সর্বশেষ সংবাদ-
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালাকয়রায় ক্রয়কৃত জমির ধান নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগসাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

Quader20170611202959আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেতাদের পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদাবাজদের চাঁদাবাজির দোকান বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার বিকেলে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ১১ জুন দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবসে ইফতার মাহফিল ও আলোচনা সভার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে চাঁদাবাজদের কিছু দোকান বন্ধ করে দিন। এরা দাওয়াত নিয়ে আসেন। কিন্তু এই দোকানগুলোতে আপনারা যাবেন না। ঈদকে সামনে রেখে চাঁদাবাজরা এই দোকানগুলো খুলে বসে। তাই এসব চাঁদাবাজির দোকান বন্ধ করে দেন। এই দোকানগুলো দলের জন্য, দেশের গণতন্ত্রের জন্য বন্ধ করে দিয়ে আমরা ভাল দৃষ্টান্ত স্থাপন করতে পারি।

ওবায়দুল কাদের আরো বলেন, আমি বারবার একটা কথা বলি। আমরা আমাদের নেত্রীকে অনুসরণ করি না। আমাদের নেত্রী ইফতার মাহফিলের আগে কোনো ভাষণ দেন না। রোজা রেখে বিএনপির মতো মিথ্যাচার করে ভাষণের দেওয়ার আশ্রয় গ্রহণ করেন না। আমি দেখছি, নেত্রী রোজার মাসে বিভিন্ন ইফতার দিচ্ছেন কিন্তু কোনোদিন দেখিনি ইফতার মাহফিলের আয়োজন করে তিনি বক্তব্য দিয়েছেন।

তাই আমরাও নেত্রীকে অনুসরণ করার মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারি বলে উল্লেখ করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

‘অপারেটর (চালক) গ্রেড-সি’ পদে ২০০ জন নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ২৯ জুন, ২০১৭ মোতাবেক অনূর্ধ্ব ৩২ বছর।

আবেদনের শেষ তারিখ: ২৯ জুন, ২০১৭

আবেদন প্রক্রিয়া: বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন করার ঠিকানা: ‘মো. হামিদুর রহমান, পরিচালক (প্রশাসন ও অপারেশন), বিআরটিসি, পরিবহন ভবন ২১, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০’।

বিস্তারিত-f94f4ad61beff6920fbd2ce7a737e124-5935648d6cfed

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

7t2UHT_5ভারতের আমেদাবাদের জামালপুরের ৮৫ বছর বয়সী হিন্দু বৃদ্ধা পরিবেন লিউওয়া বুঝিয়ে দিলেন- হিন্দু মুসলিমের মতভেদের উপরে যে মানবিক চিত্রটা কত সুন্দর হতে পারে। জানা যায়, তার পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে ঝামেলা বহু বছর ধরেই। শেষ পর্যন্ত তা পৌঁছেছে আইনের দোরগোড়ায়। এই জটিল পরিস্থিকে সামাল দিতেই পরিবেন একদিন সোজা চলে গিয়েছিলেন পীরবাবার দরগাহ।

শপথ নিয়েছিলেন যে, যদি তিনি এই আইনি জটিলতাকে কাটিয়ে উঠতে পারেন এবং তার পাশাপাশি যদি আইনে মামলাটিতে জয়ী হন, তাহলে তিনি রমজানের এই পবিত্রমাসে পবিত্রতার সঙ্গে রোজা পালন করবেন। আর পীর বাবা যেন তার এই মনের আশা পূরণ করার জন্যই অপেক্ষায় ছিলেন।

এক বছরের মধ্যেই পরিবেন লিউওয়া আইনি জটিলতাটি থেকে বেরিয়ে এসেছিলেন খুব সহজেই। তারপরই আরও বিশ্বাস আর ভক্তি জন্মায় মুসলিম ধর্মের প্রতি তার। সেই যে শুরু রমজানের ব্রত পালন, তা আজও বহাল এই হিন্দু পরিবেন লিউওয়ার জীবনে। এমনকি তার কন্যারাও নিষ্ঠাভরে পালন করে থাকেন রমজান।

তার জীবনে ঘটে যাওয়া প্রচুর চড়াই উতড়াইয়ের পরও ৩৪টা বছর কেটে গিয়েছে পবিত্র রমজান পালনের মধ্য দিয়ে। এখন যেন বাধ সাধছে বয়স। বিভিন্ন বার্দ্ধক্য জনিত অসুস্থতার কারণে ডাক্তার বারং বার নানা নিয়মাবলির মধ্যে থাকতে বলেছেন তাকে। রমজান পালনও একেবারে বন্ধের নির্দেশ ডাক্তারের। তবে মন যেন কিছুতেই সায় দেয় না বৃদ্ধা পরিবেনের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

863EK3_Trumpআন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপের সময়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে’কে বলেছেন, ব্রিটেনের জনগণ তার সফরের প্রতি সমর্থন না জানানো পর্যন্ত দেশটিতে রাষ্ট্রীয় সফরে যাবেন না। বিশাল বিক্ষোভ প্রতিবাদ হলে যুক্তরাজ্য সফর করবেন না তিনি।

সাম্প্রতিক সপ্তাহে এ ফোনালাপ ট্রাম্প করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক ডাউনিং স্ট্রিটের এক উপদেষ্টা ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে জানিয়েছেন। ফোনালাপের সময় তিনি উপস্থিত ছিলেন বলেও জানিয়েছেন। ট্রাম্পের এ বক্তব্যে বেশ বিস্মিত হয়েছেন মে।

ট্রাম্প ক্ষমতায় আসার মাত্র সাত দিনের মাথায় ওয়াশিংটন সফর করেন মে। ট্রাম্প ক্ষমতায় গ্রহণের পর তিনি হয়েছিলেন আমেরিকা সফরকারী প্রথম বিদেশি নেতা। যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াকে ব্রিটেনে রাষ্ট্রীয় সফরের জন্য রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণের কথাও জানান তিনি। ট্রাম্প সে আমন্ত্রণ গ্রহণ করেছিলেন।

ব্রিটেনের সাবেক নিরাপত্তা উপদেষ্টা লর্ড রিকেটসসহ অনেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ সে সময়ে বলেছিলেন, এ আমন্ত্রণ আগাম জানানো হয়েছে। তবে একবার আমন্ত্রণ জানানো পর তা বাতিল করা অসম্ভব। অবশ্য এ ফোনালাপের বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ডাউনিং স্ট্রিটের মুখপাত্র। তিনি একে ব্যক্তিগত ফোনালাপ হিসেবে অভিহিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

tg0fzD_633‘জঙ্গি আস্তানা’ সন্দেহে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে দাঙ্গাপাড়া গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে একই পরিবারের ১২ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে চারটি শিশু রয়েছে। ওই বাড়ি থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে। এখনও বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

আটককৃতরা হলো- বাড়ির মালিক রমজান আলী (৫৫) ও তার স্ত্রী আয়েশা বিবি, বড় ছেলে ইব্রাহীম ও তার স্ত্রী মর্জিনা, ছোট ছেলে ইসরাফিল আলম (২৬) ও তার স্ত্রী হারেছা খাতুন, মেয়ে হাওয়া বেগম (২০) ও তার স্বামী রবিউল (২৭)।

এছাড়া বাড়িটি থেকে উদ্ধার করা শিশুদের মধ্যে রয়েছে- ইব্রাহীম ও মর্জিনা দম্পতির তিন মেয়ে তামান্না (৮ বছর), তাসকিরা (৪ বছর), তানশিরা (৭ মাস) এবং রবিউল ও হাওয়া দম্পতির তিন মাসের একটি মেয়ে।

বগুড়ার গোয়েন্দা পুলিশের (ডিবি) তথ্যের ওপর ভিত্তি করে রবিবার (১১ জুন) রাত ৮টার পর থেকে ওই বাড়ি নজরদারিতে রাখে পুলিশ। রাত ১২টায় ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী বলেন, ‘প্রতিবছর তারা বাড়িতে ব্যতিক্রমভাবে ঈদের জামাত পালন করে। গত বছর ঈদের পর থেকে তাদের মাঝে আরও পরিবর্তন আসে। নিজেরা ঈদের আগের দিন বাড়ির উঠানে ঈদের জামাত করতো। এলাকার লোকজনের সঙ্গে তারা মেলামেশা করতো না।’

জানা গেছে, রমজান আলী গৌরঙ্গপুর সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক, ইব্রাহীম সার ব্যবসায়ী, ইসরাফিল আলম স্থানীয় হোমিও চিকিৎসক এবং রবিউল পাচন্দর ইউনিয়নের বনকিশোর চকপাড়ায় কাঠমিস্ত্রির কাজ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

WKY0ld_3দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ায় ঝড়ো হাওয়ার শঙ্কায় এ স্থানীয় সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর বলেছে, নিম্নচাপটি উত্তর-উত্তর-পূর্ব দিকে আরও এগিয়ে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া আকারে বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এসব অঞ্চলের কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি মাসে বঙ্গোপসাগরে এক বা দুটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Dhd3GT_18921729পরিসংখ্যান বলছে, আমাদের দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ রাত জেগে কাজ করেন। যাদের বেশিরভাগই ২০-৩০ বছর বয়সী। এত কম বয়সে এমন রাত জেগে কাজ করা একেবারেই স্বাস্থ্যকর নয়। দীর্ঘ সময় রাত জাগলে শরীরের বায়োলজিকাল ক্লক বদলে যেতে শুরু করে। সেই সঙ্গে দেহের নিজস্ব যে কাজ করার ধরণ রয়েছে তাতেও বদল আসে। ফলে ধীরে ধীরে একাধিক অঙ্গের কর্মক্ষমতা কমতে শুরু করে।

ঘুমানোটা আপাত দৃষ্টিতে সহজ কাজ মনে হলেও আদতে কিন্তু এই সময় আমাদের শরীরে বিশেষ কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যে কারণে সহজে ঘুম এসে যায়। এখন রাতের বেলা যদি কেউ জেগে থেকে দিনের বেলা ঘুমতে শুরু করেন, তাহলে এই সব কেমিকেলগুলি ঠিক মতো কাজ করতে পারে না। ফলে ঘুমের পরিধি কমে যেতে শুরু করে। সেই সঙ্গে আয়ুও কমে যায়। এছাড়াও আরও নানা ধরনের ক্ষতির সম্মুখিন হতে হয় শরীরকে। যেমন…

১। যারা নাইট শিফটে জব করেন চিকিৎসা শাস্ত্রে তাদেরকে “কার্সিনোজেনিক শিফট” নামে ডাকা হয়। দীর্ঘদিন রাত জেগে কাজ করলে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহু গুণে বেড়ে যায়। সেই কারণেই অনেক গবেষক এই শিফট টাকে “গ্রেভিয়ার্ড শিফট” নামেও ডেকে থাকেন।

২। রাতের বেলা জেগে থেকে দিনের বেলা ঘুমালে শরীরে মেলাটোনিন হরেমানের ক্ষরণ ঠিক মতো হয় না। ফলে ঘুম কমে যেতে শুরু করে। সেই সাথে অবসাদ এবং মানসিক চাপে জীবন দুর্বিসহ হয়ে ওঠে। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে, যারা নাইট শিফট করেন, তারা খুব খিটকিটে মেজাজের হয়ে যান। মেলাটোনিন হরমোনের ঠিকমত ক্ষরণ না হওয়ার কারণে এমনটা হয়ে থাকে।

৩। একটি গবেষণা পত্র অনুসারে যারা রাত জেগে কাজ করেন, তাদের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা সাধারণের তুলনায় বেড়ে যায়। তাই চিকিৎসকরা সাধারণত নাইট শিফটে জব করতে নিষেধ করে থাকেন।

৪। যারা রাত জেগে কাজ করেন, তাদের ক্যান্সার, হার্টের রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং ওজন বৃদ্ধি পাবার মতে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের থেকে বেশি থাকে।

৫। সারা রাত জেগে থাকার পর দিনের বেলা ঘুমালে ক্ষুধা কমে যেতে শুরু করে। সেই সঙ্গে হজম ক্ষমতা যেমন কমে যায়, তেমনি বিপাক প্রক্রিয়াও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ফলে খাওয়ার ইচ্ছা চলে যায়। সেই সঙ্গে অল্প কিছু খেলেই গ্যাস-অম্বলের মতো সমস্যা দেখা দেয়।

৬। সারাদিনে পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে ধীরে ধীরে ত্বকের উপরও ক্ষতিকর প্রভাব পরতে শুরু করে। ফলে শরীরের বয়স বাড়তেও শুরু করে। সেই সাথে ত্বকের সৌন্দর্যও হ্রাস পেতে শুরু করে। সূত্রঃ বোল্ড স্কাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

caNJy5_18922155বাড়ন্ত বয়সের বাচ্চাদের জন্য অনেক পুষ্টির প্রয়োজন, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যদি দেখেন বাচ্চার গায়ে চুলকানি হচ্ছে বা মাঝে মাঝেই সর্দি বা পেটে ব্যথা, তাহলে একটু ভাল করে ওর রোগ প্রতিরোধ ক্ষমতার দিকে নজর দিতে হবে। রোগের শিকার হওয়া, শুধু আপনার বাচ্চার পড়াশোনার ক্ষতি করে না, বরং বাচ্চাকে দুর্বল ও রোগা করে তুলে।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, প্রায় ৮১% বাড়ন্ত বাচ্চা যথেষ্ট মাত্রায় লৌহ, ভিটামিন এ এবং সি পরিমাণমত পায় না। তাই ভিটামিনের অভাবে, বাচ্চার শরীর দুর্বল হয় ও রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। লক্ষণ দেখে জেনে নিন কোন আয়রন বা ভিটামিনের অভাব আপনার শিশুর শরীরে।

১. ভিটামিন এঃ অভ্যন্তরীণ রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখার জন্য শরীরের ভিটামিন এ-র প্রয়োজন হয়। এর অভাবে বাচ্চাদের প্রাথমিক রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষয় করে। এখান থেকেই সংক্রমণ হওয়া সম্ভাবনা শুরু করে। তাই খেয়াল রাখতে হবে বাচ্চাদের খাবারে যেন ঠিক মাত্রায় ভিটামিন এ থাকে।

২. ভিটামিন বিঃ সাদা ব্লাড কোষের, শরীরের যত্নের জন্য ভিটামিন বি-র প্রয়োজন হয়। বিশেষ করে ভিটামিন বি১২, বি৯ ও বি৬-র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শরীরে লিম্ফোসাইটের মাত্রা ঠিক রাখার জন্য। এই ভিটামিনগুলো বাচ্চার শরীরকে শক্তিশালী বানায় ও সংক্রমণ থেক রক্ষা করে।

৩. ভিটামিন সিঃ ভিটামিন সি-র অভাবে বাচ্চাদের শরীর অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। টি-কোষ ও ফ্যাগোসাইট হল রোগ প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় কোষ। যথেষ্ট পরিমাণে ভিটামিন সি খেলে এই কোষগুলোর সৃষ্টি বৃদ্ধি পায়, যা শরীরের জন্য খুবই উপকারি। ভাইরাস ও ব্যাকটেরিয়ার সাথে লড়াইয়েও ভিটামিন সি-র খুব দরকার।

৪. ভিটামিন ইঃ বাচ্চাদের শরীরের সংক্রমণ রোধে ভিটামিন ই-র মধ্যে উপস্থিত এ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন খুব। সূর্যমূখী ফুলের বীজ ও বাদামে এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়।

৫. লৌহঃ লাল রক্তের কোষগুলোর জন্য লোহার প্রয়োজন হয়। ব্যাকটেরিয়া দূর করতে নিউট্রিফিলসের দরকার যা লোহ তে প্রচুর পরিমাণে বিদ্যমান। লোহার অভাবে শরীরে টি-কোষের সংখ্যা কম হতে পারে। সবশেষে এটাই বলা যায়, লোহার অভাবে শরীরের সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest