দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার মাঘরী শাখা আহছানিয়া মিশনের কমিটি গঠন উপলক্ষ্যে শনিবার বিকাল সাড়ে ৪ টায় মাঘরীস্থ মিশন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় একরামুল হক, মহসিন আলী হালদার, আবু তৈয়ব খাঁন, দেবহাটা উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, সমাজসেবক আনারুল ইসলাম আনু, ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর রশিদ, সাংবাদিক কে.এম রেজাউল করিম সহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাঘরী শাখা আহছানিয়া মিশনের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মিিতক্রমে একরামুল হককে সভাপতি, মহসিন আলী হালদারকে সাধারন সম্পাদক ও আবু তৈয়ব খাঁনকে যুগ্ম সম্পাদক করে মাঘরী শাখা আহছানিয়া মিশনের কমিটি গঠন করা হয়।

আব্দুল্লাহ আল মামুন, মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ বাজারে (পোল্ট্রি হাট) শুক্রবার রাতে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে। স্থানীয় বাজারের চাউল ব্যবসায়ী রফিকুল ইসলামের নেতৃত্বে রাতারাতি গড়ে তোলে অবৈধ্য ঘর । ঘটনাটি পানি উন্নয়ন বোর্ডের এস ও মাসুদ রানা কে অবহিত করলে রাত্র লোক পাঠালে সত্যতা জানতে পারে। বিষায়টি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসারকে জানালে। শনিবার সকাল ১১ টার দিকে সরাজমিনে, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসার সুজন সরকারের উপস্হিতে নিজে দাড়িয়ে থেকে ঘর ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেন। মুহুর্তের মধ্যে ভেঙ্গে দেওয়া হয় অবৈধ নির্মিত গড়ে উঠা ঘর। উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসার সুজন সরকার বলেন, এটা সরকারি জায়গা এখানে আইনানুগ ভাবে বন্দবস্হ দেওয়া হবে। কেহ যদি অবৈধ ভাবে দখল করার চেষ্টা করে। তার বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজারের ব্যবসায়ীরা জানান,সরকারি ফাকা জায়গা দেখলে ভূমিদস্যুরা দখল করে নেয়ার চেষ্টা চালায়। প্রশাসনের মাধ্যমে ভূমি দস্যুদের কবল থেকে সরকারি জায়গা দখল মুক্ত হওয়ায় স্থানীয় সচেতন মহল প্রশাসনকে সাধুবাদ জানান।