নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা পূর্বপাড়া আবাসিক এলাকায় সরকারি রাস্তা ও ড্রেন দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ ও প্রকট শব্দ দূষণে অতিষ্ট এলাকাবাসী। এব্যাপারে সাতক্ষীরা পৌর মেয়র বরাবর একটি অভিযোগ করলেও এখনও পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি পৌর কর্তৃপক্ষ।
সূত্রে জানা যায়, ইটাগাছা পূর্বপাড়া গড়েরকান্দা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) অনুমোদন বিহীন সাতক্ষীরা পিউর ড্রিংকিং ওয়াটার, মেসার্স সাতক্ষীরা ট্রেডার্স ও ওয়েল্ডিং ওয়ার্কসপের নামে প্রতিষ্ঠানটি সরকারি রাস্তা ও ড্রেন দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। এ প্রতিষ্ঠানের নীরব ঘাতক শব্দ দূষণের কবলে এলাকাবাসী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ৬০ ডেসিবেল শব্দে মানুষের সাময়িক শ্রবণশক্তি নষ্ট হতে পারে এবং ১০০ ডেসিবেল শব্দে চিরতরে শ্রবণশক্তি হারাতে পারে। অনাকাঙ্খিতভাবে এ শব্দ দূষণ সৃষ্টি হয়ে আশপাশে থাকা শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীসহ প্রায় প্রত্যেকেরই সমস্যা তৈরি হয়। এ বিষয়গুলো সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের খেয়াল রাখা উচিত বলে মনে করেন সচেতন মহল।
আবাসিক এলাকায় এ ধরনের শব্দ দূষণের ব্যাপারে জানতে চাইলে মোসলেমা খাতুন বলেন, শব্দ হয় তবে এ ধরনের শব্দ আমাদের সয়ে গেছে। এতে আমাদের কোন সমস্যা হয় না।
মো. রুহুল আমিন জানান, রাস্তা দখল করে ট্রাকে মালামাল লোড ও পুরাতন মালামাল রাস্তা ও ড্রেনের উপর রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বর্ষা মৌসুমে ইটাগাছা পূর্বপাড়াসহ এ এলাকার জলাবদ্ধতা সৃষ্টির কারণ হিসেবে চিহ্নিত প্রধান ড্্েরনটি মেসার্স সাতক্ষীরা ট্রেডার্স ভাংড়ি মালামাল ও ময়লা আবর্জনায় ভরে রেখেছে। এছাড়া ভাংড়ি মালামাল চাপাচাপির মেশিনটির প্রকট শব্দ দূষণ এবং বড় হাতুরি দিয়ে যে শব্দ করেন তাতে এলাকাবাসীর নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে আমরা পৌরসভায় একটি আবেদন করেছি। আমাদের দাবী বিকট শব্দ হওয়া এই মেশিনটি আবাসিক এলাকায় না রেখে বাণিজ্যিক এলাকায় নেওয়া হোক।
এব্যাপারে ঐ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের মালিক রবিউল ইসলাম বলেন, আমার প্রতিষ্ঠানের কারণে কারও কোন ক্ষতি হয়না। আমার বিরুদ্ধে শত্রুতামূলকভাবে পৌরসভায় অভিযোগ করেছে। সাতক্ষীরা পিউর ড্রিংকিং ওয়াটার এর বিএসটিআই, অনুমোদনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বিএসটিআই অনুমোদন নিতে হলে অনেক টাকা চায় তারা। আমার পানি সাতক্ষীরার মধ্যে সব চেয়ে ভাল। এলাকার পানি নিষ্কাশনের একমাত্র ড্রেনটি ভরাট হয়ে গেছে সে বিষয়ে তিনি বলেন, কাউন্সিলর সাহেব বিষয়টি জানেন।
এব্যাপারে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, পৌরসভায় একটি অভিযোগ হয়েছে। সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে এলাকাবাসী ও সচেতন মহলের দাবি আবাসিক এলাকায় এ ধরনের কারখানা ও চলাচলের রাস্তা বন্ধ করে ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে ওঠা খুবই জনভোগান্তীর কারণ। তাই দ্রুত সংশ্লিষ্ট কতৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছেন।

প্রিয়াঙ্কা চোপড়া একজন হিন্দি চলচ্চিত্রের নায়িকা। বলিউড খ্যাত এই নায়িকা প্রতিটি দর্শকের মনে জায়গা করে আছে। দর্শক তার জন্য পাগল হয়ে থাকে। কিন্তু প্রিয়াঙ্কা জানালেন অন্য কথা। তিনি ক্রিকেটারের সঙ্গে ডেটিংয়ে যেতে আগ্রহী প্রিয়াঙ্কা! ভারতীয় এই অভিনেত্রীর সঙ্গে অনেকই হইতো চায়বেন ডেটিংয়ে যেতে। কিন্তু বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমান ভারতীয় দলের কোনও ক্রিকেটারের সঙ্গেই ডেটিংয়ে যেতে আগ্রহী নন। তবে তিনি ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে ডেটিংয়ে যেতে অনেক বেশি আগ্রহী। সম্প্রতি প্রিয়াঙ্কা নিজেই তা স্বীকার করেছেন।
স্পোর্টস ডেস্ক: যমজ সন্তানের বাবা হলেন পর্তুগাল সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আবারও ‘সারোগেসি’ (ভাড়াটে গর্ভধারিণী) প্রক্রিয়ায় সন্তানের বাবা হলেন তিনি। যার একটি ছেলে এবং অন্যটি কন্যা সন্তান। এ খবর দিয়েছে পর্তুগালের কিছু সংবাদমাধ্যম।
অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এই প্রথম আইসিসির বড় কোনও টুর্নামেন্টের শেষ চার নিশ্চিতের পর অধিনায়ক মাশরাফি স্মরণ করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের।
জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিম টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগী শামীম মিয়াকেও আটক করেছে র্যাব। গত ১০ জুন রূপগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (১১ জুন) র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।
কে এম রেজাউল করিম : দেবহাটায় প্রতিবন্ধিদের জন্য একীভূত স্বাস্থ্য ও পুর্নবাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থানীয় সাংবাদিকদের সাথে ডিপিও সদস্যদের প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সিবিএম’র সহযোগিতায় বেসরকারি সংস্থা ডিআরআরএ’র পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার আনিসুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম ও থানার ওসি তদন্ত শাহাজাহান হোসেন।
বিশ্বকাপ বাছাইয়ে বিশাল জয় পেয়েছে জার্মানি। সান মারিনোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। অপর দিকে শেষ মুহূর্তের গোলে হার থেকে বেঁচে গেছে ইংল্যান্ড। স্কটল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইংলিশরা।