সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে অবাঞ্চিত ঘোষনাসাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় প্রাথমিক ছাত্রীর মরদেহ উদ্ধার: জনরোষে অভিযুক্ত নারীর মৃত্যুআশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতারদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাতক্ষীরার সন্তান সাইদুর রহমানসাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনাসাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাসাতক্ষীরায় ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যুসাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: তিন প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা

যশোরে প্রাডো জিপে মিলল বাঘ-সিংহের ৪টি বাচ্চা

যশোরের চাঁচড়া চেকপোস্টে মোড়ে একটি বিলাসবহুল প্রাডো ল্যান্ডক্রুজার গাড়ি থেকে ২টি সিংহ ও ২টি চিতা বাঘের শাবক উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে যশোর শহরতলীর চাঁচড়া চেকপোস্ট মোড়ে অভিযান চালিয়ে শাবকগুলোকে উদ্ধার করা হয়।
এসময় গাড়িটি থেকে দুইজনকে আটক করা হয়

যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজীদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলগামী ল্যান্ডক্রুজার প্রাডো গাড়ি (ঢাকা মেট্রো- ঘ-১৩-২৭৯০) থেকে কার্টন ভর্তি দু’টি চিতা বাঘ ও দু’টি সিংহের শাবক উদ্ধার করা হয়। এ সময় পাচারে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, বন বিভাগের কর্মকর্তারা দু’টিকে চিতা বাঘের শাবক এবং অপর দু’টিকে সিংহের শাবক বলে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, বগুড়ার আদমদীঘি উপজেলার চকপাড়া-বশিপুড়া গ্রামের আহাদ আলী সর্দারের ছেলে কামরুজ্জামান বাবু (৩১) ও নরসিংদী জেলার পলাশ উপজেলার বকুলনগর গ্রামের মান্নান ভূইয়ার ছেলে রানা মিয়া (২৮)।

প্রাথমিকভাবে জানা গেছে, রাজধানীর উত্তরা থেকে বাঘ-সিংহের শাবকগুলোকে যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে আসা হয়।

তবে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিবপুরে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার শিবপুরে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে। মৃত্যুরা হলো শিয়ালডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের আড়াই বছরের কন্যা মরিয়া এবং তার চাচাতো ভাই আসাদুল ইসলামের কন্যা তামান্না।
স্থানীয়রা জানান, পাঠ পঁচানোর জন্য তাদের বাড়ির একটি গর্ত রয়েছে। সোমবার সকালের দিকে একই বয়সী মরিয়া ও তামান্না সকলের চোখ ফাঁকি দিয়ে ওই গর্তে পড়ে যায়। পরে বিভিন্ন খোজাখুজি করে না পেয়ে পরিবারের সদস্যরা ওই গর্ত নেমে সকাল ৯টার দিকে মারিয়া ও তামান্নার লাশ উদ্ধার করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়া বিশ্বকাপে সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া

১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে নর্দার্ন আয়ারল্যান্ডের। তাদের বিপক্ষে প্লেঅফের দ্বিতীয় লেগে গোলশূন্য ‘ড্র’ করে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। প্রথম লেগে তারা এক গোলে এগিয়ে ছিল। অন্যদিকে দ্বিতীয় লেগে গ্রিসের বিপক্ষেও গোলশূন্য ‘ড্র’ করে পঞ্চমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়া এক পা দিয়ে রেখেছিল প্রথম প্লেঅফে। ম্যাচটিতে গ্রিসকে ৪-১ গোলে উড়িয়ে দেয় দলটি।

ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় সুইজারল্যান্ডের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার-ফাইনালে খেলা। ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪ সালের আসরে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল তারা।

এদিন তারা টানা চতু্র্থবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। ১৯৩৪ এবং ৫৪ সালেও টানা চতুর্থবার বিশ্বকাপে খেলেছিল দলটি।

ক্রোয়েশিয়াকে টপকাতে গ্রিসের যে দাপট দেখানো দরকার ছিল তার ধারেকাছেও যেতে পারেনি দলটি। নিজেদের মাঠে শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নিলেও রক্ষণাত্মক ক্রোয়েশিয়ার ডিফেন্সের জন্য তা কিছু ছিল না। বল দখলের লড়াইয়ে ৬৪ শতাংশ এগিয়ে ছিল গ্রিস। গোলে শট নেয় আটটি। ক্রোয়েশিয়া ছয়টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে স্বপ্ন প্রকল্পের ২য় চক্রের যাত্রা শুরু

কালিগঞ্জ ব্যুরো : সম্মিলিত প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের সুযোগ গুলো গ্রামীন দরিদ্র মহিলা ও অসহায় জনগোষ্ঠির কাছে পৌছে দেয়া ও তাদেরকে আকস্মিক সংকট থেকে রক্ষা করা হয়। এই লক্ষ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলার গ্রামীণ হতদরিদ্র মহিলাদের ভাগ্য উন্নয়নে স্বপ্ন প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রমের শুরু হয়েছিল ২০১৫ সালের ১৬ আগস্ট। এলজিডি ও ইউএনডিপি‘র যৌথ সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পের প্রনীত স্বপ্ন প্রকল্প সামাজিক নিরাপত্তা বেষ্টনির একটি অগ্রসর ধারা। এই প্রকল্পের দ্বিতীয় চক্রের কার্যক্রম রোববার সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদে এ প্রকল্পের কার্যক্রম উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম খোকনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা রাজ প্রসাদসহ ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে মথুরেশপুর ইউনিয়ন পরিষদে স্বপ্ন প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদ্জ্জুামান। কুশলিয়া ইউনিয়ন পরিষদে প্রকল্পটির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, এসময় ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যা, গ্রাম পুলিশ, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রকল্পের মেয়াদ শেষে এসব হতদরিদ্র গ্রামীণ মহিলাদের দক্ষ কর্মী অথবা ক্ষুদ্র ব্যবসায়ি হিসাবে প্রতিষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রকল্পটির ১৮ মাস মেয়াদ কালে উপকারভোগী মহিলাদের নেতৃত্ব উন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও পুষ্টি, নারী অধিকার, জেন্ডার উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা ও ব্যবস্থাপনা, সহজ হিসাব শিক্ষণ ও কারিগরী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। ফলে এ সকল হতদরিদ্র পরিবার তাদের চাকুরীর মেয়াদ শেষে খাদ্য নিরাপত্তা ও জীবনযাত্রার মান সমুন্নত রাখতে সক্ষম হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্বপ্ন প্রকল্পের ২য় চক্রের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহনে গ্রামীণ হত-দরিদ্র মহিলাদের ভাগ্য উন্নয়নে সাতক্ষীরায় স্বপ্ন প্রকল্পের দ্বিতীয় চক্রের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপির আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আযোজনে প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেবিনেট ডিভিশনের ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ খালেদ হাসান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, ইউনএনডিপি প্রতিনিধি বেলায়েত হোসেন, সুশীলনের উপ-পরিচারক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, শ্রমজীবি নারী রোজিনা আক্তার প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও ইউনএনডিপির আর্থিক সহযোগিতায় ৫ বছর মেযাদী এ প্রকল্পটি সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি, দেবহাটা ও তালা উপজেলার ৫২টি ইউনিয়নে কাজ করে আসছে। এ প্রকল্পের দ্বিতীয় চক্রে ১,৮৭২ জন দুঃস্থ বিধাব তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যাক্তা মহিলাদের সার্বক্ষনিক কর্মসংস্থাপনসহ সম্ভাবনাময় উৎপাদনশীল কর্মের সুযোগ সৃষ্টি ও নারীর সামর্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। বক্তারা আরো বলেন, উপকারভোগী মহিলারা দৈনিক ২০০ টাকা করে মজুরি পাবে যার মধ্যে ৫০ টাকা তারা সঞ্চয় হিসেবে জমা রাখবে এবং পরবর্তীতে এই সঞ্চয় ভবিষ্যতে উৎপাদনশীল বিনিয়োগ হিসেবে ব্যবহার হবে। প্রকল্পটি ২০১৫ সাল থেকে ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত দুই পর্বে বাস্তবায়িত হবে।

 

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় জামায়াতকর্মী ও ৫ ইয়াবাসেবি আটক

দেবহাটা ব্যুরো : দেবহাটায় ১ জামায়াতকর্মী ও ইয়াবাসহ ৫ জন মাদকসেবী আটক হয়েছে। আটককৃত জামাত কর্মীর নাম ইউনুস আলী মোল্লা (৪৫) সে দেবহাটা উপজেলার গরানবাড়িয়া গ্রামের আদর আলী মোল্লার ছেলে। দেবহাটা থানার এসআই মাজরিহা হোসাইন তাকে আটক করেন। তিনি নিয়মিত মামলার আসামী এবং ইতিপূর্বে হত্যা সহ ২ টি মামলার আসামী বলে পুলিশ জানায়। এছাড়া এসআই মাজরিহা হোসাইনের নেতৃত্বে এএসআই আব্দুল গনি ও এএসআই মাসুদ ও এএসআই আলআমিন উপজেলার কোমরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৪) কে ৫ পিচ ইয়াবা সহ শনিবার সন্ধ্যার পরে শাখরা ব্রীজ এলাকা থেকে আটক করেন। তাকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ মাসের কারাদ- দেয়া হয়েছে। এছাড়া একই পুলিশ দল অপর পৃথক পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে পারুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফয়েজুল্লাহ (২৬) কে আটক করেন। তাকে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা, দক্ষিন পারুলিয়া গ্রামের হোসেন ঢালীর ছেলে মেহেদী হাসান সুইটস (২৮) কে ২ হাজার টাকা, উত্তর সখিপুর গ্রামের সেছারউদ্দীনের ছেলে সবুজ ইসলাম (২৩) কে ১ হাজার টাকা ও দেবহাটা সদরের মৃত আব্দুস সালামের ছেলে সাব্বির হোসেন (২২) কে ১ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদরের শিয়ালডাঙ্গায় গৃহবধূকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের শিয়ালডাঙ্গায় পারিবারিক শত্রুতার জের ধরে এক গৃহবধূকে পিটিয়ে মারাত্মক জখম করা হয়েছে। গৃহবধূর নাম নার্গিস নাহার(৩০)। সে শিয়ালডাঙ্গা গ্রামের মাহবুবার ইসলামের স্ত্রী। এ ঘটনায় ঐ গৃহবধদূর এক চোখের মারাত্মক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মাহবুবার রহমান বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, পারিবারিকসূত্রের জের ধরে শনিবার সকাল ৬টার দিকে শিয়ালডাঙ্গা গ্রামের মৃত ইরাজ সরদারের ছেলে আঃ আজিজ, তার ছেলে আবু দায়ান, মনিরুল ইসলাম ,দায়ানের স্ত্রী ঝর্ণা বেগম, আব্দুস সোবহানের স্ত্রী রাবেয়া খাতুন দলবদ্ধ হয়ে মাহবুবার রহমানের বাড়িতে যায়। এস সময় মাহবুবার রহমান বাড়িতে না থাকার সুযোগে তারা নার্গিস নাহারের শয়নকক্ষে প্রবেশ করে তাকে উপর্র্যুপুরি পিটাতে থাকে। এ সময় তারা নার্গিসের নাহারের বাম চোখে মারাত্মক আঘাত করলে চিৎকার করতে করতে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। পরে সংবাদ পেয়ে মাহবুবার রহমান বাড়ি এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হ্সাপাতালে ভর্তি করে। তার বামচোখটির অবস্থা খুবই খারাপ। নষ্ট হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে আব্দুল আজিজ সরদারের ছেলে দায়ান সরদারের ০১৭৩৯০০৪১৭৯ মারপিটের বিষয়টি স্বীকার করে বলেন, আমাদের ইচ্ছা হয়েছে তাই মেরেছি। ওরা যা পারে তাই করুক। এছাড়া আমি ব্যস্ত আছি বলেই মোবাইলের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ বলেন, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পায়নি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাল চা না দুধ চা খাবেন?

অনেকের দিন শুরু হয় এক কাপ চা দিয়ে। অনেকের আবার চা না হলে যেন দিনই শুরু হতে চায় না। এজন্য দিনের শুরুতে এক কাপ চা লাগবেই।

সেই এক কাপ চা যদি দুধের হয় তাহলে কিছু সময়ের জন্য হলেও মনটা চনমনে হয়ে ওঠে। কিন্তু সেটা শরীরের কোনো উপকারই হয় না। আর যদি লাল চা খেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই।

চিকিৎসকদের মতে, লাল চা তে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরে ক্লান্তি দূর করে এবং এর পাশপাশি হার্টের ও স্বাস্থ্যের উন্নতি ঘটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

লাল চা তে থিয়োফিলাইন নামে একটি উপাদান থাকে। যা শরীরকে চাঙা রাখতে দারুণ কাজ করে।

এই প্রতিবেদনে লাল চায়ের উপকারিতা প্রসঙ্গে আরো বিস্তর আলোচনা করা হলো:

মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে: লাল চায়ে ক্যাফিনের পরিমাণ কম থাকায় এই পানীয়টি মস্তিষ্কে রক্তচলাচলের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে স্ট্রেস কমে।

হার্ট চাঙা হয়ে ওঠে: লাল চায়ে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট প্রপাটিজ হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমিয়ে দেয়। প্রসঙ্গত, স্ট্রোকের সম্ভাবনা কমাতেও লাল চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

ওজন হ্রাস করে: লাল চা হজম ক্ষমতার উন্নতি ঘটায়। ফলে শরীরে অতিরিক্ত মেদ জমার সুযোগই পায় না। তাই আপনি যদি ওজন কমাতে বদ্ধপরিকর হন, তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন এই পানীয়।

ক্যান্সার প্রতিরোধ করে: লাল চা-তে অ্যান্টি-অক্সিডেন্ট প্রপাটিজ সহ এমন কিছু উপাদান রয়েছে, যা লাং, প্রস্টেট, কলোরেকটাল, ব্লাডার, ওরাল এবং ওভারিয়ান ক্যান্সারকে দূরে রাখতে সাহায্য করে।

হাড়কে শক্তপোক্ত করে: লাল চায়ে উপস্থিত ফাইটোকেমিকালস হাড়কে শক্ত করে। ফলে আর্থ্রাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।

রোগপ্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে: লাল চায়ে টেনিস নামে একটি উপাদান রয়েছে, যা নানা ধরনের ক্ষতিকর ভাইরাসের হাত থেকে শরীরকে রক্ষা করে। ফলে সহজে কোনো রোগ ছুঁতে পারে না।

স্ট্রেস কমায়: লাল চায়ে রয়েছে অ্যামাইনো এসিড, যা স্ট্রেস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সঙ্গে মনকে চনমনে করে তুলতেও বিশেষ ভূমিকা নেয়।

হজম ক্ষমতার উন্নতি ঘটায়: প্রতিদিন লাল চা খেলে হজম ক্ষমতা ভাল হতে শুরু করে। হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশপাশি গ্যাস্ট্রিক এবং নানা ধরনের ইন্টেস্টিনাল রোগ সরাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest