ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল জনতা পার্টির প্রার্থী ভেঙ্কাইয়া নাইডু পার্লামেন্টে সংসদ সদস্যদের ভোটে দেশটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শনিবার দেশটির পার্লামেন্টের ভোটে বিরোধীদলীয় প্রতিদ্বন্দ্বি গোপালকৃষ্ণ গান্ধীকে বিপুল ব্যবধানে হারিয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
অন্ধ্রপ্রদেশের ৬৮ বছর বয়সী নাইডু ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক সভাপতি। শনিবারের ভোটে দেশটির স্বাধীনতার নায়ক মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধীকে ২৭২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন নাইডু।
ভারতের সংবিধান অনুযায়ী দেশটির ভাইস প্রেসিডেন্টের পদ অনেকটা অলঙ্কারিক। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা কার্যনির্বাহী ক্ষমতার অধিকারী।
তবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের মতো ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপ্তি খুব বেশি নয়। ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে শুধুমাত্র লোকসভা ও রাজ্যসভার সদস্যরা ভোট দিতে পারেন।
দুই কক্ষে ৭৮৫ জন সংসদ সদস্য থাকলেও শনিবার ভোট দেন ৭৭১ জন সাংসদ। ১৪ জন সাংসদ ভোট দেয়া থেকে বিরত থেকেছেন। লোকসভা ও রাজ্যসভায় বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) সংসদ সদস্য রয়েছে যথাক্রমে ৩৩৮ ও ৭৫ জন।
ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ম্যাজিক ফিগার ৩৩৮ ভোটের প্রয়োজন হলেও অন্ধ্রপ্রদেশের প্রবীণ রাজনীতিক ভেঙ্কাইয়া নাইডু পেয়েছেন ৫১৬ ভোট। অন্যদিকে গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছেন ২৪৪ ভোট। ২৭২ ভোটের ব্যবধানে বিশাল জয় পেয়েছেন নাইডু।
পরপর দুই মেয়াদে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী হামিদ আনসারির মেয়াদ শেষ হবে ১০ অাগস্ট। পরের দিন পরবর্তী পাঁচ বছরের জন্য নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ভেঙ্কাইয়া নাইডু।
এদিকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিজেপির প্রার্থী ভেঙ্কাইয়া নাইডুকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, ভারতের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় গুরু ভেঙ্কাইয়া নাইডুকে অভিনন্দন।

চলতি বছরের শুরু থেকেই ফ্লপের বৃত্তে আছে বলিউডের সিনেমা। সর্বশেষ ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সালমান খানের ‘টিউবলাইট’ ছবিটিও ততটা সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে।
পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান বড় ধরনের সংকটের মুখোমুখি হয়েছেন। সাবেক এ ক্রিকেট তারকার বিরুদ্ধে তার দলের এক নারী সংসদ সদস্য যৌন হয়রানির অভিযোগ এনে দল থেকে পদত্যাগ করায় এ সংকট তৈরি হয়েছে। শনিবার দেশটির জাতীয় পরিষদ ইমরানের খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করেছে।
দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট। সংগীতের পরিচিত মুখ কোনাল। এবার একটি বিশেষ গানে এক হলো তারা। তৈরি হলো বিশেষ গান ‘বন্ধু’। গানটির কথা-সুর করেছেন চিরকুটের ভোকাল শারমীন সুলতানা সুমী। গানটির সংগীতায়োজন করেছে তারই ব্যান্ড চিরকুট। আর গেয়েছেন সোমনূর মনির কোনাল।
দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতই অবস্থা। ৪৩৯ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে আবারও ব্যাট করতে নামতে হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কাকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেশ ভালোই লড়াই করছে লঙ্কানরা। বিশেষ করে দিমুথ করুনারত্নে এবং কুশল মেন্ডিসের ব্যাটে দারুণ লড়াই দেখিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
শেষের শুরু আগেই হয়ে গেছে উসাইন বোল্টের। শুক্রবারই বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের প্রথম দিন ১০০ মিটার হিটে বিদ্যুৎ বোল্ট সময় নিয়েছেন ১০.০৭ সেকেন্ড। নিজের হিটে হয়েছেন প্রথম।
আরাফাত হোসেন লিটন : দেবহাটার পারুলিয়া ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পারুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস আবারা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোসলেহ উদ্দীন মুকুল, যুগ্ন-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বাবু বিজয় ঘোষ, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ সহ সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সিন্ধান্ত গ্রহন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পর্যালোচনা করছে দেশের প্রধান রাজনৈতিক বিরোধী দল বিএনপি। আজ শনিবার দুপুরে এ নিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা সিনিয়র আইনজীবীদের সঙ্গে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন।