সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা: আটক -০২তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনিদীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষ : কাঁকড়া আহরণ অনুমতি পেলো বনজীবীরাসাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যুনার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্ম#হত্যাশ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধনসাতক্ষীরা জেলা বাস্তহারা দলের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনΜια βραδιά φωτός και ήχου στα ψηφιακά σαλόνια

বালুইগাছা যুব ঐক্য সংঘের আহবায়ক বাবলু,যুগ্ন আহবায়ক শফি

ধুলিহর প্রতিনিধি : সদর উপজেলার ধুলিহর বালুইগাছা যুব ঐক্য সংঘের আহবায়ক কমিটি গঠন উপলক্ষ্যে গতকাল বিকালে থান্দার পাড়ায় এক আলোচনা সভা মোঃ আবুল হোসেন বাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন আলহাজ¦ কওসার মোড়ল,সাবেক মেম্বর আঃ রশিদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আজাহারুল ইসলাম, শাহাদাৎ হোসেন বাবু,আঃ মাজেদ থান্দার,শেখ শামছুর রহমান,আঃ হামিদ,আয়ুব আলী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আবুল হোসেন বাবলুকে আহবায়ক ও মোঃ শফিকুল ইসলাম শফিকে যুগ্ন আহবায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। এছাড়া উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বজ্রপাতে গৃহবধু নিহত

তরিকুল ইসলাম লাভলু : কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজয়মারী গ্রামে গৃহবধু বজ্রপাতে নিহত হয়েছে। বজ্রপাতে নিহত গৃহবধুর নাম ঝর্ণা রাণী ঘোষ (৩২) সে উপজেলার উজয়মারী গ্রামের সরজিৎ ঘোষের স্ত্রী ও দেয়া গ্রামের চন্দ্র শেখরের কন্যা এবং ২ সন্তানের জননী। সরেজমিনে গিয়ে জানাযায়, সোমবার সন্ধ্যায় পুকুর থেকে হাঁস আনার সময় পুকুর পাড়ে নারিকেল গাছে বজ্রপাতে এ দূর্ঘটনা ঘটে। বজ্রপাতে মায়ের কোলে থাকা শিশু শুভজিৎ ঘোষ (২) কোল থেকে ছিটকে পড়ে আহত হওয়ায় তাৎক্ষনিক তাকে চিকিৎসার জন্য কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাঃ শিশুটি আশঙ্খা বলে জানান। বজ্রপাতে গৃহবধুর মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নবাগত জেলা প্রশাসককে ভূমিহীন ঐক্যপরিষদের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা ভূমিহীন ঐক্যপরিষদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ইফতেখার হোসেনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ভূমিহীন ঐক্য পরিষদের সভাপতি মোঃ কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দেবহাটা কালিগঞ্জ ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ওহাব আলী সরদার, ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, মোঃ শওকত হোসেন, দেবহাটা নোড়ারচক ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আব্দুল গফফার, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মনিরুজ্জামান টুটুল, দেবহাটা ইউপি সদস্য শহীদুল ইসলাম, শ্যামনগর ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি মোকছেদ আলী, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান, বাবলু হাসান, নোড়ারচক ভূমিহীন সংগ্রাম কমিটির সদস্য রুহুল আমিন, আব্দুল মালেক, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুস সেলিম, ইব্রাহিম হোসেন মধু, নাজমা খাতুন, হাফিজুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বি এম আলাউদ্দীন ঃ আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো ফকরাবাদ ঈদগাহ মাঠের ৭ তম তাফসীরুল কোরআন মাহফিল। রবিবার বাদ আছর হইতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন সুমিষ্টভাষী বক্তা মিডিয়া ব্যক্তিত্ব বিভিন্ন পত্র-পত্রিকার লেখক হাফেজ ক্বারী মাওলানা মুফতি ওলীউল্লাহ পাটয়ারী খতিব বাইতুননূর কেন্দ্রীয় জামে মসজিদ দক্ষিণ পীরের বাগ গুলী মার্কেট ঢাকা। দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন মুহাদ্দিস মাওলানা ক্বারী সাইফুল্লাহ আনোয়ার। মাহফিলের মধ্যে দিয়ে ফকরাবাদ হাফিজিয়া মাদ্রাসার নতুন দুই জন হাফেজদের পাগড়ী প্রদান করা হয় এবং হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও হাফেজ দের নগত অর্থ প্রদান করেন মোঃ আকরাম বিশ্বাস।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আ-লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম সাহেবের এর প্রতিনিধি এম এম সাহেব আলী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়দল ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি মোঃ রবিউল গাজী এবং ইউপি সদস্য বৃন্দ, আ-লীগ নেতা মন্টু সরদার, বড়দল কৃষকলীগ সভাপতি মোঃ সোহরাব হোসেন যুবলীগ নেতা সাংবাদিক বি এম আলাউদ্দীন।
সভাপত্বিত করেন জি এম জুবায়েদ হোসেন। মাহফিল পরিচালনা করেন মোঃ ইসহাক সরদার সার্বিক তত্বাবধনে ফকরাবাদ যুব কমিটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভুল বার্তার কারণে বিধ্বস্ত হলো বিমানটি!

নেপালের কাঠমুন্ডুতে বিধ্বস্ত বিমানটি ভুল বার্তার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে বলে দাবি করেছে ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্তৃপক্ষ।

ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ জানান, নেপালের ত্রিভুবন বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে দেয়া ভুল বার্তার কারণে সোমবার বিমান দুর্ঘটনা ঘটেছে।

ইমরান আসিফ বলেন, বিমানের ক্যাপ্টেনের সঙ্গে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে ভুল বার্তা দেয়া হয়েছিল। ইতিমধ্যে এর অডিও বার্তা ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

এদিকে বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৫০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্রু সহ মোট ৭১ জন মানুষ ছিলেন।

তবে ইউএস বাংলার দাবির প্রেক্ষিতে নেপাল কর্তৃপক্ষ এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিমানবন্দরে কোনো ত্রুটি আছে বলেও এখনো স্বীকার করেনি তারা।

এদিকে বিমানে যান্ত্রিক কোনো ত্রুটি ছিল না বলে জানিয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। বিমান উড্ডয়নের আগে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল এবং তখন কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিব-অপু আর স্বামী-স্ত্রী নন

চিত্রনায়ক শাকিব খান-অপু ব্শ্বিাস আর স্বামী-স্ত্রী নন। ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ তাদের সমঝোতা করিয়ে দিতে নিয়মানুযায়ী তিনটি শুনানির আয়োজন করেছিল।

যার শেষটি হওয়ার কথা ছিল আজ ১২ মার্চ। কিন্তু শাকিব কোনোটাতেই অংশ নেননি। অপু বিশ্বাস প্রথমটি এসেছিলেন। কিন্তু সমঝোতার পথ বন্ধ হয়ে গেছে বুঝে বিচ্ছেদ মেনে নেন। ডিএনসিসির মতে, আজ সোমবারই বিচ্ছেদ হয়ে গেছে শাকিব-অপুর।

ঢালিউডের দর্শকনন্দিত জুটি শাকিব-অপুর দেখা হয় ২০০৬ সালে এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ ছবির সেটে। ২০০৮ সালের ১৭ এপ্রিল সোহানুর রহমান সোহানের ‘কথা দাও সাথী হবে’ ছবিতে কাজ করার সময় অপুকে বিয়ের প্রস্তাব দেন শাকিব। ১৮ এপ্রিল শুক্রবার বিয়ে হয় তাদের। অপু বিশ্বাস থেকে হয়ে যান অপু ইসলাম খান।

কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় শাকিব-অপুর জুটির একমাত্র সন্তান আবরাম খান জয়ের। দীর্ঘ সময় ধরে বিয়ে-সংসার-সন্তানের বিষয়গুলো লুকিয়ে রেখেছিলেন তারা। ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তান নিয়ে জনসমক্ষে আসেন অপু। বিষয়টি ভালোভাবে নেননি শাকিব। একই বছরের ২২ নভেম্বর শাকিব তালাকের চিঠি পাঠান অপুকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাইলট আহত অবস্থায় উদ্ধার, সহকারী পাইলট প্রিথিলা নিহত

নেপালে দুর্ঘটনার শিকার ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন আবিদকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে সহকারী পাইলট প্রিথিলা রশিদ নিহত হয়েছেন।

রাজধানীর বারিধারায় ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান কার্যালয় থেকে জানানো হয়, নেপালের কাঠমুন্ডু এয়ারপোর্টের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির ফ্লাইট নম্বর ছিল BS-211।

বেলা ১২টা ৫১মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭জন যাত্রী নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমানটি দুপুর ২টা ২০মিনিটে বিধ্বস্ত হয়।

ইতোমধ্যে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টের কাছে দুর্ঘটনার শিকার ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীদের মৃতদেহের ছবি প্রকাশ করতে শুরু করেছে নেপালি গণমাধ্যম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুমিল্লায় ৮ যাত্রী হত্যা মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর নির্দেশ

কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর নির্দেশসহ মামলার পরবর্তী তারিখে তাকে আদালতে হাজির রাখতে নির্দেশ (পি.ডব্লিউ) দিয়েছে কুমিল্লার একটি আদালত।

সোমবার এ আদেশ দেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ।

মামলার পরবর্তী শুনানীর তারিখ আগামী ২৮ মার্চ। এই তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জী।

আদালত সূত্র জানায়, সোমবার কুমিল্লার ৫নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাইন বিল্লার আদালতে গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর আবেদনের পর বিকালে এ আদেশ দেয়া হয়। এছাড়াও মামলার পরবর্তী ধার্য্য তারিখ ২৮ মার্চ খালেদা জিয়াকে আদালতে হাজির করতে আদেশ দেয়া হয়।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জয়নব বেগম বাসে পেট্রোল বোমা হামলায় ৮জন হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ৪৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

উল্লেখ্য-২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে ৮জন যাত্রী দগ্ধ হয়ে মারা যান এবং আহত হন আরও ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬জন নেতাকে হুকুমের আসামি করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest