সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে সুনির্দিষ্ট আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষা-সংক্রান্ত একটি আদালত গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে করা একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দিয়েছেন।
অর্থ, জনপ্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়। আগামী এক বছরের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদনও আদালতে জমা দিতে বলা হয়েছে।
২০১২ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ বি এম নুরুল ইসলাম আবেদনটি করেন।
আজ বুধবার আদালত থেকে বেরিয়ে নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশে প্রচলিত শিক্ষা কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুযায়ী চলছে, যা সংবিধানের ১৫২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। কারণ, ১৯৯৫ সালের ১০ অক্টোবরে করা প্রচলিত শিক্ষা কার্যক্রম নীতিমালাগুলো রাষ্ট্রপতি বা সংসদ প্রণয়ন করেননি।’
‘আমি শিক্ষাব্যবস্থায় সুনির্দিষ্ট আইন চেয়ে একটি রিট আবেদন দায়ের করেছিলাম। গত পাঁচ বছর আদালতে এ বিষয়ে শুনানি করেছি।’
নুরুল ইসলাম বলেন, ‘আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় সংসদ কর্তৃক কোনো আইন না থাকায় শিক্ষায় হরিলুট চলছে। অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা চলছে।’
‘স্থানীয় সংসদ সদস্যরা তাঁদের প্রতিটি নির্বাচনী এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে।’
নুরুল ইসলাম জানান, শিক্ষাব্যবস্থা নিয়ে তাঁর আবেদনে দেশের মফস্বল এলাকায় শতকরা ৩৩ ভাগ নারী শিক্ষক নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। তিনি বলেন, আবেদন মঞ্জুর করে আদালত রায় ঘোষণা করেন।
আদালতে রিট আবেদনের শুনানিতে নুরুল ইসলামকে সহযোগিতা করেছেন আইনজীবী গিয়াস উদ্দিন ও অ্যাডভোকেট মহিউদ্দিন মহিম।

তাঁর নাম আলহাজ আহসান উদ্দিন শাহ। পাবনার ফরিদপুর উপজেলার বিএলবাড়ী গ্রামের বাসিন্দা তিনি। তাঁর দাবি, তাঁর বয়স ১২৫ বছর!
এম.বেলাল হোসাইন : বজ্রপাতে আব্দুল হালিম (৫৫) নামে এক ঘের মালিক নিহত হয়েছেন। বুধবার সকাল ৮ টার দিকে সাতীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কুকুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘুষ গ্রহণের দায়ে নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এবার গরুর জন্য আলাদা মন্ত্রণালয়ের ভাবনা চিন্তা চলছে ভারতে। সম্প্রতি বিজেপির সভাপতি অমিত শাহ ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে এক সংবাদ সম্মেলনে এমনটাই ইঙ্গিত দিয়েছেন।
বিভিন্ন জেলায় জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। পরিবারকল্যাণ পরিদর্শক, পরিবারকল্যাণ সহকারী ও আয়া পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য আবু দুজানা ও তাঁর এক সহযোগী নিহত হওয়ার ঘটনায় আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের জম্মু-কাশ্মীরে। রাজ্যটিতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছে।
তিন বছর বয়সী একটি শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে ইয়েমেনের এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।