সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুসুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপসাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরনতালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণসাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছাদেবহাটায় পূর্ব শত্রুতার জেরে এক শ্রমিককে পিটিয়ে চার জনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

৬ ঘণ্টার অনশন ৩ ঘন্টায় শেষ করল বিএনপি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকাল ১০টায় শুরু হওয়া ৬ ঘণ্টার অনশন কর্মসূচি পুলিশের অনুরোধে ৩ ঘন্টায় শেষ করলেন বিএনপি নেতাকর্মীরা।

আজ বুধবার বেলা ১টার দিকে অনশন কর্মসূচি শেষ করে বিএনপি। যদি বিএনপি নেতারা বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল। সকাল ১০টা থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করে আসছিল। জনদুর্ভোগের কারণে অনশন কর্মসূচি শেষ করতে বিএনপিকে অনুরোধ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার।

বুধবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা বন্ধ করে এ কর্মসূচি পালনকালে সব ধরণের যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে বিপাকে পড়ে এ এলাকা দিয়ে চলাচলকারীরা। এ অবস্থায় পুলিশের অনুরোধে দুপুর ১টায় অনশন কর্মসূচি সমাপ্ত করে দলটি। তবে বেলা ১১টা থেকে অনশনস্থল ঘিরে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল। জলকামানের গাড়িও প্রস্তুত রাখা ছিল। অনশন কর্মসূচিতে যোগ দিতে বুধবার সকাল ৮টা থেকে প্রেস ক্লাবের সামনে খণ্ড খণ্ড ভাবে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করার কথা ছিল তাদের। অনশনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা অংশগ্রহণ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, পুলিশের অনুরোধে দুপুর ১টার মধ্যে আমরা আমাদের কর্মসূচি শেষ করতে বাধ্য হচ্ছি। খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপিকে দুর্বল করে তারা নির্বাচন করতে চায়। খালেদা জিয়া এবং বিএনপিকে ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এর আগে গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে দলটি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গেলো বৃহস্পতিবার বকশীবাজারের বিশেষ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকেই বিএনপি নেত্রীকে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম তিনদিন কারাগারের সিনিয়র জেল সুপারের পরিত্যক্ত কক্ষে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়। পরে শনিবার রাতে তাকে মহিলা ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইনজুরিতে তামিম, মাঠে নামা নিয়ে শঙ্কা

ত্রিদেশীয় ওয়ানডে ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পুরোপুরি ব্যর্থ স্বাগতিক বাংলাদেশ। সামনে এখন টি-টোয়েন্টি মিশন। ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে টাইগাররা। তবে এরই মধ্যে বাংলাদেশ শিবিরে হানা দিয়েছে ইনজুরি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ইনজুরির পর এবার একই কারণে শঙ্কা দেখা দিয়েছে ওপেনার তামিম ইবালের খেলা নিয়েও।

শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

এ ব্যাপারে বিসিবি সূত্রে জানা গেছে, দলের অনুশীলনের সময় চোট পান তামিম। তা থেকে সেরে উঠতে একটু সময় লাগবে। তাই প্রথম ম্যাচে তার মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে সোমবার অনুশীলন শুরু করেছে টাইগাররা। অনুশীলনে যোগ দিয়েছেন নতুন ডাক পাওয়া পাঁচ ক্রিকেটার- মেহেদি হাসান, আফিফ হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহী ও জাকির হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভালোবাসা দিবসে সাতক্ষীরায় আমরা সাতাশ সংগঠনের ব্লাড ডোনেশন ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক:
ভালোবাসা হোক রক্তের বন্ধনে…এই শ্লোগানে ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের মাধ্যমে সাতক্ষীরা ভালোবাসা দিবস উদযাপিত হয়েছে। গতকাল বুধবার ‘আমরা সাতাশ, সাতক্ষীরা’র আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ শহিদ মিনার চত্বরে “ব্লাড ডোনেশন ক্যাম্প” এর মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়েছে। বসন্তের আগমনী শুভেচ্ছার মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে “আমরা সাতাশ সাতক্ষীরা” এর অঙ্গ-সংগঠন “সাতক্ষীরা ব্লাড মিডিয়া”র আত্মপ্রকাশ উপলক্ষে বুধবার সাতক্ষীরা সরকারি কলেজ শহিদ মিনার চত্বরে এই ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়। রক্ত দাতাগণকে নিয়মিত রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠানে ডোনার কার্ড ও হেল্থ কার্ড প্রদান করা হয়। মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে প্রায় ৫০জনের অধিক তরুন-তরুনী রক্ত প্রদান করেন এবং প্রায় ৩শতাধিক ব্যক্তি রক্তের গ্রুপিং করেন।
অনুষ্ঠানে আমরা সাতাশ-এর সভাপতি শেখ ফারুকুজ্জামান ডেভিড এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে “সাতক্ষীরা ব্লাড মিডিয়া”র যাত্রা শুরু করেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
কর্মসূচির সদস্য সচিব শেখ আমিনুর রহমান কাজলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আবুল কালাম বাবলা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আমরা সাতাশ সাতক্ষীরার সাধারণ সম্পাদক কবির উদ্দিন ও কর্মসূচির আহবায়ক আলহাজ্ব মুহাম্মাদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “আমরা সাতাশ”-এর, এস.এম. মুজতাহিদ-উর-রউফ, মোঃ তরিকুল ইসলাম খোকন, মোঃ আহসানুল কাদির স্বপন, মোঃ লুৎফর রহমান সৈকত, সৈয়দ রফিকুল আলম বাবু, মোঃ কামরুজ্জামান, এড. শামিমুর রেজা শামিম, মাসুদার রহমান বাবু, তরিকুল ইসলাম খোকন। সমগ্র অনুষ্ঠানে সহযোগিতায় ছিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর, ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতাল ও সাতক্ষীরা শিল্পী ঐক্যজোট ব্লাড ব্যাংক, পলিটেকনিক্যাল কলেজ শাখা, অলসুপার স্টার রক্তদানকারী সংস্থা সাতক্ষীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিউইয়র্কের হোটেলে হঠাৎ সালমান-সোনাক্ষী!

ইউটিউব দুনিয়ায় আবার সাড়া ফেলে দিলেন সালমান খান। ফিরলেন ‘চুলবুল পান্ডে’ সঙ্গে তার ‘রাজ্জো’ সোনাক্ষী সিংহ। ব্যাপার কী?

‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ ছবির জন্য একটা গান শুট করলেন সালমান আর সোনাক্ষী। পুরো গানটাই শুট হল নিউইয়র্কে। ভ্যালেন্টাইন ডে-র প্রাক্কালে সাজিদ ওয়াজিদের সুরে সালমান আর সোনাক্ষীর ‘নয়না ফিসল গয়ি’ আজকের প্রজন্মকে আচ্ছন্ন করে রাখছে সুরে সুরে।

নস্টালজিক সোনাক্ষীও। তিনি বলেছেন, ‘দাবাং আর দাবাং টু’-এর পর সালমানের সঙ্গে এরকম রোম্যান্টিক দৃশ্য শুট করে খুব নস্টালজিক লাগছিল। এত সুন্দর গানটা এই ছবির একটা বড় আকর্ষণ হবে।

পরিচালক চাকরি টোলেটি সালমান-সোনাক্ষীর কেমিস্ট্রি নিয়ে উচ্ছ্বসিত, এই জুটি পরদায় আগুন জ্বালিয়ে দিতে জানে। দু’জনের আন্ডারস্ট্যান্ডিং এতটাই ভালো যে গানটা জাস্ট এক ঘন্টার মধ্যে শুট হয়ে গেল’ যোগ করলেন পরিচালক।

‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ নিয়ে জল্পনা তুঙ্গে। এই প্রথম ছবিতে দ্বৈত ভূমিকায় কর্ণ জোহর। দুজন অল্পবয়সী ছেলে-মেয়ের জীবনে কিম্ভূতকিমাকার মজার ঘটনা নিয়ে এই ছবি। আগামী ২৩ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশ সদস্যের পুত্র সাকিব হত্যার ঘটনায় আটক ৭

এম. বেলাল হোসাইন: ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছে তার এক সহপাঠী। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরতলীর বকচরা বাইপাস সড়কে ভ্যান চালক রমজান আলীর বাড়ির পাশে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের এক সহপাঠীসহ সাতজনকে জিজ্ঞাবাদের জন্য আটক করেছে।
নিহতের নাম সাকিব হোসেন (১৬)। সে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ও পলাশপোল মেহেদীবাগে বসবাসরত কলারোয়া উপজেলার সরসকাটি পুলিশ ফাঁড়িতে কর্মরত সিপাহী নজরুল ইসলামের ছেলে।
আটককৃরা হলো, শহরের কামাননগরের হাফিজুল ইসলাম (৬০), মেহেদি হাসান ফয়সল (১৫) , শামীমুজ্জামান অমি (১৪) ,যুবায়ের হোসেন (১৮), রনি (১৮), শাহিনুর (২৪) ও ইটাগাছার আবু হাসান (৩৮) ।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন শহরের রসুলপুরের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল আজিজের ছেলে আব্দুর রাশেদ জানান, সেসহ তার দু’সহপাঠী অমি ও সাকিব মঙ্গলবার রাত ৯টার দিকে বকচরা আহমদিয়া দাখিল মাদ্রাসার মাঠে ইছালে সওয়াব শুনতে যায়। সেখানে একটি স্টলে খাবার কেনা নিয়ে তাদেরই পরিচিত কামাননগর কলোনীর আব্দুল কাদের ও শান্তর সঙ্গে তারা বচসায় জড়িয়ে পড়ে। এ নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতি হলেও স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেনে। রাত ১০টার দিকে সে , সাকিব ও অমি বাড়ি ফেরার পথে বাইপাস সড়কের বাসিন্দা ভ্যানচলক রমজানের বাড়ির কাছে পৌঁছানো মাত্র পিছন দিক থেকে কাদের ও শান্তসহ কয়েকজন তাদের উপর গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি পেটানো শুরু করে। হামলার একপর্যায়ে অমি পালিয়ে গেলে স্থানীয়রা গুরুতর জখম তাকেও সাকিবকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সাকিবকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ হাফিজুল্লাহ জানান, ভারী জিনিস দিয়ে আঘাত লাগার ফলে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে সাকিবের মৃত্যু হয়েছে। তবে রাশেদের অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা সদর হাসপাতালের তথ্য কর্মকর্তা পুলিশ পরিদর্শক মহিদুল হক জানান, আমিরুজ্জামান বাবুর ছেলে অমিসহ জিজ্ঞাসাবদের জন্য সাতজনকে আটক করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য বুধবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোশ্যাল মিডিয়া কাঁপানো সেই প্রিয়ার বিরুদ্ধে মামলা

যাকে ঘিরে গত চারদিন ধরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। তার বিরুদ্ধেই দায়ের করা হলো মামলা। যে গান প্রিয়াকে রাতারাতি সেলিব্রিটি করে তুলেছিল, সেই গানই তাকে ফেলল প্রবল বিপাকে। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি। হায়দ্রাবাদের একদল যুবক প্রিয়া প্রকাশ ভারিয়ারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘মালায়লম সিনেমা ‘ওরু আধার লাভ’-গানের দৃশ্যের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি হয়ে যান প্রিয়া। কিন্তু ওই গানই ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এমনই অভিযোগ তুলে হায়দ্রাবাদের একদল মুসলমান যুবক অভিযোগ দায়ের করেছেন থানায়। ওই গানের নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।

ফালকনামার এসিপি সৈয়দ ফিরাজ জানিয়েছেন, অভিযোগটি তারা পেয়েছেন। সম্প্রতি ভাইরাল গানটি মুসলিম ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ করেছেন একদল যুবক। কিন্তু ওই যুবকরা কোনও ভিডিও জমা দিতে পারেননি। যদিও এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি বলে জানান তিনি।

জানা গেছে, মালয়ালম ওই গানটি গেয়েছেন বিনীত শ্রীনিবাসন নামে এক গায়ক। গানটির ইংলিশ ভার্সনও সম্প্রতি রিলিজ হয়েছে। আর এই গানকেই ঘিরে বির্তক শুরু হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে ‘ওরু আধার লাভ’ সিনেমার ওই গানের ৩০ সেকেন্ডের একটি ফুটেজ ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে রোশন আবদুল রাহুফের সাথে রোমান্টিক মুডে দেখা যায় প্রিয়াকে। এরপরেই সোশ্যাল সাইটে সেলিব্রিটি বনে যান প্রিয়া। ইতিমধ্যে ইনস্ট্রাগামে তার ফলোয়ার সংখ্যা ছুঁয়েছে ১৭ লাখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভালোবাসা দিবসের নাটকে পপি

ভালোবাসা দিবসের নাটকে অভিনয় করেছেন পপি। তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। ‘দুপুর আকাশের রংধনু’ শিরোনামের নাটকটি প্রচার হবে আজ রাত ১০টায়। জহির করিমের রচনা ও বিইউ শুভর পরিচালনায় নাটকটিতে অপূর্ব-পপি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া, কল্যানসহ অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিশরে সেনা অভিযানে নিহত ১০, আটক ৪০০

মিশরীয় সেনাবাহিনীর অভিযানে সিনাই উপদ্বীপে ১০ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া দেশটির নিরাপত্তা বাহিনী ৪০০ সন্দেহভাজনকে আটক করেছে। তাদের মধ্যে বিদেশিরাও রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এসব কথা জানানো হয়।

এ ব্যাপারে সেনাবাহিনীর মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, শুক্রবার থেকে ‘সন্ত্রাসী ও অপরাধী উপাদান ও সংগঠনগুলোর’ বিরুদ্ধে দেশজুড়ে বড় ধরনের নিরাপত্তা অভিযান শুরু করা হয়েছে, অভিযানে সেনাবাহিনী ও পুলিশ অংশ নিচ্ছে।
অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৮ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest