বাংলাদেশ চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। এই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘নতুন এবং পুরাতন’ কোনো ছবির শুটিংয়ের কাজে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের অন্তর্ভুক্ত সংগঠনসমূহের কোনো সদস্যই অংশগ্রহণ করবে না।
সংগঠনের আহ্বায়ক আকবর হোসেন পাঠান ওরফে অভিনেতা ফারুক ও সদস্য সচিব বদিউল আলম খোকন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিত্রনায়ক শাকিব খান সংশ্লিষ্ট সকল চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত কাজ থেকে নিজেদের বিরত রাখবেন।
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় চলচ্চিত্র পরিবারের এক বৈঠকে এমন সিদ্ধান নেন নেতারা।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গেল ২৩ জুন বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয়েছে, যৌথ প্রযোজনা নিয়ে শাকিব খান বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুকসহ অন্যদের উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন সেটা গুরুতর অপরাধ। যার প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এমন সিন্ধান্ত নিয়েছে।’
এ বিষয়ে চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুক বলেন, ‘চলচ্চিত্র পরিবারের সংগঠনগুলো কেউ শাকিবের সঙ্গে কাজ করবে না। তাই এটা এক প্রকার বয়কট বলা যায়। যদি চলচ্চিত্র পরিবারের আওতাভুক্ত সংগঠনের কেউ শাকিবের সঙ্গে কাজ করেন তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
চলচ্চিত্র পরিবারের সদস্য সচিব ও চিত্রপরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত শাকিবের উপর চলচ্চিত্র পরিবারের এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। তার নির্মাণাধীন ছবিতেও কাজ করবে না।’
চলচ্চিত্র পরিবারের এমন সিদ্ধান্তের ভিত্তিতে শাকিব খান বলেন, ‘এটা প্রযোজকদের ব্যাপার। এখানে আমার কিছু বলা নেই। প্রযোজক ও দর্শক চাইলে আমি ছবি করব।’
এদিকে দু’একদিনের মধ্যে শিল্পী সমিতিতে শাকিবের সদস্যপদ বাতিল করা হতে পারে বলেও শোনা যাচ্ছে।

মাওয়া প্রান্তে পাইলিংয়ের জটিলতা কাটাতে পদ্মা সেতুর নকশায় আনা হচ্ছে পরিবর্তন। পাইলের দৈর্ঘ্য কমিয়ে সংখ্যা বাড়ানোর পরীক্ষা-নিরীক্ষা চলছে এখন। এতে প্রকল্পের মেয়াদ ছয় মাস বেড়ে যেতে পারে বলে মনে করছেন পদ্মাসেতু বিশেষজ্ঞ কমিটির। সংশোধিত কর্মপরিকল্পনার কথা স্বীকার করছে সেতু কর্তৃপক্ষও।
জিম্বাবুয়েতে শুক্রাণুর জন্য এক পুরুষ শিক্ষককে অপহরণ করেছে তিন নারী। শুক্রাণু সংগ্রহের পর ৩৯ বছর বয়সী ওই শিক্ষককে রাস্তায় ফেলে রেখে যায় তারা। এ সময় তার গোপনাঙ্গ থেঁতলানো অবস্থায় ছিল।
ডেস্ক রিপোর্ট : “সাতক্ষীরা জেলা (বাংলাদেশ) দিয়ে কারা জামায়াতকে প্রবেশ করতে দিচ্ছে? কারা তাদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে? তারা (জামায়াতে ইসলাম) হাসিনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বিরোধী এবং তারা পশ্চিমবঙ্গে দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছিলো। কিন্তু এই রাজ্যের ভালো মানুষরা এই অপচেষ্টা রুখে দিয়েছিলো। সামাজিক মাধ্যমে ভুয়া ভিডিও ছড়িয়ে তারা (জামায়াতে ইসলাম) দাঙ্গা ছড়িয়ে দিতে চেয়েছিলো।”
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের নাশকতা ও মাদক বিভিন্ন অভিযোগে জামায়াতের একজন কর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে। এ সময় ১৫০ পিচ ইয়াবা ও ০৩ (তিন) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
স্পোর্টস ডেস্ক: ৯ নম্বরে নেমে ব্যাট হাতে করলেন ৪৮ রান। আর বল হাতে তুলে নিলেন গুরুত্বপূর্ণ ২ উইকেট- সত্যিকার অধিনায়কের মতো সামনে থেকে নেতৃত্ব দেওয়া গ্রায়েম ক্রেমার এখনও স্বপ্ন দেখিয়ে চলেছেন জিম্বাবুয়েকে। ওয়ানডে সিরিজ জেতার পর একমাত্র টেস্টেও স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নতুন ইতিহাস লিখতে কলম্বো টেস্টের শেষ দিনে সফরকারীদের চাই ৭ উইকেট। বিপরীতে শ্রীলঙ্কার দরকার ২১৮ রান। কলম্বো টেস্টের সব রোমাঞ্চ তাই জমা থাকল শেষ দিনের জন্য।
বিনোদন ডেস্ক: ঐশ্বরিয়া রাই বচ্চন বলিউডের সফল অভিনেত্রী। নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তারপর আর কোনও ছবিতেই একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে।
ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে খেলতে গিয়ে ইসরাইল সীমান্তে বেশ ভোগান্তির শিকার হতে হয়েছে বাংলাদেশি ফুটবলারদের।