আজকের ম্যাচ দিয়েই পিএসজির জার্সিতে অভিষেক হচ্ছে ব্রাজিলিয়ান আইকন নেইমারের। নতুন ক্লাবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের খেলা দেখতে দর্শকদের অধীর অপেক্ষার অবসান হবে আজ।
স্বাগতিক গুইনগ্যাম্পের বিপক্ষে ঘোষিত ২০ সদস্যের স্কোয়াডে শোভা পাচ্ছে ওয়ার্ল্ড ট্রান্সফার রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে আসা নেইমারের নাম। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে।
দু’দিন আগে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন নেইমারের ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট (আইটিসি) হাতে পাওয়ার মধ্য দিয়ে আলোচিত দলবদলটি অফিসিয়ালি অনুমোদন পায়। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ন্যু ক্যাম্প অধ্যায়ের ইতি টেনে প্যারিসে উড়াল দেন পেলের উত্তরসূরি।
আইটিসি না পাওয়ার কারণেই গত সপ্তাহে লিগ সিজনের প্রথম ম্যাচে দর্শক ভূমিকায় থাকতে হয় ২৫ বছর বয়সী নেইমারকে। অ্যামিয়েন্সের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর এবার ব্যাক-টু-ব্যাক পূর্ণ পয়েন্টে চোখ রাখছে গত মৌসুমে মোনাকোর কাছে লিগ ট্রফি হাতছাড়া করা পিএসজি।

রিয়াল মাদ্রিদকে ‘ডাবল’ জেতানোর পুরস্কার পেলেন জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তির সঙ্গে তিন বছরের চুক্তি নবায়ন করেছে স্পেনের সফলতম ক্লাব। ২০২০ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন গত মৌসুমে স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ী কোচ।
উপমহাদেশে টেস্ট ক্রিকেটে টস জয় মানেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তৃতীয় ও শেষ টেস্টে টস জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলিও ব্যাটিং নিতে দ্বিধা করেননি। শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলের দুর্দান্ত উদ্বোধনী জুটি বিশাল সংগ্রহের স্বপ্নই দেখাচ্ছিল অতিথিদের। কিন্তু দুই ওপেনারের চমৎকার ভিত কাজে লাগাতে পারেননি পরের ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার বিপক্ষে অস্বস্তি নিয়েই প্রথম দিন শেষ করেছে ভারত। দিনশেষে স্কোর ৬ উইকেটে ৩২৯ রান।
বছর উনিশের এক তরুণের বুক থেকে বড় আকারের স্তন কেটে বাদ দিয়েছেন চিকিৎসকেরা। তরুণের বুকে নারী স্তন! এই খবরে মানুষ অবাক হলেও অবাক হননি চিকিৎসকেরা। কারণ পৃথিবীতে এ ধরনের ঘটনা বেশ কয়েকটি রয়েছে। ওই তরুণ চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের কাঙ্গান কাউন্টির বাসিন্দা।
ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা তারিকের জন্ম থেকেই দু’হাতের তিনটি করে আঙুল বড় ছিল। বয়সের সঙ্গে যা আরও বড় হয়েছে।
নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যাওয়ায় কাতালান ক্লাবটিতে শূন্যতা তৈরি হয়েছিল। ব্রাজিলের আরেক তারকা কৌতিনহোকে দিয়ে সেই শূন্যস্থান পূরণ করতে চেয়েছিল ক্লাবটি। তবে কৌতিনহোকে কিছুতেই ছাড়তে রাজি নয় তাঁর দল লিভারপুল। তবে এরই মধ্যে বার্সা আরেক ব্রাজিলিয়ানকে দলে ভেড়াল। মিডফিল্ডার পাউলিনহোকে দলে টেনেছে মেসির দল।
প্রেস বিজ্ঞপ্তি: বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরা শিশু ইব্রাহিমকে দেখতে ঢাকা মেডিকেলর বার্ন ইউনিটে গেলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। শুক্রবার দেশে ফিরেই তিনি বার্ন ইউনিটে যান ইব্রাহিমের খোঁজখবর নিতে। এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (আই ই আর) কাজী ফারুক হোসেন, সূর্য সেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহীন, বাংলাদেশ ছাত্রলীগের উপ কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক ওসমান গণি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানব সম্পাদক উন্নয়ন সম্পাদক মাহমুদ হুসাইন পারভেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী অরুপ ব্যানার্জী, তাহমিদ সুজা, তৌহিদুল ইসলাম প্রমুখ। এসময় তিনি বলেন, শিশু ইব্রাহিমের চিকিৎসা বাংলাদেশ সম্ভব না। তবে ঢাকা মেডিকেলের চিকিৎসদের মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক সাহেবের মাধ্যমে সরকারের পক্ষ থেকে ইব্রাহিমকে সুস্থ্য করার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য গত ২৬ জুলাই সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর নেতৃত্বে বিরল রোগ্রে আক্রান্ত ইব্রাহিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া তিনি এসময় ইব্রাহিমের চিকিৎসা খরচের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।
