সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

খোলপেটুয়া নদীতে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর নওয়াবেঁকী বাজার সংলগ্ন খোলপেটুয়া নদীতে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। শুক্রবার নওয়াবেকী বাজার কমিটির আয়োজনে শেখ রাসেল স্মৃতি সংঘ বাস্তবায়নে নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী ও ইউপি সদস্য সৈয়দ কামালের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শ্যামনগর গাবুরা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান জি,এম শফিউল আযম লেনিন,বিশেষ অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, সাতক্ষীরা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-২ ডালিম কুমার ঘোরামী, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস,এম আতাউল-হক দোলন, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান এ্যাড.এস.এম আতাউর রহমান, গাবুরা (ভারপ্রাপ্ত)চেয়ারম্যান আব্দুর রহিম, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম, আটুলিয়া যুবলীগ সভাপতি আবুল হাসান, শেখ রাসেল স্মৃতি সংঘ শফিকুল ইসলাম (সফি), কাশিমাড়ী যুবলীগ সভাপতি রেজাউল ইসলাম সহ বিভিন্ন সহযোগী সংগঠনের উপজেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা অষ্টগ্রাম ফ্রিজ (১ম), কয়রার পাইকগাছার ২র্১র্ কালার টিভি(২য়) ও শ্যামনগরের মীরগাং সাদা কালো টিভি (৩য়) পুরষ্কৃত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ৫২ পূজা মণ্ডপে চলছে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলা জুড়ে দুর্গা পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত রয়েছেন প্রতিমা শিল্পীরা। সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় দুর্গা উৎসবের আর মাত্র কয়েক দিন বাকী। পূজা মন্ডপ গুলিতে প্রতিমা তৈরির কাজ চলছে ইতিমধ্যে ভাস্কর্য্য শিল্পীরা নানা ধরণের রং তুলির আঁচড়ে দেব বেবীর মূর্তি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। আগামি ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দেবী দুর্গার ষষ্টি পূজার মধ্যে দিয়ে অনুষ্ঠানিকতা শুরু হবে। এবছর কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নে ৫২টি পূজা মন্ডপে শরদীয় দুর্গা পূজার প্রতিমা তৈরীর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
উপজেলার মধ্যে গতবারের মত এবারও মৌতলা ইউনিয়নের পরামান্দকাটি পূজা মন্ডপে ১০১টি সর্ববৃহৎ দেব বেবীর প্রতিমা তৈরী করা হচ্ছে। এখানে পূজা উপলক্ষ্যে গেট প্যান্ডেল লাইটিং সহ ব্যাপক প্রস্তুতি ও সাজ সর্জ্জার আয়োজন করা হবে বলে কতৃপক্ষরা জানিয়েছেন। এই মন্ডপে পূজার উৎসবের দিন গুলিতে বিভিন্ন এলাকার মানুষ ভীড় জমাবেন। এছাড়া নলতা কালিবাড়ি ও দক্ষিণশ্রীপুরের গোবিন্দকাটি পূজা মন্ডপে সর্ববৃহত প্যান্ডেল, লাইটিং ও দর্শনীয় সাজ সজ্জার মধ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অন্যান্য পূজা মন্ডপেও চলছে ব্যাপক প্রস্তুতি। অন্যদিকে এই উৎসবের সাথে জড়িত সম্প্রদায়ের ব্যাক্তিরা উৎসব ভাগাভাগি করে নিতে কেনা কাটা সেরে ফেলছেন। সনাতন ধর্মীয় শাস্ত্রমতে আগামি ২৬ সেপ্টেম্বর ৫ দিন ব্যাপী নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই উৎসব। পূজা কমিটির স্ব-স্ব আয়োজকবৃন্দ বর্ণিল সাজে মন্ডপ গুলি সাজানোর পরিকল্পনা নিয়েছে। এখন শুধু অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষনের। পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন জানান ২৭ সেপ্টেম্বর বুধবার দেবীর সপ্তমীর বিহীত পূজা। পরের দিন বৃহস্পতিবার দেবীর অষ্টমী পূজা, শুক্রবার দেবী দুর্গার মহানবমী, শনিবার কল্পনারম্ভ ও বিহীত পূজা সমাপনী। আগামী শনিবার দেবী দুর্গার দশমী বিহীত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা। এবার দেবী দুর্গা আসছেন নৌকায় করে (অর্থাৎ ফলম শস্যবৃদ্ধিস্তমাজলম) এবং দেবী দুর্গা ঘোটকে করে গমন করবেন। (অর্থাৎ ফলম ছত্রভঙ্গস্তরঙ্গমে)। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ জানান, গতবারের চেয়ে উপজেলায় ১টি পূজা মন্ডপ বেশী হয়েছে মোট ৫২টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শারদীয়া দূর্গাপূজা সনাতন ধর্মলম্বমীদের হলেও উৎসব সার্বজনীন। সকলের সহযোগীতায় এ উৎসব সুন্দর ও স্বার্থক হবে বলে মনে করেন। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান জানান কালিগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ট ও সুন্দর ভাবে উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের সহযোগীতা করা হবে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়দুল হক জানান, পূজা মন্ডপ গুলিতে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি আরো বলেন পূজা মন্ডপে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। কোথায় কোন ধরণের ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে অবগত করতে হবে। প্রতি বছরের ন্যায় এবছরও প্রশাসনের তরফ থেকে মন্ডম গুলিতে নেয়া হয়েছে বাড়তি নজরদারী। প্রতিটি পূজা মন্ডপে পুলিশের পাশিাপাশি আনছার ভিডিপি, গ্রাম পুলিশ ও স্বেচ্ছা সেবকরা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল উদ্বোধন

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের পাশে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজ সংলগ্ম লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ আকছেদুর রহমানের সভাপতিত্বে লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা (বিএমএ) এর সাধারণ সম্পাদক ও মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এসজেড আতিক। লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকলেছুর রহমান মুকুল, পল্লী চিকিৎসক ডাঃ আব্দুল কাদের প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, ভদ্রখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান বাবলু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুলির পক্ষে আশাশুনির প্রতাপনগরে মানববন্ধন

আশাশুনি ব্যুরো: আশাশুনির প্রতাপনগরে ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলির বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রতাপনগরের দুপুরে তালতলা বাজারে ইউনিয়নবাসীর উদ্দ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম বুলি, আওয়ামীলীগ নেতা অমিয় সোম, আলী’গ নেতা শাহ আলম, ডাঃ মাখছুদুর রহমান, তাহমিদ হোসেন খোকা, নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মিলন প্রমুখ। এসময় বক্তারা বলেন ১৩ সেপ্টেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম বুলির বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে প্রশাসন ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। বুলি কোন নাশকতা মামলার আসামী নয় বরং তিনি একটি নাশকতা মামলার ২নং স্বাক্ষী। তিনি ভূমিদস্যু, জলদস্যু ও বনদস্যু বাহিনীর প্রধান বা সাঈদী মুক্তিমঞ্চের উদ্যোক্তা নন। এমনকি জামায়াত বিএনপির সাথেও তার কোন সম্পৃক্ততা নেই। সাতক্ষীরায় সংবাদ সম্মেলনকারী শেখ জাহাঙ্গীর বুলির দায়েরকৃত ০৮/২৬ নং মামলার ২ নং ও নজরুল ইসলামের দায়ের করা ০৫/৭১ নং মামলার ৪ নং আসামি হওয়ায় উক্ত চাঁদাবাজ, সন্ত্রাসী বাহিনী প্রধান মামলা থেকে বাঁচতে বিভিন্ন স্থানে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে বলে বক্তারা দাবি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নজরুল ইসলামের বাসভবনে উপস্থিত হয়ে ল স্টুডেন্টস ফোরামের সদস্যরা এ সংবর্ধনা প্রদান করেন।
ল স্টুডেন্টস ফোরামের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, ফোরামের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব পলাশ। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি জান্নাতুন নাহার, সহ-সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক নুর আলী, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেলী আক্তার, সমাজ কল্যান সম্পাদক জি এম সালাউদ্দীন (শাকিল), আইন বিষয়ক সম্পাদক দেবাশীয় চক্রবর্তী, মোঃ শরিফূল ইসলাম, কার্তিক চন্দ্র সরকার, কামরুন্নাহার কাকলী, আনারুল ইসলাম প্রমুখ। এসময় আলহাজ্ব মো. নজরুল ইসলাম বলেন, আইন পেশা একটি মহৎ পেশা। আইন পেশার মাধ্যমে মানুষের সেবা করা যায়। তিনি আইনের মাধ্যমে মানুষে সেবা করার তাগিদ প্রদান করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী শাহাব উদ্দীন (সাজু)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগরদাড়িতে শিশু ধর্ষণের অভিযোগ; ধর্ষক মজিদ আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আগরদাড়িতে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগে ধর্ষক আব্দুল মজিদকে (৫০)স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয় জনতা তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশে দেন। আটক আব্দুল মজিদ সদর উপজেলার আগরদাড়ি গ্রামের বেদেপোতা গ্রামে।
স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১ টার দিকে খাবার খাওয়ার প্রলোভন দেখিয়ে আব্দুল মজিদ আগরদাড়ি কুলতলার মাঠের খেজুর বাগানে নিয়ে যায়। এরপর তাকে জোর পূর্বক ধর্ষণ করে আব্দুল মজিদ। বিষয়টি দুপুরে ওই শিশুটি তার বাবা-মাকে জানায়। বিকেলে শিশুটির বাবা ও মা স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা তাকে আটক কওে পুলিশে খবর দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনা স্থলে সদর থানার এস আই রফিক অবস্থান করছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার জানান, ঘটনাটি শুনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘মাদার অব হিউম্যানিটি’ খেতাব পাচ্ছেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক : রোহিঙ্গা ইস্যুতে ভূমিকা রাখায় বিশ্বজুড়ে প্রসংশিত হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনের নামকরা একটি টেলিভিশন এরই মধ্যে প্রধানমন্ত্রীকে ‘মাদার অব হিউম্যানিটি’ খেতাবে ভূষিত করেছে। এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
এ সময় তোফায়েল অভিযোগ করে বলেন, রোহিঙ্গাদের সহায়তা করায় আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবিক নেত্রী হিসেবে অবহিত করা হচ্ছে। আর বিএনপি এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশে একটি দল (বিএনপি) আছে যারা অং সান সু চির সঙ্গে তুলনা করে বক্তব্য দাঁড় করিয়েছে। চিন্তা করে দেখেন ওরা কত নোংরা। এদের চিন্তা চেতনা কতো নিচু।
তবে বিএনপির অভিযোগের পরও রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিকভাবে বর্তমান সরকার সফল দাবি করে তিনি বলেন, বিএনপি বলে আমাদের কূটনৈতিক তৎপরতা তেমন না। কূটনৈতিক তৎপরতা না থাকলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিয়ানমারকে নিন্দা করল কীভাবে?
“ইইউ বলেছে, মিয়ানমার একদিকে বাণিজ্যিক সুবিধা নিবে, অন্যদিকে গণহত্যা করবে, তা হতে পারে না। তাদের বিবৃতিতে মিয়ানমারের ঘটনাকে আন্তর্জাতিক বিশ্ব এখন গণহত্যা হিসেবে আখ্যায়িত করছে।”
খালেদা জিয়া নিখোঁজ মন্তব্য করে আওয়ামী লীগের এ বর্ষীয়ান বলেন, তুরস্কের ফার্স্ট লেডি এসেছেন, পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। কিন্তু কোথায় খালেদা জিয়া? বেগম খালেদা জিয়া নিখোঁজ!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউটিউবে ইতিহাস গড়লো টেলিছবি ‘বড় ছেলে’

বিনোদন ডেস্ক : ঈদুল আজহায় চ্যানেল নাইনে প্রচারের পরই আলোচনায় চলে আসে টেলিছবি ‘বড় ছেলে’। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যমেও এর প্রশংসা করেছেন তারকা থেকে শুরু করে সাধারণ দর্শকরা। টিভিতে মিস করার পর এবং চারপাশে আলোচনা শোনার ফলে ইউটিউবে ‘বড় ছেলে’কে দেখা হয়েছে দেদার।
মিজানুর রহমান আরিয়ান পরিচালিত টেলিছবিটি মাত্র ৯ দিনে ছুঁয়েছে ৫০ লাখের মাইলফলক। বাংলাদেশের আর কোনও নাটক বা টেলিছবির এমন নজির নেই। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে এর বর্তমান ভিউ ৫৩ লাখ।
মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে সাজানো ‘বড় ছেলে’র প্রধান দুই চরিত্র অপূর্ব ও মেহজাবিন। এতে মধ্যবিত্ত অপূর্ব ও উচ্চবিত্ত পরিবারের মেয়ে মেহজাবিনের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা।
টেলিছবিটির নেপথ্যের প্রেক্ষাপট প্রসঙ্গে পরিচালক আরিয়ান বলেন, ‘আমার দাদা ও বাবার মতো আমিও পরিবারের বড় ছেলে। তবে এটি আমার জীবনের গল্প নয়। কিন্তু এমন একটা ঘটনা সামনে থেকে দেখেছি। কাজ করতে গেলে নির্মাণের ক্ষেত্রে ছোটবেলার অনেক স্মৃতিই উঠে আসে। যেমন প্রাইভেট শিক্ষকদের ঘটনা। সেগুলোই এ টেলিছবিতে তুলে ধরার চেষ্টা করেছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest