চে সাহায্যের আবেদন জানিয়েছিল জাতিসংঘ। কিন্তু এটি তহবিলের ২০ শতাংশেরও কম।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, রোহ্ঙ্গিা ক্যাম্পে ১৮ হাজার ৩০০ জন অন্তঃসত্ত্বা নারীকে চিহ্নিত করা গেছে। সব মিলিয়ে অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা ২৫ হাজারের মতো হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রজ্ঞাপন ছাড়াই প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ : টিআইবি

ন্যাশনাল ডেস্ক: প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রায় সাড়ে চার বছর পার হয়েছে এইচএম এরশাদের। তবে এ পদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত পার্লামেন্ট ওয়াচ নামে সংসদ বিষয়ে এক ‘গবেষণাপত্রে’ এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, এরশাদের নিয়োগ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন নেই। কিন্তু বিশেষ দূত হিসেবে এরশাদের পেছনে রাষ্ট্রের প্রতিমাসে গড়ে ব্যয় হচ্ছে পাঁচ লাখ টাকা। এরশাদের পেছনে এ অর্থ ব্যয় কতটুকু যথার্থ তা তার নিজেরও বলা দরকার, জনগণকেও সরকারের জানানো উচিত। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতির সংসদে উপস্থিতি ও অনুপস্থিতির হারও জানায় প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন উপস্থাপন করে রিসার্চ অ্যান্ড পলিসি পরিচালক মোহাম্মাদ রফিকুল হাসান বলেন, বিশেষ দূত হিসেবে দায়িত্বের কোনো সরকারি গেজেট প্রকাশ বা দাফতরিক কোনো নির্দেশ পাওয়া যায়নি। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী আধুনিক মুসলিম গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি এবং দেশের শিক্ষা, সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা ও ঐহিত্য বিশ্বদরবারে পৌঁছে দেয়া, মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানির বাজার প্রসারে ভূমিকা পালন তার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এসবে তার কোনো ভূমিকা নেই।

সংসদের বিগত এক থেকে ১৮তম অধিবেশনের ৩২৭ কার্যদিবসের মধ্যে মাত্র ৭৯ দিন উপস্থিত ছিলেন তিনি। এ সময়ের মধ্যে তিনি চীন, ভারত, মালেশিয়া, সিঙ্গাপুর, ভুটানসহ বিভিন্ন দেশ ভ্রমণ করলেও বিশেষ দূত হিসেবে যাননি। অথচ তার পেছনে প্রটোকল, বিশেষ ভাতা (মন্ত্রী পদমর্যাদা সমতুল্য) ও অন্যান্য খাত বাবদ মাসে গড়ে পাঁচ লাখ টাকা ব্যয় হচ্ছে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এটা বে-আইনি কিনা তা আমরা বলতে পারব না। যদি তার নিয়োগের প্রজ্ঞাপন হয়ে থাকে তাহলে দুর্নীতি বলা যাবে না। কিন্তু তার নিয়োগের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা এ বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেছি। তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুনির্দিষ্ট কোনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হয়নি। সরকারি কোনো নির্দেশনাও নেই। তবে তার দায়িত্বের মধ্যে একটা কথা বলা হয়েছিল যে, তিনি দেশের ভাবমূর্তি বিদেশে তুলে ধরবেন। কিন্তু তিনি ব্যক্তিগত সফরে বিদেশ গেছেন। রাষ্ট্রীয় কোনো সফরে তাকে দেখা যায়নি বা কোনো তথ্যও নেই।

তিনি বলেন, এরশাদের পেছনে যে পাঁচ লাখ টাকা খরচ হচ্ছে এটা কতটুকু যথার্থ তা তার নিজেরও বলা দরকার। জনগণকেও সরকারের জানানো উচিত।

টিআইবি গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১৪তম অধিবেশন থেকে ১৮তম অধিবেশন পর্যন্ত একটি প্রতিবেদন উপস্থাপন করেন। সংসদকে অধিকতর কার্যকর করার জন্য ১৪টি সুপারিশও দিয়েছে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন নিয়ে কাজ করা আন্তর্জাতিক এ প্রতিষ্ঠানটি।

এ সময় আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা সুলতানা কামাল, নির্বাহী ব্যবস্থাপনা উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, জুলিয়েট রোজেটি প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভালো কিছু প্রচার করলে কৃতার্থ থাকি : প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক: সরকারের অর্জনগুলো জনগণের মাঝে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অাহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে নেগেটিভ কথাবার্তা বেশি প্রচার করা হয়। কারো কাছে দয়া দাক্ষিণ্য চাই না। দেশের জন্য যদি ভালো কিছু করে থাকি সেটুকু ভালোভাবে পত্রপত্রিকায় বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা হলে কৃতার্থ থাকি।

বৃহস্পতিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) অায়োজিত প্রতিনিধি সম্মেলন-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭২ সালের ১৬ জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিক ইউনিয়নের সম্মেলন উদ্বোধন করতে প্রেস ক্লাবে এসেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ‘গণতন্ত্রের একটা নীতিমালা অাছে। সাংবাদিকতারও একটা নীতিমালা অাছে।’ এ দুটো মনে রাখলে অামরা অনেক সমস্যা সমাধান করতে পারব।

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ভোট চুরিতে এক্সপার্ট, মানুষ খুনে এক্সপার্ট, দুর্নীতিতে এক্সপার্ট, তারা (বিএনপি) অাবার গণতন্ত্রের কথা বলেন। যারা বলেন পদ্মাসেতু জোড়া তালির সেতু, সাবমেরিন পানিতে ডুবে যায়, স্যাটেলাইট সম্পর্কে যেসব মন্তব্য করেছে তারা কিভাবে দেশের উন্নয়ন করবে?

শেখ হাসিনা বলেন, ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটচুরি করে ক্ষমতায় থেকে খুব বড়াই করছিল তৃতীয়বার প্রধানমন্ত্রী হলো। কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে জনগণ; তারা তাদের (জনগণ) ভোটচুরি মেনে নেয়নি। যার ফলে তিনি (খালেদা জিয়া) পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

তিনি আরও বলেন, আমরা উন্নত হয়েছি, উন্নয়নশীল দেশ হয়েছি, আজ স্যাটেলাইট পাঠিয়ে বাংলাদেশকে অন্য মর্যাদায় নিয়ে গিয়েছি। মাত্র ৯ বছরে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি করেছি, তা আর কেউ পারেনি। মানুষ এখন স্বস্তিতে, শান্তিতে আছে। দু’বেলা খাবার পাচ্ছে। মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগ ও দেশের জনগণের মধ্যেই হারানো মা-বাবা-ভাইয়ের স্নেহ পেয়েছি বলেই আমার একটাই লক্ষ্য, দেশের মানুষের জীবনমান উন্নত করা।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে মানুষের কল্যাণে। মানুষ যেন ভালো থাকে, মানুষ যেন দুমুঠো খেয়েপরে ভালোভাবে বাঁচতে পারে সে লক্ষ্য নিয়েই অামরা রাজনীতি করি। এছাড়া অামাদের অারেকটি লক্ষ্য সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করা।

বিএনপির সমালোচনা করে তিনি অারও বলেন, যারা অন্ধকার পথে ক্ষমতায় অাসে তারা গণতন্ত্র দেবে কিভাবে? যারা জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলে তারা কিভাবে দেশের উন্নয়ন করবে?

বিএফইউজে সভাপতি ও একুশে টিভির সিইও মনজুরুল অাহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব ওমর ফারুক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এই বিশ্বকাপটা আমার হতেই হবে: নেইমার

ন্যাশনাল ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১৪ জুন। তার প্রায় এক মাস আগে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বলেছেন, ‘এই বিশ্বকাপটা আমার হতেই হবে।’

রাশিয়া বিশ্বকাপের আগে পায়ের চোট পেয়ে বর্তমানে পুনর্বাসনে রয়েছেন। তবে পিএসজি তারকাকে ঘিরেই যে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের রণকৌশল ঠিক করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এবং দলের জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী তিনি।

ফেসবুকে এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘বিশ্বকাপ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আসর। আমি এখানে খেলতে চাই ও চ্যাম্পিয়ন হতে চাই। এই বিশ্বকাপটা আমার হতে হবে।’

রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল অবশ্য ২০০২ সালের পর কোনো শিরোপা জেতেনি। কিন্তু ১৪ জুন থেকে শুরু হওয়া বিশ্বযজ্ঞে সেলেকাওদের হয়ে উদযাপন করতে চান নেইমার। তিনি বলেন, ইতোমধ্যে আমি অনুশীলন শুরু করে দিয়েছি। আমি ভালো এবং স্বাচ্ছন্দ্য অনুভব করছি। অবশ্যই আমার মধ্যে কিছু ভয় ছিল। কিন্তু আমি ধীরে ধীরে ফিরে আসছি।

বিশ্বকাপে গ্রুপ ‘ই’তে রয়েছে ব্রাজিল। যেখানে সুইজারল্যান্ডের বিপক্ষে আগামী ১৭ জুন প্রথম ম্যাচ খেলবে তিতের শিষ্যরা। গ্রুপের বাকি দুই দল হলো কোস্টারিকা ও সার্বিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা শ্রমিক লীগের সাথে ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দের সাথে ভোমরা স্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯-খুলনা) এর নব-নির্বাচিত কমিটির শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে শুভেচ্ছা ও মতবিনিময় কালে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সদর উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সদর সদস্য সচিব জাহিদ হোসেন খান, জেলা লেবার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, ভোমরা স্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯-খুলনা) এর নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. এরশাদ আলী, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম ও সমাজ কল্যাণ মো. জাকির হোসেন প্রমুখ। এসময় নব-নির্বাচিত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গৃহঋণের বিতর্কিত পরিপত্র বাতিল

ন্যাশনাল ডেস্ক: সরকারি চাকরিজীবীদের জন্য পাঁচ শতাংশ সুদে গৃহঋণের নীতিমালা চূড়ান্ত করেছে সরকার। তবে সেটি এখনো প্রজ্ঞাপন আকারে জারি করা হয়নি। কিন্তু এর আগেই সরকারি ব্যাংক থেকে শুধুমাত্র নিজেদের কর্মকর্তাদের জন্য গৃহনির্মাণ ঋণ নেয়ার বিষয়ে গত মঙ্গলবার (১৫ মে) বিতর্কিত একটি পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

তড়িঘড়ি করে জারি করা ওই পরিপত্রটি উপসচিব মো. মনিরুল ইসলাম স্বাক্ষর করেন। তাতে বলা হয় শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ৫ শতাংশ সুদে সর্বোচ্চ ১ কোটি ও সর্বনিম্ন ৬০ লাখ টাকা ঋণ নিতে পারবেন।

এ পরিপত্রের পর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগসহ অন্যান্য সরকারি চাকরিজীবীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। এ প্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জারি করা পরিপত্রটি দ্রুত প্রত্যাহার করার জন্য গতকাল বুধবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রাহমানকে নির্দেশ দেন। তাই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পরিপত্রটি প্রত্যাহার করে নিয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সরকারের যে কোনো বিভাগকেই এ ধরনের পরিপত্র জারির আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মতামত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তা নেয়নি । এদিকে ‘সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং-ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান সংক্রান্ত নীতিমালা-২০১৮’-এর একটি খসড়া গত মাসে চূড়ান্ত করেছে অর্থ বিভাগ। অনুমোদনের জন্য এই খসড়া এখন মন্ত্রিসভার বৈঠকে যাওয়ার অপেক্ষায় রয়েছে।

অর্থ বিভাগের চূড়ান্ত নীতিমালার আওতায় জাতীয় বেতন স্কেলের গ্রেড ভেদে সর্বোচ্চ ৭৫ লাখ এবং সর্বনিম্ন ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেয়ার সুযোগ রয়েছে। সেখানে আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক জারিকৃত পরিপত্রে সর্বোচ্চ ১ কোটি ও সর্বনিম্ন ৬০ লাখ টাকা ঋণ নেয়ার সুযোগ রাখা হয়েছিল।

সকল সরকারি চাকরিজীবীদের জন্য অর্থ বিভাগ কর্তৃক চূড়ান্ত নীতিমালা অনুযায়ী, জাতীয় বেতনকাঠামোর পঞ্চম গ্রেড থেকে প্রথম গ্রেডভুক্ত কর্মকর্তা, যাদের বেতন স্কেল ৪৩ হাজার বা এর বেশি তারা প্রত্যেকে ঢাকাসহ সব সিটি কর্পোরেশন ও বিভাগীয় সদরে গৃহনির্মাণে ঋণ পাবেন ৭৫ লাখ টাকা। জেলা সদরে এর পরিমাণ হবে ৬০ লাখ টাকা এবং অন্যান্য এলাকায় ৫০ লাখ টাকা। বেতনকাঠামোর নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত বা যাদের মূল বেতন ২২ হাজার থেকে ৩৫ হাজার ৫০০ টাকা, তারা ঢাকাসহ সব সিটি কর্পোরেশন ও বিভাগীয় সদর এলাকার জন্য ৬৫ লাখ টাকা, জেলা সদরের জন্য ৫৫ লাখ এবং অন্যান্য এলাকার জন্য ৪৫ লাখ টাকা ঋণ পাবেন।

দশম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত যাদের মূল বেতন ১১ হাজার থেকে ১৬ হাজার টাকা তারা ঢাকাসহ সব সিটি কর্পোরেশন ও বিভাগীয় সদরের জন্য ৫৫ লাখ টাকা, জেলা সদরের জন্য ৪০ লাখ টাকা এবং অন্যান্য এলাকার জন্য ৩০ লাখ টাকা ঋণ পাবেন।

১৪তম থেকে ১৭তম গ্রেড বা নয় হাজার থেকে ১০ হাজার ২০০ টাকা বেতন স্কেলে ঢাকাসহ সব সিটি কর্পোরেশন ও বিভাগীয় সদরের জন্য ৪০ লাখ টাকা, জেলা সদরের জন্য ৩০ লাখ টাকা এবং অন্যান্য এলাকার জন্য ২৫ লাখ টাকা ঋণ পাবেন। ১৮তম থেকে ২০তম গ্রেড বা আট হাজার ২৫০ টাকা থেকে আট হাজার ৮০০ টাকা পর্যন্ত মূল বেতন পান এমন কর্মচারীরা ঢাকাসহ সিটি কর্পোরেশন ও বিভাগীয় সদরের জন্য গৃহনির্মাণ ঋণ পাবেন ৩০ লাখ টাকা। জেলা সদরে এটি হবে ২৫ লাখ টাকা এবং অন্যান্য এলাকার জন্য পাবেন ২০ লাখ টাকা।

আর আর্থিক প্রতিষ্ঠানের জারিকৃত পরিপত্র অনুয়ায়ী আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অফিস সহায়ক ঋণ পাবেন ৬০ লাখ টাকা, গাড়িচালক ৬৫ লাখ, ডেসপার রাইডার ৬৫ লাখ, ক্যাটালগার ৭০ লাখ, হিসাবরক্ষক ৭০ লাখ, কম্পিউটার অপারেটর ৭০ লাখ, ডাটা এন্ট্রি অপারেটর ৭০ লাখ, অফিস সহকারী বা সাঁট মুদ্রাক্ষরিক ৭০ লাখ, সাঁট মুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার ৭০ লাখ, প্রশাসনিক বা ব্যক্তিগত কর্মকর্তা ৭৫ লাখ, সহকারী মেইনন্টেন্যাস ইঞ্জিনিয়ার ৮০ লাখ, সহকারী প্রোগ্রামার ৮০ লাখ, সহকারী সচিব ৮০ লাখ, সিনিয়র সহকারী সচিব ৮০ লাখ, উপসচিব ৮৫ লাখ, যুগ্মসচিব ৯০ লাখ, অতিরিক্ত সচিব ৯৫ লাখ এবং সিনিয়র সচিব বা সচিব বা ভারপ্রাপ্ত সচিবদের জন্য ১ কোটি টাকা ঋণ নেয়ার সুযোগ রাখা হয়েছিল।

কিন্তু অর্থমন্ত্রীর নির্দেশের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক জারিকৃত পরিপত্র প্রত্যাহার করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest