আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ সেমিফাইনালিষ্ট নির্ধারনি ম্যাচে পাকিস্তানকে ২৩৭ রানের লক্ষ্য ৩ উইকেটে জয় পেল পাকিস্তান। সেই সাথে সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তান।
সহজ টার্গেট তাড়া করতে নেমে প্রথমে শ্রীলঙ্কার ভালো বলিং এর কারণে ব্যাটিং বিপর্যয়ে পরে । একের পর এক উইকেট হারিয়ে হারিয়ে পাকিস্তানের সেমিফাইনাল প্রায় অনিশ্চিত হয়েই গিয়েছিল। কিন্তু শ্রীলঙ্কার বাজে ফিল্ডিংয়ের কারণে পাকিস্তান জয়ের দেখা পেল।
ধসেপড়া ভগ্ন স্তূপ থেকে পাকিস্তানকে টেনে তুলেন সরফরাজ। তা না হলে পাকিস্তানের প্লেনের টিকিট ধরতে হতো। সরফরাজের ভালো ব্যাটিং এর কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টান টান উত্তেজনা ম্যাচে জয় পেল পাকিস্তান। সরফরাজের সাথে আমির দিকভ্রান্ত নৌকার হাল ধরেন। সরফরাজ ৮০ বলে ৫১ রান ও আমির ৪৩ বলে ২৮ রান করেন।

ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের উন্মুক্ত বাজেট অধিবেশন গতকাল বিকালে ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাবু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক স.ম জালালউদ্দীন। মোঃ আব্দুর রাজ্জাক, প্রোগ্রাম ম্যানেজার এ্যাকশন এগেইনষ্ট হাঙ্গার। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ এর সভাপতি মোঃ আজহারুল ইসলাম, সাংবাদিক মোঃ শাহাদাৎ হোসেন বাবু, আবু সাইদ। মেম্বর রাবেয়া সুলতানা, আনজুয়ারা খাতুন, রাশিদা খাতুন, আব্দুর রাজ্জাক মোল্যা, শফিকুল ইসলাম, মোঃ আনিছুর রহমান, তপন শীল, বিপ্লব মন্ডল, মোঃ হাফিজুর রহমান, মোঃ শামীম রেজা চৌধুরী সহ সকল সদস্য ও সদস্যাগন। অনুষ্ঠানে ২০১৭-২০১৮ অর্থবছরের ধুলিহর ইউনিয়ন পরিষদের কর্মপরিকল্পনা উপস্থাপনসহ পাঠ করেন তথ্য উদ্দোক্তা মোঃ আতাউর রহমান রিংকু। অনুষ্ঠান পরিচালনা করেন অরবিন্দ কুমার সরকার।
প্রেস বিজ্ঞপ্তি : ঢাকাস্থ কলারোয়া জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকার কারওয়ান বাজারের সুন্দরবন হোটেলে ওই ইফতারের আয়োজন করা হয়।
কেএম রেজাউল করিম/আরাফাত হোসেন লিটন : দেবহাটায় স্বেচ্ছাসেবকলীগের সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতিলীগ ও তার অংঙ্গ সংগঠন। সোমবার সন্ধা সাড়ে ৭ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পারুলিয়া বাসস্টান্ড হতে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবু রায়হান চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকনের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ। উল্লেখ্য যে, গত ৮ জুন বৃহস্পতিবার সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাতক্ষীরা-৩ আসনের সংসাদ সদস্য অধ্যাপক আলহাজ্ব ডা: আ.ফ.ম রুহুল হক এমপি’র বিরুদ্ধে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ইফতার মাহফিলে আওয়ামীলীগের গুটিকয়েক সংগঠন বিরোধী নেতারা কুরচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। তার প্রতিবাদে ৯জুন শুক্রবার সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামীলীগ। এদিকে সংগঠন বিরোধী বক্তব্য রাখার অপরাধে শুক্রবারে জেলা স্বেচ্ছাসেবকলীগ দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ বিলুপ্ত ঘোষনা করেন। উক্ত সংবাদ সম্মেলনের প্রতিবাদে ১১জুন রবিবার উপজেলা চেয়ারম্যানের অফিসে পাল্টা সংবাদ সম্মেলন করে সদ্য বিলুপ্ত হওয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতারা। তারই প্রতিবাদে সোমবার সন্ধায় বিক্ষোভ ও প্রতিবাদ সমবেশ করে মুল দল ও সহযোগী সংগঠনের নেতারা। প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, যে সব ব্যক্তিরা আওয়ামী লীগ কে নিয়ে নোংরা খেলায় লিপ্ত হয়েছেন তারা দেশ এবং জাতীর শত্রু। যারা এই কাজের সাথে জড়িত তাদের আওয়ামী লীগে ঠাই নেই। তারা ৭১এর পরাজিত শত্রুদের অনুসারী। তারা দীর্ঘদিন ধরে যে চক্রান্ত করছে তা কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না। অচিরেই তারা জনসমার্থন হারাবেন। যে সব নেতারা রুহুল হককে অবমাননা করেছেন তারা প্রধান মন্ত্রীকে অবমাননা করেছেন। তাই তাদের দলে থাকার কোন স্থান নেই। এসব দেশদ্রহীদের কোন কাজে আওয়ামী লীগ সমার্থন করে না। তারা যে নোংরা রাজনীতিতে নেমেছেন এখনো সময় আছে যদি তাদের বক্তব্য পরিবর্তন না করেন তাহলে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ভাবে ব্যবস্থা গ্রহন করা হবে। বক্তরা আরো বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এড. গোলাম মোস্তফার কুবুদ্ধিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ গুটিকতক নেতা কমীকে দিয়ে দলকে কলঙ্কিত করতে এমন জঘন্য কাজে লিপ্ত হয়েছে। তিনি দলের নেতাকর্মীদের ভুল বুঝিয়ে সরকারের উন্নয়নের বাধাগ্রস্থ করতে চাই। ঐসব ব্যাক্তিরা বর্তমান উপজেলা চেয়ারম্যানকে মিথ্যা কথায় বিভ্রান্ত করছেন। সেই সাথে তাকে দল থেকে বিচ্ছন্ন করতে মরিয়া হয়ে উঠেছেন। তাছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যে ভুমিকা রেখেছিলেন আজ তিনি সব ভুলেগেছেন। তাই বলব আপনি এইসব সংগঠন বিরোধী ব্যক্তিদের এড়িয়ে চলুন। তা না হলে আপনিও কোন ক্ষমা পাবেন না। স্বেচ্ছাসেবক লীগের সংবাদ সম্মেলনের বক্তব্য তুলে ধরে বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের বিরুদ্ধে যে সব অভিযোগ করা হয়েছে তা আদেও সত্য নয়। আমরা মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
টলি অভিনেত্রীদের অভিনয়ের দক্ষতা তো সকলেই দেখে থাকেন সিনেমার পর্দায়। এবং তাদের অভিনয় দক্ষতার জেরেই ফ্যান ফলোয়ার্সের সংখ্যা এতো বেশি। রূপে গুণে সব দিক দিয়েই এগিয়ে এই অভিনেত্রীদের একটু কাছ থেকে জানা যাক। তাদের শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা সেই কথাই আজ জানাবো আপনাদের৷
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা মেডিকেল কলেজের দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় বাবলা সাহেবের বাগান বাড়িতে কলেজ প্রশাসনের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কলারোয়া ডেস্ক : কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক ৩ টি (আইন-শৃংখলা বিষয়ক, চোরাচালান নিরোধ ও নারী শিশু পাচার রোধ) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, সরকারি হাসপাতালের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম, মাদরা বিজিবি ক্যাম্পের সুবেদার ফিরোজ হাওলাদার, কাকডাঙ্গা ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান, হিজলদি ক্যাম্পের সুবেদার ওমর ফারুক, চান্দুড়িয়া ক্যাম্পের সুবেদার কহিনুর আলম, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, আলিয়া মাদ্রাসার সুপার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলি, ইউপি চেয়ারম্যানগন মাস্টার নুরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, আফজাল হোসেন হাবিল, শেখ ইমরান হোসেন, এসএম মনিরুল ইসলাম, আসলামুল আলম আসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, প্রভাষক সাজ্জাদ হোসেন, প্রভাষক মতিয়ার রহমান, আনসার-ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারা খাতুন, ইসলামিক ফাউন্ডেশন’র সিরাজুল ইসলাম, অগ্রগতি সংস্থার উপজেলা কর্মকর্তা নুরুল আমিন খান, অশরাফুল ইসলাম শাহিনসহ বিভিন্ন কর্র্মকর্তা বৃন্দ। এছাড়া, একই স্থানে এনজিও অগ্রগতি সংস্থার আয়োজনে আইন-শৃংখলা কমিটির সাথে সংস্থাটির ক্রয় মাসিক সভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলার সোরা গ্রামের চা ও ফাস্ট ফুডের দোকানদার আসলাম ফারুক মাদকসেবীদের দা ও লাঠির আঘাতে গুরুত্বর আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আসলাম ফারুকের পিতা বাদি হয়ে শ্যামনগর থানায় এজাহার দাখিল করেছে। এজাহার সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার সোরা গ্রামের রফিকুল ইসলাম মোল্যার পুত্র রিয়াজুল, মিজানুর তরফদারের পুত্র চঞ্চল তরফদার ও তারানিপুর গ্রামের সবুর শেখ এর পুত্র জাহিদ দলবদ্ধ হয়ে ছিন্তাই, চাঁদাবাজি ও মাদক সেবন করে থাকে। প্রকাশ্যে দিবালোকে মাদক সেবনকালে আসলাম ফারুক বাঁধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে আসলাম ফারুকের নিকট ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় রবিবার রাত ৮টায় আসলাম ফারুক দোকান থেকে বাড়ী ফেরার পথে আসামি চঞ্চল তরফদারের বাড়ির সামনে গেলে আগে থেকে ওত পেতে থাকা আসামিগণ আসলাম ফারুকের উপর হামলা করে লাঠি ও রড় দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে এবং কাছে থাকা ১৭ হ্জাার টাকা ছিন্তাই করে। তার চিৎকারে এজাহারের উল্লেখিত স্বাক্ষীগণ ঘটনাস্থলে যেয়ে তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আসলাম ফারুকের পিতা হযরত আলী বাদি হয়ে উক্ত মাদকসেবিদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছে। মামলার প্রস্তুতি চলছে।