দলবদল নিয়েই এখন সরগরম ফুটবল বিশ্ব। রোমেল লোকাকু, জেমস রদ্রিগেজ, দানি আলভেজের মতো তারকা ফুটবলাররা এই মৌসুমে দলবদল করেছেন। এরই মধ্যে মৌসুমের প্রস্তুতি পর্বও সারছে ইউরোপের বড় ক্লাবগুলো। আমেরিকায় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ নামে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলছে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদের মতো দল। এশিয়া সফরে রয়েছে বায়ার্ন মিউনিখ, এসি মিলান, আর্সেনাল। তবে এই মুহূর্তে সারা বিশ্বের চোখ প্রীতি এই ফুটবল টুর্নামেন্টে। কারণ রোববার ভোরে পরস্পরের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। মৌসুম শুরুর আগে এল ক্লাসিকোর স্বাদ পেতে যাওয়ায় দারুণ খুশি ফুটবলপ্রেমীরা।
লা লিগার ম্যাচ না হলেও এই ম্যাচটার গুরুত্ব অনেক। কারণ স্পেনের বাইরে ৩৪ বছর পর প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্পেনের বাইরে সর্বশেষ ১৯৮২ সালে ভেনেজুয়েলায় মুখোমুখি হয়েছিল এই দুটি দল। সেই ম্যাচে অবশ্য জয় পেয়েছিল বার্সেলোনা।
অন্য কারণেও এই ম্যাচ দারুণ গুরুত্বপূর্ণ। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে লা লিগা শিরোপা হেরে বসে বার্সেলোনা। এবার শিরোপা পুনরুদ্ধার করতে চায় মেসির দল। আবার স্পেনে নিজেদের রাজত্ব চায় কাতালান ক্লাব। এই ম্যাচ জিতলে পুরোনো আত্মবিশ্বাস ফিরে পাবে বার্সা।
অপরদিকে রিয়ালের জন্য এটি সম্মান রক্ষার ম্যাচ। দলের প্রধান তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামা আগের দুটি ম্যাচেই হেরেছে রামোস-বেলরা। প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে হারের পর দ্বিতীয় ম্যাচে ৪-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। বলাই বাহুল্য, দুই ম্যাচ হেরে রিয়ালের আত্মবিশ্বাস এখন তলানিতে। বার্সেলোনার বিপক্ষে জিতলে কিছুটা হলেও ছন্দে ফিরবে জিনেদিন জিদানের দল। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। সরাসরি দেখাবে টেন-২।
গত দুই ম্যাচে জিতলেও বিভিন্ন নেতিবাচক সংবাদের কারণে শিরোনামে রয়েছে বার্সেলোনা। ২২২ মিলিয়ন ডলারে নেইমারকে কিনতে চায় প্যারিস সেন্ট জার্মেইন। এই চুক্তি নিয়ে বেশ ঝামেলায় রয়েছে দলটি। অন্যদিকে ট্রেনিং সেশনে সেমেদোর সঙ্গে মারামারি করেছেন নেইমার। এই সংবাদেও দারুণ বিব্রত দলটি। যে কোনো মূল্যে নেইমারকে আটকাতে চায় বার্সেলোনা। নেইমারকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কি না সেটা জানার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।
এই ম্যাচের পর আগামী ২ আগস্ট আমেরিকার দল এমএলএস অল স্টারের বিপক্ষে খেলবে জিদানের দল। এই দলটিতে কাকা, ডেভিড ভিলা, বাস্তিয়ান সোয়ার্জনেগারের মতো তারকা ক্রিকেটার রয়েছেন। এরপর ৮ আগস্ট উয়েফা সুপার কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। ১১ আগস্ট শুরু হচ্ছে স্প্যানিশ প্রিমিয়ার লিগ। এর দুদিন পরই অর্থাৎ ১৩ আগস্ট স্প্যানিশ সুপার কাপে আবার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এর ঠিক তিনদিন পর দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। যার অর্থ দাঁড়াচ্ছে, এই ম্যাচের পরেও কয়েকদিন মধ্যে আরো দুবার এল ক্লাসিকোর স্বাদ উপভোগ করবে ফুটবল বিশ্ব।
সূত্র : গোল ডটকম

নাটোরের গুরুদাসপুরে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিয়াঘাট এলাকার বাবলাতোলা এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়ায় সদ্য এসএসসি পাস এক ছাত্রীকে কলেজে ভর্তি করানোর কথা বলে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকারের বিরুদ্ধে। শুধু তাই নয়, পরে স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতায় উল্টো মেয়েটিকেই এ ঘটনার জন্য দায়ী করে বিচারের নামে নির্যাতিতা ও তার মাকে ন্যাড়া করে দেওয়া হয়। এরপর তাদের এলাকা ছাড়া করার জন্য এসিড মারার হুমকি দেওয়া হয়েছে। ১৭ জুলাই ঘটা ধর্ষণের ওই ঘটনার পর শুক্রবার (২৮ জুলাই) দুপুরে তাদের চুল কেটে দিলে নির্যাতিতরা থানায় মামলা করেন। এরপর শুক্রবার রাতেই ধর্ষক হিসেবে অভিযুক্ত বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার (২৮)সহ তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : এক মা কখনো আরেক মায়ের চোখের পানি সইতে পারে না। ডেইলি সাতক্ষীরায় সংবাদ প্রকাশের (
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল)-এনের নেতা ও দেশটির খনিজ ও জ্বালানি মন্ত্রী শহীদ খোকন আব্বাসির নাম ঘোষণা করা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার চেয়ারেও বৃষ্টির পানি পড়ে বলে জানিয়েছেন তিনি নিজেই। শনিবার দেশের প্রথম নারী বিচারপতি (অবসরপ্রাপ্ত) নাজমুন আরা সুলতানার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।
আসাদুজ্জামান : ‘বাঘ আমাদের গর্ব, বাঘ রক্ষা করব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ^ বাঘ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি স্থানীয় সুন্দরবন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালিতে এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারি, ওয়াইল্ডটিমের সদস্যরা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জি,এম সালাউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মাকসুদ আলম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার আবু জাফর আহমেদ প্রমুখ।
খন্দকার আনিসুর রহমান আনিস : সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ সাহিদ উদ্দিনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা যুবলীগের পক্ষ থেকে যুবলীগের প্রার্থী ঘোষণা করলেন জেলা যুবলীগের আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল মান্নান।