বাংলাদেশের কাটার বয় মুস্তাফিজ ঘরের মাঠে ২০১৫ সালের ১৮ জুন এই ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল তার। অভিষেকেই বেশ উজ্জ্বলতা ছড়িয়েছিলেন তিনি। পাঁচ উইকেট নিয়ে গড়েছিলেন রেকর্ড। দীর্ঘ দুই বছর পর সেই ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তাই আবার আলোচনায় কাটার-মাস্টার। তিনি কি পারবেন সেমিফাইনালে ভারতের বিপক্ষে বল হাতে উজ্জ্বলতা ছড়াতে। তরুণ বাঁহাতি পেসার দৃঢ় আশাবাদী দলকে সাফল্য এনে দিতে।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে আগামী ১৫ জুন ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ জিততে পারলেই ফাইনালের স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের। তবে ফাইনাল নয়, আপাতত সেমিফাইনাল নিয়ে যত ভাবনা মুস্তাফিজের।
তা ছাড়া দলকে সেমিতে তুলতে পেরে বেশ খুশিই মুস্তাফিজ। বলেছেনও, ‘সত্যি কথা বলতে কি, দল সেমিফাইনালে উঠেছে— এতে আমরা খুবই খুশি। খেলোয়াড়রা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে ভালো করেছে বলেই তা সম্ভব হয়েছে। সেমিতে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি আমরা। দলের সবাই ফুরফুরে মেজাজে আছে। আশা করছি সেমিতেও আমরা ভালো কিছু করতে পারব।’
ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইনের বিপক্ষে ভালো করতে হলে জ্বলে উঠতে হবে মাশরাফি-মুস্তাফিজ-তাসকিনদের। ভারতের এই লম্বা ব্যাটিং লাড়াইনকে চাপে ফেলা সম্ভব বলে মনে করেন কাটার মাস্টার, ‘আমার দৃঢ় বিশ্বাস আমাদের পেস আক্রমণ ভারতের বিপক্ষে ভালো কিছু করার ক্ষমতা রাখে। আশা করছি আমরা সাফল্য পাব।’
বরাবরই ভারতের বিপক্ষে মুস্তাফিজের কাছে প্রত্যাশা একটু বেশিই থাকে। কারণ এই দলটির বিপক্ষেই অভিষেক হয়েছিল তাঁর। চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের বিপেক্ষ কী লক্ষ্য থাকবে? এমন প্রশ্নের উত্তরে এই তারুণ পেসার বলেন, ‘আমি সবসময়ে যেটা ভাবি, সেটাই করার চেষ্টা করি। ভারতের বিপক্ষেও চেষ্টা থাকবে নিজের সেরাটা দেওয়ার। আশা করছি দেশবাসীর সম্মান রাখতে পারব।’

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সরকার বিরোধী নেতা অ্যালেক্সি ন্যাভালনির বিরুদ্ধে একমাসের নির্বাহী আটকাদেশ জারি করেছে মস্কোর একটি আদালত। সরকার বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে আইন ভঙ্গের কারণে তার বিরুদ্ধে এ শাস্তি ঘোষণা করা হয়েছে।
আগামী ২৪ আগস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে অনার্স ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৫ অক্টোবর। সোমবার উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশে অতি বর্ষণে পাহাড় ধসে রাঙামাটি, বান্দরবান এবং চট্টগ্রামে ৩৭ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙামাটিতে। সেখানে ২৩ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার।
মাহফিজুল ইসলাম আককাজ : ‘সমাজ সেবার প্রচেষ্টা এগিয়ে যাবে দেশটা, বিধবাভাতার প্রচলন শেখ হাসিনার উদ্ভাবন’ এই স্লোগানকে সামনে রেখে সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে সদরের আলিপুর ইউনিয়ন ও ভোমরা ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে আলিপুর ইউনিয়ন পরিষদে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে বই বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩৮ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
হাসান হাদী : গতকাল মহান জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট এর উপর আলোচনা করেন সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য ও আ. লীগের উপদেষ্টাম-লীর সদস্য প্রফেসর ডা. আ ফ ম রহুল হক। সোমবার সকাল ১১টার পর তিনি জাতীয় সংসদে তার বক্তব্য উপস্থাপন করেন।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের এমন রূপ দেখার চিন্তা কেউ মাথায় আনেনি। কিন্তু সেটাই হয়েছে, তাবৎ ক্রিকেট বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে ঠিকই সেমিফাইনালে চলে এসেছে পাকিস্তান ও বাংলাদেশ। সেমিফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে সেটি জানতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।