স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো আইসিসির কোন বৈশ্বিক টুর্নামেন্টে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন গোটা ক্রিকেট বিশ্ব থেকে লিজেন্ড ক্রিকেটাররা ও সংশ্লিষ্টরা।
সবাই যেখানে বাংলাদেশের প্রশংসা করতে ব্যস্ত, এমনকি পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি সহ অনেকে বাংলাদেশের অভাবনীয় প্রশংসা করলেও পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান বাংলাদেশকে যথেষ্ট অপমান করে বলেন যে, ‘বাংলাদেশ সেমিফাইনালে উঠে চ্যাম্পিয়ন ট্রফির সৌন্দর্য্য নষ্ট করেছে।’ বাংলাদেশের সাফল্যে ইমরানের গাত্রদাহ শুরু হয়েছে।
ইমরান খান হয়তো ভুলে গেছেন ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে তার দল বাংলাওয়াশ হয়ে গেছে এবং আফ্রিকা, ভারতের সাথে সিরিজ হয় এবং পরবর্তীতে শ্রীলংকার সাথে টেস্ট জয়, ওয়ানডে, টি২০ জয় এবং ঘরের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দল আর ছোট দল নেই। যেকোন টুর্নামেন্টের শিরোপা জেতার সামর্থ্য রাখে বাংলদেশ দল।

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই চরম উত্তেজনা। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে (১৫ জুন) মুখোমুখি হচ্ছে এই দুই দল। আর এই ম্যাচকে সামনে রেখে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এবেলা। প্রতিবেদনে বাংলাদেশকে ছোট করেছে ভারতের এই গণমাধ্যমটি। ডেইলি সাতক্ষীরা’র পাঠকদের জন্য এবেলার প্রকাশিত প্রতিবেদনটি হুবুহু তুলে ধরা হল-
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের একজন কর্মীসহ ৪৫ জনকে আটক করা হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেতাদের পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদাবাজদের চাঁদাবাজির দোকান বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ভারতের আমেদাবাদের জামালপুরের ৮৫ বছর বয়সী হিন্দু বৃদ্ধা পরিবেন লিউওয়া বুঝিয়ে দিলেন- হিন্দু মুসলিমের মতভেদের উপরে যে মানবিক চিত্রটা কত সুন্দর হতে পারে। জানা যায়, তার পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে ঝামেলা বহু বছর ধরেই। শেষ পর্যন্ত তা পৌঁছেছে আইনের দোরগোড়ায়। এই জটিল পরিস্থিকে সামাল দিতেই পরিবেন একদিন সোজা চলে গিয়েছিলেন পীরবাবার দরগাহ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপের সময়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে’কে বলেছেন, ব্রিটেনের জনগণ তার সফরের প্রতি সমর্থন না জানানো পর্যন্ত দেশটিতে রাষ্ট্রীয় সফরে যাবেন না। বিশাল বিক্ষোভ প্রতিবাদ হলে যুক্তরাজ্য সফর করবেন না তিনি।
‘জঙ্গি আস্তানা’ সন্দেহে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে দাঙ্গাপাড়া গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে একই পরিবারের ১২ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে চারটি শিশু রয়েছে। ওই বাড়ি থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে। এখনও বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।