শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান- জি, এম আব্দুল কাদের এর ৯ম মৃতবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান মোঃ আবু সালেহ বাবু এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্যামনগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক- আতাউর হক দোলন, এন জি এফ এর নির্বাহী পরিচালক- লুৎফর রহমান, নওয়াবেকী মহাবিদ্যালয় (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ- একরামুল কবির, মাধ্যঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক- শশাঙ্ক কুমার, আটুলিয়া আওয়ামীলীগ এর সভাপতি: গাজী কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাধু রঞ্জন মন্ডল, ইউপি সচিব মোঃ আবু সাইম, মুক্তিযোদ্ধা আটুলিয়া ইউনিয়ন কমান্ড-জি,এম, হুমায়ুন গাজীসহ ইউপি সদস্য/সদস্যা, আটুলিয়া সহ শ্যামনগর উপজেলার গণ্যমান্য ব্যক্তি বগ উপস্থিত ছিলেন। এসময় মরহুম ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণের মরণোত্তর সম্মাননা প্রদান ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ইফতারির পূর্বে বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক চেয়ারম্যান- জি,এম, আব্দুল কাদের এর রুহের মাগফিরাত কামনায় ইউনিয়নের প্রতিটি মসজিদে দোয়া অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়। স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানটি আয়োজন করেএ. কাদের ফাউন্ডেশন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন: আটুলিয়া ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সেলিনা বেগমকে একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক লাঞ্চিত করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ হলরুমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিনা বেগম প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন।
ইফতারে আজকে তৈরি করতে পারেন সবজির শরবত! নিশ্চিত ভেবে নিচ্ছেন হয়তো ভুল করেই রেসিপিটা দিয়ে দিয়েছি। কিন্তু এমনটা না। আজ ইফতারে চট করেই তৈরি করতে পারেন পেঁপের শরবত। আমরা পেঁপে সবজি আর ফল দুই হিসেবেই খেয়ে থাকি। তাই দীর্ঘ সময় রোজা রাখার পর মিষ্টি স্বাদের পেঁপের শরবত আপনি খুব সহজেই বানাতে পারেন।
মডেল জাকিয়া মুনের সেই আলোচিত বিলাসবহুল পোরশে গাড়ি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। একইসাথে অভিযুক্তকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যক্তিগত জরিমানা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি : সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোষাক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন প্রধান অিতিথি হিসাবে উক্ত পোষাক বিতরণ করেন। সোমবার সকাল ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইাসলাম এর সভাপতিত্বে পোশক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন সজল, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক দেবাশিস সরদার, বিশিষ্ট সমাজ সেবক আলহজ্ব ডা: আবুল কালাম বাবলা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান। তারা আমাদের বোঝা নয়। তাদেরকে শারীরিকভাবে সুস্থ করে সমাজের মূলধারায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এর সাথে যুক্ত হয়েছে সাতক্ষীরার স্বাস্থ্যসেবাধর্মী কিছু সরকারি বেসরকারি সংস্থা। সোমবার সাতক্ষীরায় ডিআরআরএ আয়োজিত এক বৈঠকে একথা বলেন বক্তারা। তারা বলেন সমাজের প্রতিবন্ধীদের প্রতি বন্ধুসুলভ আচরণ, তাদের চিকিৎসায় মনোযোগী হওয়া এবং সর্বোপরি তাদেরকে জনশক্তি হিসাবে গড়ে তুলতে হলে এই তৎপরতা বাড়িয়ে দিতে হবে। শহরের পলাশপোলে ডিআরআরএ (ডিস্যাবলড রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যাসোসিয়েশন) অফিসে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ষান্মাসিক বৈঠকে বলা হয়, গত ছয় মাসে ডিআরআরএ ৮৩ জন প্রতিবন্ধীকে চিকিৎসা সেবা দিয়েছে। থেরাপি সেন্টার থেকে ১১০০ জনকে থেরাপি দেওয়া হয়েছে। প্রতিবন্ধী হয়ে পড়ার মত অবস্থায় ২৮৭ জনকে চিকিৎসা সেবা দিয়ে বহুলাংশে সুস্থ করে তোলা হয়েছে। এ ছাড়া ডিআরআরএ বিভিন্ন বাড়ি বাড়ি যেয়ে প্রতিবন্ধীর থেরাপি কিভাবে দিতে হয় তা শিখিয়ে দিয়ে আসছে। তাদেরকে নানা ধরনের সহায়ক উপকরন দেওয়া হচ্ছে। এ ছাড়া আশাশুনি, দেবহাটা ও সাতক্ষীরা সদর উপজেলায় ১৬ জন সরকারি ডাক্তারের মাধ্যমে প্রতিবন্ধীদের সেবাদান অব্যাহত আছে। সরকারের সহযোগিতার কারণে জেলায় প্রতিবন্ধী বিষয়ক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। কেবলমাত্র সাতক্ষীরা পৌর এলাকায় ৪০০ জন নিবন্ধিত প্রতিবন্ধী প্রতিমাসে ছয়শত টাকা ভাতা পাচ্ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। বৈঠকে প্রতিবন্ধীদের টিউশন ফিস হ্রাস করার আহবান জানানো হয় সরকারের প্রতি। দেশ জুড়ে আরও ৮০ হাজার প্রতিবন্ধীর তালিকা তৈরি হচ্ছে জানিয়ে বৈঠকে বলা হয় কোনো প্রতিবন্ধীই আর অনাদর অবহেলায় থাকবে না। সরকার এ ব্যাপারে বেশ সচেতন রয়েছে। এরই মধ্যে এসব বিষয়ে জরিপ চলছে। ডিআরআরএ ছাড়াও প্রতিবন্ধীদের সেবা দিচ্ছে রিশিল্পী, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র এবং বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝড় মোরার রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বন্দর নগরী চট্টগ্রামে ফের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিম্নচাপের প্রভাবে ভারি বর্ষণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। রবিবার রাত ১০টা থেকে বৃষ্টি শুরু হয়। সোমবার দুপুর পর্যন্ত থেমে থেমে বর্ষণ হয়েছে। এতে নগরীর নিম্নাঞ্চলে ফের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। রাজপথে গাড়ির বদলে নৌকা চলতে দেখা গেছে।
উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য দায়িত্বরত ২৩ সহকারী অ্যাটর্নি জেনারেলকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে, সহকারী অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালনের জন্য ২৭ জনকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।