সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কারসাতক্ষীরায় পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগবাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশ : র‌্যাবের অভিযানে ধরাসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনীসাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন

সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলনে স্বপন ও শিব পুনর্নির্বাচিত

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের বিশিষ্ট জনেরা মায়ানমারের রোহিঙ্গাদের বসবাসের জন্য সে দেশে নিরাপদ স্থান চিহ্নিত করার দাবি জানিয়েছেন। অথচ নিজ জন্মভূমিতে দিনের পর দিন নির্যাতিত হিন্দুদের নিরাপদ আশ্রয়ের জন্য কেউ কোন কথা বলেন না। বর্তমান সরকারের সময়েও হিন্দুরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। ফলে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ক্রমশঃ কমে যাচ্ছে। এ অবস্থা বিদ্যমান থাকলে আগামি ৩০ বছরের পর এদেশে হিন্দু খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। শুক্রবার সকাল ১১টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির নাট মন্দিরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সাতক্ষীরা সদর শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য বিশ্বনাথ ঘোষ এসব কথা বলেন।
জয় মহাপ্রভু সংঘ ও জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ আরো বলেন, আশাশুনির কচুয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ছয় সদস্যকে মারপিট করে তাদের মোবাইল ও টাকা কেড়ে নিয়ে সার্বজনীন দুর্গা ম-পের পাঁচটি নির্মাণাধীন মূর্তি ভাঙচুর করেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা। গত বছরের ১৩ ডিসেম্বর ঘোনা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গনেশ সরকারের কলেজ পড়–য়া ছেলেকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। এ মামলার একজন আসামিছাড়া সকলেই জামিনে মুক্তি পেয়ে বাদিকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে। ফলে ওই পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে হিন্দুদের উপর নির্যাতন চলছে। শ্মশান ও মন্দিরের জমি দখল করে নেওয়া হচ্ছে। প্রতিবাদ করেও কোন প্রতিকার মিলছে না। এ অবস্থার উত্তরণ ঘটাতে সকল হিন্দুদের ঐক্যবদ্ধভাবে একই প্লাটফর্মে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। নইলে আগামী শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে হবে না।
প্রথম পর্বে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাড. সোমনাথ ব্যানার্জী, রঘুজিৎ গুহ, জিতেন্দ্রনাথ ঘোষ, গোপাল ঘোষাল, নিত্যানন্দ আমিন, সুধাংশু সরকার, প্রাণনাথ দাস, বিকাশ দাস, রামপদ দাস, রায় দুলাল চন্দ্র, ঘোনা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারনম্যান গনেশ সরকার সহ ১৪টি ইউনিয়ন ও পৌর নেতৃবৃন্দ। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির অন্যতম সদস্য বাবু ধীরু ব্যানার্জী। সভায় আগামি দুর্গা পুজা উপলক্ষে সদর উপজেলার ১০২টি ম-পে নিহত গৌতম সরকারের ফেস্টুন টানিয়ে প্রতিবাদ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। সভার দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে স্বপন কুমার শীলকে পুনরায় সভাপতি ও অধ্যক্ষ শিবপদ গাইনকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। সহ-সভাপতি হিসেবে গোষ্ট বিহারী ম-ল, গোপাল ঘোষাল, প্রসাদ মজুমদার, রামপদ দাস ও জিতেন্দ্রনাথ ঘোষের নাম সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হয়। বাকি সদস্যদের নাম আলোচনা সাপেক্ষে খুব শীঘ্রই ঘোষণা করার কথা বলা হয়। সভা শেষে শুক্রবার বিকেলে বিশ্বনাথ ঘোষ, স্বপন কুমার শীল, অ্যাড. সোমনাথ ব্যাণার্জী ও শিবপদ গাইন আশাশুনির কচুয়া সার্বজনীন দুর্গা পুজা ম-পে যান। তারা ভাঙচুর করা প্রতিমা পরিদর্শন শেষে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সঙ্গে কথা বলেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে তাদেরকে আশ্বস্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় দড়াটানা খেলা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় তালা উপজেলা বন্ধু সংঘ আয়োজিত ও হামিদ খান ইলেকট্রনিক্স এর সার্বিক সহযোগিতায় ১৬ দলীয় দড়াটানা খেলা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। দড়াটানা খেলার ফাইনালে তালার সুজনশাহা উথলী যুব সংঘ সাতক্ষীরা এল্লারচর গ্রামকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বন্ধু সংঘের সভাপতি ইঞ্জিনিয়ন কামাল আহমেদ এর সভাপতিত্বে পাটকেলঘাটা হামিদ খান ইলেকট্রন্কি এর স্বত্বাধিকারী খান হামিদুল ইসলাম উপস্থিত অতিথিদের হাতে পুরষ্কার তুলে দেন।
এসময় প্রধান অতিথি ছিলেন, প্রধান অতিথি তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ১৪ নং ফিংড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আমিনুজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজকের সাতক্ষীরার পাটকেলঘাটা প্রতিনিধি রাজু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

পাটকেলঘাটা প্রতিনিধি : রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটার সহ-সভাপতি ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পাটকেলঘাটা প্রতিনিধি নজরুল ইসলাম রাজু সড়ক দুর্ঘটনায় মারাতœক আহত হয়ে খুলনা হেল্থ কেয়ার হাসাপাতালে ডাঃ শৈলেন্দ্রনাথ মিন্ত্রীর তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টা ১০ মিনিটের দিকে ব্যক্তিগত কাজ শেষ করে সাতক্ষীরা থেকে মহেন্দ্রযোগে পাটকেলঘাটা আসার সময় আসানগর ও শাকদহের মধ্যেবর্তী স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝায় পিক-আপের সাথে ধাক্কা লাগলে সাংবাদিক নজরুল ইসলাম রাজুর ডান হাতের ৪টি জায়গায় ভেঙে চুরমার হয়ে যায়। প্রাথমিকভাবে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রবীর কুমার দাশ অবস্থার অবনিতর কারণে খুলনা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দ্রুততার সাথে এ্যা¤ু^লেন্স যোগে সাতক্ষীরা থেকে খুলন হেলথ্্ কেয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. শৈলেন্দ্রনাথ মিন্ত্রীর তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার জানান আঘাতটা মারাতœক হওয়ায় অপারেশন করতে একটু সময় লাগবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় চলছে নীলিমা ইকোপার্কসহ নানান উন্নয়ন কাজ

পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র পাটকেলঘাটার উন্নয়নে অবদান রেখে চলেছে জেলা প্রশাসন ও তালা উপজেলা প্রশাসন এবং সরুলিয়া ইউনিয়ন পরিষদ। চলছে বিভিন্ন প্রকার উন্নয়ন মূলক কর্মকাণ্ড। রীতিমত মডেল ইউনিয়নের রুপ নিয়েছে ৩নং সরুলিয়া ইউনিয়ন। তালা উপজেলা নির্বাহী কর্তকর্তার পরামর্শক্রমে চেয়ারম্যান মতিয়ার রহমান পাটকেলঘাটায় উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাটকেলঘাটার আপামর জনতার প্রাণের দাবি উপজেলা রুপান্তরের দাবিকে ত্বরাণি¦ত করতে কার্যক্রম এগিয়ে চলেছে। কপোতাক্ষ নদের জেগে ওঠা চর এলাকায় গড়ে উঠেছে নতুন কাঁচাবাজার। কপোতাক্ষ নদের তীরে সবুজ বনায়নে নারকেল, তাল, সজনে গাছ, নানা ধরনের ফুল ও জনসাধারণের বিনোদনের জন্য নীলিমা ইকোপার্ক ও ভ্রমণের জন্য আনা হয়েছে নদীতে দুটি বড় ইঞ্জিন চালিত নৌকা (ভ্রমণ তরী)। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে জনসাধারণ ও ভ্রমণ পিপাসুরা ভ্রমণ করে আনন্দ উপভোগ করছেন। পাটকেলঘাটা বাজারের পানি নিষ্কাশনে ড্রেনেজ, বাজারের জনসাধারণের চলাচলের সুবিধার্থে অতিরিক্ত চাল (চাউনি) কর্তন, ভিক্ষুকমুক্ত কাঁচা বাজার, কপোতাক্ষের ধারে বাইপাস সড়ক, চাউল পট্রি, পুরাতন কাপড় হাটায় ইটের সলিং, ইউনিয়ন পরিষদে গ্রিল স্থাপন, ভুমি অফিসের সামনে পাকাকরন, বলফিল্ডের পানি নিষ্কাশন, রাসেল স্মৃতিপাঠাগার স্থাপন, কপোতাক্ষ নদ থেকে স্কেভেটরের মাধ্যমে বালি উত্তোলন করে নিঁচু এলাকা ভরাট কাজ করা হয়েছে। পাটকেলঘাটাকে যানজট মুক্ত করতে বাইপাস সড়ক পাকাকরণের প্রস্তাব, পাটকেলঘাটায় সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা ও খেয়াঘাটা রোড পাকাকরণের সুপারিশ গ্রহণসহ নানাবিধ পরিকল্পনার কাজ চলছে। পাটকেলঘাটায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে ও নির্বিঘেœ ব্যবসা বাণিজ্য করাতে ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। পাটকেলঘাটার কপোতাক্ষ নদের ধারে কাঁচাবাজার স্থাপন ও বাইপাস সড়ক নির্মাণের কারণে বাজারে যানজট আগের চাইতে অনেকটা কমে গেছে। পাটকেলঘাটাকে মাদকমুক্ত করার জন্য বিভিন্ন কর্মকাণ্ডও গ্রহণ করা হয়েছে।
চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, উন্নয়নমুলক কর্মকাণ্ডে ইর্ষাণি¦ত হয়ে একটি মহল নানা ধরনের কুৎসা রটনা করছেন। তিনি বলেন, এতে উন্নয়ন কাজ থামানো যাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সাক্ষরতা দিবস উ‌‌‌দযাপন

কালিগঞ্জ ব্যুরো : ‘সাক্ষরতা অর্জন করি ডিজিটাল বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে র‌্যালি ও শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উদ্যাপনে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৩টি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহমেদ মাছুম। সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন, প্রকাশ বিশ্বাস, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা

দেবহাটা ব্যুরো : দেবহাটায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ৯.৩০ টায় উপজেলা চত্বর হতে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত কুমার রায়, রিসোর্স সেন্টারের ইন্সট্রক্টার সাইদুর রহমান হক, হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজের অধ্যাক্ষ আবুল কালাম, দেবহাটা মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক গৌর ঘোষ, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, সহকারী শিক্ষক প্রশান্ত কুমার প্রমুখ। অন্যান্যদের মধ্যে সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাঈন, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন, একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা অশিত বরণ রায়, খান বাহাদুর আহ্ছান উল্লা কলেজের অধ্যাক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা কলেজেরে অধ্যাক্ষ একেএম আনিসউজ্জামান, দেবহাটা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পাইকগাছায় মানববন্ধন

বাবুল আক্তার : মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ পৌর সদরের প্রধান সড়কে নাগরকি কমিটির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে শতশত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সম্পাদক গাজী সালামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ইউপি সদস্য রফিকুল ইসলাম, জাপানেতা গাজী আব্দুস সামাদ, মাওঃ নুরুজ্জামান ও মাওঃ আব্দুল কাদির। মানববন্ধনে বক্তারা শরণার্থী রোহিঙ্গা সম্প্রদায়কে আশ্রয় দেয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান। একই সাথে মায়ানমারের সঙ্গে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে চাল আমদানি বন্ধের জন্য সরকারের প্রতি দাবী জানান। অনুরূপভাবে মায়ানমারকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা দিয়ে অং সান সুচির নোবেল পুরস্কার প্রত্যাহার, রোহিঙ্গা সম্প্রদায়ের উপর বর্বরোচিত হত্যা ও নির্যাতন বন্ধের দাবী জানিয়ে জাতিসংঘ এবং ওআইসি’র হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুবাইতে দারুণ সময় কেটেছে : বর্ষা

তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা এবার ঈদের ছুটি দুবাইতে কাটিয়েছেন। ঈদের পরদিন গত রোববার ঢাকা থেকে দুবাইতে তাঁরা বেড়াতে যান। সেখানে পাঁচদিন ঘুরে ঢাকায় ফিরেছেন তাঁরা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়।

দুবাইতে সময় কেমন কেটেছে জানতে চাইলে বর্ষা বলেন, ‘দুবাইতে আমাদের দারুণ সময় কেটেছে। আরিজও আমাদের সঙ্গে ছিল। ছেলের সঙ্গে অনেক মজা করে আমরা ঘুরেছি।’

বর্তমানে বর্ষা সাত মাসের অন্তঃসত্ত্বা। এ খবর তাঁর ভক্তদের কাছে অজানা নয়। আসছে নভেম্বরে আবার মা হতে চলেছেন তিনি। ঈদের কিছুদিন আগে থাইল্যান্ডে বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালে গিয়ে নিজের চেক-আপ করিয়েছেন বলে জানান বর্ষা।

অনন্ত জলিল ও বর্ষা একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু ছবিতে অভিনয় করে আলোচিত হয়েছেন। তাঁদের অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘খোঁজ দ্য সার্চ’ ও ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest