মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে দুইশত জন মুক্তিযোদ্ধাদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, ডেপুটি কমান্ডার মোঃ আবু বকর সিদ্দিক, প্রচার কমান্ডার ডঃ মোঃ আব্দুল বারী, মোঃ আনছারুজ্জামান, মোঃ কামরুজ্জামান সহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সদর থানা সাংগঠনিক কমান্ডার মুক্তিযোদ্ধা তবিবুর রহমান মাস্টার। এসময় প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। আজ তাদের কল্যানে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের অবদান কখনও ভুলবার নয়। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে আসছে। আগামীতে এ ধারাবাহিকতা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগকে পুনরায় এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় ভলিবল লীগ টিমের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের রসুলপুর ক্লাব মাঠে ভলিবল লীগ টিমের প্রস্তুতি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় রসুলপুর যুব সমিতি, রসুলপুর ক্রীড়া সংস্থা ও রসুলপুর যুব চক্র। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ ভলিবল লীগ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের উদ্বোধণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুলপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুল আরেফিন মনি, রসুলপুর যুব সমিতির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটুসহ বিভিন্ন টিমের খেলোয়াড়বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ানুষ্ঠান সম্পন্ন

ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ডি.বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রীদের নবীন বরণ ও এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস ছোবহান সরদারের সভাপতিত্বে শিক্ষক এস, এম শহীদুল ইসলাম ও মোঃ নজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা ও গীতা পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী মিতালী ঘোষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে,এম আরিফুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এস,এম ছায়েদুর রহমান, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, ব্রহ্মরাজপুর ইউপি’র ৭নং ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম মঙ্গল ও ৬নং ওয়ার্ডের মেম্বার ও সাংবাদিক রেজাউল করিম মিঠু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডি.বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলু। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরবন বিজনেস এন্ড সাইন্স কলেজের অধ্যক্ষ মোঃ আবু হাসান, স্ট্যান্ডার্ড প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ রইচ উদ্দীন, ডি.বি. প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ আব্দুল হাই, বড়খামার ইউসি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শামসুর রহমান সোনা, বি.ডি.এফ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হাকিম, সাবেক সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন বাবু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নজর উদ্দীন সরদার, মোঃ আব্দুল হামিদ বাবু, মোঃ সেলিম হোসেন, প্রাক্তন শিক্ষক আলহাজ্ব আব্দুল গফ্ফার, সাবেক মেম্বার মোঃ গিয়াস উদ্দীন সানা, খোরশেদ আলম, জাপা নেতা জাহাঙ্গীর আলম, সমাজসেবক জাহাঙ্গীর কবির, ফয়জুল্যাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মনিকা দাস, ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, ডি.বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, গীতা রাণী সাহা, অরুন কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, হাফিজুল ইসলাম, খালেদা খাতুন, শামীমা আক্তার, ভানুবতী সরকার, মৃনাল বিশ্বাস, ভৈরব পাল, পিয়ন রবিউল ইসলাম মন্টু প্রমূখ।
অনুষ্ঠানে সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তার পরিবর্তে প্রতিনিধি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, আরিফুল হক যোগ দেন। তিনি এস,এস,সি’র বিদায়ী শিক্ষার্থীদের হাতে পুলিশ সুপারের পাঠানো উপহার তুলে দেন।
এছাড়া বিদায়ী শিক্ষার্থীরা ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের হাতে রাখি বন্ধনের মাধ্যমে বিদ্যালয়ে বরণ করেন নেন। সবশেষে অতিথিবৃন্দ এস,এস,সি পরিক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রবেশ পত্র তুলে দেন। ২০১৮ সালের এস,এস,সি পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে বিদায় নিলো যারা : বিজ্ঞান শাখা থেকে আফরিনা নাহার, হুমায়রা ইয়াসমিন, ব্যবসায় শাখা থেকে শিলা খাতুন, রুমা খাতুন, রাখি খাতুন, কৃষ্ণা মন্ডল, সুমাইয়া সাদিকা, মানবিক বিষয় থেকে অর্পিতা সাহা, পূজা সাহা, হাজিরা খাতুন, তন্বী মন্ডল, বিথী দত্ত, আসমা খাতুন, পূর্ণা দাস, সুমাইয়া খাতুন, সুমিকা খাতুন, নাসরিন খাতুন, স্মৃতি খাতুন, মনজিলা খাতুন, নাছিমা খাতুন, আসমা খাতুন, রিক্তা সাহা, রেহেনা খাতুন, মরিয়ম খাতুন, শাকিলা খাতুন, পাপিয়া খাতুন, রিপা খাতুন, সাম্পিয়া খাতুন, শেফালী খাতুন, ফতেমা খাতুন, শিলা মন্ডল, নাছিমা খাতুন, মুন্নি খাতুন, বহ্নিশিখা মন্ডল, মেরিনা মৌসুমী ও রুমা খাতুন। এ বছর ৩৬ জন পরিক্ষার্থী অংশ নিচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রলীগকে ‘সতর্ক’ থাকার নির্দেশ আ.লীগের

নির্বাচনের বছরে যেকোনো ইস্যুকেন্দ্রিক পরিস্থিতি তৈরি করে ক্যাম্পাসকে যাতে কেউ অস্থিতিশীল করতে না পারে, সে জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ছাত্রসংগঠন ছাত্রলীগকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগ নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রুদ্ধদ্বার এ বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম দলের পক্ষ থেকে এ নির্দেশ দেন বলে ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

বৈঠকটি প্রায় পাঁচ ঘণ্টা চলে। এ সময় আওয়ামী লীগ নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি ও আগামী মার্চ মাসে সংগঠনের সম্মেলন নিয়ে ছাত্রলীগ নেতাদের বক্তব্য শোনেন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বৈঠক শেষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘আমাদের যে নির্দেশ দেওয়া হয়েছে, তা আমরা ছাত্রলীগের সব পর্যায়ের নেতাকর্মীদের জানিয়ে দেবো। সব অপকর্মকে প্রতিহত করতে ছাত্রলীগ সব সময় প্রস্তুত। আমরা চাই, সব শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশে কেউ কোনো অস্থিতিশীলতা সৃষ্টি না করুক। গণতান্ত্রিক রাষ্ট্রে সব আন্দোলন-সংগ্রাম করার অধিকার আছে। কিন্তু সেই আন্দোলন-সংগ্রাম যদি শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে, তবে ছাত্রলীগ তা প্রতিহত করবে।’

শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বৈঠকে ছাত্রলীগকে সতর্ক থাকার নির্দেশ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

বৈঠকের বিষয়ে ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলওয়ার শাহজাদা জানান, চলতি বছর জাতীয় নির্বাচন। এ নির্বাচন সামনে রেখে অনেকেই বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে। তাই কোনো সংগঠনের এ ধরনের পরিস্থিতি তৈরি করে সরকারকে চাপে রাখার অপচেষ্টা প্রতিহত করার নির্দেশ দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

দপ্তর সম্পাদক দেলওয়ার শাহজাদা আরো বলেন, ২৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনার পর অনেকেই এটাকে নিয়ে ভিন্ন ইস্যু তৈরি করছে। কিন্তু ছাত্রলীগ সেখানে না গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হয়তো ভিন্ন পরিস্থিতিতে পড়তে হতো।

এর একদিন পরে প্রগতিশীল ছাত্রজোট সংবাদ সম্মেলন করে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ও ২৯ জানুয়ারি সব শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে যাতে তারা কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করতে না পারে, সেদিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ছাত্রলীগের সব পর্যায়ের নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা জানিয়ে দেওয়ার কথাও বলেছেন জাহাঙ্গীর কবির নানক।

জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। বৈঠক সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের বার্ষিক বনভোজন তুফান কনভেনশন সেন্টারের লেকভিউ ক্যাফেতে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজ সেবক ও বনভোজন উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথিহিসাবে বক্তব্য দেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক দেবাশিস সরদার, সাতক্ষীরা সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইমদাদুল হক, ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান বাবু,অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক হারুণ-অর রশিদ, শহর সমাজ সেবা কর্মকর্তা সহিদুর রহমান, প্রবেশন অফিসার মিজানুর রহমান, আশাশুনি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইমদাদুল হক, অভিভাবক সদস্য মোস্তফা মোস্তাক আহমেদ, ওয়াল্ড ভিশন প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিশুদের নাচ গান, কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোজন করা হয়। পরে তুফান কনভেনশন সেন্টারের লেকভিউ ক্যাফেতে বনভোজনের খাবারের আয়েজন করা হয়। বনভোজন অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি বিদ্যালয় ব্যবস্থা পনা কমিটির সদস্যসহ সকল ছাত্রছাত্রী অংশ গ্রহন করেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ও বনভোজন উদযাপন কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ

কে. এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলার সদরের নব্য সরকারীকরন ঘোষিত দেবহাটা বিবিএমপি পাইলট হাইস্কুলের আয়োজনে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় উক্ত বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌর চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক লুৎফর রহমান, সিনিয়র শিক্ষক গৌর চন্দ্র ঘোষ সহ সকল শিক্ষক/শিক্ষিকামন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে উপজেলার দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। এছাড়া উপজেলার হাদীপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়, সখিপুর আলিম মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের প্রতিবন্ধী স্কুলে প্রীতিভোজ ও মিলনমেলা

কালিগঞ্জ ব্যুরো: প্রতি বছরের ন্যায় এবছরও কালিগঞ্জের এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলে উৎসব মুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে প্রীতিভোজ ও বার্ষিক মিলনমেলা। এমজেএফ বিশেষ স্কুলের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মিলনমেলা প্রীতিভোজ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্বে করেন প্রতিবন্ধী স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। এমজেএফ স্কুলের সমন্বয়কারী ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় মিলনমেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। এসময় তিনি বলেন, প্রতিবন্ধীদের অবহেলার চোখে দেখলে হবে না তারাও এদেশের মূল্যবান সম্পদ। প্রতিবন্ধীদের পাশে থেকে তাদের জন্য কিছু করতে পারাটাই সব চেয়ে বড় পাওয়া। সরকার প্রতিবন্ধীদের কল্যাণে অনেক কিছু করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করায় বিশ্ব দরবারে আলোচিত হয়েছেন। আমি নিজেও প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের পাশে থেকে সামান্য কিছু অবদান রেখেছি। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এম জে এফ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজহারুল ইসলাম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজিব আহছান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম আলী, ল্যাবরেটরী স্কুলের সাবেক অধ্যক্ষ মোমতাজ হোসেন মন্টু, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবুল হোসেন। মিলনমেলায় প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা হামদ, নাত ও গান পরিবেশন করেন। বার্ষিক বনভোজন ও মিলনমেলায় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক, সূধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তীব্র খাদ্য সংকটে ইয়েমেন, প্রতিদিন গড়ে ১৩০ শিশুর মৃত্যু

সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সামরিক আগ্রাসন ও অবরোধের কারণে খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে ইয়েমেনে। পাশাপাশি রোগব্যাধিতে এরই মধ্যে দেশটিতে মারা গেছে ৪০ হাজার শিশু। সেইভ দ্য চিলড্রেন বলেছে, ইয়েমেনে প্রতিদিন গড়ে ১৩০টি শিশু মারা যাচ্ছে।

এ ব্যাপারে ডাক্তাররা বলছেন, মহামারির আকারে ছড়িয়ে পড়া কলেরা ও ডিপথেরিয়া এবং অপুষ্টির মতো চ্যালেঞ্জ মোকাবেলায় রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে তাদের। হাসপাতালগুলোতে দ্রুতই ফুরিয়ে যাচ্ছে জীবনরক্ষাকারী ওষুধ।

এদিকে, জরুরি সহায়তা না পেলে ইয়েমেনে এক কোটি ৭০ লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়তে পারে বলে সম্প্রতি এক সতর্ক বার্তায় জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইয়েমেনের ২ কোটি ৫৬ লাখ মানুষের মধ্যে ১ কোটি ৯০ লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন। প্রায় ৭০ লাখ মানুষ ‘মারাত্মকভাবে খাদ্য অনিরাপত্তায়’ ভুগছে, অর্থাৎ তাদের জন্য দ্রুত খাদ্য সহায়তা প্রয়োজন। এছাড়া প্রচণ্ড রকমের পুষ্টিহীনতায় ভুগছে ২২ লাখ শিশু।

বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি সতর্ক করে বলেছে, দুই বছরের গৃহযুদ্ধের পর সেই দেশটি এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

উল্লেখ্য, গত বছর ইয়েমেনের জনগণের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনে দাতা দেশগুলো ১.১ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest