বরেণ্য সংগীত শিল্পী আব্দুল জব্বারের চিকিৎসার জন্য সাহায্য চেয়ে যে খবর প্রকাশিত হচ্ছে তা ভিত্তিহীন বলে প্রতিবাদ করেছেন তার স্ত্রী শাহিনা জব্বার। তিনি বলেন, ৭১ মুক্তিযুদ্ধের সময় সরকারের ত্রাণ তহবিলে দেয়া ১২ লাখ রুপি ফেরত চাননি আব্দুল জব্বার। একটি মহল তাকে হেয় করতে এ ধরনের প্রচারণা চালাচ্ছে। তিনি শুধু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে সুস্থ হয়ে তিনি গানের ভূবনে আবার আসতে পারেন। সাক্ষাতকারে এসব কথা বলেন আব্দুল জব্বারের স্ত্রী শাহিনা জব্বার।
তিনি বলেন, আব্দুল জব্বার বাংলার মানুষের কাছে একজন কিংবদন্তী শিল্পী। তিনি জাতীয় শিল্পী। তবে তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে খবর প্রকাশ করা হচ্ছে। কেউ কেউ বলছেন, তিনি জনগণের কাছে এক টাকা করে চাচ্ছেন। এটা সত্য নয়। আবার কেউ বলছেন মুক্তিযুদ্ধের সময় ক্যাম্পে ক্যাম্পে হারমোনিয়াম নিয়ে গণসংগীত গেয়ে যে ১২ লাখ রুপি তৎকালীণ সরকারের ত্রাণ তহবিলে দিয়ে ছিলেন এখন তিনি সে টাকা ফেরত চান। আসলে এটা জব্বার সাহেবের কথা নয়। এটি একটি চক্রান্ত। আব্দুল জব্বার মুক্তিযুুদ্ধের সময় দেশের জন্য কাজ করার কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে তাকে বিপ্লবী কণ্ঠশিল্পী হিসেবে পদক দিয়েছেব। এই পদক এখন পর্যন্ত কোনো শিল্পীই পাননি।
আব্দুল জব্বারকে প্রধানন্ত্রীর দেয়া সহায়তার কথা তুলে ধরে সঙ্গীত শিল্পী শাহিনা বলেন, আব্দুল জব্বারের জন্য প্রধানমন্ত্রী অনেক কিছু করেছেন। তিনি তার কাছে কৃতজ্ঞ। এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালের এসে চার লাখ টাকার বিল মওকুফ করে দিয়েছেন। তার চিকিৎসা ভালভাবেই হচ্ছে।
তিনি আরো বলেন, আমি জানি সরকার আব্দুল জব্বারকে মূল্যায়ন করেছেন এবং করবেন। তাই এটিকে নিয়ে কোনো হৈ চৈ করার দরকার নেই। আমরা মানুষের কাছে দোয়া চাই। কারণ বাঁচা-মরা একমাত্র আল্লাহর হাতে। তাই তাকে ছোট করার কোনো মানেই হয় না। কারণ তিনি একজন জাতীয় শিল্পী।

আগস্ট মাস। এই আগস্ট মাসে আমার মায়ের যেমন জন্ম হয়েছে; আবার কামাল, আমার ভাই, আমার থেকে মাত্র দুই বছরের ছোট, ওরও জন্ম এই আগস্ট মাসে।
নজরুল ইসলাম রাজু, পাটকেলঘাটা : পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসার দ্বিতীয় তলা থেকে গোপন বৈঠককালে থানা সভাপতি, কলারোয়া ইউনিয়ন সেক্রেটারীসহ ১০ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৈঠককালে তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে একটি ল্যাপটপ, মাসিক চাঁদা আদায়ের রশিদ, জেহাদি বই, নেতাকর্মীদের ব্যক্তিগত রিপোর্ট কার্ড। এব্যাপারে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে মামলা নং-৮, তাং-১১/০৮/১৭।
রাশিয়া বিশ্বকাপে সরাসরি অংশ গ্রহণ আগেই নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। তাই ধারণা করা হচ্ছিল বাছাইপর্বে ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষের ম্যাচেও বিশ্রামে থাকবেন দলের সেরা তারকা নেইমার। তবে এ দুই দলের বিপক্ষে ঘোষিত দলে ফিরেছেন নেইমার। তার সঙ্গে আরও ডাক পেয়েছেন পিএসজিতে তার তিন স্বদেশী মারকুইনহোস, থিয়াগো সিলভা ও দানি আলভেস।
হজ এজেন্সি গুলোর গাফিলতিতে এবারের হজযাত্রায় ভোগান্তি চরমে পৌঁছেছে। ভিসা হওয়ার পরও নির্ধারিত কোটার শতকরা ৯০ ভাগ হজযাত্রী সৌদি আরব পাঠায়নি ৩৭৭টি হজ এজেন্সি। জানা গেছে, চলতি বছর মোট ৩৭৭টি এজেন্সির সর্বোচ্চ ২৬৪ জন থেকে সর্বনিম্ন ছয়জন পর্যন্ত হজযাত্রীর ভিসা থাকার পরও ইচ্ছাকৃতভাবে যাত্রী না পাঠানোর ফলে হজ ফ্লাইটের সিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে। ইতোমধ্যে হজ ফ্লাইট বাতিল হয়েছে ২৭ টি। এর মধ্যে ২৩টিই বাংলাদেশ এয়ারলাইন্সের। এভাবে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন হজযাত্রীরা।
ছবিটি ঐতিহাসিক। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী লৌহমানবী হিসেবে যার খ্যাতি ছিল সেই ইন্দিরা গান্ধীর সঙ্গে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা মুসলমান অবৈধ ভাবে বসবাস করে। এবার তাদের দেশছাড়া করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১১ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের প্রমাণ পায়। সম্প্রতি প্রকাশিত তদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘স্কুলের প্রধান শিক্ষকরা অর্থ আত্মসাতের মূল নায়ক।’ এদিকে, সারা দেশে প্রাথমিকের প্রায় দুই লাখ স্কুল শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে না । দেশের বিভিন্ন উপজেলার ৭৭টি স্কুলে এই শিশুরা অধ্যয়ন করছে। উপবৃত্তি প্রকল্প পরিচালকের অবহেলা ও অর্থ আত্মসাতে স্কুল শিক্ষকদের জড়িত থাকায় এই শিশুরা উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সারা দেশে প্রাথমিক পর্যায়ের উপবৃত্তি উপকারভোগী শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৩০ লাখ।