‘কথাবন্ধু মিথিলা’ কিংবা ‘বিপ্রতীপ’ নাটকে অভিনয় করা অগ্নিলার কথা নিশ্চয়ই দর্শক-শ্রোতার মনে থাকার কথা। নিজস্ব অভিনয়গুণে সবার কাছে সুপরিচিত তিনি।
বেশ কিছু টিভি নাটকের পাশাপাশি টিভি বিজ্ঞাপনেও তিনি অভিনয় করেছেন। বর্তমানে তিনি কানাডা প্রবাসী।
সংবাদ সূত্রে জানা যায়, আসছে কোরবানীর ঈদের জন্য নির্মিত একটি নাটকে দীর্ঘদিন পর অভিনয় করবেন অভিনয়শিল্পী প্রিয়াংকা অগ্নিলা ইকবাল। নাটকটির রচনা ও পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। জানা যায়, রোমান্টিক গল্পনির্ভর এই নাটকে অগ্নিলার সাথে জুটি বাধবেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে নাটকের নাম এখনো চূড়ান্ত হয়নি।
নাটকে অগ্নিলার অভিনয় নিশ্চিত করে নির্মাতা আরিয়ান বলেন, ‘অগ্নিলা শুধু এ নাটকে অভিনয় করার জন্যই অচিরেই কানাডা থেকে দেশে আসবেন। তবে নাটকের নাম, শুটিং কবে থেকে শুরু, কোন টিভিতে প্রচার হবে-এসব বিষয় পরে জানানো হবে। তবে সব কিছুই চূড়ান্ত। ’
প্রসঙ্গ, গত রোজার ঈদে অগ্নিলা অভিনয় করেছিলেন আরিয়ানের ‘তোমার আমার প্রেম’ নামে একটি টেলিছবিতে। তার বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ। টেলিছবিটিতে অর্থি চরিত্রে অভিনয় করছিলেন অগ্নিলা আর সিয়ামকে দেখা গিয়েছিল জীবন চরিত্রে। সেই সময় টেলিছবিটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল।

ইরাকের শিরাকাত শহরের কাছে কয়েক দফা বিমান হামলায় জঙ্গি সংগঠন আইএসের ১৭০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।
লটকনকে ইংরেজিতে বলা হয় বার্মিজ গ্রেপ। টক-মিষ্টি ফল লটকন আমাদের দেশে অনেকের কাছে প্রিয় একটি ফলে পরিণত হয়েছে।
ন্যাশনাল ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় দু’জনের মৃত্যুদ- বহাল রেখে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে রোববার বিকেলে ঘোষিত রায়ে নিম্ন আদালতের দেয়া মৃত্যুদ-প্রাপ্ত আটজনের মধ্যে দু’জনের দ- বহাল, চারজনের যাবজ্জীবন, চারজনকে খালাস এবং বাকিদের বিভিন্ন মেয়াদে দ- দেয়া হয়েছে। একই সঙ্গে আদালত সঠিক রিপোর্ট প্রদানে ব্যর্থতায় সংশ্লিষ্ট চিকিৎসক এবং মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্তেরও নির্দেশ দেন।
মো: আতাউর রহমান, তালা : তালায় অপরিকপ্লিতভাবে ঘের করায় বিভিন্ন এলাকায় জলা বদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মধ্যে তালার ইসলামকাটি ও তেঁতুলিয়া ইউনিয়ানের কাজীডাঙ্গা, খরাইল, ভবানীপুর, দেওয়ানী পাড়া, মুড়াখুলি ও নওয়াপাড়া এলাকা প্লাবিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘শেখ হাসিনার উন্নয়ন প্রতিবন্ধী ভাতার প্রবর্তন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা পৌর এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা পৌরসভার কনফারেন্স রুমে পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতার বই বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ জননেত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীরা যেন সমাজের বোঝা হয়ে না থাকে সে জন্য তাদের কল্যাণে এই প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছেন এবং দিনে দিনে এর পরিমান বৃদ্ধি পাবে। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক পরিচয় পত্র দিয়েছে। এসময় তিনি ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত বাস্তবায়ন করে দোষীদের দৃষ্ট্রান্তমূলক শাস্তি ও বিচার দাবী করেন’।
নিজস্ব প্রতিবেদক : গাছ আমাদের বাঁচিয়ে রাখে। গাছ বাঁচিয়ে রেখে গাছের সাথে বন্ধত্ব অটুট থাকুক। গাছ কাটবো না। গাছের ও মানুষের কোন ক্ষতি করব না। এ কথা বলে হাত উচু করে গাছ ধরে শপথ নিয়েছে সাতক্ষীরার তুজুলপুরের দুশতাধিক শিক্ষার্থী। রবিবার দুপুরে সদর উপজেলার তুজুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের পাঠশালার আয়োজনে তুজুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে গাছের সাথে বন্ধুত্ব গড়ার শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সাথে শপথ বাক্য পাঠ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভার ভারসাম্য রক্ষায় বেশি বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। আমরা জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ কে না বলে বেশি বেশি গাছ লাগাবো।