মাহফিজুল ইসলাম আককাজ : অসহায় পানিবন্দী মানুষের দুঃখ-দুর্দশা স্বচক্ষে দেখতে সরেজমিন পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সদর-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তিনি শুক্রবার বিকালে পৌর এলাকার বদ্দিপুর কলোনী এলাকায় যান এবং গাড়ি রেখে পায়ে হেটে পানিবন্দি অসহায় সাধারণ মানুষের পাশে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এসময় তিনি বলেন, কিছু অসাধু ব্যক্তির অপরিকল্পিত ঘের তৈরি ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে প্রতি বছর এই এলাকার মানুষ বর্ষা মৌসুমে পানিবন্দি হয়ে পড়ে মানবেতর জীবন-যাপন করে যা আমাকে খুবই কষ্ট দেয়। এই এলাকার মানুষ এবারো আমাকে বৃহস্পতিবার জানিয়েছে। আমি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের মোবাইল ফোনের মাধ্যমে সাকলা স্লুইস গেটের পাটা সরিয়ে পানি নিষ্কাষণের নির্দেশ দিয়েছি। আমার এলাকার জনগণ কষ্ট পেলে আমিও কষ্ট পাই। যারা কিছু পয়সার জন্য সাধারণ মানুষকে এভাবে কষ্ট দেয় তারা কখনও শান্তি পাবেনা। গরিব অসহায়দের ক্ষতি করলে মহান আল্লাহ-তায়ালা তাদের ক্ষমা করবেননা। দীঘ দেড় মাস যাবৎ এই এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছে। ঋষি পাড়া এলাকার মানুষ খুবই বেশি পানিবন্দি হয়ে পড়েছে। দীর্ঘদিন পানিবন্দি হয়ে পড়ায় ঐ এলাকায় বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। কোথাও হাটু সমান আবার কোথাও বুক সমান পানি। কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সুপেয় খাবার পানি ও পশু খাদ্য জরুরি হয়ে পড়েছে। এসময় মীর মোস্তাক আহমেদ রবি এমপি অসহায় পানিবন্দি মানুষের দুঃখ দেখে ব্যথিত হন এবং তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাষণের ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

বলিউডে এ বছর অন্যতম ছবির নাম ‘টয়লেট : এক প্রেম কথা’। স্ত্রীর প্রতি ভালোবাসার প্রমাণস্বরূপ তাকে যোগ্য সম্মান দিয়ে গিয়ে বিপাকে পড়া এক সাধারণ ব্যক্তির কাহিনী নিয়ে নির্মিত ছবিটি বৃহস্পতিবার মুক্তি পেয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবারাত্রির টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন মার্ক স্টোনম্যান ও ম্যাসন ক্রেন।
সবসময় সঠিক কাজ করলেই তবে সুনাম পাওয়া যায়। কিন্তু ভুলের জেরেও কেউ কেউ বিখ্যাত হয়ে যেতে পারেন। এমন বহু জিনিস রয়েছে যা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আবার কিছু জিনিস রয়েছে যা দৈনন্দিন প্রয়োজনে না এলেও এর গুরুত্ব অস্বীকার করা যায় না। কিন্তু অবাক হয়ে যাবেন যখন জানবেন সেই অতি পরিচিত জিনিসগুলির আবিষ্কার কীভাবে হয়েছে।
ঢালিউডের আলোচিত নায়ক সালমান শাহ’র স্ত্রী সামিরাকে নিয়ে আলোচনা থামছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একাধিক ভিডিওতে সম্প্রতি সালমান হত্যা মামলার অন্যতম আসামী রুবি সামিরাকে অভিযুক্ত করেন।
১২ লাখ টাকার চুক্তিতে হত্যা করা হয় ঢালিউডের আলোচিত নায়ক সালমান শাহকে। বৃহস্পতিবার দেশের একটি বেসরকারি স্যাটেলাইট নিউজ চ্যানেলে এক প্রতিবেদনে নতুন করে এ তথ্য উঠে এসেছে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরের মূল ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে। টার্মিনাল-২ থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের সভাপতি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।