নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা মন্দির সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৬টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৩২ জন প্রতিদ্বন্দিতা করেন।এর মধ্যে বিশ্বনাথ ঘোষ-রঘুজিৎ গুহ পরিষদ নিরষ্কুশ জয় লাভ করেন। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণের কাজ চলে। রাত ১১ টায় গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে বিশ্বনাথ ঘোষ ৪৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দী প্রার্থী নয়ন কুমার সানা ৩২৫ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে রঘুজিৎ গুহ ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী নির্মল কুমার দাস ৩৭১ ভোট পেয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি পদে গোষ্ঠবিহারি মন্ডল ৪২৮ ভোট, অ্যাড. সোমনাথ ব্যানার্জি ৪১৪ ভোট, সনাতন দাস ৩৯৯ ভোট, নয়ন সানা- নির্মল দাস প্যানেলের একমাত্র প্রার্থী অ্যাড.অনিত মুখার্জী ৩৯২ ভোট, বিশ্বানাথ- রঘুজিৎ প্যানেলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিত্যানন্দ আমিন ৪১৩ ভোট,সহ-সম্পাদক বিকাশ দাস ৪১২ ভোট, সাংগাঠনিক সম্পাদক প্রাণ নাথ দাস ৪১৩ ভোট, কোষাধ্যক্ষ আনন্দ কুমার সরকার ৪৩৪ ভোট,সাহিত্য সম্পাদক রনজিৎ সরকার ৪১৮ ভোট, সাংস্কৃতিক সম্পাদক ডাঃ অসীম বিশ্বাস ৪১১ ভোট,অডিটর অসীম কুমার দাস (সোনা) ৪২৯ ভোট,প্রচার সম্পাদক সঞ্জিব কুমার ব্যানার্জী ৪৪০ ভোট ও দপ্তর সম্পাদক হিসেবে কার্ত্তিক চন্দ্র বিশ্বাস ৪২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সমিতির আজীবন সদস্যদের গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে শুরু থেকে ভোটারদের দীর্ঘ লাইন সুশৃংখল ভাবে দাঁড়িয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। কেন্দ্রে মহিলাদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মোট কথা নির্বাচনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দিন ভর আনন্দ উদ্দীপনা বিরাজ করছিল। নির্বাচনে ১৩২৪ জন ভোটারদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮০৬ জন। এর মধ্যে বাতিল হয়েছে আটটি ভোট। নির্বাচন সুষ্ঠ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ডাঃ প্রশান্ত কুমার কন্ডু। সহকারী কমিশনার ছিলেন অপরেশ পালও অ্যাড.ড.দিলীপ কুমার দেব। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বপালণকারি ডাঃ প্রশান্ত কুমার কু-ু ভোটের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌদি আরবের মক্কাকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে বলে জানিয়েছে সৌদি সেনাবাহিনী। সৌদি সেনাবাহিনী বলছে, মিসাইলটি পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। পরে তা মক্কা নগরীর ৭০ কিলোমিটার দক্ষিণে ধ্বংস করা হয়। তবে হুতিরা জানিয়েছে, মিসাইলটি মক্কার কাছে তায়েফ শহরে অবস্থিত সৌদি বিমানঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনে তিনজনের উপাচার্য প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন মো. আব্দুল আজিজ।
নেইমারের দলবদলের গুঞ্জন নিয়ে স্বস্তিতে নেই বার্সেলোনার খেলোয়াড়রাও। ড্রেসিংরুমের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে ব্রাজিলিয়ান তারকার এই ইস্যু নিয়ে। নেইমারের ভবিষ্যৎ নিয়ে কেউই নিশ্চিত নন। দলের সিনিয়র খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তাও বিষয়টি নিয়ে চিন্তিত। প্যারিস সেন্ত জার্মেইয়ের বাইআউট ক্লজের শর্ত পূরণ করে দেওয়া প্রস্তাবে নেইমার ‘হ্যাঁ’ বলেছেন কিনা, সেটা এখনও অজানা। তবে বার্সেলোনার কাছে ৩০০ মিলিয়ন ইউরোর চেয়ে নেইমার দামি বলে মনে করেন দলটির অধিনায়ক।
অবশেষে ভুটানের ডোকলাম সীমান্ত ইস্যুতে সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে ভারত-চীন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চীনের স্টেট কাউন্সিলার ইয়াং জিয়েচির মধ্যে আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী অক্টোবর মাসে শীত পড়ার আগেই ভারত ও চীন ডোকলাম থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেবে।
ক্যারেন গ্রিনলে ক্যালিফর্নিয়ার একজন মর্গ-কর্মী। কাজ করতেন এমবামার হিসেবে। ১৯৭৯ সালে ধরা পড়েন ২২ বছর বয়সী ক্যারেন। তখন প্রমাণ হয়‚ তিনি ৩৩ বছর বয়সী এক যুবকের দেহ নিয়ে পালিয়ে যান। মর্গ থেকে শেষকৃত্যে নিয়ে যাওয়ার বদলে ক্যারেনের গন্তব্য হয়ে যায় পাশের গ্রাম। সেখানে বেশ ক’দিন তিনি সঙ্গম করেন ওই শবের সঙ্গে।
আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন মহিলা লীগ ও যুব মহিলা লীগের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে তোলপাড় চলছে। কমিটিতে বিতর্কিত, অপরিচিত ও হাইব্রিডদের স্থান দেয়ার অভিযোগ ওঠায় ব্যাপক সমালোচনা চলছে ক্ষমতাসীন দলে। ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ এবং গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন সংগঠন দুটির ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাকর্মীরা। আবার পদত্যাগের হুমকিও দিচ্ছেন কেউ কেউ। বিশেষ সুপারিশে অপরিচিত অনেকেই কমিটিতে জায়গা পেয়েছেন বলে অভিযোগ করছেন ত্যাগীরা। বিষয়টি নিয়ে বিপাকে পড়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দুটির শীর্ষ নেতারা।
‘সিমলা-মানালি-লেহ-খারদুংলা’ ভারতের হিমাচল এবং জম্মু-কাশ্মীর প্রদেশে অবস্থিত এই স্থানগুলো যেকোনো সাইক্লিস্টের কাছেই তীর্থস্থান তুল্য। এটিকে বলা হয় বিশ্বের সর্বোচ্চ মোটরেবল রোড। তবে তীর্থস্থান তুল্য এ সড়কগুলো দুর্গম। যার প্রতি পদে পদে মৃত্যু হাতছানি দিয়ে ডাকে।