সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনসাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতাদেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণবস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভিMastering Live Casino Action and Bonuses on Casinoplaygroundcanada.Com

সানি লিওনকে টপকে গেলেন প্রিয়া

ইন্টারনেটের নতুন ডার্লিং এখন প্রিয়া প্রকাশ ভারিয়ার। ত্রিশূরের বিমলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী প্রিয়া গুগলের মোস্ট সার্চড সেলিব্রিটি। মালয়ালম ছবির টিজারে তার চোখের ইশারা গোটা দেশের নজর কেড়ে নিয়েছে।

ওরু আদার লাভ নামে ওই ছবির টিজারের জেরে রাতারাতি গোটা দেশের ড্রিমগার্ল হয়ে উঠেছেন প্রিয়া। গুগল সার্চের দিক থেকে দেখলে জনপ্রিয়তায় তিনি ছাপিয়ে গিয়েছেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ এমনকি সানি লিওনকে।

প্রথম ভারতীয় সেলিব্রেটি হিসেবে ইনস্টাগ্রামে নাম লেখানোর প্রথম দিনই ৬,১০,০০০ ফলোয়ার পেয়েছেন প্রিয়া। এখন তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গিয়েছে।

মোহিনীআট্যমের প্রশিক্ষিত নৃত্যশিল্পী প্রিয়া গান গাইতে ও বেড়াতে ভালবাসেন। গোটা দেশ তার প্রেমে পাগল হয়ে উঠলেও হায়দরাবাদের এক যুবক আবার তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন। তার দাবি, ছবির গানে মুসলিমদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপকর্মের অভিযোগে সিনেমা হলে হামলা, ৩ নারীকে গণধোলাই

অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংধুন সিনেমা হলে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিআইখোলা, সিদ্ধিরগঞ্জ হাউজিং, আউলাবন, বাগানবাড়ি, সরদারপাড়া, আজিবপুর ও সিদ্ধিরগঞ্জ রেললাইন এলাকার কয়েক হাজার মানুষ লাঠি সোটা নিয়ে হামলা করে। এসময় ওই সিনেমা হলের ভেতরে ও বাহিরে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ওই সিনেমা হল থেকে তিন নারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হতে তুলে দেয় তারা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে রংধুন সিনেমা হলে বাংলা সিনেমা প্রদর্শনের আড়ালে অসামাজিক কার্যকলাম করে আসছিল। এ বিষয়ে ওই সিনেমা হল কর্তৃপক্ষকে এলাকাবাসী অসামাজিক কার্যক্রলাপ বন্ধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু পবিত্র জুমার দিনও হল কর্তৃপক্ষ বাংলা সিনেমা প্রদর্শনের আড়ালে নারী নিয়ে অসামাজিক কাজ করানো হচ্ছিল। এ সময় আশেপাশের কয়েক কয়েক হাজার মানুষ লাঠি সোটা নিয়ে হামলা করে হলের ভেতরে ও বাহিরে ভাঙচুর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার জানান, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর এলাকাবাসী একত্রিত হয়ে রংধনু সিমেনা হলে হামলা চালায়। এসময় ওই সিনেমা হল থেকে ৩ নারীকে আটক করে এলাকাবাসী গণধোলাই দিয়েছে। তবে প্রেক্ষাগৃহে কোন ভাঙচুর চালানো হয়নি। তিনি আরও জানান, এর আগেও একাধিকবার ওই সিনেমা হলে অভিযান চালিয়ে অসাজিক কার্যকলাপের অভিযোগ আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাছাড়া প্রেক্ষাগ্রহটি এ অভিযোগে বন্ধও করে দেয়া হয়েছিল। আটকৃত ওই তিন নারীকে গ্রেফতার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক ক্যাচেই ৪০ লাখ টাকা!

একটি মাত্র ক্যাচ। আর তার বদলে ৪০ লাখ টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন। শুক্রবার ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে এমনই ঘটনা ঘটে।

আর সেই ম্যাচে গ্যালারিতে দাঁড়িয়ে একটি ছক্কার বল লুফে নিয়ে এই ‘টুই ক্যাচ এ মিলিয়ন’ থেকে এই পরিমাণ অর্থ জিতেছেন এক দর্শক। ভাগ্যবান এই দর্শকের নাম মিচ গ্রিমস্টোন। তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই পুরস্কার জিতেছেন।

এদিকে, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২৪৩ রান সংগ্রহ করেছে। ৫৪ বলে ৬ চার ও ৯ ছক্কায় ক্যারিয়ার সেরা ১০৫ রান করে আউট হন মার্টিন গাপটিল। অন্যদিকে ৩৩ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন কলিন মানরো। এরই ফলে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২৪৪ রান।

২৪৪ রানের লক্ষে ব্যাট করতে নেমেই ব্যাট হাতে ঝড় তুলেন ওয়ার্নার। তিনি ২৪ বলে ৪টি ৪ চার এবং ৫টি ৬ মেরে ৫৯ রান করে বোল্ড হয়ে ফিরেন। তবে শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হলেন টিটু

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা জেলা শাখার এক জরুরি সভা শুক্রবার সন্ধ্যা ৬ টায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা শেখ মারুফ হাসান মিঠুর সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে (সৈয়দ কামাল বখ্ত সাকী সাহেবের বাসভবন) অনুষ্ঠিত হয়। সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যক্রম কে আরো গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, শেখ মঞ্জুরুল ইসলাম, শাহীনুর রহমান শাহীন, এড. সাঈদুজ্জামান জিকো, শেখ জাহাঙ্গীর কবির, শফিখান, এড.ফারুক হোসেন, শাহাদাৎ হোসেন, উজ্জ্বল হোসেন, মাজহারুল ইসলাম জীবন, রফিকুল ইসলাম, হযরত, ওলিউল, হাফিজুল, মিল্টন, রজব আলী, শওকাত হোসেন প্রমুখ। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে জেলার সাংগঠনিক সম্পাদকের শূন্য পদে সাবেক ছাত্রনেতা মোঃ ওয়াহিদুজ্জামান টিটুকে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভূক্ত করে অনুমোদন দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এতো রঙের চাল!

বাঙালি হিসেবে ভাত আমাদের প্রতিদিনের খাবার। রোজ ভাত খেলেও ধান কী ভাবে চাষ হয়, চাল কত প্রকার, কোন চালের কী গুণ সে সম্পর্কে অনেক কিছুই জানি না। হাতেগোনা কয়েক জাতের চালের নাম জানলেও। কত রকমের চাল আছে তা হয়তো জানা নেই আমাদের অনেকেরই। আসুন জেনে নেই চাল কত রকম।

সাদা চাল: ধান ভাঙার পর পালিশ করে তৈরি করা হয় হোয়াইট রাইস। আমরা সাধারণত প্রতি দিন সাদা চাল খেয়ে থাকলেও এই চালের পুষ্টিগুণ কম। সিদ্ধ হতেও কম সময় লাগে।

বাদামী চাল: ঢেঁকি ছাঁটা চাল হল ব্রাউন রাইস। সবচেয়ে পুষ্টিকর এই চাল। প্রচুর পরিমাণ থিয়ামিন ও আয়রন রয়েছে ব্রাউন রাইসে। হোয়াইট রাইসের তুলনায় প্রায় দ্বিগুণ সময় লাগে ব্রাউন রাইস সিদ্ধ হতে।

লাল চাল: অ্যান্থোসায়ানিন বেশি থাকার জন্য এই চালের রং লাল। রেড রাইস রান্না করতেও ব্রাউন রাইসের মতোই সময় লাগে। যে ধরনের রান্নায় চাল সারা রাত ভিজিয়ে রেখে সকালে বেটে তৈরি করতে হয় সে সব রান্নায় রেড রাইস ব্যবহার করা হয়।

কালো চাল: চিনে প্রচুর পরিমাণে এই বুনো চালের চাষ হয়। এই চালে প্রচুর অ্যান্থোসিয়ানিন, প্রোটিন, মিনারেল ও ফোলেট থাকে। এই চাল সিদ্ধ হতে সময় লাগে এবং অন্তত তিন চালের তিন গুণ পরিমাণ জল লাগে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ: ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় মহান মুক্তিযুদ্ধে বীরোচিত অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বাসস্থান বীর নিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা ও বৈচনা গ্রামে প্রধান অতিথি হিসেবে নব-নির্মিত বাসস্থানের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন। মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থানের ব্যবস্থা এবং তাদের সম্মানী ভাতা বৃদ্ধি করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা ছিলাম সবচেয়ে অবহেলিত। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেছেন। তিনি পর্যায়ক্রমে সকল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থানসহ সবকিছুর ব্যবস্থা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একমাত্র অভিভাবক। তার কাছে আমাদের কিছু চাওয়া লাগে না। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণকর কাজ করে যাচ্ছেন। অস¦চ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য পাকা বাসস্থান করে দিচ্ছেন। এছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের ফ্লাটবাড়ি করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্বের বুকে তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’ সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা ও বৈচনা গ্রামে বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলী গাজী ও বীর মুক্তিযোদ্ধা মো. মুছা আমিন এর নব-নির্মিত ঘর দুটির উদ্বোধন করা হয়েছে।
এলজিইডি’র বাস্তবায়নে ৭ লক্ষ ৩৫ হাজার ৫শ’২০ টাকা ব্যয়ে ‘বীর নিবাস’ নামে একতলা এসব বাড়িতে রয়েছে দুটি বেডরুম, একটি রান্নাঘর, একটি বাথরুম ও বারান্দা। সেই সঙ্গে গৃহপালিত পশুর জন্য আছে আলাদা একটি ঘর। সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলী গাজী ও বীর মুক্তিযোদ্ধা মো. মুছা আমিন বলেন, বসবাসের ভালো ঘর ছিল না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে পাকা দালানের বাসস্থান উপহার দিয়েছেন। গরুর গোয়াল করে দিয়েছেন। সম্মানী ভাতা দিচ্ছেন। এছাড়া সব ধরনের সহায়তা দিয়ে আমাদের দুঃখকষ্ট লাঘব করেছেন। আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। আমরা তার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি যাতে আবার ক্ষমতায় আসতে পারেন, সেজন্য আল্লাহর দরবারে চোখের জলে দোয়া মোনাজাত করি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আল-ফেরদৌস আলফা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জুলমত আলী গাজী, আব্দুস সোবহান, আব্দুল গফ্ফার, সোয়েদ আলী, জোবেদ আলী, আবুল হোসেন, আব্দুল গফুর ও বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা স্থলবন্দর শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন রসায়নে প্রসেনজিৎ-ঋতুপর্ণার চমক !

বছর দুই আগে শিবপ্রসাদ ও নন্দিতা রুপোলি পর্দায় ফিরিয়ে এনেছিলেন বাংলার সোনালি জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। তবে এই জুটিকে প্রাক্তন হতে দেননি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘দৃষ্টিকোণে’-এর ফ্রেমে ধরা পড়েছে আবার সেই রসায়নের। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার। যেখানে ‘জাতিস্মর-এর পর আবার লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখা গেছে বুম্বা দা-কে।

এই ছবিতে প্রসেনজিতের চোখে রয়েছে চমক। সেটা নতুন করে আর বলে দেওয়ার দরকার নেই। সূত্রের খবর, ছবির শ্যুটিংয়ের সময় বিশেষ ধরনের এই লেন্স পরে থাকতে থাকতে, অনেক সময় মাথা নাকি ঘুরে যেত নায়কের। গল্পে প্রসেনজিৎকে দেখা যাবে ডি. মিত্র নামে একজন বিখ্যাত আইনজীবীর ভূমিকায়। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন চূর্ণী। ঋতুপর্ণার চরিত্রের নাম মিসেস সেন। তিনি একটি মামলা নিয়ে আসবেন প্রসেনজিতের কাছে। কিন্তু তারপর কি হবে? সেটা জানতে আপনাকে অপেক্ষা করতে হবে পয়লা বৈশাখ পর্যন্ত।

তবে বাংলা ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায় নিজেই এক ঘরানা। তাঁর ছবি মানেই দর্শকের ভাবনার ভাঁড়ারে নতুন রসদ। এবার কৌশিকের ছবিতে প্রসেনজিৎ ও ঋতুপর্না। দর্শকের জন্য যে তা নয়া প্রাপ্তি তা বলার অপেক্ষা রাখে না। আপাতত তার অপেক্ষাতেই শুরু প্রহর গোনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি লঙ্কানরা জিতে নিয়েছে ছয় উইকেটে। আগামী ১৮ ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে টাইগার দলপতি মাহমদুউল্লাহ রিয়াদ সিলেটে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তবে দ্বিতীয় ম্যাচের আগে দলে কোন পরিবর্তন আনেনি বিসিবি। দ্বিতীয় ম্যাচের জন্য ঘোষিত দলে প্রথম ম্যাচে ডাক পাওয়া সবাই আছেন। ইনজুরি থেকেই পুরোপুরি সুস্থ না হওয়ায় এ ম্যাচের একাদশে রাখা হয়নি সাকিবকে।

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমি মনে করি আমরা ১০-১৫ রান কম করেছিলাম। আমাদের স্কোর ২০০ রানের উপরে হওয়া উচিৎ ছিল। মুশি তিন নম্বর পজিশনে ব্যাট করেছে। সৌম্য ও জাকির ভালো শুরু করেছিল। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের প্রতি কৃতজ্ঞতা। আমরা তাদের উপর চাপ সৃষ্টি করতে পারিনি। ব্যাটিং লাইন আপে আমাদের গভীরতা ছিল। বোলিংয়ে আমরা ভালো করতে পারিনি। আশা করি, সিলেটে আমরা উপরে থেকেই মৌসুম শেষ করব।’

আগামী ১৮ ফেব্রুয়ারি সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, আফিফ হসেন, জাকির হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান, আবু হায়দার রনি, নাজমুল অপু, মোহাম্মদ মিঠুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest