অহংকার, রংবাজ এবং পাষাণ- এই তিনটি ছবি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে এই খবর আগেই জানা গেছে। এবার জানা গেল আরেক ছবির খবর। ঈদে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা ববি অভিনীত বিজলি ছবিটি। ইফতেখার চৌধুরীর পরিচালনায় ও তার লেখা গল্পে নির্মিত এই ছবিটি প্রযোজনার পাশাপাশি সুপার ওম্যানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ববিকে। এখানে তার নায়ক ওপার বাংলার রণবীর।
বিজলি ছবির মুক্তি নিয়ে ববি বলেন, `ছবির শুটিং, গান, ডাবিং সবকিছুই শেষ হয়েছে। অল্পকিছু ভিএফএক্স এর কাজ বাকি আছে। এবার সেগুলো শেষ করবো। আশা করছি আগামী ঈদেই বিজলির মুক্তি দিতে পারবো। তিনি বলেন, ভিএফএক্স এর কাজ খুবই সময় নিয়ে করতে হয়। তাই মুক্তি দিতে এতদিন দেরি হলো। কিছুদিনের মধ্যে গান, টিজার প্রকাশ করা হবে।’
বিজলি ছবিতে ববি-রণবীর ছাড়াও অভিনয় করেছেন কলকাতার শতাব্দী রায়। তিনি এই ছবিতে একজন বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন। এই ছবির মাধ্যমে প্রায় দেড় যুগ পর বাংলাদেশে শতাব্দী অভিনীত ছবি মুক্তি পেতে যাচ্ছে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, দিলারা জামান, আহমেদ রুবেল ও শিমুল খান। এছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান।
উল্লেখ্য, ২০১৫ সালের কোরবানির ঈদে ববি অভিনীত রাজাবাবু ছবিটি মুক্তি পায়। এরপরের ঈদগুলোতে ববির কোনো ছবি মুক্তি পায়নি। সর্বশেষ ববি অভিনীত ‘ওয়ান ওয়ে’ ছবিটি মুক্তি পায় গেল বছর ২১ অক্টোবর।

‘কথাবন্ধু মিথিলা’ কিংবা ‘বিপ্রতীপ’ নাটকে অভিনয় করা প্রিয়াঙ্কা অগ্নিলা ইকবাল ওরফে অগ্নিলার কথা নিশ্চয়ই সবার মনে আছে। তিনি নিজস্ব অভিনয়গুণে সবার কাছে সুপরিচিত। অসংখ্য টিভি নাটকের পাশাপাশি টিভি বিজ্ঞাপনেও তিনি অভিনয় করেছেন।তিনি বর্তমানে কানাডা প্রবাসী।
বিশ্বে পুরুষদের শরীরে যে হারে শুক্রাণুর সংখ্যা বা স্পার্ম রেট কমে যাচ্ছে, সেই হার বজায় থাকলে মানুষ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে হুঁশিয়ার করে দেয়া হয়েছে এক গবেষণায়। প্রায় দুইশ’ গবেষণা প্রতিবেদনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গবেষকরা বলছেন, ৪০ বছরেরও কম সময়ের মধ্যে প্রায় অর্ধেকে নেমে এসেছে পুরুষের স্পার্ম কাউন্ট।
আজ ১ আগস্ট মঙ্গলবার। শুরু হলো বাঙালির শোকের মাস। মাসজুড়ে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোকের মাস উপলক্ষে আওয়ামী লীগ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ঘৃণা জানাবে জাতি।
কেনিংটন ওভালের শততম টেস্ট ছিল এটি। একটি নির্দিষ্ট ভেন্যুতে ১০০ টেস্ট- কম কথা নয়। আগের ৯৯ টেস্টে কখনোই হ্যাটট্রিকের দেখা মেলেনি দক্ষিণ লন্ডনের বিখ্যাত স্টেডিয়াম দ্য ওভালে। অথচ, শততম টেস্টে এসেই কি না ইতিহাসটা তৈরি করে ফেললেন স্পিনার মঈন আলি।
দিনের শুরুতেই জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৬ উইকেট। তবে তাদের সামনে বড় বাধা ছিলেন ডিন এলগার। প্রোটিয়াদেরকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন তিনি। এই ব্যাটসম্যান যদি শেষ পর্যন্ত ধরে রাখেন, তাহলে তো ইংল্যান্ডের বিপদ।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আল কাতিফে জঙ্গিদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। যদিও এ ঘটনা গত বৃহস্পতিবার সকালের তবে দূতাবাস সোমবার বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে।
হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচ্চিকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় চাকরি গেল তার। খবর বিবিসির।