প্রেস বিজ্ঞপ্তি : সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষ থেকে গত ২ দিনে ৫ জন মুমূর্ষু রোগীকে ৭ ব্যাগ রক্ত প্রদান করা হয়েছে। সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় এসব রোগীদের বিনামূল্যে রক্ত দিয়েছেন। রক্ত দাতা হলেন, শাহাদত হোসেন, হৃদয়, ফিরোজ, বাপ্পি, সাগর। রক্ত প্রদানের সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ডা. সালেহ মোঃ ইসরাইল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জেমস, প্রফেসর রজব আলী, মহিবুল্লাহ, আরিফুল ইসলাম, হাসানুজ্জামান, বেলাল হোসাইন প্রমুখ। উল্লেখ্য সংগঠনটি কয়েক বছর ধরে মূহূর্ষদের রক্ত প্রদানসহ সমাজ সেবায় স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন। সংগঠনটির কার্যক্রম আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা করা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : এবার জাতীয় শোক দিবসকে সামনে রেখে কোন প্রকার চাঁদাবাজি না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে সাতক্ষীরা জেলা তাঁতী লীগ। সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ এক স্বাক্ষরিত বিবৃতিতে জানিয়েছেন, রক্ত ঝরা ১৫ আগস্ট স্বাধীন সোনার বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তাঁতীলীগের পক্ষ থেকে কোন ব্যক্তি অসৎ উপায়ে চাঁদাবাজির সাথে জড়িত থাকলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট ধরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

খন্দকার আনিসুর রহমান আনিস : আলীপুর ইউনিয়ন পরিষদের ৫ টি ওয়ার্ডের নির্বাচনের চেয়ারম্যান পদে ফলাফল বাতিল ঘোষণা করা হয়েছে। আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬’র রির্টানিং অফিসার ও সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নকিবুল হাসান স্বাক্ষরিত এক পত্রাদেশে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
আদেশ সূত্রে জানা যায়, আপিল বিভাগের দাখিলকৃত সিপিএলএ নং-২০৮৬/১৭ এ ০৭ জুন ২০১৭ তারিখে প্রদত্ত আদেশ এবং রিট পিটিশন নং-৪৯৭৪/১৬ এ মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক ১৩ এপ্রিল’ ১৭ তারিখের প্রদত্ত আদেশানুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.৪১.০০১.১৭-৪৩৭ তারিখ ০৮/০৮/২০১৭ এ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ও জেলা নির্বাচন আফিসারের স্মারক নং-১৭.০৫.৮৭০০.০০০.৪১.০০১.১৬.৪৩৯ তারিখ ০৮ আগস্ট ’১৭ মোতাবেক আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬’র রির্টানিং অফিসার ও সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নকিবুল হাসান সাতক্ষীরা জেলার সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের ১,২,৩,৫ও ৬ নং ওয়ার্ডের চেয়ারম্যান পদের ফলাফল বাতিল করেছেন।
এছাড়াও আদেশে আরো জানানো হয়েছে, সাতক্ষীরা জেলার আলিপুর ইউনিয়ন পরিষদের ১,২,৩,৫ ও ৬ নং ওয়ার্ডের চেয়ারম্যান পদের পুনরায় ভোট গ্রহণের তারিখ নির্বাচন কমিশন সচিবালয় হতে প্রাপ্তি সাপেক্ষে বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
এব্যাপারে ৭নং আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬’র রির্টানিং অফিসার মোঃ নকিবুল হাসান জানান, গত ৯ আগস্ট রিটার্নিং অফিসার হিসাবে আমি উপপ/সাত/সদর/২০১৭/২২৬ নং স্মারকে আলীপুর ইউপি নির্বাচনের মোট ৫ ওয়ার্ডের চেয়ারম্যান প্রার্থীর ফলাফল বাতিল ঘোষণা করেছি। পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী পুনরায় ভোটের সময় নির্ধারণ হবে।
অন্যদিকে, আলীপুর ইউপির চেয়ারম্যান পদে সদ্য নির্বাচনে জয়ী মহিয়ূর রহমান ময়ূর মুঠোফোনে ডেইলি সাতক্ষীরা-কে বলেন, “এসব ষঢ়যন্ত্রেরই অংশ। আদালতের যে আদেশের কথা বলে রিটার্নিং অফিসার ফলাফল বাতিলে চিঠি ইস্যু করেছেন আমি সেই আদেশের বিরুদ্ধে রিট করে পাওয়া স্থগিতাদেশের কপি ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে জমা দিয়ে তার রিসিভ কপিও নিয়ে এসেছি গত ১ অগাস্ট। কিন্তু তা না মেনে অনিয়ম করে এই চিঠি ইস্যু করা হয়েছে।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এটাই বাকি ছিল। বাবা রামদেব এবার নতুন রূপে হাজির।
১৮ আগস্ট মুক্তি পাচ্ছে লম হর্ষ পরিচালিত ‘ইয়ে হ্যায় ইন্ডিয়া’। এই সিনেমায় দেখা যাবে যোগগুরু বাবা রামদেবকে।

সিনেমা মুক্তি নিয়ে উত্তেজিত বাবা রামদেব বলেছেন, ‘‌বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের। এই পরিবর্তনটাই ইয়ে হ্যায় ইন্ডিয়ায় তুলে ধরা হয়েছে। অনেক চিন্তার পরে এই সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নিই। আশা করছি সব ভারতীয় এই সিনেমা দেখবেন। ’‌

সিনেমার প্রচারেও দেখা যাবে রামদেবকে। সূত্রের খবর, সিনেমার একটি গানে নাকি নেচেছেন যোগগুরু। পরিচালক লম বলেছেন, ‘‌সিনেমাকে পূর্ণ সমর্থনের জন্য বাবাজিকে অশেষ ধন্যবাদ। তাঁর চেয়ে বড় প্রচারক আমরা পেতাম না। ’‌

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কেএম রেজাউল করিম : দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করা হয়েছে। যার কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে জনসাধারনসহ সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ জানান, গত বুধবার তার অফিসিয়াল গ্রামীন ফোনের ০১৭৭১-১১২২৪৫ মোবাইল নম্বরটি ক্লোন করে কোন অশুভ চক্র সখিপুর ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যানকে ফোন করে তাদেরকে নিকট থেকে অনৈতিক সুবিধা দাবী করে। চেয়ারম্যানদ্বয় আমার সম্পর্কে বা আমার কাজের সম্পর্কে অবগত থাকার কারনে বিষয়টি নিজেদের মধ্যে আলোচনা করে তারা আমার নিকট জানায়। আমি তাৎক্ষনিকভাবে অফিসিয়াল ফোন নম্বরটি চেক করে বুঝতে পারি নম্বরটি ক্লোন করা হয়েছে। ইউএনও যেকোন ধরনের সমস্যা এবং কেউ ফোন করে অনৈতিক কিছু বললে বা দাবী করলে তাৎক্ষনিকভাবে তাকে জানানোর জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন। সাথে সাথে তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে ইউএনও জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কেএম রেজাউল করিম : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা উন্নয়ন সমন্বয় সভা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি।

এসময় সভায় অন্যান্যের মধ্যে দেবহাটা উপজেলা প্রকৌশলী আলহাজ¦ আব্দুল হামিদ মাহমুদ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, কুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা সমবায় কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১০ আগস্ট) গণভবনে তার কাছে এটি হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে চিঠির বিষয়বস্তু নিয়ে তিনি কিছু বলেননি।
প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মোদি সরকারের তিন বছরের মূল্যায়ন নিয়ে লেখা ‘মার্চিং উইথ অ্যা বিলিয়ন’ নামে একটি বইও তুলে দেন ভারতীয় হাইকমিশনার । এটি লিখেছেন ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের জ্যেষ্ঠ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক উদয় মাহুরকার।
পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জার্মান পার্লামেন্টের সদস্য হ্যান্স-পিটার উহি। বাংলাদেশ ও জার্মানির দৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করেন জার্মান পার্লামেন্টের এই সদস্য। চলতি বছর জার্মানির মিউনিখে শেখ হাসিনার সফরের কথা স্মরণ করেন তিনি। তখন ই-পাসপোর্টের জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের বিষয়েও বৃহস্পতিবার জার্মান পার্লামেন্টের সদস্যের কাছে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের মাধ্যমে বিনিয়োগের জন্য জার্মান বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামন : সাতক্ষীরায় ঢাকাগামী চিত্রা পরিবহন তল্লাশি চালিয়ে দেড়’শ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যাবসায়িকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরের সাতক্ষীরা শহরের জজ কোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ফেন্সিডিল ব্যাবসায়ি কালিগঞ্জ উপজেলার ভাড়া শিমলা খাঁঘাট এলাকার আব্দুল গফ্ফারের ছেলে সাইফুল ইসলাম, যশোর জেলার চৌগাছা উপজেলার কয়ারঘাট গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে চিত্রা পরিবহনের ড্রাইভার শামীম ওরফে আসাদুল হক ও কুড়িগ্রামে জেলার পাইকপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে চিত্রা পরিবহনের হেলপার হাফিজুর রহামান।
ডিবি পুলিশের এস আই আবুল কাসেম জানান, সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে পরিবহন যোগে বিপুর পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা পরিবহনে শহরের জজ কোর্ট এলাকায অভিযান চালনো হয়। পরে ওই পরিবহনে তল্লাসি চালিয়ে দেড়’শ বোতল ফেন্সিডিলসহ উক্ত তিনজনকে আটক করা হয়। তবে, পরিবহনে এ সময় কোন যাত্রী ছিল না। এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৩৭।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest