আসাদুজ্জামন : সাতক্ষীরায় ঢাকাগামী চিত্রা পরিবহন তল্লাশি চালিয়ে দেড়’শ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যাবসায়িকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরের সাতক্ষীরা শহরের জজ কোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ফেন্সিডিল ব্যাবসায়ি কালিগঞ্জ উপজেলার ভাড়া শিমলা খাঁঘাট এলাকার আব্দুল গফ্ফারের ছেলে সাইফুল ইসলাম, যশোর জেলার চৌগাছা উপজেলার কয়ারঘাট গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে চিত্রা পরিবহনের ড্রাইভার শামীম ওরফে আসাদুল হক ও কুড়িগ্রামে জেলার পাইকপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে চিত্রা পরিবহনের হেলপার হাফিজুর রহামান।
ডিবি পুলিশের এস আই আবুল কাসেম জানান, সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে পরিবহন যোগে বিপুর পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা পরিবহনে শহরের জজ কোর্ট এলাকায অভিযান চালনো হয়। পরে ওই পরিবহনে তল্লাসি চালিয়ে দেড়’শ বোতল ফেন্সিডিলসহ উক্ত তিনজনকে আটক করা হয়। তবে, পরিবহনে এ সময় কোন যাত্রী ছিল না। এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৩৭।

মূল সংবিধানের কোনও অনুচ্ছেদকে কোনও আদালত বিচার করার ক্ষমতা রাখে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
ভিন্ন স্বাদের সংবাদ : নয় বছরের বাচ্ছা ছেলের সঙ্গে ১৮ বছরের তরুণীর প্রেম, ভালোবাসা, বিয়ে, হানিমুন! ভারতীয় টিভি চ্যানেল সনি টিভিতে ‘পেহরেদার পিয়া কি’ সিরিয়ালের প্রথম পর্ব প্রচারিত হওয়ার আগ থেকেই শুরু হয় বিতর্ক। কারণ ট্রেইলারের বদৌলতে সিরিয়ালের মূল কাহিনী জেনে গিয়েছিল দর্শকরা। এরইমধ্যে পুরো ভারতজুড়েই সিরিয়ালটির ২০ পর্ব প্রচারিত হয়েছে।
অবশেষে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। ১১ বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়ানদের। প্রতীক্ষিত এই সিরিজটা স্মরণীয় করে রাখতে চেষ্টার কমতি নেই মুশফিকদের। দলের সবার প্রতিজ্ঞা, হারাতে চান স্মিথদের।
কথায় বলে ব্রেকফাস্ট বেশ ভারি করতে হয়, মানে সকালের প্রথম খাবারটাই বেশিমাত্রায় নাকি খেতে হয়৷ কিন্তু সেই মাত্রা বেশি করতে গিয়ে অনেকেই খাদ্য তালিকায় যা রাখেন তাতে আখেরে লাভ তো কিছুই হয় না, উল্টে দিনের পর দিন সমস্যা বাড়তেই থাকে৷ কাজে লাগে না সকালের এক্সারসাইজও৷ তা ব্রেকফাস্টের মেনু ভেবেচিন্তে ঠিক করুন৷
ন্যাশনাল ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, বিচারপতি এ বি এম খায়রুল হক মুন সিনেমা হলের অধিগ্রহণ সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে উদ্দেশ্যমূলক পূর্ব পরিকল্পিত অপ্রসাঙ্গিকভাবে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করেছেন। তিনি পঞ্চম ও তেরোতম সংশোধনীর রায়কেও বির্তকিত করেছেন। এ কারণে তিনি ষোড়শ সংশোধীর রায় বাতিলে পূর্ব পরিকল্পনার গন্ধ পাচ্ছেন।
মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামে নজরুল ইসলাম সরদারের শিশু পুত্র মাহিম (৬মাস) হত্যার সঠিক কারণ নিরুপণের জন্য মৃত্যুর দেড় মাস পরে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।
মাহফিজুল ইসলাম আককাজ : ‘সমাজসেবার প্রচেষ্টা এগিয়ে যাবে দেশটা, প্রধানমন্ত্রীর সদা হাস্যময় মুখ অসহায়ের পরিতৃপ্ত সুখ’ এই স্লোগানকে সামনে রেখে সদর উপজেলার দলিত, হরিজন, বেদে ও হিজড়া ব্যক্তিদের মাঝে বিশেষ ভাতা, শিক্ষা উপবৃত্তি ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘সমাজের অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, দলিত, হরিজন, বেদে ও হিজড়া আপনারা ও এদেশের মানুষ। শিক্ষা ও জীবনমান উন্নয়নের জন্য বর্তমান সরকার নানামুখি সহায়তা দিচ্ছে। শোকের মাসে আসুন দেশের উন্নয়নে শোককে শক্তিতে পরিনত করি।’