চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের (গত বুধবার) ঘটনা। মাঠ থেকে এসে ড্রেসিংরুম ঢোকার জন্য কাচের দরজায় হাত দিয়ে ধাক্কা দিতেই সেটি ঝনঝন করে ভেঙে পড়ে। ভারসাম্য হারিয়ে তামিম পড়ে যান সেই কাচের ওপরই। মাথায় হেলমেট আর পায়ে প্যাড থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেও ভাঙা কাচের টুকরো পেটে ঢুকে গিয়ে ভালোই রক্ত ঝরেছে তামিমের।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে জাতীয় দলের বাঁহাতি ওপেনার কাল মুঠোফোনে বলছিলেন, ‘দরজাটা ধাক্কা দেওয়ামাত্র কাচ ভেঙে আমার গায়ের ওপর পড়ল। আমিও মাটিতে পড়ে গেলাম। আমার প্যাডগুলো দেখলে বুঝতে পারতেন কত ভয়ংকর ছিল সেটা। প্যাড না থাকলে এর চেয়েও খারাপ কিছুও হতে পারত।’
যা হয়েছে তাতেই অবশ্য তামিমের পেটে সেলাই পড়েছে চারটি। পরের দুই দিন মাঠে যেতে পারেননি। আজ-কালের মধ্যে সেলাই কাটা হলে অবস্থা পর্যবেক্ষণ করা হবে। এরপরই হবে তাঁর অনুশীলনে ফেরার সিদ্ধান্ত। তামিম অবশ্য বলেছেন, দুর্ঘটনা ঘটার পর অন্তত পাঁচ দিন তিনি কিছু করতে পারবেন না বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বরাবরের মতো এবারও ঈদে বক্স অফিস মাত করতে চেয়েছিলেন সালমান খান। কিন্তু সেই আশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। কারণ তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি ‘টিউবলাইট’ তেমনভাবে জ্বলে উঠতে পারেনি।
হজ অব্যবস্থাপনা তদন্তে কমিশন গঠনসহ হজে গমনেচ্ছুকদের পাঠানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বাংলাদেশি তরুণী তাসনিম জামানকে নিয়ে বিশ্ব মিডিয়ায় হইচই শুরু হয়ে গেছে। গত বুধবার (৯ আগস্ট) তাসনিমের একটি ফেসবুক পোস্ট ঘিরেই এ আলোচনার সূত্রপাত।
নেইমার দল ছাড়ার পর বিরাট চ্যালেঞ্জের মুখে বার্সেলোনা। রবিবার রাতে মহারণে বার্সেলোনা ক্যাম্প ন্যু-এ স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের ম্যাচেমুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদের।