আন্তর্জাতিক ডেস্ক : মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৬ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো শতাধিক যাত্রী। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের সমুদ্রতীরবর্তী শহর আলেকজান্দ্রিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম আল আরহামের বরাত দিয়ে বিবিসি জানায়, দেশটির রাজধানী কায়রো থেকে ছেড়ে আসা একটি ট্রেন ও পোর্ট সৈয়দ থেকে আসা আরেকটি ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২০ জন নিহত হয়। আহত হয় আরো শতাধিক।
হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে আরো ১৬ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আলেকজান্দ্রিয়ার স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসকের বরাতে জানিয়েছে বিবিসি।
মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘নীল টিভি’তে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনায় একটি ট্রেনের সামনের অংশ প্রায় দুমড়ে গেছে।
এ ছাড়া ঘটনার পরপরই আলেকজান্দ্রিয়া শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির পরিবহনমন্ত্রী এ ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শহরটির সব হাসপাতালে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় মোট নিহত বা আহতের সঠিক সংখ্যা এখনো নির্দিষ্ট করা সম্ভব হয়নি।
মিসরে অবশ্য প্রাণঘাতী রেল দুর্ঘটনা নতুন কিছু নয়। এর আগে ২০১৩ সালে কায়রোতে একটি ট্রেন মিনিবাসকে আঘাত করলে ৫১ জন নিহত হয়। এ ছাড়া ২০০২ সালে কায়রোতে আরেকটি যাত্রীবাহী ট্রেনে অগ্নিকা-ের ঘটনায় ৩৭০ জন মারা যায়।

ন্যাশনাল ডেস্ক : শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।
নাজমুল হক, পাটকেলঘাটা : পাটকেলঘাটায় ৫০ পিচ ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় পাটকেলঘাটা থানার খলিষখালী পুলিশফাড়ীর ইনচার্জ এস আই নিখিল সঙ্গীয় ফোর্স নিয়ে কৃষ্ণ নগর ব্রীজ এলাকা থেকে ৫০পিচ ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো জেলার মাগুরা গ্রামের আজিবর রহমানের পুত্র লিটন হোসেন, আশাশুনি থানার মহেশ্বরকাটী গ্রামের গফ্ফার সরদারের পুত্র বাহাদুর সরদার ও একই থানার উত্তর চাপড়ার নওশের সরদারের পুত্র ইয়াছিন ওরফে বাবু। পাটকেলঘাটা থানার নবাগত ওসি মোল্লা জাকির হোসেন ঘটনাটি নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাটকেলঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছিল।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কিডনী রোগীদের পরীক্ষামূলকভাবে ডায়ালাইসিস চিকিৎসা সেবা শুরু করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয়তলায় ৪টি ডায়ালাইসিস মেশিন দিয়ে এ পরীক্ষামূলক চিকিৎসা শুরু করা হয়েছে। সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজে এই ৪টি মেশিন স্থাপন করা হয়। এটি কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান ও প্রকল্প পরিচালক ডা. দেলোয়ার হোসেন জেলার কিডনী রোগীদের সরকার নির্ধারিক ফি দিয়ে স্বল্প খরচে চিকিৎসা সেবা দিতে দ্রুত এ উদ্যোগ নেন। এখন থেকে আর ঢাকা-খুলনা নয় সাতক্ষীরাতে শুক্রবার প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে ৩ জন কিডনী রোগীকে ডায়ালাইসিস এর মাধ্যমে চিকিৎসা দিয়েছেন ডা. শেখ ফয়সাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মনোয়ার হোসেন মো. হাদিউজ্জামান বাদশা প্রমুখ।
পাটকেলঘাটা প্রতিনিধি : তালা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সরুলিয়া ইউনিয়ন ইমারত নির্মাণ শ্রমিকের শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।
আমির হোসেন খান চৌধুরী : একটি সংঘবদ্ধ চক্র সাতক্ষীরা-চুকনগর সড়কের পাটকেলঘাটা ৩০ মাইল এলাকার রাস্তার দু’ধারে লাগানো সরকারি গাছ কেটে আত্মসাৎ করে চলেছে। শুক্রবার ভোর রাতে ওই চক্রটি বিশালাকৃতির একটি খইগাছ ও একটি আকাশমনি গাছ কেটে নেয়। ওই গাছ নিয়ে যাওয়ার আগে স্থানীয় জনগণ জানতে পারায় নগরঘাটা ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় শুক্রবার দুপুরে বন বিভাগে হস্তান্তর করা হয়।
কেএম রেজাউল করিম : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দর্শন নন্দিত আর্কষণীয় করে তুলতে ইছামতির তীরে অবস্থিত ম্যানগ্রোভ মিনি সুন্দরবনকে পর্যটনমুখী করে তুলতে বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। জেলার সদর হতে প্রায় ৩০ কিলোমিটার দুরে ইছামতি নদীর তীরে শিবনগর মৌজায় প্রায় ৫০ একর জমি জুড়ে রয়েছে এ বনটি। দেবহাটা “রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র” উপজেলার একটি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় টাউনশ্রীপুর এলাকায় ভারতের টাকী পৌরসভার বিপরীতে ইছামতি নদীর তীরে এই পর্যটন কেন্দ্রটি তৈরী করা হয়। এই বনটিতে বহু প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রয়েছে। সুন্দরবনের আদলে বিভিন্ন প্রজাতির বনজ বৃক্ষের চারা এনে রোপন করে ব্যাপক বনের সৃষ্টি করা হয়েছে। এই বনের বুক চিরে ১০একর জমিতে রয়েছে “অনামিকা লেক”। এই লেকে রয়েছে শান বাধানো পাকা ঘাট। বিনোদন প্রিয়াসীদের জন্য রয়েছে বসারস্থান। ইছামতি নদীর তীরে কৃত্রিমভাবে সৃষ্টি এ ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি উপজেলায় মানুষকে গর্বিত করে। শীবনগর মৌজায় ভাঙ্গন রোধে বনসৃষ্টি করা উদ্যোগ গ্রহন করা হয়। উদ্যোগ গ্রহনের সাথে সাথে ম্যানগ্রোভ বনে যাওয়ার রাস্তা পাকা, টাউনশ্রীপুর থেকে নদী পথে বন পর্যন্ত যাওয়ার সুব্যবস্থা, সমগ্র বনটির উপভোগের জন্য বনের উপর দিয়ে ক্রেনের ব্যবস্থা, কৃত্রিম জীবজন্তুর ব্যবস্থা, বনের লেকে বোটের ব্যবস্থাসহ নানা মূখি প্রস্তাবনা ও বাস্তাবায়নে সিন্ধান্ত গ্রহন করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে। ইতোমধ্যে বনটির সৈন্দর্য বৃদ্ধি করতে ২রুম বিশিষ্ট ভবন, একটি টিকিট কাউন্টার, প্রবেশদার গেটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ শুরু হয়েছে। এদিকে, সাতক্ষীরা জেলার ইছামতি সীমান্তের ইছামতির তীরে গড়ে ওঠা দৃষ্টিনন্দিত মনোমুগ্ধকর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ম্যানগ্রোভ মিনি সুন্দরবনটির পরপর পরিধি বাড়ছে। ২০০৯ সালে দেবহাটার সুশিলগাতী এলাকার নদীর বেড়ি বাধ ভেঙ্গে প্লাবিত হলে বাধ রক্ষায় ২০১০ সালে উপজেলার প্রশাসনের উদ্যোগে বাধ রক্ষায় ও প্রাকৃতিক ভারসম্য রক্ষার জন্য ১০একরের মত জায়গা জুড়ে তৈরী এই ম্যানগ্রোভ বন। বেশ কয়েক বছর যেতে যেতে বনের আকার বৃদ্ধি পেতে থাকে। আর রক্ষা পায় আশে পাশের এলাকাবাসীরা। সেই সাথে স্থানটির চাহিদা বাড়াতে জেলা, উপজেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, পারিবারিক ভাবে বনভোজনের আয়োজন করা করা হয়। বর্তমান স্থানটিতে কোন প্রকার ফি দিতে না হওয়ায় স্্েরাতাবহ ইছামতির তীরে নিরিবিলি সময় কাটাতে আসেন বিনোদন প্রেমীরা।