নিজস্ব প্রতিনিধি : দেবহাটা আওয়ামী সেচ্ছাসেবকলীগের বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সদ্য বিলুপ্ত হওয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম। তিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. রুহুল হক এমপিকে অবাঞ্ছিত ঘোষণা বা তার সম্পর্কে কোন কটূক্তি করেননি বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য ঈষৎ সংিক্ষপ্ত আকারে নি¤েœ প্রকাশ করা হলোÑ
রবিবার সকাল ১১টায় দেবহাটা উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে লিখিত বক্তব্যে রেজাউল ইসলাম বলেন, গত ১০ই জুন ২০১৭ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনি) আমাদের জড়িয়ে যে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রেখেছেন তা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে যাহা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। এছাড়া উক্ত সংবাদ সম্মেলনে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আ. লীগের উপদেষ্টাম-লীর সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক এমপিকে নিয়ে যে, কূরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আমাদের ঘাড়ে চাপানো হয়েছে সেটাও সঠিক নয় এবং আমরা ইফতার মাহফিলে রুহুল হক সাহেবকে অবাঞ্চিত ঘোষণা করেছি তা সত্য নয়। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলন করে দেবহাটা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার, আলহাজ্ব আব্দুল গণি এবং দেবহাটার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. গোলাম মোস্তফা উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাবু নারান চন্দ্র সরকার উপজেলা আওয়ামীলীগের কার্যকরী পরিষদের সদস্য অহিদুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (মনি), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান (কেল্টু), সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ নেতৃবৃন্দকে নিয়ে, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনি) যে বিবৃতি দিয়েছে তা পড়ে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ আপামর জনসাধারণ বিস্ময়ে হতবাক হয়ে পড়েছে। লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, ২০১৩ সালে সহিংসতা চলাকালীন সময়ে আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি পালিয়ে ছিলেন। ২০১৩ সালের ২১ শে নভেম্বর দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানকে নৃশংশভাবে হত্যা করা হয়। সেদিন মনিরুজ্জামান (মনি) এবং শহীদ আবু রায়হান একই স্থানে বসে থাকলেও হত্যার পূর্বমুহুর্ত পর্যন্ত রায়হানের পাশে থাকা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির কোন ক্ষতি হয়নি। এছাড়া আজিজ হত্যার মূল নায়ক জামাত ক্যাডার আফগান জিয়ার দেহরক্ষী নাজমূল এখন মনিরুজ্জামান (মনি)’র দেহরক্ষী। তাছাড়া সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের প্রথম সারির নেতা মাসুদ রানাও সাধারণ সম্পাদকের ছত্রছায়ায় থেকে তার পূর্বের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যারা প্রকাশ্য রাস্তায় জননেত্রী শেখ হাসিনাসহ তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের কবর তৈরি করেছিল সেই সাইফুল্লাহ, কালা রবিউল এদের ছত্রছায়ায় দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। এ সকল নাশকতাকারীরা বর্তমানে আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে। যারা বিগত ২০০৬ সালের ২৯ শে অক্টোবর জামাত বিএনপি কর্তৃক পারুলিয়া আওয়ামীলীগ কার্যালয়টিতে যে নজিরবিহীন তা-ব চালিয়ে জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমদকে মারাত্মকভাবে আহত করেছিল, সে সময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান কেল্টুসহ অসংখ্য নেতাকর্মীকে আহত করে তারা। সেই হামলাকারীরা বর্তমানে সাধারণ সম্পাদকের নিত্য দিনের সঙ্গী। বর্তমানে মেয়াদ উত্তীর্ণ উপজেলা আ’লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনি) এবং সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন মিলে দেবহাটা উপজেলাকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছেন। এরা টিআর, কাবিখা, কাবিটা, সৌর বিদ্যুৎ, পল্লী বিদ্যুতে কোটি কোটি টাকার লুটপাট করলেও এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। এর কারনে জাতীয় নির্বাচনে সাধারণ ভোটাররা আ. লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিবে। দেবহাটা উপজেলা আ. লীগের এই বিভেদ বিভাজন এবং অনৈক্যের জন্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দায়ী। সভাপতি মুজিবর রহমানের অর্থনৈতিক উত্থান আলাদীনের আশ্চর্য প্রদীপকেও হার মানাবে। তিনি ৫০০০/- টাকা বেতনভুক্ত ঘের কর্মচারী থেকে বর্তমানে বিশাল বিত্ত বৈভবের মালিক। এমন উন্নয়ন দেশের সাধারণ মানুষের কপালে জুটলে পূর্বেই বাংলাদেশ উন্নত জাতিতে পরিণত হতো। সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন (রতন) এখন “আগুল ফুলে কলা গাছ”। এই তিন দাপুটে নেতার আমলনামার খবর দুঃখজনক। সংগঠন পরিচালনার ব্যর্থতার দায়ভার না নিয়ে প্রকৃত ত্যাগী, মুজিব প্রেমিক ২০১৩ সালের ক্ষতিগ্রস্ত নেতাদের নামে সাংবাদিক সম্মেলন করে মিথ্যাচার করেছেন। উপজেলাবাসী জানে মুজিবর, রতন ও মনি আওয়ামীলীগের “৩ শনি”। যতদিন এই শনি মাননীয় এমপি মহোদয়ের ঘাড়ে ভর করে থাকবে ততদিন তৃণমূলের নেতাকর্মীরা তার কাছে পৌঁছাতে পারবে না। উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাবু নারান চন্দ্র সরকারকে বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনির) উপস্থিতিতে তার ক্যাডার বাহিনী মেরে ফেলার উদ্দেশ্যে হামলা চালায়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে উন্নীত করেছেন। এই সকল বিতর্কিত নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের উন্নয়ন ম্ল্যান করে দিচ্ছে। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন সুষ্ঠু তদন্তমাফিক শহিদ আবু রায়হানসহ যে দুইজন নেতাকে ২০১৩ সালে নৃশংশভাবে হত্যা করা হয়েছিল তার প্রকৃত আসামিদেরকে আইনের আওতায় এনে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সাথে সাথে যে সকল হাইব্রিড, কাউয়াদের আশ্রয়দাতাদেরকেও আইনি ব্যবস্থা গ্রহণ করার আহবান জানাচ্ছি।”
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের শিল্প, বাণিজ্য বিষয়ক সম্পাদক ও দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, সাবেক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নারান চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী পরিষদের সদস্য অহিদুল ইসলাম, উপজেলা ,শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (মনি), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান কেল্টু, ইউপি সদস্য আবুল কাশেম, মুজিবর রহমান প্রমুখ।

কে এম শাহীনুর রহমান : তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গতকাল ১১ জুন তালা সেটেলমেন্ট অফিসে দালাল উৎখাতে প্রশাসন অভিযান চালিয়েছে। এ সময় প্রশাসনের তৎপরতা আঁচ করতে পেরে বাঘা বাঘা প্রতারক -দালালরা গা-ঢাকা দেয়। অভিযানের সময় পুলিশ সেটেলমেন্ট অফিসের সামনে কথিত মহুরী- দালালদের তৈরী করা টিনসেট’র আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষ প্রশাসনের ধন্যবাদ জানিয়েছে। সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় সেটেলমেন্টের দূর্নীতির সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এ অভিযান পরিচালিত হয়, বলে জনা গেছে।
বি এম আলাউদ্দীন : জেলা পরিষদের অর্থায়নে আশাশুনি কেন্দ্রিয় ঈদগাহের এরিয়া প্রাচির নির্মান ও মেহরাব টাইল্স বসানোর কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান। শনিবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান আলহজ্জ নজরুল ইসলামের পক্ষে আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহের এরিয়া প্রাচির নির্মান কাজে 1 লক্ষ 50 হাজার টাকার ও মেহরাব 1 লক্ষ টাকার টাইল্স বসানো উন্নয়ন প্রক্লপের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য ও ত্রান দুর্যোগ আন্ত কর্ম সংস্থথান এনজিও কার্যক্রম স্থায়ী কমিটির সভাপতি মহিতুর রহমান। উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 2নং ওয়ার্ডের ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজী ঈদগাহ কমিটির কষাধাক্ষ্য আযুব আলী,আশাশুনি আলিয়া মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল মোঃ শাহজানহান আলী, আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, শেখ রিয়াজুল ইসলাম, জোবায়ের হোসেন, ইসলামি ফাউন্ডেশনের ফিলসুপার ভাইজার আছাদুল্লাহ অবসর প্রাপ্ত শিক্ষক আবুল কাশেম, উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এম,এম, সাহেব আলী, মটর শ্রমিক নেতা হাবিব প্রমুখ। উদ্বোধন শেষে দেশ ও জতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে রোববার উপজেলা অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকছেদুর রহমান, থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক প্রমুখ। ইফতার মাহফিলে রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম, কুশলিয়া ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান, সাংবাদিক, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী, এনজিও প্রতিনিধি, রাজনৈতি নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্যামনগর ব্যুরো : বাংলাদেশ আওয়ামী যুবলীগ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫ টায় ০৭ নং জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক স,ম রেজাউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা (বাংলা), প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শেখ মিজানুর রহমান, অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কাশিমাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গাজী আনিছুজ্জামান আনিচ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ গাইন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল মজিদ গাজী, বাংলাদেশ যুবলীগ সমগ্র ইউনিয়ন গাজী আমিনুর রহমান, শ্যামনগর উপজেলা তাতীলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান মারুফ, মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহার, শুভেচ্ছা বক্তব্যদেন কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের ০৬ নং ওয়ার্ডের (ঘোলা) সভাপতি জাহিদুর রহমান। মোঃ হাফিজুর রহমানের কণ্ঠে পবিত্র কোরআন মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুস সালাম মন্টু ও রেজাউল ইসলাম।
আরাফাত হোসেন লিটন : দেবহাটার কৃতি সন্তান বিশিষ্ট টিভি নাট্য পরিচালক ও বাংলাদেশ শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈকাতের একমাত্র কন্যা প্রকৃতি সৈকাতের ১ম জন্মদিন পালিত হয়েছে। সে গত ২০১৬ সালের ১০জুন পৃথিবীর আলোর মুখ দেখে। হাটি হাটি পা পা করে একটি বছর অতিক্রম করে একটি বছর পার করায় পরিবারের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজেন জন্মদিন পালন করেছে। জন্মদিন উপলক্ষ্যে গত শুক্রবারে হযরত শাহজাল ও শাহপরান (রাঃ) মাজার জিয়ারাত শেষে অসহায়, দুঃখী মানুষের মাঝে ঈদের নতুন পোশাক বিতরন করা হয় পরিবারের পক্ষ থেকে। একই সাথে প্রকৃত সৈকাতের বাবা দেবহাটার কৃতি সন্তান বিশিষ্ট টিভি নাট্য পরিচালক দেশবাসির কাছে কন্যার জন্য দোয়া চেয়েছেন।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৫ রমজান সরকারি মহিলা কলেজের হলরুমে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ এস.এম আফজাল হোসেন, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ইয়াছিন মোল্যা, এনডিসি মো. আবু সাঈদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, এপিপি এ্যাড. তামিম আহমেদ সোহাগ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী মো. বেলাল হোসাইন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক অলিউর রহমান।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন পার্ক একাদশ সাতক্ষীরা ক্লাবের প্রয়াত কর্মকর্তা, খেলোয়াড় ও জেলার বিভিন্ন ক্লাবের প্রয়াত ক্রীড়া ব্যক্তি বর্গের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন-খানি, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৫ রমজান পার্ক একাদশ সাতক্ষীরা’র আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে পার্ক একাদশ সাতক্ষীরা’র সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পিকে ইউনিয়ন ক্লাবের সভাপতি বদরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খান, পার্ক একাদশ সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক সামছুদ্দৌহা খান মিল্টন, পূর্বাচল ক্লাবের সভাপতি মো. আহম্মাদ আলী সরদার, অকেশনাল ক্রিকেট ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়িার কবির উদ্দিন, কাজল খোকন স্মৃতি সংসদের সভাপতি শফিউল ইসলাম খান, সিটি ক্লাবের সভাপতি ছবিউল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইকবল কবির খান বাপ্পি, উদিত সংঘের সভাপতি মাষ্টার আবু-বক্কর, সাধারণ সম্পাদক আ.ম আক্তারুজ্জামান মুকুল, গুড়-পুকুর ক্লাবের সভাপতি এড. মোসলেম, সেবা সংঘের সভাপতি শেখ শফিক উদ দ্দৌলা সাগর, সাধারণ সম্পাদক রফিকুর রহমান লাল্টু, বটতলা ক্রীড়া চক্রের সভাপতি মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু, ট্রেনিং ক্লাবের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, ফারহা দিবা খান সাথি, শেখ আব্দুস সেলিম, আফসার আলী মাষ্টার, সামছুদ্দৌহা দুলু, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, সদস্য আবুল কাশেম বাবর আলীসহ জেলার বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সাত্তার ও পলাশপোল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।