প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের অস্থিতিশীল অবস্থায় আমার আব্বাকে বুদ্ধি-পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন মা। শুধু তাই নয় আব্বা যখন জেলে থাকতেন, তখন মা আওয়ামী লীগের নেতাদের দল চালাতে সহযোগিতা করতেন।’
তিনি বলেন, ‘কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মা আব্বাকে সবকিছু থেকে কিছুক্ষণের জন্য আলাদা করে রাখতেন।’
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব হয়ে ওঠার পেছনে আমার মায়ের অনেক অবদান রয়েছে। দেশের ক্রান্তিকালে অনেক সময় আমাদের বাসায় দলের মিটিং হতো। সিদ্ধান্ত না নিতে পেরে অনেক সময় আব্বা খুব চিন্তিত হয়ে পড়তেন। তখন মা তাকে শুয়ে রেস্ট নিতে বলতেন।’
‘মা আব্বাকে বলতেন, অনেকে অনেক রকম কথা বলবে। তাতে বিরক্ত হওয়া বা রাগান্বিত হওয়া যাবে না। যে লক্ষ্য নিয়ে আন্দোলন-সংগ্রাম করছ সে লক্ষ্যে তোমাকে পৌঁছাতে হবে। গোটা দেশ তোমার দিকে তাকিয়ে আছে। তোমার মনে যে কথাটা আসবে সেটাই বলবে।’-বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমাদের বাসায় অনেক সময় দলের কার্যনির্বাহী কমিটির বৈঠত হতো। ছয়, দফা না আট দফা হবে এ নিয়ে নেতারা আলোচনা করতেন। ওইদিন সব নেতারা আমাদের বাসাতেই খেতেন। এতগুলো মানুষের রান্না করা কি সহজ কাজ ছিল। তখনতো ডেকোরেটর ছিল না। আমরা প্লেট-গ্লাস মেজে দিতাম।’
শেখ হাসিনা বলেন, ‘যখনই একজনকে দলের সেক্রেটারি করা হলো, তারপরই তাকে গ্রেফতার করা হতো। এজন্য এক সময় কোনো নারীকে দলের সেক্রেটারি করার প্রস্তাব দেয়া হলো। সে অনুযায়ী দলের দাযিত্ব দেওয়া হলো আমেনা বেগমকে।’
নিজের মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। বক্তব্যের মাঝেই তাকে চোখ মুছতে দেখা যায়।

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার ১২ বছরের মেয়ে মুক্তামনির রক্তনালীতে টিউমার ধরা পড়েছে। হাতের রোগটি শনাক্তে করা বায়োপসি রিপোর্টে পাওয়ার পর তার রক্তনালীতে টিউমারের উপস্থিতি ধরা পড়ে।
‘আত্মহত্যা নয়, হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ এবং তা করিয়েছিলেন তারই স্ত্রী সামিরা হকের পরিবার’ রাবেয়া সুলতানা রুবি নামে এক নারী এই দাবি তোলার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই চিত্রনায়কের মা নীলা চৌধুরী।
শরীরের ওজন কমাতে কতজন কতকিছুই না করে থাকেন। শরীরের বাড়তি মেদ কমাতে কেউ কেউ খাওয়া-দাওয়াই কমিয়ে দিয়েছেন।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মাচিল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আর এই অনুষ্ঠানে থাকবে দেশি-বিদেশি নামকরা শিল্পীদের নজড়কাড়া উপস্থিতি।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাচ্ছে উত্তর কোরিয়া। আর কিমের এই বেপরোয়া মনোভাবের জন্য তাকে উচিৎ শিক্ষা দিতে এবার ঐক্যবদ্ধ হচ্ছে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো।
এম.শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস,নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে ৭৭ জনকে আটক করা হয়েছে।