ঢালিউডের আলোচিত নায়ক সালমান শাহ’র স্ত্রী সামিরা সঙ্গে খল অভিনেতা ডনের একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়। ছবিটিতে সালমান হত্যা মামলার অন্যতম আসামি ডনের সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় এক নারীকে।
‘ডিভোর্স’ শব্দটিই সালমানের মৃত্যুফাঁদ- এই শিরোনামে ‘অপরাধ চক্র’ সাময়িকীতে বেশ কয়েক বছর আগে একটি প্রতিবেদন করেন মঞ্জুশ্রী বিশ্বাস। সেই প্রতিবেদনে বেশ কয়েকটি ছবি জুড়ে দেয়া হয়। তার মধ্যে ভাইরাল হওয়া ওই ছবিটিও ছিল।
ভাইরাল হওয়া ছবিটিতে ডনের সঙ্গে যে নারীকে দেখা গেছে সেটি নিজে নন বলে দাবি করেছেন সামিরা। তিনি বলেন, ‘এটা ‘আশা ভালোবাসা’ নামে একটা সিনেমার শুটিং চলাকালীন তোলা। ডনের সঙ্গে যে মেয়েটিকে ওই ছবিতে দেখা যাচ্ছে ওটা আমি নই, ওটা নায়িকা সাবরিনার সঙ্গে ডনের ছবি। ওই ছবিটা সালমান ভ্যান্টিলেটরের ফাঁক দিয়ে তুলে ডনের সঙ্গে দুষ্টুমি করেছিল। এরপর ডন ওই ছবি নেয়ার জন্য সালমানের পেছনে তিনদিন ঘুরেছিল। দেখুন সালমান শাহর সম্পর্কে আপনাদের ইমোশন আমি বুঝি, শ্রদ্ধা করি। ইমন আমাকে ভালোবাসতো, আমিও ইমনকে ভালবাসতাম। তাই সবকিছু নিশ্চিত না হয়ে আমাকে অপবাদ দেবেন না প্লিজ।’
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যু হয় সালমানের। নায়কের পরিবারের দাবি, তিনি খুন হয়েছেন। আর খুনের সঙ্গে সালমানের স্ত্রী সামিরা জড়িত। তবে সামিরা ও তার পরিবারের দাবি সালমান আত্মহত্যা করেছেন। ২১ বছর পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ড/আত্মহত্যা নিয়ে কোনো কুলকিনারা হয়নি।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর এক জয় তুলে নিল আর্সেনাল। শুক্রবার রাতে আর্সেনাল-লেস্টারের দারুণ লড়াইয়ে ২০১৭-১৮ মৌসুমের ইপিএলের অভিষেকটাও হলো চমৎকার।
ক্রিকেটে অবিশ্বাস্য অনেক কিছুই ঘটে। কিন্তু তাই বলে এক ওভারে মানে ৬ বলে ৬টি উইকেট পাওয়ার স্বপ্ন কি দেখেন কোনো বোলার? তাও আবার সবগুলোই স্ট্যাম্প উপড়ে ফেলে।
খুলনায় প্রায় ২২ কোটি টাকা মূল্যের ২ হাজার ২৫০ গ্রাম কোকেনসহ মাদক চোরাচালান চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব-৬-এর একটি দল। শুক্রবার রাত ১০টা থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোকেনসহ ছয়জনকে আটক করা হয়।