জিন-ভূত তাড়ানোর নামে শতাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং তা ভিডিও ধারণ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছেন ভণ্ডপীর আহসান হাবিব পিয়ার। শনিবার দু’দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
এসময় ঢাকা মহানগর হাকিম একেএম মাঈন উদ্দিন সিদ্দিকী আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। রেকর্ড শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম বলেন, ভণ্ডপীর আহসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নারীদের সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি আদালতে স্বীকার করেছে। শুধু তা-ই নয়, ইসলাম ধর্ম প্রচারের নামে তিনি দেশ-বিদেশ থেকে সংগ্রহ করা মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভণ্ডপীর শুধু মেয়েদের সঙ্গে প্রতারণা করেনি। রোহিঙ্গাদের সাহায্যের কথা বলে দেশ-বিদেশ থেকে সাহায্য সংগ্রহ করে সেসব অর্থ আত্মসাৎ করেছে। ‘এএইচপি’ টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে নানা ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছে। ভুক্তভোগী একাধিক নারী গোয়েন্দাদের জানিয়েছেন, তাদের সঙ্গে প্রতারণা করে ভণ্ডপীর ভিডিও ধারণা করেছে। সেগুলো উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সেসব ভিডিও সামাজিক মাধ্যমে যে কোন মুহূর্তে চলে আসতে পারে- এমন আতঙ্কে রয়েছেন ভুক্তভোগীরা।
এদিকে ভণ্ডপীর আহসান হাবিব পিয়ারকে গ্রেফতারের পর তার নানা অপকর্ম ও প্রতারণার ভয়াবহ চিত্র সামনে চলে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভণ্ডপীরকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই এ ভণ্ডপীরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইউনিট এই কথিত পীরকে গ্রেফতার করে। পরদিন খিলগাঁও থানার পুলিশ তাকে মহানগর হাকিমের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন করলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান জানান, গতকাল আসামিকে আদালতে হাজির করা হলে মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিক নিয়ম অনুসারে স্বীকারোক্তি দেওয়ার জন্য তিন ঘণ্টা সময় বেঁধে দেন। এরপর আসামি বিকাল ৫টা থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত স্বীকারোক্তি দেন। মামলার নথিসূত্রে জানা গেছে, আহসান হাবিব পেয়ার দাওরায়ে হাদিসে পড়াশোনা করেছেন।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

ক্ষমা চাইলে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে মাফ করে দেবেন তার দলত্যাগী এমপি আয়েশা গুলেলাই। নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসী আয়েশার অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখোমুখি ইমরান খান।
এই শতকের শেষে ইউরোপ জুড়ে প্রচন্ড তাপপ্রবাহে প্রতি বছর মারা যাবে দেড় লাখের বেশি মানুষ। এধরণের দুর্যোগে এখন যে পরিমাণ মানুষ মারা যায়, এই সংখ্যা তার পঞ্চাশ গুণ বেশি। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ুর পরিবর্তন ঠেকানোর জন্য যদি কিছু করা না হয়, তাহলে ইউরোপে এরকম চরম বৈরী আবহাওয়াই দেখা যাবে।
গাঁজা দিয়ে বিভিন্ন পণ্য প্রস্ততকারক একটি কোম্পানি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরের গোটা একটি শহর কিনে নিয়েছে। তাদের পরিকল্পনা হলো এই শহরটিকে মারিহুয়ানার জন্যে আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা।
বার্সা থেকে পিএসজিতে নাম লেখাতে গড়েছেন ট্রান্সফারের বিশ্ব রেকর্ড। ধারণা করা হচ্ছিল শনিবার লিগ ওয়ানের প্রথম ম্যাচে এমেয়েন্সের বিরুদ্ধে পিএসজির হয়ে অভিষেক হবে ব্রাজিলের ‘ওয়ান্ডার বয়’ নেইমারের। তবে ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট না থাকায় মাঠে নামা হয়নি নেইমারের। গ্যালারিতে বসেই দলের প্রথম জয় দেখেছেন এই তারকা।
শাকিব খান ও বুবলী। হালের অন্যতম আলোচিত জুটি।
হটাৎ করেই শনিবার কফের সঙ্গে খানিকটা রক্ত বের হয়ে আসায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান মাশরাফির। সেখানে ফুসফুসের পরীক্ষা করা হয়। অবশ্য পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। ফলে রিপোর্ট পেয়ে ডাক্তার দেখিয়ে আবার বাসায় ফিরে গেছেন টাইগার এই অধিনায়ক।
মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রাক্তন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা) গাজী তারিক সালমনের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা ও এর জের ধরে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় আইনের কোনো ব্যত্যয় হয়েছে কি না সেটা খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি বরিশালে কাজ শুরু করেছে।