ঘুষের টাকাসহ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বিকেল চারটার দিকে গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, কর্মচারী উত্তম কুমার ও সিদ্দিকুর রহমান। গ্রেপ্তারের সময় উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ঘুষের আট হাজার টাকা পাওয়া যায়। পরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে দুদক আরও ১ লাখ ৩৩ হাজার ঘুষের টাকা জব্দ করে।
দুদকের ময়মনসিংহ কার্যালয় ও গফরগাঁও পুলিশ সূত্রে জানা যায়, সরকারের প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অধীনে গফরগাঁও উপজেলার সব বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। গত জুন মাসে এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করে। কিন্তু শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম কোনো কারণ না দেখিয়েই সব আবেদন বাতিল করে দেন। পরে তিনি শিক্ষকদের কাছে আবেদন অনুমোদনের জন্য ১০ হাজার করে টাকা দাবি করেন। ঘুষ হিসেবে টাকা দাবির বিষয়টি কয়েকজন শিক্ষক দুদকে অভিযোগ করেন। এরপর থেকে দুদক গোপনে বিষয়টি অনুসন্ধানে নামে।
আজ দুদক খবর পায়, আনোয়ারুল ইসলাম ওই প্রকল্প অনুমোদনের জন্য একটি বিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে ঘুষের টাকা নিয়েছেন। খবর পেয়ে বিকেলে দুদকের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক (ডিডি) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। ওই সময় আনোয়ারুল ইসলাম ও ওই দুই কর্মচারীকে গ্রেপ্তার করে দুদক।
দুদকের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, আনোয়ারুল ইসলামের কার্যালয়ে ওই প্রকল্পের নাম ও টাকার অঙ্ক লেখা তিনটি খামও পাওয়া গেছে। গ্রেপ্তার ওই দুই কর্মচারীও ঘুষ গ্রহণের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, দুদকের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে আটক তিনজনের নামে গফরগাঁও থানায় মামলা করেছেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের থানায় রাখা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাপ্তাহিক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মিঠুন ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন (সুজন), সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব (অয়ন), সাংগঠনিক সম্পাদক শেখ রেজওয়ানুল হক, আনোয়ার সুমন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি কলেজ জিয়া হল শাখার সভাপতি রাকিব হাসান, পুরাতন হল শাখার সভাপতি শ্যামা প্রসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাইফুল, আশিক, হাবিবুল্লাহ, সাইফুল্ল্যা মুন্না, মিন্টু, আলমগীর, জনি ও বিভিন্ন ইয়ার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশে ছাত্রলীগ একটি সুসংগঠিত দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক কে বিজয়ী করে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। আগস্ট মাসের শোককে শক্তিতে শক্তিতে পরিনত করে দেশনেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। এবারের নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে ছাত্রলীগ সব সময় কাজ করে গেছেন আগামীতেও কাজ করে যাবে।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ইসলামী আন্দোলন জেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ¦ হযরত মাওলানা এ.কে.এম রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য নায়েবে আমীরুল মুজাহিদীন, পীরে কামেল হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (সাহেদজাতা ও খলিফা, পীর সাহেব চরমোনাই (র.)।
নলতা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ টাউনপাড়ায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের বাসভবনে সোমবার বিকাল ৪ টায় বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের নলতা ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারতকে ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়ে তোলার স্বপ্ন দেখছেন নরেন্দ্র মোদি। কিন্তু এখনও যে ভারতের প্রত্যন্ত প্রান্তে আম জনতার বাড়িতে পিশাচ, তন্ত্রসাধনার মতো সাধানা চলে, সেখানে মোদির সেই স্বপ্ন কি আদৌ সফল হবে।
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার ডেপুটি কমিশনার তিনি। কিন্তু গত শুক্রবার হোটেলে সঙ্গিনীদের নিয়ে তাঁর বেশ কয়েকটি আপত্তিকর অবস্থার ছবি ভাইরাল হয়।
জামদানির পর এবার দেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইনডিকেশন (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন স্বীকৃতি পেয়েছে জাতীয় মাছ ইলিশ। ফলে এখন থেকে ইলিশ বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে সারা বিশ্বে পরিচিত হবে।
আসাদুজ্জামান : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরায় দলীয় নেতা-কর্মীরা বেশ উজ্জীবিত। ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা। জেলার বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীরা তাদের রকমারী ব্যানার, পোস্টার ও প্যানা লাগিয়ে ভোটারদের মাঝে ইতিমধ্যে প্রচার-প্রচারণাও চালাচ্ছেন।