খন্দকার আনিসুর রহমান : আবারও সাতক্ষীরায় এ কে ট্রাভেল্স গাড়ির চাকায় ভোমর মেরে পানচার করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে ইটাগাছা একে ট্রাভেল্স এর নিজস্ব গ্যারেজের পাশে রাখা ঢাকা মেট্রো ব- ১৪-৬৫২০ গাড়িটিকে পানচার করা অবস্থায় দেখা যায়।
এ বিষয় কোম্পানির ফোরম্যান বলেন, আমাদের নিজস্ব গ্যারেজে গাড়ি রাখা ছিল গত রাতে সদর উপজেলার পালপাড়া খালধার গ্রামের মৃত জব্বারের ছেলে মোঃ জালাল উদ্দিনের নেতৃত্ব্ ে৫/৬ জন সন্ত্রাসী গাড়িটির চাকায় ভোমর মেরে পানচার করে দেয়।
এদিকে গত ১৯ জুলাই সকাল ৭টার দিকে উল্লেখিত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত গাড়িটি সহ আরো একটি গাড়ির চাকা পানচার করে দেয়। এব্যাপারে উল্লেখিত ব্যক্তিদের নামে সাতক্ষীরা সদর থানায় ১৯ জুলাই সাধারণ ডায়েরি করা হয়। বার বার এধরনের ঘটনা ঘটায় ও তার প্রতিকার না হওয়ায় পরিবহন ব্যাবসায়ীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তারা বলেন, ইটাগাছা এলাকার কতিপয় মাদকসেবী যুবকের জন্য আমাদের পরিবহন ব্যবসা হুমকির মুখে। এব্যাপারে ভূক্তভোগীরা জেলা পুলিশ সুপারের আশু হস্থক্ষেপ কামনা করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি : সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষ থেকে গত ২ দিনে ৫ জন মুমূর্ষু রোগীকে ৭ ব্যাগ রক্ত প্রদান করা হয়েছে। সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় এসব রোগীদের বিনামূল্যে রক্ত দিয়েছেন। রক্ত দাতা হলেন, শাহাদত হোসেন, হৃদয়, ফিরোজ, বাপ্পি, সাগর। রক্ত প্রদানের সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ডা. সালেহ মোঃ ইসরাইল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জেমস, প্রফেসর রজব আলী, মহিবুল্লাহ, আরিফুল ইসলাম, হাসানুজ্জামান, বেলাল হোসাইন প্রমুখ। উল্লেখ্য সংগঠনটি কয়েক বছর ধরে মূহূর্ষদের রক্ত প্রদানসহ সমাজ সেবায় স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন। সংগঠনটির কার্যক্রম আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা করা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি : এবার জাতীয় শোক দিবসকে সামনে রেখে কোন প্রকার চাঁদাবাজি না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে সাতক্ষীরা জেলা তাঁতী লীগ। সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ এক স্বাক্ষরিত বিবৃতিতে জানিয়েছেন, রক্ত ঝরা ১৫ আগস্ট স্বাধীন সোনার বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তাঁতীলীগের পক্ষ থেকে কোন ব্যক্তি অসৎ উপায়ে চাঁদাবাজির সাথে জড়িত থাকলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট ধরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
খন্দকার আনিসুর রহমান আনিস : আলীপুর ইউনিয়ন পরিষদের ৫ টি ওয়ার্ডের নির্বাচনের চেয়ারম্যান পদে ফলাফল বাতিল ঘোষণা করা হয়েছে। আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬’র রির্টানিং অফিসার ও সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নকিবুল হাসান স্বাক্ষরিত এক পত্রাদেশে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
এটাই বাকি ছিল। বাবা রামদেব এবার নতুন রূপে হাজির।
কেএম রেজাউল করিম : দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করা হয়েছে। যার কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে জনসাধারনসহ সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।
কেএম রেজাউল করিম : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা উন্নয়ন সমন্বয় সভা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১০ আগস্ট) গণভবনে তার কাছে এটি হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে চিঠির বিষয়বস্তু নিয়ে তিনি কিছু বলেননি।