নিজস্ব প্রতিবেদক : কু-প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণের অভিযোগ উঠেছে। সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় এঘটনা ঘটে। ১৭ জুলাই দুপুরে এঘটনায় ৩ জন আটক হলেও ২ জন বর্তমানে জামিনে রয়েছেন।
অপহৃতের পিতা আনন্দ কর্মকার জানান, তাদের বাড়ি শহরের রাজারবাগান এলাকায়। তার কন্যা সঞ্চিতা কর্মকার দোলা(১৪) সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। সঞ্চিতা প্রতিদিন পায়ে হেটে স্কুলে যাতায়াত করতো। এদিকে আমার কন্যার উপর কু’নজর পড়ে ধুলিহর গোবিন্দপুর এলাকার দেবেন দাসের ছেলে সবুজ দাসের। সবুজ তার কন্যার যাতায়াতের সময় তার পথ আটকিয়ে উত্যক্ত ও কু প্রস্তাব দিতে থাকে। কিন্তু তার কন্যা সবুজের প্রস্তাবে রাজি না হওয়ায় সে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে গত ১৭ জুলাই স্কুল বের হওয়ার পর সবুজ কৌশলে সঞ্চিতাকে অপহরণ করে নিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজ করে তার মেয়ের কোন সন্ধান না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন। মেয়ের সন্ধান পেতে তিনি ২৬ জুলাই গোবিন্দপুর এলাকার দেবেন দাসের ছেলে সবুজ দাস, মৃত পাগল দাসের ছেলে দেবেন দাস, দেবেন দাসের স্ত্রী কনিকা দাস ও মৃত বৈদ্যনাথের ছেলে সুফল দাসের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ সুফল দাস, কনিকা দাস ও দেবেন দাসকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। কিন্তু আদালতের মাধ্য সুফল দাস ও কনিকা দাস জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এদিকে ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও সঞ্চিতার কোন সন্ধান পায়নি তার পরিবার। অথচ আসামিরা জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে যাচ্ছে। এঘটনায় অবিলম্বে দোষীদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও অপহৃত কন্যার সন্ধান পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন আনন্দ কর্মকার।

তোষিকে কাইফু/তরিকুল ইসলাম লাভলু : উন্নয়নে এগিয়ে যাচ্ছে আমাদের সকলের প্রাণপ্রিয় চিরসবুজ-শ্যামলীর দেশ বাংলাদেশ। অর্থ-সামাজিক উন্নয়নে দেশ এখন বিশ্বের রোল মডেল। উন্নয়নে দেশ যে এগিয়ে চলেছে তা গ্রামের মানুষের অর্থ-সামাজিক অবস্থা দেখলে বুঝা যায়। আমাদের দেশ ইতিমধ্যে নি¤œ আয়ের দেশের গ্লানি ঘুচিয়ে নিয়ে মধ্য আয়ের দেশের মর্যাদা লাভ করেছে। ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়ার গতি শুরু হয়েছে। খানজিয়া বাজার উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক।
আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনির একটি মিষ্টির দোকান থেকে ঘুষের টাকা নেয়ার সময় কাস্টমসের এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। বুধবার বিকাল চার টার দিকে উপজেলা সদরের স্বপন মিষ্টান্ন ভান্ডার থেকে এক হাজার টাকা ঘুষ গ্রহনকালে তাকে আটক করা হয়। আটক সহকারী রাজস্ব কর্মকর্তার নাম আহছান উল্লাহ (৪০)। তিনি শেরপুর জেলার চরশ্রীপুর গ্রামের মৃত এনায়েত উল্লাহ’র ছেলে এবং সাতক্ষীরা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির (বর্ডার গার্ড অব বাংলাদেশ) উদ্যোগে বৃক্ষরোপণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলার নীলডুমুরস্থ ১৭ বিজিবি ব্যাটেলিয়ন সদর দফতরে এ কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ১৭ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এনামুল আরিফ সুমন। উক্ত অনুষ্ঠানে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-এর সকল জুনিয়র কর্মকর্তা, পদবীধারী ও তালিকাভূক্ত সদস্য এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান থেকে জানানো হয়, উক্ত কর্মসূচী’র মাধ্যমে ১ হাজার ৭’শ টি গাছের চারা রোপণ ও ১ লাখ ৩৪ হাজার পিচ মাছের পোনা অবমুক্ত করা হবে। ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদরসহ তার অধীনস্থ ১৬টি বিওপি ও ১ টি বিশেষ ক্যাম্পের সকল সদস্য জনপ্রতি দুটি করে ফলজ, বনজ, ভেষজ ও ঔষধী গাছের চারা রোপণ করবেন এবং স্থানীয় পুকুর ও জলাশয়ে পর্যাপ্ত পরিমান মৎস্যপোনা অবমুক্ত করবেন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের বিরুদ্ধে আপত্তিকর এসএমএস পাঠিয়ে নারী নেতাদের হয়রানি করার অভিযোগ তুলেছেন তারই দলের এক সাবেক নারী সাংসদ। রাগে ক্ষোভে দল থেকে পদত্যাগও করেছেন ওই নেত্রী।
আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আব্দুল বারী ও সদর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আলীসহ ৫৩ জনকে আটক করা হয়েছে। আটক মাওলানা আব্দুল বারীর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া গ্রামে এবং মোহাম্দ আলীর বাড়ি একই উপজেলার দুলিহর গ্রামে।
আসাদুজ্জামান : সাতক্ষীরার কালিগঞ্জে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাঁচ ব্যাংক কর্মকর্তাসহ ২০জন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের কালিগঞ্জ উপজেলার পাওখালি নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বারকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।