সর্বশেষ সংবাদ-
Решения для обеспечения доступности сайта Lev Casino и партнерские возможностиসাজিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনাОбзор LEV Gambling Enterprise: разработка, игры, безопасность и опыт игроковPinco yüklə onlayn kazino oynamaq – əsl uduşların portalıশ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যুসৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার ২৫ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ উল আযহাসাতক্ষীরায় অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ সম্মানি বিতরনআশাশুনিতে ইউএনও’র বাজার মনিটরিং : মোবাইল কোর্টে ২ হাজার টাকা জরিমানাম্যানগ্রোভ প্রজাতির গাছ কর্তনের প্রতিবাদ করে পুত্রসহ চেয়ারম্যান চাঁদাবাজি মামলার আসামী: উপজেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদDigital Fairness in the Age of Big Tech

বাংলাদেশের রপ্তানি পণ্যে আবারও যোগ হচ্ছে অস্ত্র এবং গোলাবারুদ। ছোট অস্ত্র রপ্তানির জন্য প্রস্তুত আছে বাংলাদেশ সেনাবাহিনী। এখন শুধু সরকারের পণ্য রপ্তানির তালিকায় ক্ষুদ্রাস্ত্র ও গুলির নাম যোগ হবার অপেক্ষা, তাহলেই শুরু হবে রপ্তানি।

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা-বিওএফ দেশের অস্ত্র তৈরির একমাত্র প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান অস্ত্র ও গোলাবারুদ রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছিলো বাণিজ্য মন্ত্রণালয়ে। আওয়ামী লীগের আগের সরকারের আমলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি অস্ত্র ও গোলাবারুদ রপ্তানিতে অনুমোদন দিয়েছিল। ওই ধারাবাহিকতায় পরে অনুমোদন দেয় সেনা সদর ও সরকার।

জাতিগত সহিংসতায় ক্ষতবিক্ষত আফ্রিকার বিভিন্ন দেশে শান্তি রক্ষায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বেশ কয়েকটি দেশের বাহিনীকে আধুনিকায়নের কাজও করছে বাংলাদেশ। ওই দেশগুলোতে রপ্তানির সুযোগ বেশি।

১৯৮৪ সালে প্রথমবারের মতো অস্ত্র ও গোলাবারুদ রপ্তানি করে বাংলাদেশ আয় করেছিলো চার কোটি ডলার। পরে অবশ্য অস্ত্র না রপ্তানির সিদ্ধান্ত হয়। এখন আবার রপ্তানি শুরু হলে দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তানের পর বাংলাদেশ হবে অস্ত্র ও গোলাবারুদ রপ্তানিতে তৃতীয় দেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মাঠে ফেরার সম্ভাবনা জোড়াল হয়েছে। বেতন-ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধ সমাধানে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়া প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এসিএ) কয়েকদিনের মধ্যেই একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে পারে। দুপক্ষের মধ্য বৈঠক চলাকালেই সোমবার এমন খবর দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকম।

ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন উভয়ই সোমবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, একটি নতুন সমঝোতা চুক্তি মঙ্গলবারের ‘নির্ধারিত সময়ের’ আগেই ঘোষণা করা হতে পারে। সঙ্গে দুপক্ষের মধ্যে আলোচনার অগ্রগতি অব্যাহত রয়েছে।

সিএ এবং এসিএ’র প্রতিনিধিরা মেলবোর্নে আলোচনা অব্যাহত রেখেছেন, যা রোববার মধ্যরাত পর্যন্তও একটা অচল অবস্থার মধ্যে ছিল। সোমবারে এসে দেখা দিয়েছে আলোর রেখা।

নিউজ কর্প অস্ট্রেলিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক মাস ধরে চলা দ্বন্দ্বের কারণে দুপক্ষের মধ্যে যে পার্থক্য দেখা গেছে, সেটা ভুলে একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি পৌঁছেছে তারা।

অজিদের অন্য কয়েকটি গণমাধ্যম আবার বলছে, সোমবারের বৈঠক এখনও চলমান এবং কোন আনুষ্ঠানিক ঘোষণাপত্রও নির্ধারণ করা হয়নি।

সিএ’র মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘এসিএর সাথে ভাল অগ্রগতি হয়েছে। কিন্তু আমরা আলোচনার বিশদ সম্পর্কে মন্তব্য করব না। আলোচনার জন্য আমরা কোনও তৃতীয় পক্ষের প্রস্তাবের মধ্যেও প্রবেশ করবো না।’

এসিএর একজন মুখপাত্র বিবৃতিতে বলেন, একটি প্রস্তাবে ‘নির্ধারিত সময়ের’ আগেই পৌঁছানো গেছে। তবে আলোচনার ব্যাপারে এর বেশি কোনও মন্তব্য করতে চাননি তিনি।

নিউজ কর্প অস্ট্রেলিয়ার অসমর্থিত সূত্র অনুযায়ী, চুক্তিগুলো সংশোধিত রাজস্বভাগের ভিত্তিতেই হয়েছে, যার অধীনে খেলোয়াড়দের অর্থ প্রদান করা হতো এবং চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দের জন্যও নতুন একটি চুক্তিতে পৌঁছানো গেছে।

যদিও এই তথ্যর বিষয়টি সিএ এবং এসিএ’র কোনও পক্ষই সোমবার রাত পর্যন্ত নিশ্চিত করেনি। উভয়পক্ষই তাদের অগ্রাধিকারের ইঙ্গিত দিয়ে ফলপ্রসূ আলোচনার জন্য পথ খোলা বলে জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

একসঙ্গে বড় পর্দায় আসছেন পপি, বুবলী আর পরীমণি। ঈদে দর্শকের মন মাতাবেন তারা। এই তিন নায়িকা একসঙ্গে একই দিনে এলেও এক ছবিতে নয়। ঈদে মুক্তির জন্য প্রস্তুত পপি আর পরীমণির ‘সোনাবন্ধু’ এবং বুবলীর দুই ছবি ‘রংবাজ’ ও ‘অহংকার’। এই তিন ছবি ইতিমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে আর হল বুকিংও প্রায় চূড়ান্ত করে ফেলেছে। পপির সোনাবন্ধু ছবিতে তার নায়ক হলেন ডি এ তায়েব। অন্যদিকে বুবলীর ‘অহংকার’ ও ‘রংবাজ’ ছবিতে তার বিপরীতে আছেন শাকিব খান। জানা গেছে, দুই ছবি নিয়ে বুবলী আসছেন প্রায় দুইশত সিনেমা হলে। বাকি প্রায় অর্ধশতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘সোনাবন্ধু’। প্রযোজক সমিতি জানায় যেহেতু দেশে এখন সিনেমা হলের সংখ্যা ২৮০টির মতো এবং ঈদে বন্ধ কিছু সিনেমা হল ‘ঈদ মৌসুম’ হিসেবে চালু হলে তখন এই সংখ্যা দাঁড়ায় ৩২০টিতে। তাই হয়তো আর একটি ছবি ঈদে মুক্তি পেতে পারে। তবে এখন পর্যন্ত ঈদে পপি, পরীমণি আর বুবলীর তিন ছবিই চূড়ান্ত। পপি বলেন ভালো লাগছে ঈদে দর্শকের সামনে আসতে যাচ্ছি বলে। আমার বিশ্বাস গল্পের কারণে ছবিটি দর্শক মন জয় করবে। বুবলীর কথায় এর আগে বড় পর্দায় আমার অভিষেক হয়েছিল ঈদেই। আবার ঈদে দর্শকের সামনে আসব, এ কথা ভাবতে সত্যি ভালো লাগছে। পরীমণি বলেন, ঈদে দর্শকের মন মাতাতে পারব এটি নিঃসন্দেহে খুশির কথা। দর্শক যদি ছবিটি দেখে আনন্দ পায় তাহলে এই খুশি বহুগুণ বেড়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সামবার বিকালে সাতক্ষীরা পঙ্গু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ৪ নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার নুরুল ইসলামকে দেখতে যান সাবেক ছাত্রনেতা ও আঞ্চলিক যুদ্ধাপরাধী নির্মূল কমিটির কেন্দ্রীয় আহবায়ক জনাব কামরুজ্জামান সোহাগ। এ সময় তিনি মাষ্টার নুরুলের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও তার শারীরিক খোঁজ খবর নেন। জনাব কামরুজ্জামান তার দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আ ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারীক এবং ইউনিয়ন আ ’লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা ব্যুরো : উপজেলার সখিপুর মোড়স্থ খানবাহাদুর আহ্ছান উল্লা কলেজে ছাত্রলীগের উদ্যোগে সোমবার বেলা ১১টায় কলেজ ছাত্রলীগের আয়োজনে একাদশ বর্ষের নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয়। নবীনবরণ অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, অধ্যাক্ষ রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ, সহ-সভাপতি সাব্বির হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর হোসেন, সভানেত্রী ফাহমিদা সুলতানা ইরিন, ২য় বর্ষ সভাপতি মেহেদি হাসান, সাঈদুর রহমান তন্ময়, ইমরান হোসেন, ফারয়া সুলতানা, তুহিনুর রহমান, মাসুদ রানা, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আল-আমিন প্রমূখ। অন্যান্যদের মধ্যে তাঁতীলীগের আহবায়ক এসএম নাসির উদ্দীনসহ কলেজ, ইউনিয়নসহ বিভিন্ন পর্যয়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠনটি বিশ্বের বৃহৎ সংগঠন হিসাবে মর্যদা লাভ করে যাচ্ছে। তাছাড়া সংগঠনটির আতœপ্রকাশের পর থেকে দেশের সকল উন্নয়ন ও আন্দোলন সংগ্রামে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে পূনরায় দেশকে নেতৃত্ব দিতে শেখ হাসিনার নৌকা প্রতীকের বিজয় আনতে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তরা। মাদক ও নারী থেকে দুরে থেকে পড়া-লেখায় মনোনিবেশ করে সোনার বাংলা গড়তে কাজ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাইকগাছা ব্যুরো : খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুস সামাদ পাইকগাছা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। তিনি সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে পৌছলে থানা পুলিশের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন। সন্ধ্যায় তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরআগে তিনি গদাইপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন ও মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: ফকরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অভিযুক্ত কর্মচারীরা

হাসান হাদী : সাতক্ষীরা সরকারি শিশু পরিবার। এতিম শিশুদের জন্য এটি হওয়ার কথা নিজ বাড়ির মত, নামেও তাই পরিবার শব্দটি ব্যবহার করা হয়েছে। কিন্তু সাতক্ষীরার এই প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা নিয়মিত সেখানে যান ফটোসেশন করতে, তারা কতটা শিশুবান্ধব তার অভিনয় করতে। তাদের দায়িত্বজ্ঞানহীনতায় এই প্রতিষ্ঠানটি দিনে দিনে একটি শিশু নির্যাতন কেন্দ্রে পরিণত হয়েছে। সাজানো অনুষ্ঠানের মাধ্যমে বড় বড় কর্তাব্যক্তিদের অতিথি করে সংবাদপত্রে ফলাও করে প্রচারণার আড়ালে এই প্রতিষ্ঠানের বাতাস অসংখ্য এতিম শিশুর গুমরে গুমরে কান্না আর দুঃস্বপ্নে ভারি হয়ে উঠেছে। এখানকার পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা সমাজে সুপ্রতিষ্ঠিত, তাদেরও রয়েছে সন্তান। কিন্তু শিশুদের প্রতি মমতা প্রদর্শনের যে নমুনা তারা দেখিয়েছেন তাতে শিউরে উঠছে সাতক্ষীরা জেলা তথা বাংলাদেশের অসংখ্য পিতামাতার বুক।
বাস্তবতা হচ্ছে সাতক্ষীরা সরকারি শিশু পরিবারে দিনের পর দিন নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে কোমলমতি শিশুরা। অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি কর্মচারীদের বিকৃত যৌনাকাঙ্খা পূরণেও শিশুদেরকে দাসের মত ব্যবহার করা হয়, ঠিকমত খেতে দেয়া হয় না, পরতে দেয়া হয় না, অসুস্থ হলে চিকিৎসা করানো হয় না।

সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা ভয়াবহ নির্যাতনের সংবাদ সাতক্ষীরার সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ডেইলি সাতক্ষীরা ও দৈনিক আজকের সাতক্ষীরায় প্রকাশিত হওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এঘটনায় জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছেন। এদিকে অভিযুক্তদের মধ্যে বিমল বৈরাগীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তার পূর্ববর্তী কর্মস্থলে স্থানান্তর করেছেন।

উল্লেখ্য, পুরাতন সাতক্ষীরা এলাকায় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত সরকারি শিশু পরিবারে (এতিম খানা, বালক) এখন বাস করে ৬৮ জন এতিম শিশু। তাদের দেখভাল করার জন্য শিক্ষক কর্মচারীসহ ১৭টি পদের মধ্যে রয়েছে ৯ জন। শিশু শিক্ষার্থীদের অভিযোগ যৌন নির্যাতন, মারপিট, পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখা, বিনোদন, আতœীয়ের দেখা সাক্ষাৎ করতে না দেওয়া, ঠিকমত খাদ্য ও চিকিৎসা না দেওয়াসহ বিভিন্ন বিষয়ে তাদের উপর নির্যাতন করা হয়। এসব বিষয় নিয়ে অভিযোগ করাই ইতোমধ্যে রুবেল, সুজন, সাগর, মাসুম বিল্লাহদের মেয়াদ থাকার পরও নির্যাতন করে বের করে দেয় এবং এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য শাসানো হয়। এছাড়া তাদের ওপর নেমে আসে আরও বেশি নির্যাতন। উক্ত চারজন কর্মচারী তাদের ওপর সুযোগ বুঝে বিভিন্ন সময়ে এ নির্যাতন চালায়। এর প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হয় না হওয়ায় তারা রোববার রাতে বিকৃত যৌন নির্যাতন চালানোয় শিক্ষার্থীরা চার অভিযুক্তদের গণপিটুনি দেয়।
শিক্ষার্থী উজ্বল হোসেন, আবদুর রহিম, সাকিব, আহসান হাবিব, আজমল হোসেন, তইবুর রহমান, মুরশিদ আলী, ফারুক হোসেন, ইয়াসিন আলী জানায়, আমরা তাদের নিয়াতনের শিকার। আমরা সব শিক্ষকদের অপসারন চাই’। তারা এ সময় বিকৃত যৌন নির্যাতনের অভিযোগ আনে শিশু পরিবারের কর্মচারি বিমান বৈরাগী, তানভির হোসেন, আবদুল্লাহ আল মাহমুদ, কৌশিক ফারহানের বিরুদ্ধে। রোববার রাতে তাদেরকে গণপিটুনি দিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আরো জানায়, অভিযোগ করলেই ভারপ্রাপ্ত অফিস সহকারী আব্দুল আলিম ও শিক্ষক মোস্তফা নুরুজ্জামান তাদের উল্টো মার দেয়। তারা আরো বলে, তারা পরিবারের সাথে ঝগড়া করে এসে তাদের সাথে খারাপ ব্যবহার করেন। তবে সেখানে ১০০ আসন থাকলেও বর্তমানে ৬৮ শিক্ষার্থী রয়েছে। এক সময় সেখানে ভর্তি হওয়ার লাইন পড়তো। অনেকের অভিযোগ কর্তৃপক্ষের নির্যাতনের কারণে শিক্ষার্থীরা পালিয়ে চলে যায়। আর বর্তমানেও কেউ সেখানে ভর্তি হতেই চাচ্ছে না।
শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. মিজানুর রহমান জানান, আমি এখানে মাত্র তিনদিন যোগদান করেছি। শিশুদের অভিযোগ পেয়ে জেলা প্রশাসক সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন’।

জেলা সমাজ সেবা উপ-পরিচালক দেবাশীষ সরদার বলেন, অভিযোগ পাওয়ার পরপরই কর্মচারি বিমান বৈরাগীকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে এঘটনায় দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকায় সোমবার একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে যায় প্রশাসনসহ সকল দপ্তরে। দৈনিক আজকের সাতক্ষীরা টক অব দ্যা ডিস্ট্রিক্টে পরিণত হয়। এছাড়া সাতক্ষীরার সচেতন নাগরিকবৃন্দ ফুঁসে উঠে। অনেকে মনে করছেন এটি যেন শিশু নির্যাতনের কেন্দ্র। ক্ষুব্ধ নাগরিক সমাজ ইতিমধ্যে আজ মঙ্গলবার সকাল ১০.৩০টায় সাতক্ষীরা নিউ মার্কেটস্থ শহিদ আলাউদ্দীন চত্ত্বরে মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেলফি তুলে সংসার ভাঙল ফ্লোরিডার এক দম্পতির। ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিস কাউন্টির ওই দম্পতি গত সপ্তাহে তালাক সম্পন্ন করেছেন।

জানা গেছে, মিয়ামির প্রাক্তন ডলফিন চিয়ার লিডার লিন অ্যারোনবার্গ ও ফ্লোরিডার অ্যাটর্নি ডেভ অ্যারোনবার্গের মধ্যে ট্রাম্প ঢুকে পড়ায় দুই বছরের মাথায় তাদের সংসারে তালা লেগে গেল। ২০১৫ সালে তাদের বিয়ে হয়। ফলে এই বিচ্ছেদে খলনায়কের ভূমিকায় উঠে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জেতার পর তার ফ্লোরিডার বিলাসবহুল অবকাশকেন্দ্র মার-অ্যা-লাগোতে স্ত্রী লিনকে নিয়ে যেতে শুরু করেন স্বামী ডেভ অ্যারোনবার্গ। প্রেসিডেন্ট হিসেবে তখনো শপথ নেননি ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্পের প্রচারশিবিরের ম্যানেজারের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে যোগসাজশের অভিযোগ ওঠে। তখন সতর্কতা অবলম্বন করতে চাইছিলেন ডেভ অ্যারোনবার্গ।

ট্রাম্পের নির্বাচনী কলঙ্কের ভাগ নিতে রাজি ছিলেন না ডেভ। কারণ, তখন তিনি ডেমোক্র্যাটিক পার্টির সমর্থন নিয়ে কংগ্রেসে নির্বাচনের কথা ভাবছিলেন। সেজন্য স্ত্রী লিনকে ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকতে বলেন। লিনের ভাষ্যানুযায়ী, তিনি স্বামীর কথা শোনেননি। ট্রাম্প ও মেলানিয়ার সঙ্গে তোলা সেলফি পোস্ট করতে থাকেন। এতে বিরক্তি প্রকাশ করেন ডেভের সমর্থকরা। কিন্তু তাতে কান দেননি তিনি।

লিনের দাবি, রিপাবলিকানদের কাছ থেকে তহবিল নিয়ে রাজ্যের সিনেটর নির্বাচনে বিজয়ী হন ডেভ। কিন্তু তিনি ডেমোক্র্যাটপন্থি। এ তথ্য ফাঁস করার জন্য লিনকে দায়ী করেন ডেভের সমর্থকরা। এ ছাড়া লিনের সমস্যার কারণে তাদের সন্তান নেওয়া সম্ভব হচ্ছিল না। এর মধ্যে ট্রাম্পের সঙ্গে সেফলি তোলা নিয়ে বিরক্ত হন ডেভ। সব মিলে সংসার ভেঙে গেল তাদের। লিনের ভাষ্য, এর জন্য ট্রাম্পের সঙ্গে তোলা সেলফিই দায়ী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest