সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাসাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালতসাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণসাতক্ষীরায় জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল জরিমানালবণাক্ততা দূরীকরণ ও লবণ পানি অনুপ্রবেশ প্রতিরোধে আটুলিয়ায় গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় পহেলা বৈশাখে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনদেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুErfahrungen und Bewertungen von Spielern über das Casino Spinnandoইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধ

কোরবানির ঈদ ২ সেপ্টেম্বর

ন্যাশনাল ডেস্ক : জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন হবে আগামী ২ সেপ্টেম্বর।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্মমন্ত্রী মতিউর রহমান এই ঘোষণা দেন।
তিনি বলেন, “আজ বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। হবিগঞ্জ, লক্ষ্মীপুর, শেরপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জসহ প্রায় সব জেলা থেকে চাঁদ দেখার খবর এসেছে।”
চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ১০ জিলহজ, অর্থাৎ ২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।
হিজরি পঞ্জিকা অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করেন মুসলমানরা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সেদিন তারা পশু কোরবানি দেন।
এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের আগের দিন, অর্থাৎ ১ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।
এর অর্থ, ৩১ অগাস্ট আরাফাতের ময়দানে হবে হজের মূল আনুষ্ঠানিকতা। বাংলাদেশ থেকে এবার এক লাখের বেশি মানুষের হজ পালনে গিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাত খুন মামলার পিপির মেয়ের মুখে ‘বিষ’ ঢেলে হত্যাচেষ্টা

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এস এম ওয়াজেদ আলী খোকনের মেয়ের মুখে জোর করে বিষাক্ত পদার্থ ঢুকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মাইশা ওয়াজেদ প্রাপ্তি (১৭) নামের ওই মেয়ে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। প্রাপ্তি এ লেভেলে পড়াশোনা করছেন। গতকাল মঙ্গলবার সাত খুন মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট।
এস এম ওয়াজেদ আলী জানান, প্রতিদিনের মতো কোচিং করে আজ সন্ধ্যায় বাসায় ফিরছিল তাঁর মেয়ে প্রাপ্তি। এ সময় দুই-তিনজন এসে প্রাপ্তির পথরোধ করে। তারা বলে, ‘তোমার বাবা সাত খুন মামলায় ভালো ভূমিকা রেখেছে। আসামিদের ফাঁসির রায় হয়েছে। সেই খুশিতে মিষ্টি খাও। এমন কথা বলতে বলতে জোর করে প্রাপ্তির মুখে বিষাক্ত পদার্থ ঢুকিয়ে দেয়।
মুখে ওই জিনিস দেওয়ার পরই প্রাপ্তি অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত প্রাপ্তিকে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) বাচ্চু মিয়া জানান, ভর্তি করার পর চিকিৎসকরা দ্রুত প্রাপ্তির চিকিৎসা করছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ কে এম তারেক জানান, মেয়েটির পাকস্থলী পরিষ্কার করা হয়েছে। এরপর মেডিসিন ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাত খুন মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করেন। রায়ে ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল ও ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১১-এর চাকরিচ্যুত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, চাকরিচ্যুত কমান্ডার এম এম রানা, চাকরিচ্যুত মেজর আরিফ হোসেন, হাবিলদার মো. এমদাদুল হকসহ ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামের পাশ থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, তাঁর সহযোগী সিরাজুল ইসলাম লিটন, মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমকে অপহরণ করে র‌্যাব-১১। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল পৃথক দুটি মামলা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ফেনসিডিলসহ যুবক আটক

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় ১৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে থানা পুলিশ।
কলারোয়া থানার এসআই আযম মাহমুদ পিপিএম জানান- মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ভোররাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসী হাজীরপাড়া গ্রামের জনৈক আব্দুস সাত্তার মোড়লের বাড়ীর পার্শ্বে ইটের সোলিং রাস্তার উপর থেকে আরিফুজ্জামান আরিফ (২৭) নামের এক যুবককে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে ১শত ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক আরিফ উপজেলার বোয়ালিয়ার গ্রামের মাঝের পাড়ার মৃত. ইয়াকুব আলীর ছেলে।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- আটক যুবককে আসামি করে কলারোয়া থানায় মামলা নং-৩৪(৮)১৭ দায়ের করা হয়েছে।
আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাধবকাটি দোকানঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

ঝাউডাঙ্গা প্রতিনিধি : বুধবার ভোর ৬ টায় আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যাক্তির লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার মাধবকাটি বাজারে সংলগ্ন এলাকায়।
মৃত ব্যাক্তির বাড়ি সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের চুপড়িয়া গ্রামে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি নিয়ে এলাকাবাসী মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে পরিবারের সাথে কথা হলে তারা কিছুই জানেন না বলে জানান।
মৃত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় সদর থানা পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনে পদক্ষেপ নেয়া হবে বলে সদর থানা থেকে জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি পাইথালীতে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় জব্দ

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার পাইথালী বাজারে এক মুদির দোকানে উপজেলা সেনেটারি কর্মকর্তার আকস্মিক অভিযানে বিভিন্ন ব্রান্ডের মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় জব্দ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার বিকালে উপজেলা সেনেটারি অফিসার গোলাম মোস্তফা উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজারে অভিযান চালায়। এসময় পদ্ম-বৈউলা গ্রামের মৃত: মোমিন সরদারের পুত্র মোজাম্মেল সরদারের মুদির দোকান থেকে শতাধিক বোতল ফিজ আপ, ম্যাঙ্গালী জুস ও ব্লাকহর্সসহ বিভিন্ন ব্রান্ডের মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় জব্দ করে। যে সকল পানীয়’র মেয়াদ ১৬ সালে শেষ হয়ে গেছে। পাইথালী বাজারের সাধারন ক্রেতাদের বক্তব্য এরকম ঘটনা প্রথম নয়। এর আগেও কয়েক বার বাজারে এরকম ঘটনা ঘটেছে। আইনানুক শাস্তির ব্যবস্থা করা হলে দোকান মালিকরা সচেতন হবে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। দোকান মালিক মোজাম্মেল সরদার জানান, অর্থনৈতিক কারনে তার দোকান বেশ কয়েক মাস নিয়মিত খুলছেন না। যে কারনে কিছু পানীয় মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এব্যাপারে উপজেলা সেনেটারি অফিসার গোলাম মোস্তফার সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিবেদককে জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানাকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা জানান, সেনেটারি অফিসারকে বলেছি দোকানটিতে নতুন তালা দিয়ে বাজার কমিটির সভাপতির কাছে চাবি রেখে আসতে। বুধবার সরেজমিন তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সকলকে ঐক্যবদ্ধ হতে হবে নৌকার জন্য -জেলা পরিষদ চেয়ারম্যান

ধুলিহর প্রতিনিধি : মুজিব মানেই বাংলাদেশ। মুজিব মানেই লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধু মানে সোনার বাংলা। মহান স্বাধীনতার স্থপতি জাতির জনকের জন্যই পেয়েছি স্বাধীন একটি দেশ। ওরা পাকিস্থানের দোষর। তাইতো স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেই চেয়েছিল সবকিছু স্তব্ধ করতে। কিন্তু পারেনি বাংলার মানুষের মুজিবীয় ভালবাসার জন্য। আবারও আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে সাম্প্রদায়িকতা রক্ষা করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে নৌকার জন্য। সব ভেদাভদ ভুলে এক কাতারে শামিল হতে হবে। নইলে এদেশে আবারও সন্ত্রাস ও জঙ্গীবাদের উত্থান হবে। ২০১৩ সালের পুনরাবৃত্তি যেন না হয় এই বাংলায়। সকলকে সজাগ থেকে মিলেমিশে কাজ করার উদাত্ত আহবান জানান বক্তারা। বুধবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির আয়োজনে বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারমান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, কৃষি বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মাসুম, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলীপ মল্লিক। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুছ ছালাম, ধুলিহর যুবলীগ সভাপতি আজাহারুল ইসলাম, শেখ আব্দুল আহাদ প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদের ইমাম মোজাম্মেল হক। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ দোয়া অনুষ্ঠানের মিষ্টি বিতরন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্নীতি রুখতে শ্রমিকের ছদ্মবেশে মেয়র

ন্যাশনাল ডেস্ক : চুয়াডাঙ্গা পৌর এলাকায় চলমান উন্নয়নকাজে ঠিকাদারের অনিয়ম রুখতে নির্মাণ শ্রমিকের ছদ্মবেশে পর্যবেক্ষণ করেছেন খোদ পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। তিনি গত কয়েকদিন ধরে পৌর এলাকার মহিলা কলেজপাড়া, হাজরাহাটি, বুজরুকগড়গড়িসহ কয়েকটি স্থানে চলমান উন্নয়নকাজ পর্যবেক্ষণ করেন। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর সাংবাদিকদের নজরে আসে বিষয়টি।

চুয়াডাঙ্গা পৌর সভা সূত্র জানায়, গত ২৫ জুলাই চুয়াডাঙ্গা পৌর এলাকায় ২৫ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের অর্থায়নে এ কাজের মধ্যে রয়েছে ১৪ দশমিক ৭৬ কিলোমিটার রাস্তা উন্নয়ন, ১৫ দশমিক ১৪ কিলোমিটার ড্রেন নির্মাণ ও ১০৮টি সড়কবাতির পোল স্থাপন। ইতিপূর্বে একযোগে এত বড় কাজ চুয়াডাঙ্গা পৌরসভা করতে পারেনি। একটি সূত্র জানায়, পৌরসভার এ উন্নয়নকাজে সংশ্লিষ্ট ঠিকাদার যাতে কোনো অনিয়ম করতে না পারে, সেজন্য কখনো নির্মাণ শ্রমিক কখনো রিকশা চালকের ছদ্মবেশে সম্প্রতি পর্যবেক্ষণে নামেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী। তিনি জরাজীর্ণ পোশাকে গামছা দিয়ে মুখ ঢেকে শ্রমিকদের সাথে কাজে যোগ দেন। ছদ্মবেশের বিষয়টি মঙ্গলবার প্রকৃত নির্মাণ শ্রমিকরা বুঝতে পারলে বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জানান, ‘বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রায়ই শোনা যায়, ঠিকাদারদের অনিয়মের কারণে সেসব কাজ যথাযথভাবে সম্পন্ন করা হয় না। আমার পৌর এলাকায় যাতে এ ধরণের অনিয়ম না হয়, সেজন্যই আমি নিজে ছদ্মবেশের আশ্রয় নিই। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বানভাসি শিশুদের সাহায্যে অর্থ সংগ্রহের উদ্যোগ

মাহফিজুল ইসলাম আককাজ : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরার সহযোগিতায় বানভাসি শিশুদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের লক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বুধবার বিকালে ‘বানভাসি শিশুদের সাহায্যার্থে আমরা’ এই ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। তিনি বলেন, ‘সাতক্ষীরা থেকে বন্যার্তদের জন্য বিভিন্ন মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে। আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই। এতে বন্যার্তদের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। বাংলাদেশের কয়েকটি জেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। এই বন্যায় বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। ঐসব অসহায় শিশুদের কল্যাণে আর্থিক সহায়তা এবং তাদের পাশে দাঁড়াতে এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল। মানববন্ধনে জেলার বিভিন্ন শিশু ফোরামের শিশুরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest