সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

তালা প্রতিনিধি : মাছ চাষের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ৪৭টি দরিদ্র পরিবারের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় সুজনশাহা হরিতলা পুকুর পাড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মাছের পোনা বিতরণ করা হয়। দাতা সংস্থা সিইআই এর অর্থায়নে এবং এল আলবেরু ডিলা ভিটা অনলুস (এফএডিভি) এর সহ-অর্থায়নে, খুলনার মহেশ্বরপাশার বেসরকারি সংস্থা দলিত উক্ত মাছের পোনা বিতরণ কর্মসূচির আয়োজন করে।
দলিতের “ওয়াটার ফর ফুড ইন দ্য কোস্টাল এরিয়া অব সুন্দরবনস্- বাংলাদেশ” প্রকল্পের আওতায় মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে-তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা বিতরন উদ্বোধন করেন। এসময় ইসলামকাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, তালা রিপোটার্স ক্লাবের সদস্য সচিব বি. এম. জুলফিকার রায়হান, আওয়ামীলীগ নেতা গাজী আলাউদ্দীন, দলিতের সংশ্লিষ্ট প্রকল্প ব্যবস্থাপক রবিতা মন্ডল ও কমিউনিটি মোবিলাইজার জুয়েল সরকার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ প্রতিনিধি, গ্রামবাসী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। দলিত’র প্রকল্প ব্যবস্থাপক রবিতা মন্ডল জানান, সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দাল ইউনিয়নে এবং তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে দলিতের “ওয়াটার ফর ফুড ইন দ্য কোষ্টাল এরিয়া অব সুন্দরবনস্- বাংলাদেশ” নামক একটি প্রকল্পর বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায়, শনিবার তালার ইসলামকাটি ইউনিয়নের ৪৭টি দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে- পরিবারগুলোর মাঝে রুই, কাতলা ও মৃগেল জাতীয় ৭২১ কেজি কার্প মাছের পোনা বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর ও ওয়ার্ড তাঁতীলীগের পক্ষ থেকে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় পলাশপোল ৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর তাঁতীলীগের সভাপতি কাজী মারুফের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফিরোজ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর তাতীলীগের মহিলা সম্পাদিকা নুর জাহান সাদিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, প্রচার সম্পাদক আলমগীর খান, দপ্তর সম্পাদক অমিত পারভেজ, ৪নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ৫নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন, ৬নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি আনোয়ার হোসেন সুজন, সহ-সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদ হোসেন রতœা, ৭নং ওয়ার্ড সভাপতি আম্মাদ আলী প্রমুখ। সভায় ১৪ আগস্ট বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে জনসভা সফল ও ১৫ আগস্ট স্ব স্ব ওয়ার্ডে শোক দিবস পালনের সিন্ধান্ত গৃহীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি : তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা শনিবার সকালে তালা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
তালা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মফিজ উদ্দীনের সভাপতিত্বে- সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু। বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভীন সেজুতি। সভাটি পরিচালনা করেন, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস কহিনূর ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে তালা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, সমর সরদার, সামছুর রহমান, আব্দুল গোফুর, শহিদুল ইসলাম, এবাদুল পাড়, নজরুল সরদার, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, যুবলীগ নেতা ফারুক হোসেন পিল্টু, উপজেলা তরুনলীগ সভাপতি প্রভাষক এস.আর আওয়াল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক এস. এম. গোলাম ফারুক, রফিকুল ইসলাম বাবলু, সদস্য মাহমুদ আলী সুজন, আবু হোসেন অপু, এস.এম. আহসান উল্লাহ, তালার বীর মুক্তিযোদ্ধা সন্তান অজয় ঘোষ বাবলু, শেখ জাহিদুর রহমান লিটু, আছাদুল্লাহ মিঠু, জাহিদুর রহমান রিপন ও নিহার রঞ্জন সরকার প্রমুখ বক্তৃতা করেন। ১১ সদস্য বিশিষ্ট তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক কমিটি গঠনকালে ৮জন সাধারণ সদস্য নির্বাচিত হয়। কিন্তু আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব পদে একাধিক প্রার্থী হওয়ায় উক্ত ৩টি পদের জন্য মনোনীত ব্যক্তির নাম পরবর্তীতে প্রকাশিত করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত সভায়, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : দৈনিক দৃষ্টিপাতের মফঃস্বল বার্তা সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি এবং সাতক্ষীরা পৌর আ. লীগের নেতা মোহাম্মাদ আলী সুজনের শশুড় আইয়ুব আলী হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি শুক্রবার রাত সোয়া ১১ টার দিকে খালিশপুর পদ্মা গেট এলাকার নিজ বাড়িতে হঠাৎ বুকে ব্যাথা অনুভব হলে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে খুলনা মেডিকেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ আতœীয় স্বজন, বন্ধু বান্ধব ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গত শনিবার বাদ জহর খুলনার খালিশপুর পদ্মা গেট এলাকায় জানাজা শেষে গোয়ালখালী গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, মরহুমের জামাতা মোহাম্মাদ আলী সুজনসহ স্থানীয় মুসল্লীগণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি পলিটেকনিক ছাত্রলীগের শোক র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ছাত্রলীগের শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক শাখার সভাপতি মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রকৌশলী জি. এম আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন। বিশেষ অতিথি ছিলেন, কলেজের একাডেমিক ইনচার্জ ড. এম এম নজমুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব লিপু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। সেই মহান নেতাকে ১৫ আগস্ট রাতে কতিপয় বিপথগামী সেনাকর্মকর্তারা স্ব পরিবারে হত্যা করে। আজ সেই মহানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। সাথে সাথে ৭১’র স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রাজধানীর শ্যামপুরে সন্ত্রাসীদের গুলিতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিনিয়র সহকারী কমিশনার রাহুল পাটোয়ারী ও তার সোর্স মৃদুল আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শ্যামপুর এলাকায় অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রাহুল পাটোয়ারী ও তার সোর্স মৃদুল আহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সদর উপজেলা টাইলস মোজাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বুধবার সারা দিনের পরিশ্রম শেষে রাতে বাড়ি এসে খেয়ে দেয়ে রাস্তার পাশে দোকানের কাছে দাঁড়িয়েছিলেন। এ সময় সাতক্ষীরা থানার পুলিশ এসে তাকে বাজ পাখির মতো ছোঁ মেরে তুলে নিয়ে গেল। পরদিন সকালে তাকে দুই বোতল ফেনসিডিল দিয়ে চালান দিলো পুলিশ। এখন তিনি জেল হাজতে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলনে তার সংগঠনের নেতারা বলেন, আলিপুর গ্রামের আবদুল মাজেদের ছেলে আক্তার জীবনে কখনও ফেনসিডিল খায়নি, ছোঁয়নি, কেনেনি, ব্যবহারও করেনি। পুলিশ অন্য এক ব্যক্তিকে ধরে এনে তার কাছে পাওয়া ফেনসিডিলের দুই বোতল আক্তারের কাছে দিয়ে তাকে ফেনসিডিলখোর বানানোর চেষ্টা করেছে। আর এর পেছনে রয়েছে এলাকার ইউপি মেম্বর বহু টাকাওয়ালা মানুষ রফিকুল, যাকে এলাকার মানুষ ঘৃণা করে।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে টাইলস মোজাইক শ্রমিক সংগঠনের সভাপতি রবিউল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, আমরা সরকারি জমিতে জাতীয় শ্রমিক ফেডারেশনের একটি অফিস তৈরি করতে চাইছিলাম। মেম্বর রফিকুল তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে। এবারের ইউপি নির্বাচনে আক্তার হোসেন রফিকুলকে সমর্থন দেন নি। এ সব কারণে তার সাথে আমাদের দ্বন্দ্ব চলছে। তাই ক্ষিপ্ত হয়ে ক্ষমতাধর রফিকুল আমাদের নেতা আক্তার হোসেনকে ষড়যন্ত্র করে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। রফিকুলের বিরোধীতা করায় এর আগেও জিয়াদ ও মনিরুলকে মিথ্যা মামলার শিকার হতে হয়েছিল। বিদেশ খেটে আসা এই রফিকুল এখন অনেক টাকার মালিক। এই টাকার জোরে সে সম্প্রতি জাহিদ হাসান নামের এক ব্যক্তিকে জামায়াত বানিয়ে পুলিশকে ম্যানেজ করে গ্রেফতার করায়। পরে তদন্তে দেখা যায় তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। পুলিশ তাকে সসম্মানে ছেড়ে দেয়। রফিকুল মেম্বর নানা অপকর্মের হোতা উল্লেখ করে তারা সংবাদ সম্মেলনে বলেন তার দুই স্ত্রীই তার বিরুদ্ধে মামলা করেছেন। এলাকার মানুষ কাওরা মেম্বর না বললে চেনে না তাকে। আমরা তার কবল থেকে রক্ষা পেতে চাই। পুলিশ যেনো তাকে পাত্তা না দেয়। কারণ সে অসৎ ব্যক্তি। সে আস্ফালন করে বলেছে আমাদের সংগঠনের নেতাকর্মীদের এক এক করে পুলিশে ধরিয়ে পথে বসাবে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন রফিকুল মেম্বরের চক্রান্তের কারণে নিরীহ টাইলস মিস্ত্রী আক্তার গ্রেফতার হওয়ায় তার পাঁচ বছরের শিশুপুত্রকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রী। আমরা অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা থেকে আক্তার হোসেনের মুক্তি চাই। একই সাথে দুষ্ট ও অসৎ মানুষ এবং নানা অপরাধের হোতা রফিকুলকে গ্রেফতার করে তার শাস্তি দাবি করছি। কারণ তার অত্যাচারে এলাকার শান্তিপ্রিয় মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক শামীম হোসেন বাবু, আবদুল হাকিম, আবদুল আলিম, শরিফুল ইসলাম, শেখ বাবু, সুজন ইসলাম, কবির হোসেন প্রমুখ নেতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা পৌরসভার নিউ মার্কেটের ব্যবসায়ীরা হাইকোর্টের নির্দেশ অমান্য করে মার্কেট সংস্কারের কাজ করায় পৌর কর্তৃপক্ষ ও পুলিশের বাধার মুখে তা পরিত্যক্ত হয়েছে।
উল্লেখ্য স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় থেকে গত ইং- ০৪/০৪/২০১৭ তারিখে উপ-সচিব মো. আব্দুর রউফ মিয়া ৪৬.০০.০০০০.০৬৩.৩১.০০৯.১২-৩৯৫ নং স্মারকে সাতক্ষীরা নিউ মার্কেটটি কনডেম বা পরিত্যাক্ত ঘোষণা করে। পৌর কর্তৃপক্ষ মার্কেটটি ভেঙে নতুন বহুতল মার্কেট নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে এবং নোটিশের মাধ্যমে দেড় মাস সময় বেধে দেয় এবং ব্যবসায়ীদের দোকান ঘরের মালামাল সরিয়ে নিতে বলা হয়। কিন্তু ব্যবসায়ীরা এর বিরুদ্ধে গত-ইং- ২০/০৬/২০১৭ তারিখে ব্যবসায়ীদের পক্ষে শহরের মুনশিপাড়া গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে আবুল হোসেন বাদি হয়ে হাইকোর্টে ৬১২৯/২০১৭ নং রিট পিটিশন দাখিল করে। ০৫/০৭/২০১৭ তারিখে সুপ্রীম কোর্ট বিচারপতি নাইমা হায়দারের ডিবিশন বেঞ্চ স্থগিতাদেশ দেন এবং সাময়িকভাবে উভয় পক্ষকে স্থীতিশীল অবস্থানে থাকার নির্দেশ দেন। হাইকোর্টের এ নির্দেশ অমান্য করে শনিবার সকাল ৯ টায় নিউ মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি দাউদ হোসেন এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলুর নির্দেশে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে রাজ-মিস্ত্রি দিয়ে ছাদের ফাটলসহ সংস্কার কাজ করছিল। নিউ মার্কেট কনডেম ঘোষণার বিরুদ্ধে ব্যবসায়ীরা মার্কেটের ছাদের ফাটল সংস্কার করছে। এমন খবর পেয়ে পৌর কর্তৃপক্ষ সরেজমিনে প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌরসভার প্রধান হিসাব রক্ষক প্রশান্ত ব্যানার্জী, সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, সার্ভেয়ার মামুনার রশিদসহ পৌর কর্তৃপক্ষ সংস্কার কাজ বন্ধ করে দেয় এবং সদর থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে মার্কেট সংস্কারের কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে পুলিশ।
এব্যাপারে সাতক্ষীরা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দাউত হোসেন বলেন, ছাদের কয়েকটি স্থানে ফাটল দিয়ে পানি পড়ছিল সে কারণে ব্যবসায়ীরা কমিটিকে জানালে আমরা সংস্কারের অনুমতি দিয়েছি।
এব্যাপারে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, “সাতক্ষীরা পৌরসভার নিউ মার্কেটটি অত্যন্ত জরাজীর্ণ বহু পুরাতন একটি বিল্ডিং। বর্তমানে ব্যবসায়ীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্যবসা পরিচালনা করছে। যে কোন মুহুর্তে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিল্ডিংটি ধ্বসে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের প্রাণহানী ঘটতে পারে। ইতিমধ্যে আমরা জেনেছি বিল্ডিংয়ের ছাদে বড় বড় ফাটল ও মসজিদের ছাদ ধ্বসে পড়েছে। সাধারণ মানুষ ও ক্রেতারা এই মার্কেটে যেতে চাই না। এ বিষয়টি নিয়ে সকলের মাঝে আতংঙ্ক বিরাজ করছে। সচেতন মহল মনে করছে বড় ধরনের দুর্ঘটনা ও সাধারণ মানুষের প্রাণহানী ঘটার আগেই জরুরি ভিত্তিতে পরিত্যক্ত নিউ মার্কেটটি ভেঙে সাতক্ষীরা শহরের শোভা বর্ধনে একটি নান্দনিক বহুতল ভবন নির্মাণ করা দরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest