নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন- ২০১৮ উপলক্ষ্যে কলারোয়ায় উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আয়োজনে ‘মেধা মননে সুন্দর আগামি’ স্লোগানে দেশব্যাপী ১০হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত ৭’শ জন সৎ, যোগ্য ও মেধাবী শিক্ষার্থী জাতীয় পর্যায়ে ১জুলাই রাজধানী ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশনে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীরা জাতীয় পর্যায়ে কিশোর-কিশোরী সম্মেলনে অংশ নেবে।
‘নৈতিকতা ও মূল্যবোধ, সৃজনশীল লেখা, বুদ্ধিমত্তা যাচাই এবং নেতৃত্বের গুনাবলী’ শীর্ষক বিষয়বস্তু ও কর্মশালায় স্কুল-কলেজের ৯ম, ১০ম, একাদশ ও দ্বাদশ বা সমমান শ্রেণির শিক্ষার্থীরা লিখিত প্রতিযোগিতায় অংশ নিবেন।
এনজিও সাস’র সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, অধ্যক্ষ আবু বকর সিদ্দীক, অধ্যক্ষ মুহা. আইয়ুব আলী, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, মাদরাসা সুপার মুনায়েম হোসেন, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম লাল্টু প্রমুখ।
সভার সিদ্ধান্ত মতে- আগামি ১৪ মে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে সকাল ১০টায় উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি কলেজ ও ২টি মাদরাসা থেকে ১০জন করে সর্বমোট ১০০জন শিক্ষার্থী প্রতিযোগিতামূলক ৩০ নম্বরের বিষয়ভিত্তিক একটি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। যার সময় নির্ধারণ করা হয়েছে ৩০ মিনিট।
এ ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ।
নির্বাচন থেকে দূরে রাখতেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না, মন্তব্য করে বিএনপি নেতারা জানিয়েছেন, তারা খালেদা জিয়ার জন্য অপেক্ষা করে থাকবেন এবং তাকে নিয়েই নির্বাচনে যাবেন।
মঙ্গলবার দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আগামী নির্বাচন থেকে দূরে রাখতেই বেগম জিয়াকে জামিন দেয়া হচ্ছে না। তার জনপ্রিয়তার কারণে মিথ্যা মামলায় আজ তিনি জেলে। আজকের মতো শুনানি মুলতবি ঘোষণা করেছে আদালত। আগামীকাল বুধবার আবার শুনানি শুরু হবে।
তিনি আরও বলেন, বেগম জিয়ার সামাজিক অবস্থান এবং বয়সের কথা বিবেচনা করে মাননীয় আদালত তাকে জামিন দিবেন বলে আমরা আশাবাদী।
শুনানি চলাকালীন অ্যাটর্নি জেনারেল বুক পেপারের বিষয়ে যে কথা বলেছেন, তা অপ্রাসঙ্গিক। বুক পেপারের সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি আছেন। তিনি দলের সঙ্গে থাকতে পারছেন না। জনগণের পাশে যেতে পারছেন না, রাজনীতি করতে পারছেন না, চিকিৎসা পাচ্ছেন না। জামিন পাওয়া মানুষের মৌলিক অধিকার। সুপ্রিমকোর্টের দায়িত্ব সেটি। কিন্তু সুপ্রিমকোর্ট সেটা করছে না। এই অবস্থায় আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তাকে নিয়েই আমরা নির্বাচনে যাবো।

