পাইকগাছা ব্যুরো : আবহমান গ্রাম বাংলার ঐহিত্য ধরে রাখতে পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ৪দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে নুনিয়াপাড়া সার্বজনীন কৃষ্ণ মন্দির কমিটির উদ্যোগে স্থানীয় খালিয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে অধীর কুমার মন্ডলের সভাপতিত্বে নৌকাচা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন, থানার এসআই বি.এম. বাবুল আক্তার, আব্দুল মান্নান ফকির, আবুল বাশার, মোমিন উদ্দীন, সুকুমার বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি জি,এ গফুর, ক্রীড়া সম্পাদক এস,এম, বাবুল আক্তার, সদস্য অমল কৃষ্ণ মন্ডল, ইউপি সদস্য কল্যাণী মন্ডল, আবু সাঈদ মোল্লা, আবুল কাশেম, রফিকুল ইসলাম।
প্রতিযোগিতায় ৩টি নৌকা অংশগ্রহণ করে। এদের মধ্যে কয়রার মহেশ্বরীপুরের সোনার তরী নৌকা বাইচ দল প্রথম, সোলাদানার টেংরামারী রিয়া নৌকা বাইচ দল দ্বিতীয় এবং সাতক্ষীরার কুলপোতার জয়মা কালী নৌকা বাইচ দল তৃতীয় স্থান অধিকার করে। পরবর্তীতে প্রধান অতিতি এস,এম, এনামুল হক প্রথম পুরস্কার, পাইকগাছা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক বাবুল আক্তার দ্বিতীয় পুরস্কার এবং অনুষ্ঠানের সভাপতি অধীর কুমার মন্ডল তৃতীয় পুরস্কার বিজয়ীদের মাঝে তুলে দেন।

মোজাইক শ্রমিক ইউনিয়নের অংশগ্রহণ : ইমারত নির্মাণ টাইলস মোজাইক শ্রমিক ইউনিয়ন জেলা ওয়ার্কার্স পার্টির সন্ত্রাস বিরোধী দিবসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সারা শহর প্রদক্ষিণ করে এবং পাকাপোল সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এড ফাহিমুল হক কিসলু। বিশেষ অতিথি হিসাবে জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য শিক্ষক স্বপন কুমার শীল। বক্তব্য রাখেন, হাকিম সরদার, সুজন গাজী, লোকমান, নাজির উদ্দীন, জিয়া, মনিরুল, গোলাম রসুল, ওজিয়ার, জামাল, শেখ বাবু, মুন্নাসহ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ১৭ আগস্ট ১৯৯২ সালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংগ্রামি সভাপতি কমরেড রাশেদ খান মেনন কে সন্ত্রাসী কর্তৃক হত্যার চেষ্টা করা হয়। সন্ত্রাসী এখনও বিচার হয়নি। সন্ত্রাসীদের খুজে বের করে বিচার করতে হবে। দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। এছাড়া বক্তারা আরও বলেন, আলীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর রফিকুল ইসলাম কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে টাইলস মোজাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুল ইসলামকে পুলিশ কে দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করানো হয়েছে। ইতোপূর্বে মেম্বর রফিকুল টাইলস ও মোজাইক শ্রমিক মনিরুল, জিয়াদ, শিক্ষক জাহিদ হাসানকে জামায়াত বানিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। মেম্বর রফিকুল ইসলামের গ্রেফতার এবং শ্রমিক আক্তারুলকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান বক্তারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু।
