সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভাসাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তরদেবহাটায় ইছামতীর পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনশরৎ এলো — নাসির খলিলআশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে : প্রশাসনের কঠোর পদক্ষেপএসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থীমাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিনদুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রাম

কলারোয়ায় শিশু ধর্ষণ চেষ্টার আসামি আলীমের ৫ বছরের কারাদণ্ড

আসাদুজ্জামান: সাতক্ষীরার কলারোয়ায় ১০বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার দায়ে আলমগীর হোসেন ওরফে আলীম নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদ্বন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদ্বন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামী আলমগীর হোসেন ওরফে আলীম কলারোায়া উপজেলার বোয়ালিয়া গ্রামের হায়েজ উদ্দীন সরদারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, বোয়ালিয়া গ্রামের আলমগীর হোসেন ওরফে আলীম একই গ্রামের হারুলাল গাইনের ১০ শিশু কন্যাকে প্রায় সময়ই উত্ত্যক্ত করতো। এরই ধারাবাহিকতায় ২০১০ সালের ২০ এপ্রিল রাত ৯ টার দিকে প্রকৃতির ডাকে ঘরের বাইরে এলে আসামী আলমগীর হোসেন ওরফে আলীম তাকে একা পেয়ে মুখে গামছা বেঁধে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় নির্যাতিতা শিশু কন্যার বাবা হারুলাল গাইন বাদী হয়ে বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ পর্যালোচনা শেষে এ মামলায় ৫ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা করে আসামি আলমগীর হোসেন ওরফে আলীমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদ্বন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদ্বন্ডের আদেশ দেন।
এ মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবি সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, এ রায়ের সময় আসামি আলমগীর হোসেন ওরফে আলীম পলাতক ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পর্নস্টারের সাথে যৌন সম্পর্কের অভিযোগ মেনে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে নিজের যৌন সম্পর্ক প্রকাশ না করার জন্য তাকে যে অর্থ দিয়েছিলেন অবশেষ তা স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আইনজীবীর হাতে কত অর্থ দিয়েছিলেন সেটিও আনুষ্ঠানিকভাবেই প্রকাশ করা হয়েছে।

দ্য অফিস অফ গভর্নমেন্ট এথিকস বলছে, মিস্টার ট্রাম্পকে তার আর্থিক বিবরণীতে সেটি দিতে হয়েছে। এ সংক্রান্ত ফাইলে থাকা তথ্য অনুযায়ী, তিনি আইনজীবী মাইকেল কোহেনকে ২০১৬ সালের জন্য যে অর্থ দিয়েছিলেন তার পরিমাণ এক লাখ থেকে আড়াই লাখ ডলারের মধ্যে।

যদিও এর আগে স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ত্রিশ হাজার ডলার দেয়ার বিষয়টি অস্বীকার করে আসছিলেন ট্রাম্প।

এখন ওই ফাইলে একটি ফুটনোট দিয়ে হোয়াইট হাউজ বলছেন স্বচ্ছতার স্বার্থেই এটিকে তালিকায় রাখা হয়েছে।

যদিও অফিস অফ গভর্নমেন্ট এথিকস এর প্রধান ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দেয়া এক চিঠিতে লিখেছিলেন যে, কোহেনের মাধ্যমে যেসব অর্থ শোধ হয়েছে সেগুলো জানাতে হবে।

স্টর্মি ড্যানিয়েলসকে দেয়া অর্থের বিষয়টি একটি আইনগত সমস্যা তৈরির করতে পারে, এমন শঙ্কা ছিল। কারণ এটিকে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে একটি অবৈধ ব্যয় হিসেবে দেখা যেতে পারতো। কোহেনের এ সম্পর্কিত কাগজপত্র ইতোমধ্যেই এফবিআই জব্দ করেছে এবং এ নিয়ে এখন তদন্ত চলছে বলে জানা যাচ্ছে।

স্টর্মি ড্যানিয়েলস অভিযোগ করেছিলেন, ২০০৬ সালে একটি হোটেল কক্ষে ট্রাম্প তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।

গত এপ্রিলে ট্রাম্প বলেছিলেন যে, তার আইনজীবী মাইকেল কোহেন মিজ ড্যানিয়েলসকে ২০১৬ সালের নির্বাচনের আগে কোনোঅর্থ দিয়েছিলেন কি-না সেটি তার জানা নেই।

তবে আইনজীবীকে ট্রাম্পের টাকা দেয়ার বিষয়টি প্রথম নিশ্চিত করেন প্রেসিডেন্টে অ্যাটর্নি রুডি গিলিয়ানি। তিনি বলেছিলেন যে, মিজ ড্যানিয়েলসকে চুপ রাখতে – যাতে করে তিনি অসত্য ও অতিরঞ্জিত অভিযোগ মিস্টার ট্রাম্পকে নিয়ে না করেন সেজন্যই ওই লেনদেন করা হয়েছিলো। সূত্র: বিবিসি বাংলা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কর্নাটকে সরকার গড়ল বিজেপি, নতুন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা

আন্তর্জাতিক ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে একক বৃহত্তম দল হিসাবে কর্নাটকে সরকার গঠন করল বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বি.এস.ইয়েদুরাপ্পা (৭৫)। তিনি হলেন রাজ্যটির ২৩তম মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে রাজভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল বজুভাই বালা।

তবে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে.পি.নাড্ডা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সংসদীয় মন্ত্রী অনন্ত কুমারসহ রাজ্যের বিজেপি বিধায়করা উপস্থিত থাকলেও ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহরা। অন্যদিকে শপথগ্রহণ চলাকালীন রাজভবনের বাইরে বিক্ষোভ দেখায় বিরোধী দল কংগ্রেস ও জনতা দল সেকুলার।

কর্ণাটকে বিজেপি সরকারের গঠনের মধ্যে দিয়ে ভারতীয় মানচিত্রের রঙ আরও গেরুয়া হয়ে গেল। দেশটির ২৯ টি রাজ্যের মধ্যে ২২টিতেই সরকার গড়ল বিজেপি বা বিজেপি’র জোট। অন্যদিকে পাঞ্জাব, মিজোরাম এবং পুডুচেরিতে-এই তিন রাজ্যে ক্ষমতায় রইল কংগ্রেস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুলবুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক: প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের হার্টে ৮টি ব্লক ধরা পড়েছে। শিগগিরই তার ওপেন হার্ট সার্জারির প্রয়োজন। আর তার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি জানান, কিংবদন্তি এই গীতিকারের অসুস্থতার খবর প্রধানমন্ত্রী পেয়েছেন। বুলবুলের ফেসবুক পোস্ট থেকে বিষয়টি তার (প্রধানমন্ত্রীর) নজরে আসে। তারপর তিনি সব খোঁজ খবর নিয়ে নিজ ইচ্ছায় বুলবুলের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন। এবং প্রধানমন্ত্রী তার উন্নত চিকিৎসার সব ব্যবস্থা গ্রহণ করছেন।

এদিকে আহমেদ ইমতিয়াজ বুলবুল বুধবার (১৭ মে) ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের অসুস্থতার খবর জানান।

সেখানে তিনি লিখেন, ‘একটি ঘরে ৬ বছর গৃহবন্দি থাকতে থাকতে আমি আজ অসুস্থ। আমার হার্টে ৮টি ব্লক ধরা পড়েছে এবং বাইপাস সার্জারি ছাড়া চিকিৎসা সম্ভব না। এরইমধ্যে কাউকে না জানিয়ে আমি ‘ইব্রাহিম কার্ডিয়াক’-এর  সিসিইউতে চারদিন ভর্তি ছিলাম। আগামী ১০ দিনের মধ্যে আমি আমার হার্টের বাইপাস সার্জারি করাতে প্রস্তুত রয়েছি। কোনো সরকারি সাহায্য বা শিল্পী, বন্ধু-বান্ধবের সাহায্য আমার দরকার নেই, আমি একাই যথেষ্ট (শুধু অপারেশন এর আগে ১০ সেকেন্ড এর জন্য বুকের মাঝে বাংলাদেশ এর পতাকা এবং কোরআন শরীফ রাখতে চাই)। আর, তোমরা আমার জন্যে শুধু দোয়া করবে। কোনো ভয় নাই’।

হঠাৎ এই গুণী সংগীত পরিচালকের অসুস্থতার খবর শুনে সংগীতাঙ্গনের মানুষেরা হতভম্ব হয়ে পড়েন। অনেকে বুলবুলের সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিয়েছেন।

বুধবার আফতাবনগরের বাসায় বুলবুলের খবর নিতে ছুটে গেছেন সংগীতশিল্পী মনির খান ও  সংগীত পরিচালক ইজাজ খান স্বপন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপে নেয়া যাবে গাঁজা, হেরোইন ও কোকেন

স্পোর্টস ডেস্ক: আর মাত্র ২৮ দিন পর রাশিয়ায় বসছে ফুটবল বিশ্বকাপের ২১তম আসর। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হওয়ার আগে বিশ্বজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চারদিকে ছড়িয়ে পড়েছে ব্যাপক উন্মাদনা-উত্তেজনা। স্বাভাবিকভাবে জমজমাট এ খেলা দেখতে ইউরোপের দেশটিতে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের নানা প্রান্তের ফুটবলপ্রেমীরা।

ফুটবলের সর্বোচ্চ এ আসর শুরু হওয়ার আগে রাশিয়ার প্রভাবশালী সংবাদ সংস্থা- মস্কো টাইমসের প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। এতে বলা হয়েছে, দেশটিতে বিশ্বকাপ দেখতে আসা দর্শকরা গাঁজা, হেরোইন ও কোকেনের মতো নেশাদ্রব্য নিয়ে আসতে পারবেন।

শুধু বিশ্বকাপ উপলক্ষে ভ্রমণকারীদের কিছু নিষিদ্ধ দ্রব্য বহনের অনুমতি দিয়েছে রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান অর্থনৈতিক জোট। এর মধ্যে রয়েছে গাঁজা, হেরোইন, কোকেন ও ভাং। তবে এ জন্য শর্তপূরণ করতে হবে বহনকারীদের। সঙ্গে ডাক্তারের দেয়া দরকারি কাগজপত্র থাকতে হবে। তা হতে হবে অবশ্যই রুশ ভাষায় লেখা।

ক্রেমলিনপন্থী গণমাধ্যম ‘লজভেস্তিয়া’ জানিয়েছে, প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) যাচাই করার জন্য স্টেডিয়ামে নিয়োজিত থাকবেন আইন প্রয়োগকারীরা। নিরাপত্তা কর্মকর্তারা স্টেডিয়ামে ওষুধ বহনকারীদের প্রেসক্রিপশন যাচাই করবেন।

গণমাধ্যমটি আরও জানিয়েছে- ফিফার আইন অনুযায়ী, রাশিয়ান ও বিদেশি দর্শকরা ৭ ধরনের ওষুধ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে কোনোটাই এক প্যাকেটের বেশি নেয়া যাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দশ হাজার সরকারি বই জব্দ, প্রধান শিক্ষকের কারাদণ্ড

শিক্ষা ডেস্ক: বিনামূল্যে বিতরণযোগ্য সরকারি বই বিক্রির অপরাধে রাজধানীর খিলগাঁও গোড়ান আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন মিলনকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ মে) বিকাল ৩টা থেকে সন্ধ্য ৭টা পর্য‌ন্ত খিলগাঁও গোড়ানের ওই স্কুলে অভিযান পরিচালনা করে র‌্যাব-৩।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বলেন, ‘খিলগাঁও গোড়ান আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে সরকারি বই বিতরণ না করে তাদের কাছে বই বিক্রয় করা হচ্ছিল। সেই অপরাধের দায়ে এই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে তিনমাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘খিলগাঁও গোড়ান আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আছে ২৯২ জন। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৩ হাজার ৫৬০ জন শিক্ষার্থী দেখিয়ে বিপুল পরিমানে বই তুলেছেন। অভিযান পরিচালনা করে আমরা ওই বিদ্যালয় থেকে দশ হাজার সরকারি বই জব্দ করেছি।’

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সালমানের চেয়েও বেশি পারিশ্রমিক পেতেন মাধুরী

বিনোদন ডেস্ক: বলিউডের ডান্স কুইন হিসেবে খ্যাত মাধুরী দীক্ষিত। দীর্ঘদিন ধরেই এই বলিউড রূপসী তাঁর মনকাড়া হাসি আর লাস্যময় উপস্থিতির মাধ্যমে মাতিয়ে রেখেছেন সিনে দর্শকদের। তাঁর হাসিতে মাত বহু পুরুষ হৃদয়। তাঁর চোখের চাউনি ঝড় তুলে বহু ভক্তের মনে। আর তাঁর নাচের ছন্দে আজও মাতোয়ারা বলিউড।

‘হাম আপকে হ্যায় কউন’ ছবিতে মাধুরী দীক্ষিত সালমান খানের চেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছিলেন। সূত্রের দাবি, ধকধক গার্ল ছবির জন্য ওই সময় প্রায় ৩ কোটি রুপি নিয়েছিলেন। ফলে, বুজাই যাচ্ছে সেই সময়ে মাধুরী কতটা চাহিদার মধ্যে ছিলেন।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সম্মান পাওয়া যেকোনও অভিনেতা অভিনেত্রীর কাছে একটি বড় পাওনা। সেখানে সেরার তকমা জিতে নেওয়াটা বড় বিষয়। আর এই সেরা অভিনেত্রীর পুরস্কার ফিল্মফেয়ারের মঞ্চ থেকে ১৩ বার নিয়েছেন মাধুরী।

মাধুরী দীক্ষিত ছোট থেকে কোনও দিনই ভাবেন নি যে তিনি অভিনেত্রী হয়ে উঠবেন। তিনি প্যাথলজিস্ট হিসাবে নিজেকে দেখতে চেয়েছিলেন। তবে, আজ তিনি দেশের অন্যতম নামী তারকা। ২০১১ সালে মাধুরীকে একটি ছবিতে সোনম কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব আসে মাধুরীর কাছে। তবে সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দেন।

‘দেবদাস’ ছবির জন্য মাধুরী একটা সময়ে ৩০ কেজি ওজনের লেহেঙ্গা পড়েছিলেন। সঞ্জয়লীলা বনশালীর পরিচালনাতে ‘দেবদাস’ ছবির জন্য এই ভারী ঘাঘরা পড়তে রাজ হন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেন্দ্রীয় কমিটি; ছাত্রলীগের ৩২৩ জন ডাক পাচ্ছেন গণভবনে

ন্যাশনাল ডেস্ক: ছাত্রলীগের নেতা হতে মনোনয়ন ফরম সংগ্রহ করা ৩২৩ প্রার্থী ডাক পাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে। আগামী রোববার ও সোমবার ডাকা হতে পারে এসব পদ প্রত্যাশীদের।
দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বুধবার রাতে গণভবনে এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রের দাবি অনুযায়ী, পদ প্রত্যাশীদের সঙ্গে সরাসরি কথা বলবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নেতা হিসাবে দায়িত্ব তুলে দেয়ার আগে তাদের রাজনৈতিক মেধা, দক্ষতা, যোগ্যতার পরীক্ষা নিতে এই পদক্ষেপ গ্রহণ করেছেন শেখ হাসিনা। ফলে চলতি সপ্তাহেও হচ্ছে না ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা।
বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ছাত্রলীগের নেতা হতে ইচ্ছুক প্রার্থীদের সাক্ষাতকার নেয়া শেষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও আবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
ছাত্রলীগের ২৯তম জাতীয় দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ১১১ ও সাধারণ সম্পাদক পদের জন্যে ২১২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। চলতি মাসের ১১ও ১২ তারিখ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে নতুন নেতা নির্বাচন করা ছাড়াই শেষ হয় সম্মেলন।
এর আগে তিন দফা ভোটর মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় নেতা নির্বাচিত হয়। সারাদেশ থেকে আসা কাউন্সিলররা ভোটাধিকার প্রয়োগ করে। তবে গত দুই বার ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হলেও তাদের নিয়ে নানা সমালোচনা হয়। সর্বশেষ দুই বারের কমিটিতে সংগঠনটিতে অনুপ্রবেশ ঘটেছে বলেও অভিযোগ উঠেছে। সংগঠনের বিরুদ্ধে এসব নানা অভিযোগ প্রধানমন্ত্রীকে হতাশ করেছে। এরই পরিপ্রক্ষিতে সংগঠনের নেতৃত্ব নির্বাচনে ভোট প্রক্রিয়া বাদ দেয়ার সিদ্ধান্ত জানান শেখ হাসিনা। তিনি সিলেকশনে নেতা বানানোর সিদ্ধান্ত জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest