সর্বশেষ সংবাদ-
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালাকয়রায় ক্রয়কৃত জমির ধান নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগসাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

444গাজী আল ইমরান, শ্যামনগর, সাতক্ষীরাঃসোমবার সকাল ১০ টায় উপজেলা চত্ত্বরে উপজেলা পরিষদ শ্যামনগরের অর্থায়নে দুস্থ ও অসহায় নারীর কর্মসংস্থান সৃষ্টিতে ফটোকপিয়ার মেশিন প্রদান করা হয়েছে। ফটোকপিয়ার মেশিনটি শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধায়নে একজন দুস্থ নারীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষেই প্রদান করা হয়েছে বলে জানা যায়।
ফটোকপি মেশিন প্রদানকালে উপস্থিত ছিলেন মো: কামরুজজামান, উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর, মহসিন উল মুলক উপজেলা চেয়ারম্যান (ভার:); উপজেলা প্রকৌশলী, সদর ইউপি চেয়ারম্যান ও সাতক্ষীরা নারী ও শিশু কোর্টের স্পেশাল পিপি এড. জহুরুল হায়দার বাবু সহ অন্যান্যরা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Road 02মোসলেম আহমেদ/আজহারুল ইসলাম/সোহেল পারভেজ : সাতক্ষীরা শহরের একেবারে প্রাণকেন্দ্রে নাগরিক জীবন এত দুর্দশার হতে পারে না দেখলে বিশ্বাস করা যায় না। রাস্তাটির অতি নিকটে ডিসি অফিস ও জজ কোর্ট। কিন্তু রাস্তাটি দেখলে যে কারও মনে হতে পারে এ যেন শহরতরির কোন বস্তির চোরা গলি। কথা হচ্ছে সাতক্ষীরা পৌরসভার শহিদ কাজল সরণির পলাশপোল নিকারি পাড়া মোড় থেকে নবজীবনের দিকে যেতে বিশিষ্ট বীজ ব্যবসায়ী মেছের আলীর বাড়ি পর্যন্ত সড়ক সংলগ্ন এলাকাটি নিয়ে।
পানি নিষ্কাশনের যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই এলাকার জনজীবনে প্রথম শ্রেণির পৌরসভার নাগরিক সুবিধা যেন সোনার হরিণ। রাস্তাটির দু’পাশের প্রায় শতাধিক পরিবারকে বছরের পর বছর বাস করতে হচ্ছে চরম নোংরা পরিবেশে। অথচ জেলা শহরের প্রাণ কেন্দ্রের এই সড়কটি দিয়ে সহজেই শত শত মানুষ প্রতিদিন ডিসি অফিস, জজ কোর্ট, বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাতায়াত করতে পারে।
রাস্তাটির দুপাশের ড্রেন থেকে উপছে পড়া নোংরা পানিতে এলাকার পরিবেশ যেমন দূষিত হয়ে থাকে তেমনি রাস্তায় পানি জমে বিটুমিন উঠে সড়কটি চলাচলের অযোগ্য থাকে প্রায় সারাবছর। আর বর্ষা মৌসুমেতো এলাকাবাসীর দুর্দশার কোন শেষ থাকে না। যেমন এখন নেই। পথচারীরা তবুও একটু ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে পারেন। কিন্তু স্থানীয়দের দুর্গতির অন্ত নেই। প্রতিদিন এই ড্রেনের নোংরা পানি উপছে পড়া পথ দিয়ে শিশুদের স্কুলে যেতে হয়। ভ্যান-রিক্সা এপথ দিয়ে যেতেই চায় না। তাই মানুষকে বাড়তি ভোগান্তিও পোহাতে হয়।Road 01
এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা হলে তারা বলেন, “সাংবাদিকসহ বিভিন্ন লোকজন ছবি তুলে নিয়ে যায়, কিন্তু আমাদের দুর্দশা লাঘবে কোন কার্যকর ব্যবস্থা পৌর কর্তৃপক্ষ গ্রহণ করছেই না। আমাদের দুরাবস্থারও কোন পরিবর্তন হচ্ছে না।”
এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বিসমিল্লাহ হ্যাচারির স্বত্বাধিকারী সাতক্ষীরা জেলা শিল্প ও বণিক সমিতি’র পরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, “অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্তার কারণে এই জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।” তিনি আরও বলেন, “এখানে ড্রেন নির্মাণ করা হয় আনুমানিক ১৯৯৮ সালে এবং রাস্তা সংস্কার করা হয় ২০০৯ সালে। কিন্তু ড্রেনটি একেবারেই অপরিকল্পিতভাবে করা হয়। ড্রেনটি যদি ভালোভাবে লেভেলিং করা হয়Ñ অর্থাৎ টপ টু বটম ১.৫ ফুট উঁচু করা হয় তাহলে হয়ত সমাধান হতে পারে বলে তিনি মনে করেন।
এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার সংশ্লিষ্ঠ ৮নং ওয়ার্ড এর কাউন্সিলর মোঃ শফিকুল আলম বাবু গত রবিবার বলেন, “তিন থেকে চার দিনের মধ্যে জলাবদ্ধতার সমস্যা সমাধান করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।”
অন্যদিকে, সাতক্ষীরা পৌর সভার মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতির সাথে তার কার্যালয়ে এই প্রতিবেদকদের কথা হয়। তিনি বলেন, “আমি নিজে এলাকাটি পরিদর্শন করেছি। কিন্তু কোন সিদ্ধান্তে আসতে পারছি না। কারণ পানি বের করবার কোন কার্যকর পথ খুঁজে পায়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে আমিও কিছুটা অনিশ্চিত।” তিনি আরও যোগ করেন, “কয়েকদিন আগে গণপূর্ত বিভাগের একজন প্রৌকশলীকেও সেখানে পাঠানো হয়েছিল। বিষয়টি আমার মাথায় আছে। সমাধানের একটা পথ নিশ্চয়ই বের করতে পারব।”

মোসলেম আহমেদ/আজহারুল ইসলাম/সোহেল পারভেজ : ডেইলি সাতক্ষীরা’র মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ইন্টার্নশিপ কর্মসূচির ইন্টার্ন ও সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

01সেলিম হায়দার : কপোতাক্ষ নদ থেকে বানিজ্যিক ভাবে অবাধে বালি তোলা হচ্ছে। ড্রেজার মেশিন দিয়ে নদ থেকে বালি উত্তোলন করে বিক্রয়ের জন্য রাখা হচ্ছে প্রায় একশ ফুট দূরে রাস্তার পাশে।
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর হাই স্কুলের সামনে কপোতাক্ষ নদ থেকে এ বালি উত্তোলন করা হচ্ছে। বালিয়া গ্রামের বালি ব্যবসায়ী আব্দুল মজিদ’র এর তত্বাবধায়নে এ বালি উত্তোলন করা হচ্ছে।
স্থানীয় এলাকাবাসির অভিযোগ, বছরের ছয় মাস পানির সাথে যুদ্ধ করে বাঁচতে হয় তাদের। এজন্য নদ খনন করে তীরে দেওয়া হয়েছে বন্যা নিয়ন্ত্রণ ভেড়িবাঁধ। কিন্তু বালি উত্তোলনের কারণে যে কোন সময় ধস্বে পড়তে পারে বন্যা নিয়ন্ত্রণ ভেড়িবাঁধ।
রবিবার (১১জুন) বেলা সাড়ে ১২ টার দিকে সরেজমিনে শ্রীমন্তকাটি এলাকায় গিয়ে দেখা যায়, কপোতাক্ষ নদের ভেতরে ড্রেজিং মেশিন দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে। ড্রেজারে চার জন শ্রমিক কাজ করছে। এসময় প্রতিবেদকদের দেখে শ্রমিকরা পালিয়ে যায়। ড্রেজিং মেশিনের বালি জালালপুর হাই স্কুলের সামনে কপোতাক্ষ নদ থেকে এ বালি উত্তোলন করা হচ্ছে। ড্রেজিং মেশিনের বালি প্রায় একশ ফুট দূরের একটি জমিতে বানিজ্যিক ভাবে বিক্রয়ের জন্য ভরাট করা হচ্ছে।
ড্রেজিং মেশিনের মালিক নফর আলী জানান, তার ড্রেজিং মেশিন দিয়ে বালি ব্যবসায়ী আব্দুল মজিদের বালি উত্তোলন করছেন তিনি। প্রতি ফুট বালি চার টাকা দরে বালি ব্যবসায়ী মজিদের সাথে চুক্তি করে তিনি একাজ করছেন।
বিষয়টি নিয়ে আব্দুল মজিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এভাবে অনেকে বালি উত্তোলন করে ব্যবসা করছে। আমি করলে কি দোষ । তাছাড়া আমি স্থানীয় নেতাদের ম্যানেজ করে বালি উত্তোলন করছি। আমার নামে লিখে কি করবেন, কিছু হবে না। সব ম্যানেজ করে আমি বালি উত্তোলন করছি।
এ ব্যাপারে জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি জানান, আমার জানামতে কোন স্থানীয় রাজনৈতিক নেতারা এ বালু ব্যবসার সাথে জড়িত না।
পানি উন্নয়ন বোর্ড কেশবপুরের দায়িত্বে থাকা সাইদুর রহমান জানান, কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন করা সম্পূর্ন অবৈধ। যদি কেউ অবৈধ ভাবে বালি উত্তোলন করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন জানান, কপোতাক্ষ নদ থেকে বালি উত্তোলন সম্পূর্ন অবৈধ। বালি উত্তোলনের বিষয়টি তার জানানেই। কেউ বালি উত্তোলন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কুপিয়ে-জখমআসাদুজ্জামান : সাতক্ষীরার তালায় স্ত্রীকে কুপিয়ে জখম করার পর স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার ভোর রাতে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। মারাত্মক আহত স্ত্রী ইরানি বেগমকে প্রথমে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থান্তার করা হয়েছে।
আত্মহত্যাকারি স্বামীর নাম আক্তার আলী মোড়ল। তিনি তালা উপজেলার ঘোনা গ্রামের গওর আলি মোড়লের ছেলে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সোমবার ভোর রাতে স্বামী আক্তার আলী মোড়ল তার স্ত্রী ইরানি বেগমকে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। জখম করার পর নিজে বাড়ির সামনে একটি আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। স্ত্রীর আতœচিৎকারে পাশ্ববর্তী লোকজন ছুটে আসলে স্ত্রীকে প্রথমে তালা হাসপাতালে ও পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থান্তর করা হয়। ওসি আরও জানান, নিহত আক্তার আলী মোড়ল দুই সন্তানের জনক। তিনি মানসিক ভারসম্যহীন ছিলেন। নিহত আক্তার মোড়লের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

BZFfVp_2বেশ দুশ্চিন্তায় পড়েছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সুমাইয়া শিমু। যা তাকে ক্রমেই ভয়ের পৃথিবীতে তাড়িত করছে। তবে এ দুশ্চিন্তা নিজেকে নিয়ে নয় তার অনাগত সন্তান নিয়ে। আট বছরের সংসার শিমু আর দিনারের।

এত বছর নিঃসন্তান থেকেছেন তারা। দীর্ঘ অপেক্ষার পর মা হওয়ার সুখবর আসে সুমাইয়া শিমুর। এ খবরেই আনন্দে ভরে ওঠে শিমুর সংসার। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ তার মাঝে একটা পরিবর্তন দেখা যায়। গর্ভে থাকা অনাগত সন্তানের সঙ্গে কথা বলেন তিনি।

এই শহরের নানা অসঙ্গতি ও সমস্যা গর্ভে থাকা সন্তান তার মাকে জানায়। সে এমন অনিরাপদ শহরে আসতে চায় না। কিন্তু মা তাকে বুঝিয়ে বলে এত মানুষ শহরে তো একটু সমস্যা থাকবেই। ‘ছাড়পত্র’ নাটকের গল্প এটি।

মানসুর আলম নির্ঝরের রচনা ও পরিচালনায় নাটকটি আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1496655139স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো আইসিসির কোন বৈশ্বিক টুর্নামেন্টে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন গোটা ক্রিকেট বিশ্ব থেকে লিজেন্ড ক্রিকেটাররা ও সংশ্লিষ্টরা।

সবাই যেখানে বাংলাদেশের প্রশংসা করতে ব্যস্ত, এমনকি পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি সহ অনেকে বাংলাদেশের অভাবনীয় প্রশংসা করলেও পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান বাংলাদেশকে যথেষ্ট অপমান করে বলেন যে, ‘বাংলাদেশ সেমিফাইনালে উঠে চ্যাম্পিয়ন ট্রফির সৌন্দর্য্য নষ্ট করেছে।’ বাংলাদেশের সাফল্যে ইমরানের গাত্রদাহ শুরু হয়েছে।

ইমরান খান হয়তো ভুলে গেছেন ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে তার দল বাংলাওয়াশ হয়ে গেছে এবং আফ্রিকা, ভারতের সাথে সিরিজ হয় এবং পরবর্তীতে শ্রীলংকার সাথে টেস্ট জয়, ওয়ানডে, টি২০ জয় এবং ঘরের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দল আর ছোট দল নেই। যেকোন টুর্নামেন্টের শিরোপা জেতার সামর্থ্য রাখে বাংলদেশ দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

asfRT0_6বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই চরম উত্তেজনা। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে (১৫ জুন) মুখোমুখি হচ্ছে এই দুই দল। আর এই ম্যাচকে সামনে রেখে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এবেলা। প্রতিবেদনে বাংলাদেশকে ছোট করেছে ভারতের এই গণমাধ্যমটি। ডেইলি সাতক্ষীরা’র পাঠকদের জন্য এবেলার প্রকাশিত প্রতিবেদনটি হুবুহু তুলে ধরা হল-

ফের বার্মিংহ্যাম। সেই এজবাস্টন স্টেডিয়াম। পাকিস্তানকে দুরমুশ করে হারানোর স্মৃতি এখনও টাটকা। সেই স্মৃতি টাটকা থাকতে থাকতেই এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে লড়াই দুই প্রতিবেশী দেশের— ভারত বনাম বাংলাদেশ। এমনিতে শক্তির বিচারে ভারতের ধারে কাছে আসে না বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— সবেতেই ভারত এগিয়ে। তবে বাংলাদেশকে হালকাভাবে নিলে ভুগতে হবে ভারতকে।

নিউজিল্যান্ডকে কিছুদিন আগেই খাদের কিনারা থেকে হারিয়ে ফিরেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মাহমুদুল্লার জুটি এখন বিশ্ব ক্রিকেটেরই সমীহ আদায় করে নিয়েছে। পাশাপাশি ওপেনার তামিম ইকবালও স্বপ্নের ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড— দুই দলের বিরুদ্ধেই রান পেয়েছেন তিনি। তবে একথা মানতেই হবে যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃষ্টির আনুকুল্য না পেলে হয়তো শেষ চারের মুখ দেখা হত না বাংলাদেশের। যাই হোক, বাংলাদেশের ক্রিকেটাররা এখন থেকেই ভারতকে হারানোর ছক কষতে শুরু করে দিয়েছেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সাময়িক পা হড়কানো বাদ দিলে এখনও পর্যন্ত ভারত কিন্তু চলতি টুর্নামেন্টে নিখুঁত ক্রিকেট উপহার দিয়েছে। ব্যাটিং হোক বা বোলিং— ভারতীয়রা প্রতি মুহূর্তেই নিজেদের প্রমাণ করে দিচ্ছেন। উঠতি তারকা হিসেবে হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহরাও নিজেদের প্রতিষ্ঠিত করার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে। কোনও সন্দেহ নেই, বিরাট কোনও অঘটন না ঘটলে ১৫ তারিখে বাংলাদেশকে হারাতে কোনও সমস্যা হওয়ার কথা নয় বিরাট বাহিনীর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

image-20141সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের একজন কর্মীসহ ৪৫ জনকে আটক করা হয়েছে।
রবিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা ০৮ জন,তালা থানা ০৩ জন, কালিগঞ্জ থানা ০৫ জন, শ্যামনগর থানা ০৪ জন, আশাশুনি থানা ০৪ জন, দেবহাটা থানা ০৪ ও পাটকেলঘাটা থানা থেকে ০৩ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটককের বিষয়টি নিশ্চিত করে বলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest