বিনোদন ডেস্ক : বয়স ৭৫। কিন্তু এই বয়সেও তিনি প্রচ্ছদকন্যা! লাইফ স্টাইল ম্যাগাজিন ‘আইস টুডে’র আগস্ট সংখ্যার প্রচ্ছদে একদম ভিন্ন রূপে প্রকাশিত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী দিলারা জামানের ছবি। ছবিগুলো প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে।
জমকালো পোশাক, ছিমছাম মেকআপ, গাড় লিপস্টিক এবং অভিজাত লুকে দিলারা জামানকে অসাধারণ লাগছে প্রচ্ছদে। তিনি পড়েছেন ফ্যাশন হাউস ওয়ারার লং কামিজ। তার মেকআপ করা হয়েছে ফারজানা শাকিল’স-এ। কানে সোনালী দুল এবং খোলা চুলে তাকে বেশ গর্জিয়াস দেখাচ্ছে প্রচ্ছদে। দিলারা জামানের ফিচারটিতে আরও দুটি ছবি প্রকাশিত হয়েছে যার একটিতে তিনি গাড় নীল কামিজের সাথে চুলগুলো বেণি করে রেখেছেন। আরেকটিতে একটি গর্জিয়াস কালো শাড়ির সাথে চুলগুলো খোপা করে রাখা। গুলশানের ২-এর একটি রেস্টুরেন্টে এই ফটোশুট করেছেন আবির হোসাইন নোমান এবং ফটোশুটের ধারণা এবং নির্দেশনা গৌতম সাহা’র ।
‘আইস টুডে’র আগস্টের ‘ওয়ার্ক অফ আর্ট’ সংখ্যাটি সাজানো হয়েছে দিলারা জামান, সারা যাকের, শম্পা রেজা, শামীম খান, শারমিন লাকীকে নিয়ে। ম্যাগাজিনের প্রচ্ছদের ছবি প্রকাশের পরপরই তা ব্যাপক সাড়া ফেলে সামাজিক মাধ্যমে। দিলারা জামানের অভিনয়ের শুরু ১৯৬৬ সালে ত্রিধরা নাটক দিয়ে। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন। ১৯৯০-এর দশকে তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ ও ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ ও ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৩ সালে শিল্পকলায় অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন। ২০০৮ সালের ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রে ময়রা মাসী চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

কলারোয়া প্রতিনিধি : আইন শৃঙ্খলা রক্ষায় ও মানব সেবায় বিশেষ অবদানের জন্য কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথকে মাদার তেরেসা ২০১৭ স্বর্ণপদক প্রদান করেছে ঢাকার হিউম্যান রাইটস কালচারাল সোসাইটি নামে একটি মানবাধিকার প্রতিষ্ঠান। গত ২৮ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন(এফডিসি)মিলনায়তনে এ স্বর্ণ পদক ও সনদ পত্র প্রদান করা হয়। ঢাকার হিউম্যান রাইটস কালচারাল সোসাইটি পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ সিদ্দিকুর রহমান মিয়া, সাবেক তথ্য সচিব সৈয়দ মার্-ব মোর্শেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন ও ঢাকার হিউম্যান রাইটস কালচারাল সোসাইটি সাধারণ সম্পাদক এম.শফিক উদ্দিন অপু স্বাক্ষরিত এ সনদপত্র ও স্বর্ণ পদক তুলে দেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথকে। সনদপত্র ও স্বর্ণপদক বিতরণকালে ঢাকার হিউম্যান রাইটস কালচারাল সোসাইটি সাধারণ সম্পাদক এম. শফিক উদ্দিন অপু বলেন- আইন শৃঙ্খলা রক্ষা ও মানব সেবায় বিশেষ অবদান রেখেছে কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ। নি:সন্দেহে এ অবদান কৃতিত্বপূর্ণ। তিনি দেশ ও জাতির গৌরব। এ অসামান্য কৃতিত্বের জন্য ঢাকার হিউম্যান রাইটস কালচারাল সোসাইটি স্বীকৃতিস্বরূপ কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ কে মাদার তেরেসা ২০১৭ স্বর্ণ পদক ও সনদপত্র প্রদান করেছে। তার মহতী কর্মকান্ড দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধির পথ উন্মোচনে অতিশয় ভূমিকা রাখবে বলে হিউম্যান রাইটস কালচারাল সোসাইটি বিশ্বাস করে। উল্লেখ্য-এর আগে তিনি গত ৮জুন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ঢাকা শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন থেকেও স্বর্ণ পদক ও সনদ পত্র প্রদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোফাজ্জেল হক এমপি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জসিম উদ্দিন।
বাবুল আক্তার, পাইকগাছা : পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র (পিসি) রায়ের ১৫৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে বিজ্ঞানীর বসত ভিটা রাড়–লীতে জেলা, উপজেলা প্রশাসন আয়োজিত ও রাড়–লী ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় বিজ্ঞানীর প্রতিকৃতিতে মাল্যদান, তথ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। জেলা প্রশাসক আমিন-উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, এএসপি (ডি সার্কেল) মোঃ ইব্রাহিম, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, স্বাস্থ্য ও গণসংযোগ বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ শেখ শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম, গোপাল চন্দ্র ঘোষ, অবসরপ্রাপ্ত অধ্যাপক জি.এম আজহারুল ইসলাম, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী। সহকারী শিক্ষা অফিসার শোভা রায় ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, পাইকগাছা প্রেসক্লাব সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, মৎস্য কর্মকর্তা পবিত্র দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউনিয়ন আ’লীগ সভাপতি শংকর দেবনাথ, মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, ইউপি সদস্য আরশাদ আলী, পি.সি ক্লাবের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাশ প্রমুখ।
জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ ও মডেল-অভিনেত্রী তানজিন তিশা নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছেন। সম্প্রতি হাবিবের দেয়া একটি ফেসবুক স্ট্যাটাসের কমেন্ট বক্সে তিশা হাবিবকে ‘নট সিঙ্গেল’ বলে উল্লেখ করেন। এরপরেই বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে গুঞ্জন শুরু হয়ে যায়।
ক্লিনটন ফাউন্ডেশনের অন্যতম দাতা ও ক্লিনটন পরিবারের এক বন্ধুকে দুর্নীতির অভিযোগের তদন্ত থেকে বাঁচাতে গিয়ে বাংলাদেশকে দমনের চেষ্টা করেছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। পারিবারিক বন্ধুর দুর্নীতির তদন্ত থামাতে শুধু প্রাণপণ চেষ্টাই করেননি তিনি; বাংলাদেশের ওপর অনৈতিক অনধিকার চর্চাও করেছিলেন সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
একদিন কারাবাসের পর আজ বুধবার বিকেলে খুলনা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আবদুল লতিফ মোড়ল।
জিন-ভূত তাড়ানোর নামে তরুণীদের সঙ্গে পর্নো ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে গ্রেফতার ‘ভণ্ডপীর’ আহসান হাবিব পিয়ারের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইনের ৫৭ ধারায় মামলা রুজু করার আগে পুলিশ সদর দপ্তরের আইন শাখার সঙ্গে আইনগত পরামর্শ নিতে হবে।