ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রে এখন নেইমার। বার্সা ছেড়ে তার ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেয়া নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ফরাসিদের মধ্যে যখন চলছে অন্যরকম এক উৎসব, তখন কাতালান সমর্থকদের মনে জ্বলছে ক্ষোভের আগুন। আর তারই জের ধরে এবার নেইমারের মৃত্যুই চেয়ে বসলেন বার্সা সমর্থকরা!
গত সোমবার ন্যু ক্যাম্পে ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্সকে ৫-০ গোলে হারায় বার্সেলোনা। এই ম্যাচ জিতে গাম্পার ট্রফিটাও জিতে নেয় কাতালান ক্লাবটি। এদিন গ্যালারি থেকে ভেসে আসে ‘নেইমার তুমি মরো…নেইমার তুমি মরো’ স্লোগান। তবে ব্রাজিল তারকার প্রতি বার্সা সমর্থকদের এমন আচরণকে মোটেই ইতিবাচকভাবে দেখেনি ফুটবলপ্রেমীরা।
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে বার্সাভক্তরা ন্যু ক্যাম্পের বাইরে নেইমারকে বিশ্বাসঘাতক ও ভাড়াটে সম্বোধন করে পোস্টার লাগিয়েছিল। নেইমারের ছবি সম্বলিত সেই পোস্টারে লেখা ছিল, ‘ওয়ান্টেড : বিশ্বাসঘাতক, ওয়ান রেডস। ভাড়াটেদের অবশ্যই যেতে হবে। বার্সেলোনা কেবল সেইসব খেলোয়াড়দের যারা শার্টকে ভালোবাসে। ’
তবে বার্সাভক্তদের এমন আচরণ নতুন কিছু নয়। এর আগে বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে যাওয়ার পর পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগোও বার্সার সমর্থকদের হাতে নাস্তানাবুদ হন। তাঁর দিকে শূকরের মাথা ছুড়ে মারেন ন্যু ক্যাম্পের সমর্থকরা।
এদিকে, বিভিন্ন দেশের গণমাধ্যমে নেইমারের প্রতি এমন আচরণকে বার্সা সমর্থকদের ‘অসুস্থ মানসিকতা’ বলে উল্লেখ করা হয়েছে।

বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে চিরতা খুবই কার্যকর। ৪০টিরও বেশি রাসায়নিক উপাদান চিরতা থেকে শনাক্ত করা হয়েছে।
সরকারি চাকরি ও কলেজগুলোতে কোটার দাবিতে ৮ লাখ মারাঠি বিক্ষোভকারী মুম্বাইয়ের রাস্তায় নেমেছে। এসময় তারা ট্রাফিক ও রেলযোগাযোগ বন্ধ করে দেয়।
আমরা প্রায়ই জিনিসপত্র রেখে ভুলে যাই কোথায় রেখেছিলাম, কিংবা কোনো গুরুত্বপূর্ণ বিষয়, তারিখ ভুলে যাই। এমন ঘটনা হরহামেশাই আমাদের সাথে ঘটে।
প্রযুক্তি প্রতিনিয়তই উন্নত হচ্ছে। সেই সাথে আমাদের জীবন হয়ে উঠছে আরামদায়ক ও জাঁকজমকপূর্ণ।
অনেকের কাছেই সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়াটা ভীষণ অস্বাস্থ্যকর মনে হতে পারে। কিন্তু খালি পেটে রসুন খাওয়া দেহের জন্য ভীষণ স্বাস্থ্যকর একটি ব্যাপার।
সিপিএলের চলতি আসরে বৃহস্পতিবার সকালে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াশ এবং মেহেদি হাসান মিরাজের ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে আগের ম্যাচের মতো এই ম্যাচেও একাদশের বাইরে ছিলেন মিরাজ।
ভাইয়ের অভিযোগের ভিত্তিতে চুরির অভিযোগে গ্রেফতার হলেন ভারতের স্বঘোষিত সাধু স্বামী ওম ওরফে বিনোদানন্দ ঝা। বুধবার উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা অঞ্চলে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।