সর্বশেষ সংবাদ-
হিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাWaarom Fairplay casino online inloggen de toekomst van gokken verandertMonster Casino et sports en ligne une alliance pour les amateurs de paris sportifs

‘মৌসুমী আপু যা বলেছেন সেটা একেবারেই ভিত্তিহীন’

শিল্পীদের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পী সমিতি ব্যর্থ দাবি করে চিত্রনায়িকা মৌসুমীর দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বলেছেন, মৌসুমী আপু আমাদের শ্রদ্ধাভাজন।
তিনি সমিতির কার্যকরী কমিটির সদস্যও নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সমিতি থেকে পদত্যাগ করেন। আমরা চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনতে। কিন্তু তিনি আসেননি। এখন তিনি যা বলছেন সেটা একেবারেই ভিত্তিহীন। আমরা সবাইকে নিয়ে সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা সবাই জানেন এবং দেখছেনও। সুতরাং এসব অবান্তর কথা বলা যুক্তিযুক্ত নয়।

প্রসঙ্গত, সম্প্রতি নিজের জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত জাজ মাল্টিমিডিয়ার একটি অনুষ্ঠানে এ নায়িকা শিল্পী সমিতির নেতারা দায়িত্ব পালনে ব্যর্থ দাবি করে বলেন, ‘শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ রক্ষা করা। এই সমিতি এটা না করে সমস্যা পাশ কাটিয়ে ফুল দেয়া ও চামচামিতে ব্যস্ত। সবার আগে দরকার শিল্পীর স্বার্থ রক্ষা করা। সমিতি সেটি করছে না। ’

তিনি আরও বলেন, কোনো শিল্পী ভুল করলে তাকে সঠিক পথ দেখানো উচিত সমিতির। তাকে নিয়ে সিনিয়রদের সঙ্গে বসে আলাপ করে সঠিক পথ দেখানো যেতে পারে। কিন্ত সাম্প্রতিক সমস্যাগুলোতে সুন্দর সমাধানের কোনো ব্যবস্থা করেনি শিল্পী সমিতি। যে শিল্পীর কাজ নেই তার কাজের পরিবেশ নিশ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩ কাঠা জমি পাচ্ছেন মিরাজ

ইংল্যান্ডের বিপক্ষে গত বছর ঘরের মাঠে মিরাজের নৈপুণ্যে টেস্ট জিতেছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক জয়ের পর উপহার হিসেবে মিরাজকে বাড়ি করে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই ঘোষণা অনুযায়ী খুলনায় বাড়ি করার জন্য ৩ কাঠা জমি বরাদ্দ পাচ্ছেন মিরাজ।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত জমির বরাদ্দ প্রক্রিয়া শেষ হয়েছে। খুলনা মহানগরীর মুজগুন্নি আবাসিক এলাকায় (মুজগুন্নী প্রধান সড়ক) প্লট নং-এম-৪৪, জমির পরিমাণ ৩ দশমিক ৭ কাঠা জমি পাচ্ছেন তরুণ এ অলরাউন্ডার। বিপিএল শেষে খুলনায় ফিরলেই তার কাছে এ জমি ও দলিল হস্তান্তর করা হবে।

জমি পাওয়া প্রসঙ্গে মিরাজের বাবা জালাল হোসেন জানান, আমার ছেলের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত জমি প্রস্তুত হয়েছে। জমির দলিলও তার নামে প্রস্তুত। বিপিএল শেষে খুলনায় এলেই তার হাতে তা হস্তান্তর করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ’র (কেডিএ) প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম বলেন, মিরাজের জমি বরাদ্দ গেলো সপ্তাহে হয়েছে। ১০০১ টাকা প্রতীকি মূল্য রেখে জমিটি তার নামে বরাদ্দ দেয়া হয়েছে।
বিপিএল খেলা শেষে মিরাজ ১০ দিনের ছুটিতে বাড়ি আসবেন। এসময় তার নামে জমি রেজিস্ট্রি হবে। একইসঙ্গে জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। দলিল হস্তান্তরের পর তাকে বাড়ির নকশা করার প্রস্তাব করা হবে। সে প্রস্তাবনা অনুমোদন সাপেক্ষে এস্টিমেট করা হবে। তারপর ভবন নির্মানের কাজ শুরু হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাহাবীদের নিয়ে সিনেমা তৈরি করবেন অনন্ত জলিল

চিত্রনায়ক অনন্ত জলিল জানিয়েছেন, সহসাই তিনি চলচ্চিত্র ছেড়ে দিচ্ছেন না। বরং একই সাথে ধর্ম চর্চা এবং চলচ্চিত্র নিয়ে কাজ চালিয়ে যেতে চান। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘বাংলাদেশ নাইট’ অনুষ্ঠানে এসব কথা বলেন অনন্ত জলিল।

ধর্ম চর্চা ও প্রচারে মনোনিবেশ করে সম্প্রতি আলোচিত এই চিত্রনায়ক জানান, তিনি সাহাবীদের জীবনী নিয়ে শিগগিরই একটি সিনেমা তৈরি করবেন। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের কাছ থেকে দূরে যেতে চাই না। এবং ইসলামি ভাবধারায়ও চলতে চাই। তাই আমার পরিকল্পনা হলো সাহাবী নিয়ে একটি ফিল্ম আপনাদেরকে উপহার দেব। এটা ইতিহাস হয়ে থাকবে।’

বাংলাদেশের অবহেলিত শিশুদের সাহায্যের লক্ষ্যে তৃতীয়বারের মতো ‘বাংলাদেশ নাইট’ কনসার্টের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লিসেন ফর’। অনুষ্ঠানে নিজের জনপিয় সব ডায়ালগ আর অভিনয়ের মঞ্চায়নে দর্শক মাতিয়ে তোলেন নায়ক অনন্ত জলিল।

এদিকে একই অনুষ্ঠানে এক বছর পর মঞ্চে উঠে গান গাইলেন ‘অর্থহীন’ ব্যান্ডের ‘বেজবাবা’ সুমন। ক্যান্সারের সাথে প্রতিনিয়ত বেঁচে থাকার যুদ্ধে লিপ্ত লড়াকু এ সৈনিক মাতালেন সিডনি প্রবাসী বাংলাদেশিদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সবচেয়ে লম্বা পায়ের নারী (ভিডিও)

রাশিয়ান নারী একাতারিনা লিসিনা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম উঠিয়েছেন। বিশ্বের সবচেয়ে লম্বা নারী মডেল হওয়ার খ্যাতি অর্জন করেছেন তিনি। ২০০৮ সালে বাস্কেটবলে রাশিয়ান মহিলা অলিম্পিকে মেডেল জয়ীও তিনি।

গত ৮ই সেপ্টেম্বর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাকে বিশ্বের সবচেয়ে লম্বা পায়ের নারী মডেল হিসেবে ঘোষণা করে। একই সঙ্গে তিনি উচ্চতার দিক থেকেও সবচেয়ে লম্বা পেশাদার মডেল হিসেবে রেকর্ড গড়েন।

২০১১ সালে সন্তানের মা হন একাতারিনা লিসিনা। ২০১৪ সালে তিনি পেশাদার বাস্কেটবল ছেড়ে দিয়ে মডেলিং শুরু করেন। লিসিনার উচ্চতা ৬ ফুট ৯ ইঞ্চি। তার বাম পায়ের উচ্চতা ১৩২ সেন্টিমিটার (৫২.২ ইঞ্চি) এবং ডান পায়ের উচ্চতা ১৩২.২ সেন্টিমিটার (৫২ ইঞ্চ)।

এমন রেকর্ড ঘোষণার পর ইনস্টাগ্রামে লিসিনা অনুভূতি প্রকাশ করেন এভাবে-‘আজকের দিনের জন্য আমি জানুয়ারি থেকে অপেক্ষা করছিলাম। কারণ এই রেকর্ড অন্তর্ভুক্তির জন্য আমি তখন সর্বপ্রথম আবেদন করি।’

মডেল একাতারিনা লিসিনা বলেন, ‘আমি আসলে প্রত্যাশা করছি মডেলিং বিশ্বকে উচ্চতর পর্যায়ে পরিবর্তন করত। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া আমার জন্য বড় সম্মানের। যাইহোক, আমার প্রতি আপনাদের সমর্থন ও আস্থার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ব্লু হোয়েলে’ প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

রফিকুল ইসলাম পার্থ (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীত উপজেলার রামদিয়া কৃষি ব্যাংক সংলগ্ন পাঁচতলা একটি ভবনের বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত পরীক্ষার্থী কাশিয়ানী উপজেলার রাতইল নায়েবুন্নেছা ইনস্টিটিউশনের এসএসসি পরীক্ষার্থী এবং চাপ্তা গ্রামে আবুল হোসেন তালুকদারের ছেলে। সে রামদিয়া গ্রামের ওই বাসায় তার ভাইয়ের কাছে থেকে লেখাপড়া করে।

রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান, দুপুরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভবনের তৃতীয় তলার একটি বদ্ধ কক্ষে ফ্যানের পাখার সাথে গলায় কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, রফিকুলের শরীরে তিমি মাছের ছবি আঁকা রয়েছে। এছাড়া তার ডায়েরীতে ব্লু-হোয়েল গেম খেলে ৫৭ পয়েন্টে পেয়েছে তা রক্ত দিয়ে লেখাসহ বিভিন্ন ধরনের লেখা রয়েছে। যা থেকে ধারণা করা হচ্ছে রফিকুল ইসলাম ব্লু-হোয়েল গেমে আশক্ত হয়েই আত্মহত্যা করেছে।

নিহতের বড় ভাই সৌরভ তালুকদার জানান, ‘আমি দুপুরে বাসায় বাজার দিতে এসে রুমের দরজা আটকা পাই। পরে লোকজন নিয়ে দরজা ভেঙে দেখি ফ্যানের পাখার সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।’

তিনি আরো বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে তিমি মাছের ছবি, এফ ৫৭ আকা, ডায়রীতে রক্ত দিয়ে এফ ডব্লিউ এবং কলম দিয়ে ব্লু-হোয়েল গেম সম্পর্কে অনেক কিছু লেখা। এজন্য ব্লু-হায়েল গেম খেলতে গিয়ে আত্মহত্যা করেছে বলে তিনি ধারণা করছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘হালদা’ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ

আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে পরিচালক ও অভিনেতা তৌকির আহমেদের পঞ্চম চলচ্চিত্র ‘হালদা’। হালদা নদী ও সেখানকার প্রান্তিক মানুষের জীবনবৈচিত্র্যই চলচ্চিত্রটির বিষয়বস্তু।

এবার প্রকাশিত হলো সিনেমাটির ট্রেলার। দুই মিনিট ৪ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারেই দর্শকদের মাঝে আকর্ষণ তৈরি করেছেন নির্মাতা তৌকির।

এর আগে প্রচারণার অংশ হিসেবে চলচ্চিত্রটির ‘নোনাজন’ শিরোনামের একটি গান প্রকাশ করা হয়েছিল। গানটি দর্শক-শ্রোতাদের নজর কেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। এবার ট্রেলারেও বাজিমাত করেছেন পরিচালক।

হালদা নদী ও সেখানকার প্রান্তিক মানুষের জীবনবৈচিত্র্যই চলচ্চিত্রটির বিষয়বস্তু। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এই হালদা নদী। মা মাছেরা এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে এখানে ডিম ছাড়ে। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদীতীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে গল্পে।

এর গল্প লিখেছেন আজাদ বুলবুল। চিত্রনাট্য করেছেন তৌকির আহমেদ। চলচ্চিত্রটির প্রধান তিনটি চরিত্ররূপায়ন করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা।

চলচ্চিত্রটিতে খলচরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। মোশাররফ থাকছেন জেলের ভূমিকায়। আর তাদের সঙ্গে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন স্বপ্নবাজ একজন তরুণীর চরিত্রে। এছাড়া আছেন দিলারা জামান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, রুনা খান প্রমুখ। প্রযোজনায় ‘আমরা ক’জন’। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

দেখুন : ‘হালদা’ চলচ্চিত্রের ট্রেলার-

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ের পিঁড়িতে রাজ-শুভশ্রী !

রাজ-শুভশ্রী জুটির প্রেম নিয়ে ধোঁয়াশা ছিল বিস্তর। কারও মতে লোক দেখানো প্রেম।
কারও মতে একেবারে খাঁটি। সে যাই হোক, রাজ চক্রবর্তী আর শুভশ্রী যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ কথা সত্য!

জানা গেছে, কিছুদিন আগে রাজ আর শুভশ্রীর পরিবারের লোকজনও নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেছেন। শুভশ্রীর বর্ধমানের বাড়িতে ছেলে পক্ষের লোকজন গিয়েছিল। তাতে বোঝা যাচ্ছে, দুই পক্ষেরই বেশ আগ্রহ রয়েছে।

তবে টলিউড সূত্রে জানা যায়, পূজার পরে গোয়ায় ঘুরতে গিয়েই নাকি বিয়ের সিদ্ধান্তে পাকাপাকি সিলমোহর দিয়েছেন দু’জন। ফেব্রুয়ারিতে জুটি বাঁধছেন রাজ-শুভশ্রী, এমনই জল্পনা। রাজ-শুভশ্রীর বিয়ের খবর এর আগেও হইচই ফেলেছিল টলিউডে। মাঝে ত্রিকোণ প্রেমের খবরে পারদ আরও উপরে চড়েছে। জীবনের রোলার কোস্টারে টলি ইন্ডাস্ট্রির অনেক নায়িকার সঙ্গেই নাম জড়িয়েছিল রাজের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কী হচ্ছে সৌদি আরবে? হেলিকপ্টার বিধ্বস্তে রাজপুত্রের রহস্যময় মৃত্যু

অবশেষে সৌদি আরবের রাজ পরিবারের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব অনেকটা প্রকাশ্যে চলে এসেছে। মাত্র দিন কয়েক আগে বর্তমান সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ তার ছেলে মুহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স বা তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেন।
একই সঙ্গে পূর্ববর্তী যুবরাজ মুহাম্মদ বিন নায়েফকে তার পদ থেকে অপসারণ করেন। ধারণা করা হচ্ছে মুহাম্মদ বিন নায়েফকে বর্তমানে গৃহবন্দী করে রাখা হয়েছে। এই অবস্থা নিয়ে যখন বিচার বিশ্লেষণ চলছে তখনই গত পরশু সৌদি প্রশাসনে ব্যাপক ধরপাকড় ও ওলটপালট করা হয়েছে। ব্যবসায়ী বিলিনিয়র আলওয়ালিদ বিন তালালসহ ১১ যুবরাজ, চার মন্ত্রী এবং সাবেক আরও ১০ মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার জের না কাটতেই গতকাল ইয়েমেন সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন এক রাজপুত্র। ঘটনার ধারাবাহিকতা মধ্যপ্রাচ্যের সবাইকে সৌদি আরবে নজর ফেরাতে তাড়িত করেছে। শুধু তাই নয়, গত পরশু সৌদি প্রশাসনে তোলপাড়ের আগে দাবি করা হয় ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে দেশটির বিমান বাহিনী। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এসব ঘটনা নিয়ে সব প্রশ্নের উত্তর নেই। সৌদি বিষয়ক বিশ্লেষকরা বলছেন, এটা বাণিজ্য উদারীকরণের মধ্য দিয়ে নতুন অর্থনীতিতে প্রবেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া। বিপরীতে অন্যরা একে দেখছেন রাজপরিবারের ক্ষমতাকেন্দ্রিক অভ্যন্তরীণ দ্বন্দ্ব হিসেবে। সবমিলে সৌদি রাজতন্ত্রের সংকটকেই সামনে এনেছেন তারা। বিশ্লেষকদের দাবি, অশীতিপর বাবা বাদশাহ সালমান কার্যত দেশের ক্ষমতা প্রিয় ছেলের হাতেই তুলে দিয়েছেন। তাকে দেশটির ‘ডি ফ্যাক্টো’ নেতা হিসেবে মনে করছেন সেখানকার জনগণ। তারই ধারাবাহিকতায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে শনিবার সৌদি বাদশাহ নিজে একটি দুর্নীতি দমন কমিটি গঠন করেন। যেখানে যুবরাজ চাইলে যে কাউকে গ্রেফতার করার এবং যে কারও ওপরে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে দুর্নীতি দমনের এই কমিটি যে তার পথের কাঁটা দমনে ব্যবহার করা হবে তা সহজেই অনুমেয়। নতুন এই কমিটি গঠনের মাত্র করেক ঘণ্টার মধ্যেই ১১ জন রাজপুত্র গ্রেফতার ও ন্যাশনাল গার্ড এবং নৌবাহিনী প্রধানের পদেও রদবদল করা হয়। অবশ্য মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের ডেভিড কির্কপ্যাট্রিক বলেছেন, সৌদি আরবের নির্বাহী রাজতন্ত্রের কোনো লিখিত সংবিধান নেই। কিংবা পার্লামেন্ট বা আদালতের দ্বারা সিদ্ধ কোনো বিধিও নেই। তাই দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা এখানে খুবই কঠিন। তিনি বলেন, ‘জনগণের টাকা ও রাজপরিবারের সম্পদের সম্পর্ক এখানে প্রশ্নবিদ্ধ। অন্যান্য দেশ এটা নিয়ে প্রশ্ন তুললেও দুর্নীতি নিয়ে কথা বলার বিষয়টি কঠিন। ’

এদিকে কনজারভেটিভ আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর স্কলার অ্যান্ড্রু বাওয়েন এই ঘটনাকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের সঙ্গে তুলনা করেছেন। টুডের ওয়ার্ল্ডভিউকে তিনি বলেন, ‘শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানে শুধু কমিউনিস্ট পার্টির দুর্নীতিই কমানো হয়নি বরং নিজের অবস্থান শক্ত করার জন্য অনেক প্রতিপক্ষকেও দমন করা হয়েছে। ’ সৌদির ঘটনা শুধু দেশেই সীমাবদ্ধ থাকছে না। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের দিকেও মনোযোগী দেশটি। একদিকে সম্পদশালী কাতারকে একঘরে করে রাখার মিশন চলা অবস্থাতেই দুদিন আগে লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরিকে পদত্যাগে বাধ্য করেছে। এই অভিযোগ করেছে ইরান। মজার বিষয় হলো হারিরির পদত্যাগের ঘোষণা করা হয়েছে সৌদি আরব থেকে। আর সৌদি আরব এর জন্য দায়ী করেছে ইরানকে। কিন্তু ধারণা করা হচ্ছে লেবাননে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপ হিজবুল্লাহকে দমন করার উদ্দেশ্যেই এই পদত্যাগ ‘নাটক’ করা হয়েছে।

যুবরাজের ক্ষমতার একচ্ছত্রকরণ, রাজপুত্র-মন্ত্রীদের ধরপাকড় আর নিরাপত্তা বাহিনীর মধ্যে বড় ধরনের পরিবর্তনের মধ্যেই যুদ্ধকবলিত ইয়েমেন সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক রাজপুত্র নিহত হয়েছেন। তার নাম মানসুর বিন মাকরান। তিনি সৌদি আরবের আসির প্রদেশের ডেপুটি গভর্নরের দায়িত্বে ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest