সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতাদেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণবস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভিশ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাসাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

মালদ্বীপের পার্লামেন্ট বন্ধ করে দিয়েছে নিরাপত্তাবাহিনী

মালদ্বীপের পার্লামেন্ট ভবন বন্ধ করে দিয়েছে দেশটির নিরাপত্তাবাহিনী। দেশটির বিরোধীদলের অভিযোগ, পার্লামেন্টের সদস্যরা প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের সরকারের নির্বাচিত স্পিকারকে অভিশংসন করতে উদ্যোগ নিলে নিরাপত্তাবাহিনীর সদস্যরা এসে আইনপ্রণেতাদের সরিয়ে নেয় এবং পরে পার্লামেন্ট ভবন বন্ধ করে দেয়।

দেশটির বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) ওয়েবসাইটে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, সেনানিয়ন্ত্রিত রায়ট বাহিনী ও বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে পার্লামেন্টের সদস্যদের বের করে দিচ্ছে। এরপর এমডিপির অফিশিয়াল ফেসবুকে পেজে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায় পার্লামেন্ট সদস্যরা আবার ফিরে এসে ভবনের সামনে রায়ট পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। পার্লামেন্ট সদস্যদের অভিযোগ তাঁরা পুনরায় ফিরে এসে ভবনে প্রবেশ করতে চাইলে রায়ট পুলিশ তাঁদের বাধা দেয় এবং লাঠিপেটা করে।

আজ মঙ্গলবার সকালের এই সংঘর্ষে অন্তত ৬ জন রাজনীতিবিদ আহত হয়েছেন বলে জানিয়েছে এমডিপি। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।

আজ মঙ্গলবার সকালে পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সদস্যরা স্পিকার আবদুল্লা মাসেহকে ইমিপিচের প্রক্রিয়া শুরুর প্রস্তাব তোলেন। তাঁর বিরুদ্ধে এর আগেই স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ অগ্রাহ্য করার অভিযোগ রয়েছে। এই অভিযোগে গতকাল সোমবার বিরোধীদলের আইনপ্রণেতারা তাঁর বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব এনেছিলেন।

এদিকে এমডিপির এক পার্লামেন্ট সদস্য বিবিসিকে জানান, মঙ্গলবার সকালে স্পিকার মাসেহ সংসদ অধিবেশন শুরুর কিছুক্ষণ পর আবার তা বন্ধ করে দেন যেন সদস্যরা অভিশংসন প্রস্তাবে অনাস্থা ভোট দিতে না পারেন।

এর পরই সাদা পোশাকের নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা এসে রাজনীতিবিদদের পার্লামেন্ট থেকে বের করে দেন। এরপর রায়ট পুলিশ এসে পার্লামেন্ট কমপ্লেক্সের নিয়ন্ত্রণ নেয়।

বিবিসি জানিয়েছে ২০০৮ সালে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠার পর সেনানিয়ন্ত্রিণ নিরাপত্তাবাহিনী নানাভাবে হস্তক্ষেপ করেছে। গত মাসেও দেশটির বিশেষ বাহিনীর সাদা পোশাকের কর্মকর্তারা প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের বিরুদ্ধে আনা একটি অনাস্থা প্রস্তাব রুখে দিয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যোগীর রাজ্যে গরুর ওপর ‘এসিড’ নিক্ষেপ

ভারতের উত্তর প্রদেশের আগ্রায় তাজমহল থেকে পাঁচ কিলোমিটার দূরে কারমানা এলাকায় ১৫টি গরুর ওপর দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৪২৯ ধারা অনুযায়ী একটি এফআইআর করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম অপইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে বলা হয়, এসিড হামলার পর কারমানায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো এ হামলার জন্য সংখ্যালঘুদের দায়ী করেছে।

পুলিশের ধারণা, দুধ থেকে ফ্যাট আলাদা করতে যে রাসায়নিক ব্যবহার করা হয়, সেটি ছোড়া হয়েছে গরুগুলোর ওপর। তবে কেউ কেউ ধারণা করেছেন, ক্ষেত খাওয়ায় গরুগুলোর ওপর এসিড ছুড়েছে গ্রামের বাসিন্দারা।

ভারতে গরুর ওপর এসিড ছোড়ার ঘটনা নতুন নয়। চলতি বছরের মে মাসে গুজরাটের পারবান্দর এলাকায় কয়েকটি গরু, বাছুর ও ষাঁড়ের ওপর এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একই মাসে হরিয়ানায় ক্ষেত খাওয়া কিছু গরুর ওপর এসিড ছুড়ে মারে একটি গ্রামের কিছু বাসিন্দা।

গত বছরের জুনে ইন্দোরে একটি বাছুরের ওপর এসিড নিক্ষেপ করে অজ্ঞাত দুর্বৃত্তরা। একই বছরের জুলাইয়ে মথুরায় কিছু বাছুরের ওপর এসিড ছোড়া হয়। এতে একটি বাছুর মারা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইন্দোনেশিয়ার ছয় প্রদেশে ছড়িয়ে পড়েছে দাবানল

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার ছয়টি প্রদেশে ছড়িয়ে পড়েছে দাবানল। ভয়াবহ এই দাবানলের কারণে ওই প্রদেশগুলোতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (বিএনপিবি) বরাতে এ খবর জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।

বিএনপিবির মুখপাত্র সুতপো পারো নাগরহো বলেন, চলতি বছরের শুষ্ক মৌসুমে দেশটির ৫০০টির বেশি জায়গায় আগুন লেগেছে। এবং সেই আগুন ছড়িয়ে দাবানলে রূপ নিয়েছে। এরই মধ্যে ছয়টি প্রদেশেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

অগ্নিকাণ্ড ও দাবানলে ২০ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন বিএনপিবির মুখপাত্র সুতপো। আগামী অক্টোবর পর্যন্ত এই দাবানল জ্বলতে পারে বলে জানিয়েছে সরকারি অধিদপ্তরটি।

সরকারি সূত্রে আরো জানা গেছে, দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ২১টি হেলিকপ্টারের মাধ্যমে পানি ছিটানো হচ্ছে। রাসায়নিক পদার্থ দিয়ে মেঘকে ঘনীভূতকরণ প্রক্রিয়া ‘ক্লাউডসিডিং’-এর মাধ্যমে বৃষ্টি নামানোর চেষ্টাও চালাচ্ছে দেশটির দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে পুলিশ ও সামরিক বাহিনী।

এদিকে এক খবরে আরব নিউজ জানায়, ইন্দোনেশিয়ায় বাগান মালিক ও গ্রামের কৃষকরা প্রায়ই আগুন লাগিয়ে চাষের জমি পরিষ্কার করে থাকেন। প্রাচীনকাল থেকেই এ ব্যবস্থা প্রচলিত। আর এই আগুন লাগিয়ে জমি পরিষ্কারের কারণে দেশটির বিভিন্ন জায়গায় গ্রীষ্মকালে আগুন লাগে। স্থানীয় অধিবাসীদের এভাবে জমি পরিষ্কারে বারবার সতর্ক করা সত্ত্বেও সাধারণত লাভ হয় না।

এর আগে ২০১৫ সালে এক ভয়াবহ দাবানলে দেশটির ৬৪ লাখ একর জমি পুড়ে যায়। সেই বছরের দাবানলের কারণে তৈরি হওয়া ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ সুমাত্রা, বর্নিও, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দক্ষিণ থাইল্যান্ডে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিহারে বন্যায় মৃত বেড়ে ৩০০, ঘরে ঘরে কান্নার রোল

দুই সপ্তাহ ধরে চলছে প্রবল বৃষ্টিপাত। মধ্যে কেবল একদিন থেমেছিল। আর অস্বাভাবিক এই বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা পানিতে আক্ষরিক অর্থেই ভেসে গেছে ভারতের বিহার রাজ্য।

বিহারের গ্রাম ও শহর সবই এখন পানিতে ডুবে আছে। রাজ্যের প্রধান নদী কোশি ও মহানন্দার পানি বিপৎসীমা পেরিয়েছে বহু আগেই। একের পর এক ভেঙে পড়েছে লোকালয় রক্ষা বাঁধ।

অবস্থা এমন দাঁড়িয়েছে যে বন্যার পানির তোড়ে চোখের সামনে স্বজনকে ভেসে চলে যেতে দেখেও অনেকে কিছু করতে পারেননি। এমন ভয়াবহ পরিস্থিতিই এখন ভারতের বিহার রাজ্যে।

কেবল সরকারি হিসাবেই বিহারের বন্যায় সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০০ জনে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিহারে বেড়েই চলছে মৃতের সংখ্যা। রাজ্যটির ১৮টি জেলার প্রতিটি থেকে বন্যায় মৃতের খবর এসেছে। এর মধ্যে আররিয়া জেলায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। গতকাল মঙ্গলবার পর্যন্ত সেখানে নিহত হয়েছেন ৭৮ জন। এ ছাড়া সীতামারিতে ৪২, চম্পারনে ৩১, কাটিহারে ২৬, মধুবনিতে ২৫, সুপুলে ২১, দারভাঙা জেলায় ১৯ ও সারান জেলায় ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর। রাজ্যটির প্রত্যন্ত ও পাহাড়ি এলাকায় মানুষ মারা গেছে বেশি।

সরকারি হিসাব অনুযায়ী বিহার রাজ্যের ১৮ জেলার প্রায় পৌনে দুই কোটি মানুষ বন্যার কবলে। তাদের মধ্যে প্রায় আট লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন আশ্রয়শিবির ও নিরাপদ আশ্রয়ে গেছেন। মানবেতর অবস্থায় আছে আরো অন্তত ৩০ লাখ মানুষ। পরিস্থিতি মোকাবেলায় রাজ্যে মোট সাড়ে তেরশ ত্রাণশিবির খোলা হয়েছে।

এদিকে, ভয়াবহ এ বন্যার পর বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। হেলিকপ্টারে করে দুর্গতদের অবস্থা দেখে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এ দুর্যোগে দল-মত নির্বিশেষে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্কুলে ৫ বছরের শিশুকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

ভারতের তামিলনাড়ু রাজ্যের পদুচেরির একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই প্রধান শিক্ষকের বয়স ৪২ বছর।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গত ১৮ আগস্ট প্রথম শ্রেণিপড়ুয়া ওই শিশুটি সেথুর গ্রামে অবস্থিত বেসরকারি স্কুলটিতে পড়তে গিয়েছিল। ক্লাসশেষেও ওই শিশুটি ফিরে না আসায় বাবা-মা স্কুলে গিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় একটি পরিত্যক্ত কক্ষে পড়ে থাকতে দেখেন।

পরে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, ধর্ষণের শিকার হয়েছে শিশুটি। আর জ্ঞান ফিরে আসার পর শিশুটি জানায়, প্রধান শিক্ষক তার ওপর নির্যাতন করেছে।

এর পর শিশুটির বাবা-মা ও এলাকাবাসী ওই প্রধান শিক্ষককে ধরে পুলিশে দেন। ওই শিশুকন্যার বাবা-মায়ের অভিযোগের পর পদুচেরির ওই স্কুলের প্রধান শিক্ষককে গতকাল গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রধান শিক্ষক ওই ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে আদালতে তোলা হয়েছে বলেও জানিয়েছেন পদুচেরির এক পুলিশ কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪৮ ঘণ্টার মধ্যে হাইড্রলিক হর্ন বন্ধে পদক্ষেপের নির্দেশ

শব্দদূষণ রোধে ঢাকায় যানবাহনে হাইড্রলিক হর্ন ব্যবহার বন্ধে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার রুলসহ কয়েকটি নির্দেশনা দেন। এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শব্দদূষণ রোধে হাইড্রলিক হর্নের ব্যবহার বন্ধে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গতকাল মঙ্গলবার রিটটি করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আদেশের বিষয়টি জানিয়ে মনজিল মোরসেদ বলেন, হাইড্রলিক হর্ন আমদানি বন্ধে ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। বাজারে যেসব হাইড্রলিক হর্ন রয়েছে, তা সাত দিনের মধ্যে জব্দ করতে বলা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া আগামী ২৭ আগস্টের পর কোনো যানে হাইড্রলিক হর্ন ব্যবহার করা হলে তা জব্দে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃত্রিম চিনিতেও সর্বনাশ!

ওজন বৃদ্ধি বা ভবিষ্যতে ডায়াবেটিস রোগ যাতে না হয় এ জন্য আমাদের মধ্যে অনেকেই ডায়েট কোক বা কৃত্রিম চিনি অথবা কম ক্যালোরি আছে এমন খাওয়ারের দিকে ঝুঁকছেন। কিন্তু এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভেবে নিন। কারণ সম্প্রতি ইয়েল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার ফলফল আপনাকে এ ধরনের সিদ্ধান্ত নিতে আরেকবার ভাবাবে।

গবেষণায় দেখা গেছে, আমাদের শরীরের মেটাবোলিজমে ক্যালোরি ছাড়া খাবার গ্রহণের পর বিশেষত কৃত্রিম চিনি দেওয়া কিংবা সাধারণ চিনি দেওয়া পানীয় গ্রহণের পর তেমন কোনও বিশেষ পার্থক্য দেখা যায় না। এছাড়া কৃত্রিম চিনি দেওয়া খাবার গ্রহণের পরও আমাদের ওজন বৃদ্ধি, কার্ডিওভাসকুলার রোগ এবং ডায়াবেটিস হয়েও পারে বলেও গবেষণা দেখা যায়।

গবেষণায় এই কৃত্রিম চিনি ডায়াবেটিস রোগ প্রতিরোধেও ব্যর্থ বলেও উল্লেখ করা হয়।এই কৃত্রিম চিনি গ্রহণের চেয়ে নিয়মিত হাঁটা চলা এবং স্থাস্থ্যকর খাওয়ার গ্রহণ করাই ভালো বলে বলা হয়।

এছাড়া কৃত্রিম চিনি দেওয়া পানীয়তে থাকা এসপারটেম, সুক্রালোজ ও সেকারিন বরং আপনাকে ডায়াবেটিসের ঝুকিতে ফেলছে বলেও উল্লেখ করা হয়।

তাই ডায়েট কোক বা ডায়েট পেপসি খাওয়ার আগে অবশ্যই ভেবে দেখুন এগুলো গ্রহণে আসলেই আপনার উপকার হচ্ছে কী?

সূত্র: বোল্ডস্কাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পেলেন ‘বুড়ো’ আফ্রিদি!

বুড়ো হয়ে গেছে বলে যে আফ্রিদিকে পাকিস্তানের জাতীয় দল থেকে ছেটে ফেলা হল, সেই ৩৭ বছর বয়সী শহীদ আফ্রিদি পেলেন জীবনের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্ল্যাস্টে আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে রীতিমত ঝড় তুললেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক।
ডার্বিশায়ারের বিপক্ষে হ্যাম্পশায়ারের হয়ে এদিন ৪২ বলে সেঞ্চুরি করে ‘বুম’ ‘বুম’ খ্যাত তার নামের প্রতি সুবিচার করলেন। ৪৩ বলে ১০১ রান আফ্রিদি এদিন অর্ধশতক হাঁকান ২০ বলে।

চলতি বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটেকে বিদায় বলে দেন আফ্রিদি। পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৮টি টি-টোয়েন্টি খেলা আফ্রিদির টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি নেই। খেলেছেন তিনি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে না হলেও অবশেষে এই সংস্করণে শতকের দেখাটা পেলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest