সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশ

পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রস্তাব ভারতের প্রত্যাখ্যান
ভারতের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার চেষ্টা চালিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। কিন্তু তার ডাকে সাড়া দেয়নি নয়া দিল্লী। শীর্ষ ব্রিটিশ থিংক-ট্যাংক রয়াল ইউনাইটেড সার্ভিস ইন্সটিটিউট(রুসি)এর এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়। বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনীর নেতারা ভারতের সঙ্গে শান্তি আলোচনা করতে ইচ্ছা প্রকাশ করছিলেন।এ খবর দিয়েছে জি নিউজ।
খবরে বলা হয়, বাজওয়ার প্রস্তাবের বিশ্লেষণ করেছে রয়াল ইউনাইটেড সার্ভিস ইন্সটিটিউট(রুসি)। প্রতিবেদনটি লিখেছেন রুসি’র পাকিস্তানী সদস্য কামাল আলম।প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় যে, এই প্রতিবেদনটি তাদের নিজস্ব কোন মতামত নয়।
প্রতিবেদনটিতে বলা হয়, জ্যেষ্ঠ পাকিস্তানী কর্মীরা, সেনাবাহিনীর চিফ অফ স্টাফ কামার জাভেদ বাজওয়ার নেতৃত্বে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, শান্তি ও অগ্রগতির মাধ্যম হচ্ছে ভারতের সঙ্গে সামরিক সহযোগিতা। যদিও দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে কাশ্মীর নিয়ে লড়াই তীব্র আকার ধারণ করেছে। তবুও পাকিস্তানের জেনারেলরা আলোচনায় বসতে চেয়েছিল ও অনুভব করতে চেয়েছিল যে, বল এখন ভারতের কোটে।
কামাল আলম প্রতিবেদনটিতে, সাম্প্রতিক বাজওয়ার নেয়া বেশ কয়েকটি পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে, মার্চ মাসে প্রথমবারের মতন পাকিস্তান দিবসে সামরিক কুচকাওয়াজে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের সহকারী দূতকে নিমন্ত্রণ জানানো হয়। এর দুই সপ্তাহ পরে বাজওয়া বলেন, তিনি ভারতের সঙ্গে শান্তি ও সমৃদ্ধি চান।
আলম তার প্রতিবেদনে লিখেন, ভারতের প্রতি পাকিস্তানি সেনাবাহিনীর মনোভাবের এমন পরিবর্তন দেখা যায়, ২০১৬ সালের নভেম্বরে বাজওয়া বাহিনীটির নেতৃত্বে আসার পর থেকে।
প্রতিবেদনে লেখক ভারতকে নিয়ে লিখেন, এখন পর্যন্ত পাকিস্তানের আফগান-ভারতীয় ব্যবসা বিষয়ে আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারত। তবে পাকিস্তানের চেষ্টা অব্যাহত থাকলে কোন এক সময় ইসলামাবাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হতে পারে দিল্লী।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টা হরতালের ডাক

খাগড়াছড়ি উপজেলার মহালছড়ি থেকে অপহৃত তিন বাঙালি যুবককে জীবিত উদ্ধার, শুক্রবার রাঙ্গামাটিতে সশস্ত্র হামলায় নিহত মাইক্রোবাস চালক সজীব হাওলাদার খুনিদের গ্রেফতার এবং জনসংহতি সমিতি, ইউপিডিএফসহ পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আগামী সোম ও মঙ্গলবার তিন পার্বত্য জেলায় ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ।

এছাড়া এই তিন দফা দাবিতে রবিবার (৬ মে) তিন পার্বত্য জেলায় কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠন দুটি।

শনিবার (৫ মে) দুপুরে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ ফরাজি সাকিব এই কর্মসূচি ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল মহালছড়ি বাজারে কাঠ কিনতে গিয়ে মাটিরাঙ্গার উপজেলার নতুনপাড়া এলাকার মো. খোরশেদ আলমের ছেলে মো. সালাহ উদ্দিন (২৮), মৃত আবুল কাশেমের ছেলে মহরম আলী (২৭) ও আদর্শ গ্রামের বাসিন্দা ট্রাকচালক বাহার মিয়া (২৭) নিখোঁজ হন। গত ২০ দিনেও তাদের কোন সন্ধান মেলেনি। এর প্রতিবাদে গত ২৩ এপ্রিলও খাগড়াছড়িতে হরতাল পালন করে বাঙালি সংগঠনগুলো।

অন্যদিকে গত ৪ মে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের কেরেঙ্গাছড়ি এলাকায় আগের দিন সন্ত্রাসী হামলায় নিহত নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্যে যোগ দিতে যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় নিহত হয় মাইক্রোবাস চালক সজীবসহ পাঁচ জন।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত ফরাজি সাকিব জানান, ‘পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক দল জনসংহতি সমিতি, ইউপিডিএফসহ আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ডের কাছে পাহাড়ের মানুষের জীবন আজ জিম্মি। তাই এদের সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এই হরতাল পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পালিত হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইয়েমেনের সকোত্রা বিমানবন্দর ও সমুদ্র আমিরাতের দখলে
ইয়েমেনের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সকোত্রা দ্বীপের বিমানবন্দর ও সমুদ্রের দখল নিয়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাহিনী। এর একদিন আগে, বৃহস্পতিবার দ্বীপটিতে চারটি সামরিক যান ও শতাধিক সেনা মোতায়েন করেছিল আমিরাত। ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা আমিরাতের এমন পদক্ষেপের প্রতি নিন্দা জানিয়েছে।এ খবর দিয়েছে আল জাজিরা।
সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের সেনারা ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ ওবেইদ বিন দাঘরসহ আরো ১০ মন্ত্রীকে শুক্রবার সকোত্রা থেকে বের হতে দেয়নি। ওই কর্মকর্তা বলেন, ইয়েমেনি সরকারের উপস্থিতি থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত সকোত্রা দ্বীপের বিমানবন্দর ও সমুদ্রের দখল নিয়ে নিয়েছে। সংযুক্ত আরব আমিরাত সকোত্রায় যা করছে তা হচ্ছে একটি আগ্রাসী পদক্ষেপ। ঘটনাটি তদন্ত করতে সকোত্রায় তদন্তকারী পাঠানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব।
সকোত্রা, ইউনেস্কো’র ঐত্যিহ্যবাহী স্থানের তালিকায় স্থান পাওয়া দ্বীপ। এর জনসংখ্যা প্রায় ৬০ হাজার। এর বিমানবন্দরে একটি ৩ হাজার মিটার লম্বা রানওয়ে আছে। যুদ্ধ বিমান ও বড় আকারের সামরিক বিমান আসা যাওয়ার জন্য তা একেবারে আদর্শ দৈর্ঘ্য।
সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি দ্বীপটি ৯৯ বছরের জন্য ইজারা নিয়েছে ও নিশ্চিত করেছে যে,  সেখান থেকে সামরিক অভিযান চালাবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে যে দ্বীপটির ভবনগুলোতে সংযুক্ত আরব আমিরাতের পতাকা  ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ছবি দেখা যায়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা, বেড়েই চলেছে ‘রহস্য’

সোমবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর দারুস সালাম থানা এলাকার পাইকপাড়া সি টাইপ সরকারি কোয়ার্টারের ১৩৪ নম্বর ভবনের চারতলার একটি ফ্ল্যাট থেকে কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহকারী হিসাবরক্ষক জেসমিন আক্তার ও তার দুই মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পাঁচদিন পেরিয়ে গেলেও মা ও দুই মেয়ের মৃত্যুর ‘ক্লু’ উদ্ধার করতে পারেনি পুলিশ। যার ফলে এই মৃত্যুকে ঘিরে বেড়েই চলেছে ‘রহস্য’।

মৃত্যুর ঘটনার পর জেসমিনের কর্মস্থলে তার টেবিলের ড্রয়ার ভেঙে একটি চিরকুটে লেখা সুইসাইডাল নোট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটটিতে লেখা ছিল- ‘আমি বেঁচে থাকার রাস্তা খুঁজে পাচ্ছি না। আমার সব দিক থেকে অনেক অন্ধকার নেমে এসেছে। তাই এ সিদ্ধান্ত নিতে হলো। আমার মৃত্যুর জন্য নির্মম দুর্ভাগ্য দায়ী।’

চিরকুটটি উদ্ধারের পর দুই শিশুসন্তানসহ মায়ের লাশ উদ্ধারের ঘটনায় রহস্য আরও বেড়েছে।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগে দারুস সালাম জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, জেসমিনের অফিসে তার ড্রয়ার থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তার লেখা ওই চিরকুটের অর্থ খোঁজার চেষ্টা চলছে। তিনি জানান, এটি জেসমিনের লেখা কিনা সেটি নিশ্চিত হতে তা পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে।

এদিকে পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তবে পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানিয়েছেন দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান।

তিনি বলেন, এখন পর্যন্ত ঘটনার কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত না হওয়ায় কাউকে আটক করা হয়নি।

ওসি সেলিমুজ্জামান বলেন, মৃতদের ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। সেটি হাতে পেলেই জানা যাবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা। তবে সার্বিক বিষয় মাথায় রেখেই আমরা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি।

ঘটনার দিন ওই বাসায় ছিলেন মৃত জেসমিন আক্তারের খালাতো বোন রেহেনা পারভীন যুথি, ভাগিনা রওশন জামিল ও তার স্ত্রী রোমানা পারভীন।

মৃত জেসমিনের স্বজনরা দাবি করেছেন নিজের চাকরি ও সংসার নিয়ে মানসিকভাবে অবসাদগ্রস্ত থাকার কারণেই জেসমিন আক্তার (৩৫) নিজের দুই মেয়েকে খুন করে আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, মা ও দুই মেয়ের লাশ যখন উদ্ধার করা হয় তখন জেসমিনের বডির পাশে হলুদ রঙের কাঠের বাঁটযুক্ত একটি রক্ত মাখা ছুরি পড়েছিল। আমরা যখন জেসমিনের স্বামীর কাছে জানতে চেয়েছি ছুরিটি বাসায় ব্যবহৃত কিনা তিনি তার কোনো উত্তর দিতে পারেননি।

তিনি আরও বলেন, ঘটনার সময় জেসমিনের পরিবারের অনেকেই বাসায় ছিলেন। কিন্তু এত বড় একটি ঘটনা তারা আঁচ করতে না পারায় রীতিমত রহস্যের জন্ম দিয়েছে। তাই জেসমিনের পরিবারের সদস্যদের ওপর নজরদারি অব্যাহত আছে।

মৃতদের ময়নাতদন্ত শেষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. সেলিম রেজা বলেছেন, মৃত মা ও দুই মেয়ের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের মারাত্মক জখমের চিহ্ন পাওয়া গেছে। যা দেখে মনে হয়েছে ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাদের সবার মৃত্যু হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ‌ের বিভিন্ন স্থানে ডাঃ রুহুল হক এমপির পথসভা

বিশেষ প্রতিনিধি: সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মকান্ড তুলে আজ শনিবার একাধিক উঠান ও পথসভায় বক্তব্য রাখেন ডা: আ ফ ম রুহুল হক এমপি।তিনি আজ সকালে নলাতার মাগুরালী গ্রাম,খানজিয়া স্কুল মাঠ,ভাড়াসিমলার শুইলপুর স্কুল মাঠ,তারালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ,বি.টি.জি.আর. স্কুল মাঠ,পাইকাড়া গ্রাম,কাশিবাটি স্কুল মাঠ,কাজলা জি.বি.দাখিল মাদ্রাসা মাঠ সহ একাধিক স্থানে জনসংযোগ ও শিক্ষার্থীদের সাথে মত-বিনিময় করেন।

এক অর্নাস পড়ুয়া শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।তিনি আরও বলেন,তোমাদের বাড়ির পাশে নার্সিং কলেজ হয়েছে,সেখানে তোমরা পড়তে পারবে এবং সহজে চাকরি পাবে।তাছাড়া তিনি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন।মা-বোনদের উদ্দেশ্য তিনি বলেন,আপনারা বছরে শুরুতে বিনামূল্যে বই পাচ্ছেন, বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন,সাতক্ষীরা মেডিকেল কলেজ,বাইপাস,প্যারামেডিকেল কলেজ পেয়েছেন।৩০ টি কাম সাইক্লোন শেল্টার হয়েছে,আশাশুনি,দেবহাটা ও কালিগঞ্জে একটি করে কলেজ ও একটি করে মাধ্যমিক বিদ্যালয় সরকারি হয়েছে।এছাড়া প্রায় ৪০০ কিলোমিটার পাকা রাস্তা ও পর্যাপ্ত ব্রীজ-কালভার্ট তৈরি হয়েছে।এক কথায় উন্নয়নের মহা-সড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ। আর এ সবই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের অভিযানে জামায়াত কর্মীসহ আটক ৪৪

আসাদুজ্জামান: সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে জামায়াতের এক কর্মীসহ ৪৪ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন অভিযোগে তাদেও বিরুদ্ধে এ সময় ৫টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পযর্ন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃতদেও মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা ৫ জন, তালা থানা ৫ জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ৮ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১  এর সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে স্পেস এক্স। ফ্লোরিডার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় অরল্যান্ডোতে কেনেডি স্পেস সেন্টার তথা নাসা’র ব্লক-৫ এ এই পরীক্ষা চালানো হয়। এখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আগামী সপ্তাহে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হতে পারে। শুক্রবার সন্ধ্যায় একটি টুইট বার্তায় স্যাটেলাইট উৎক্ষেণকারী প্রতিষ্ঠান স্পেস এক্স এই তথ্য জানিয়েছে।

টুইট বার্তায় বলা হয়েছে , ‘শুক্রবারের স্ট্যাটিক ফায়ার টেস্ট নামের ওই পরীক্ষায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ যান ফ্যালকন-৯ এ ত্রুটি ধরা পড়েনি। এটি সম্পূর্ণ কার্যকর। এখন এই পরীক্ষা থেকে পাওয়া তথ্য স্পেস এক্সের সদর দফতর লস অ্যাঞ্জেলসে পাঠানো হয়েছে। তথ্য পর্যালোচনা শেষে শিগগিরই উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করা হবে।’

এ বিষয়ে জানতে বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্র সময় শনিবার দুপুরে স্পেস এক্সকে একটা অ্যানালাইসিস রিপোর্ট দেবে। রিপোর্ট ইতিবাচক হলে ওরা আমাদের উৎক্ষেপণের দিনক্ষণ জানিয়ে দেবে। তবে স্যাটেলাইটের পরীক্ষামূক উৎক্ষেপণ সফল হয়েছে।’

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর প্রকল্প পরিচালক মেজবাহ উজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও পরীক্ষামূলক উৎক্ষেপণের কথা জানিয়েছেন। তবে তা সফল হয়েছে কিনা তা এখনই বলা যাবে না। তারা প্রতিবেদনের অপেক্ষায় আছেন।

এরকম পরীক্ষা এর আগে আরও একাধিকবার হয়েছে বলে জানা গেছে। চূড়ান্তভাবে উৎক্ষেপণের আগে এরকম টেস্ট আরও হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কথায় কথায় হাঁপিয়ে উঠা থেকে মুক্তি পেতে যা খাবেন

ক্রনিক ক্লান্তির সমস্যায় যদি আপনিও ভুগে থাকেন, তাহলে বিষয়টিকে হলকা ভাবে নেবেন না। এক্ষেত্রে বিশেষ কিছু খাবারকে রোজের ডায়েটে অন্তর্ভুক্ত করতেই হবে। নিয়মিত কিছু খাবার খেলে ক্লান্তি তো দূর হয়ই, সেই সঙ্গে শরীরের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে ছোট-বড় কোনও রোগই ধারে কাছে ঘেঁষতে পারবে না। ক্লান্তি দূর করতে নিয়মিত কী কী খাবার খাওয়া জরুরি আসুন জেনে নিই …

বাদাম : ক্লান্তি দূর করতে বাস্তবিকই বাদামের কোনও বিকল্প হয় না বললেই চলে। আসলে এর মধ্যে থাকা প্রোটিন এবং ফাইবার এনার্জির ঘাটতি দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। বাদামের পটাশিয়াম এবং সোডিয়ামও এক্ষেত্রে বিশেষ ভাবে সাহায্য করে থাকে।

তরমুজ : এই ফলটি নিয়মিত খাওয়া শুরু করলে শরীরে পানির ঘাটতি দূর হয়। ফলে ক্লান্তি দূর হতে সময় লাগে না। আসলে দেহে পানির ঘাটতি দেখা দিলে গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ঠিক মতো কাজ করতে পারে না। ফলে স্বাভাবিকভাবেই ক্লান্তি ঘারে চেপে বসে। এই কারণেই তো নিয়মিত তরমুজ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

কলা : পটাশিয়ামে ভরপুর এই ফলটি সকাল বিকাল খেলে ক্লান্তি ধারে কাছেও ঘেঁষতে পারে না। আসলে পটাশিয়াম শর্করাকে ভেঙে এনার্জির যোগান ঠিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে কলায় উপস্থিত ভিটামিন বি, সি, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার এবং কার্বোহাইড্রেট দেহে পুষ্টির ঘাটতি হতে দেয় না। ফলে একাধিক রোগের প্রকোপ থেকেও শরীর রক্ষা পায়।

গ্রিন টি : অফিস থেকে ফেরা মাত্র ধোঁয়া ওঠা এক পেয়লা গ্রিন টি ক্লান্তি দূর করতে দারুন কাজে আসতে পারে কিন্তু! আসলে এতে উপস্থিত পনিফেনলস, স্ট্রেস কমায়, সেই সঙ্গে শরীরে বিশেষ কিছু উপাদানের ঘাটতি মিটিয়ে শরীর এবং মস্তিষ্কের ক্লান্তি দূর করতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট সহ আরও এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম শক্তির উন্নতিতেও সাহায্য় করে থাকে। তবে দিনে ২-৩ বার এই পানীয়টি খেতেই হবে। না হলে কিন্তু তেমন একটা সুফল পাবেন না।

দই : প্রোটিন এবং কার্বোহাইড্রেট হল এনার্জির ঘাটতি দূর করার সবথেকে জরুরি দুটি উপাদান। আর এই উপাদান দুটি প্রচুর মাত্রায় রয়েছে দইয়ে। সেই সঙ্গে এই দুগ্ধজাত দ্রব্যে উপস্থিত উপকারি ব্যাকটেরিয়া হজমের সমস্যা দূর করতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। দিনে মাত্র ১ কাপ করে দই খাওয়া শুরু করুন। দেখবেন অল্প দিনেই ক্লান্তি চিরতরে ছুটিতে চলে যাবে।

কুমড়ো বীজ : ক্লান্তির সঙ্গে সফলভাবে লড়াই করতে এই প্রাকৃতিক উপাদানটির কোনও বিকল্প হয় না বললেই চলে। ভিটামিন বি১, বি২, বি৫ এবং বি৬ সমৃদ্ধ এই প্রাকৃতিক খাবারটি খেলে শরীরে প্রাটিনের ঘাটতি দূর হয়। সেই সঙ্গে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রণ এবং কপারের চাহিদাও পূরণ করে। এই সবকটি উপাদানটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে জোরদার করার পাশাপাশি শরীরের কর্মক্ষমতা বাড়তেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest