সর্বশেষ সংবাদ-
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহততালায় খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যুদেবহাটার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের মৃত্যুসাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যু

webশ্যামনগর প্রতিনিধি: ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ Ñএই স্লোগানে পালিত হলো সুন্দরবন দিবস। মঙ্গলবার সকাল ১০ টায় সুন্দরবনের পাদদেশে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ও বারসিক যৌথভাবে এ আয়োজন করে। পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সুরক্ষায় যুব উদ্যোগ ও জনসচেতনতার উপর গুরত্বারোপ করেন বক্তারা। প্রায় অর্ধশতাধিক যুবক-যুবতী সুন্দরবন সুরক্ষার শফথ বাক্য পাঠ করেন।
শপথে তারা বলেন-আমরা অত্র এলাকার যুব ; তারুণ্যের শক্তিতে আমরা বলীয়ান। তারুণ্যের অধিকার নিয়ে আজ শপথ করছি যে, সকল প্রাণ-প্রকৃতি-পরিবেশ, জ্বালানি সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সুরক্ষায় নিজের অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখব। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সবুজ-পৃথিবী গড়ার লক্ষ্যে পৃথিবীর একক বৃহত্তম সুন্দরবন সুরক্ষায় সমাজের সকলকে সাথে নিয়ে এক সাথে এগিয়ে যাব। হে সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন, আমরা  যেন  সকল প্রাণের জন্য একটি সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে সুন্দরবনকে সুরক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে পারি।
অনুষ্ঠানে বক্তারা সুন্দরবনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সুন্দরবনের টিকে থাকার ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বেঁচে থাকা, অর্থনৈতিক অগ্রগতি, সমৃদ্ধি বহুলাংশে নির্ভরশীল। এ বনকে ভালোভাবে বাঁচিয়ে রাখতে সকলকে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।সুন্দরবন বাঁচাতে বনের উপর নির্ভরশীলতা কমাতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন“ বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের এলাকা সমন্ময়কারী পার্থ সারথী পাল, প্রোগ্রাম অফিসার মননজয় মন্ডল, রাম কৃষ্ণ জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল, মফিজুর রহমান, বাবলু জোয়ারদার, হিসাব রক্ষক বিধান মধু সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ঈশ্বরীপুর ইউনিট সভাপতি জগবন্ধু কয়াল, মুিন্সগঞ্জ ইউনিট সভাপতি সাইফুল ইসলাম, বুড়িগোয়ালিনি ইউনিট সভাপতি হাফিজুর রহমান সহ বিভিন্ন ইউনিটের সদস্যগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের সহযোগী প্রোগ্রাম অফিসার মোঃ আল ইমরান। উল্লেখ্য যে, তিনটি প্রধান উদ্দেশ্য নিয়ে ২০০১ সাল থেকে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হচ্ছে। সেগুলো হচ্ছে- জাতীয় বন সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশের গুরুত্ব ও ভূমিকা সর্ম্পকে সর্বমহলে ব্যাপক সচেতনতা এবং আগ্রহের সৃষ্টি করা, যাতে এটির সংরক্ষণের কাজ শক্তিশালী হয়। বিশ্বঐতিহ্য সুন্দরবন সংরক্ষণে বনবিভাগ ও বেসরকারি উদ্যোগগুলোকে সহায়তা করা এবং সুন্দরবনের প্রতি নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের ভালোবাসা ও মমত্ববোধ তৈরি করা এবং তাদের চেতনায় সুন্দরবন ভাবনাকে উজ্জীবিত করা। ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়। এবার পালিত হলো ১৫ তম সুন্দরবন দিবস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1487052877নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দৈনিক পত্রিকা প্রথম আলো। ‘এক্সিকিউটিভ, এসইও’ (দুজন) এবং ‘এক্সিকিউটিভ, বিজনেস ইন্টেলিজেন্স’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

এক্সিকিউটিভ, এসইও
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা বা প্রযুক্তি সম্পর্কিত বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা ছাড়া পদটিতে আবেদন করা যাবে। তবে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে পারদর্শী হতে হবে।

এক্সিকিউটিভ, বিজনেস ইন্টেলিজেন্স
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যাল্য় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।  তবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, পরিসংখ্যান বা ব্যবসায় শিক্ষায় স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিস, এক্সেল ও পাওয়ারপয়েন্ট চালনায় দক্ষ হতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে পারদর্শী হতে হবে।

আবেদন প্রক্রিয়া
দুটি পদেই চাকরি ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা ‘এক্সিকিউটিভ, এসইও’ পদে আবেদন করতে পারবেন ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ এবং ‘এক্সিকিউটিভ, বিজনেস ইন্টেলিজেন্স’ পদে আবেদন করার সুযোগ পাবেন ২২ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1486987452জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘বিক্রয় প্রতিনিধি’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ইমেইলের মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে পারবেন। ইমেইল ঠিকানা ‘jobs@kazifarms.com’। এ ছাড়া ‘মানবসম্পদ বিভাগ, কাজী ফার্মস লিমিটেড, বাড়ি নং-৩৫, রোড নং-২, ধানমণ্ডি, ঢাকা-১২০৫’ ঠিকানায় ডাকযোগেও আবেদন করা যাবে। প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন ২২ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত দেখুন দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

768768নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সিটি কলেজ অধ্যক্ষ এবার সুপারিশ করেছেন বিধিবর্হির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের এমপিওভূক্তির জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা না মেনে অবৈধ সুবিধা নিয়ে তিনি এধরনের কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। এঘটনায় ওই শিক্ষকের এমপিওভুক্তির প্রক্রিয়া বন্ধের জন্য জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক বিধান চন্দ্র দাশ। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর ২০১৪ তারিখে হিসাব বিজ্ঞান বিভাগের ১ম শিক্ষক অবসরে যাওয়ায় বিভাগে একটি পদ শূন্য হয়। ২য় শিক্ষক হিসাবে সেখানে রয়েছে বিধান চন্দ্র দাশ। জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষামন্ত্রণালয়ের পরিপত্র অনুসারে প্যার্টানভুক্ত পদ শূন্য হলে উক্ত পদে এমপিওভুক্তির ক্ষেত্রে পূর্বে নিয়োগকৃত শিক্ষকরা পদায়ন পেয়ে এমপিও ভূক্তি হবেন। কিন্তু সিটি কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ আবু সাঈদ কলেজের হিসাববিজ্ঞান বিভাগে সৃষ্ট পদে ৩ জন শিক্ষক থাকা স্বত্বেও ২০১৫ সালের ৩ আগস্ট শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে একই সালের ৭ সেপ্টেম্বর হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। যার নং ৯০৮১/২০১৫।

2223হাইকোর্ট উক্ত আবেদনটি আমলে নিয়ে ওই বিজ্ঞপ্তির উপর ৬ মাসের জন্য স্টে প্রদান করেন। এরপর অধ্যক্ষ আবু সাঈদ উক্ত রিট পিটিশনের বিপরীতে সুপ্রীম কোর্টের আপিল বিভাগে ২০১৫ সালের ৩ নভেম্বর ২০০২ নং মামলা করেন। উক্ত মামলায় রিট পিটিশন আদেশটির শুনানি ২০১৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত স্থাগিত রাখেন। ৩১ জানুয়ারি’১৬ তারিখে সুপ্রীম কোর্ট অ্যাপিলেট বিভাগে শুনানি অন্তে ৩০০২ মামলাটি খারিজ করে দেন এবং ৯০৮১ নং মামলাটি হাইকোর্টে শুনানির নির্দেশ দেন। হাইকোর্টের ৯০৮১ নং মামলাটি শুনানির জন্য চলমান আছে মর্মে ৫সেপ্টেম্বর ও ২৯ সেপ্টেম্বর’১৬ তারিখে লিগ্যাল নোটিশ প্রদান করলেও সিটি কলেজের অধ্যক্ষ এই সেটি অমান্য করে অবৈধভাবে  ৪ ডিসেম্বর’১৬ তারিখে হিসাব বিজ্ঞান বিভাগে রুনা লাইলাকে নিয়োগদান করান। এছাড়া বর্তমানে তথ্য গোপন করে সম্পূর্ণ অবৈধভাবে তাকে এমপিও ভূক্তির চেষ্টা চালাচ্ছেন অধ্যক্ষ আবু সাঈদ। এতে করে দীর্ঘ ৭ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক বিধান চন্দ্র দাস। এঘটনায় হতাশা প্রকাশ করেছেন ওই শিক্ষক বিধান চন্দ্র। অন্যদিকে সিটি কলেজটির অধ্যক্ষ আবু সাঈদ দায়িত্ব নিয়ে কলেজের একাডেমিক পরিবেশের প্রতি মনোযোগ না দিয়ে একের পর এক নিয়োগ বাণিজ্যে মেতেছেন। তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। অর্থের বিনিময়ে নাশকতা মামলার আসামি জামাত নেতাদেরও এমপিওভুক্তির সুপারিশ করেছেন তিনি। তবুও অজানা কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। অবিলম্বে অধ্যক্ষ কর্তৃক অবৈধভাবে এমপিওভুক্তির প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন হিসাব বিজ্ঞান বিভাগের বিধান চন্দ্র দাশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ccccccনিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা অটোরিক্সা ও টেম্পু মালিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার মীর মনিরুল ইসলাম। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুর রশীদ ও বৃটিশ চন্দ্র রায়। দিনব্যাপী ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক, পৌর শ্রমিকলীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী প্রমুখ।
ফলাফলে সভাপতি পদে ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. জাকির হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুল আলম পেয়েছেন ৩৩ ভোট। সহ সভাপতি পদে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আকরাম আলী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজর আলী পেয়েছেন ৪৩ভোট। সম্পাদক পদে আব্দুল খালেক ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী নির্মল কুমার বিশ্বাস পেয়েছেন ২৫ ভোট। সদস্য পদে নির্বাচিত হয়েছেন তাজমুল হুদা মিন্টু, হাফিজুর রহমান, মো. আলতাফ হোসেন, মো. হজ্জাতুল ইসলাম, মো. বাবুল হোসেন ও মো. আব্দুল মান্নান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

0000000নিজস্ব প্রতিবেদক: ইভটিজিংয়ের অপরাধে আকাশ (২২) নামে এক বখাটে যুবককে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, সোমবার দুপুরে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে একই গ্রামের মো. আব্দুল করিম খানের ছেলে মো. আকাশ (২২) স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয়ে প্রবেশ করে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে জড়িয়ে ধরে শ্লীতাহানীর চেষ্টা করে। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে ধরে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার কাটিয়া পুলিশ ফাঁড়ির টিএসআই আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছলে বিদ্যালয় কর্তৃপক্ষ বখাটে আকাশকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন (সজল) বাংলাদেশ দ-বিধি ৫০৯ ধারার অপরাধ দোষী সাবস্ত করে বাখাটে যুবক আকাশকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন এবং জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন (সজল) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অপরাধ প্রমাণিত হওয়ায় আকাশকে ৫০৯ ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। আসুন আমরা সবাই মিলে ইভটিজিং এর বিরুদ্ধে রুখে দাড়াই। এধরনের অভিযোগ পেলে ইভটিজিং প্রতিরোধ করতে এবং ইভটিজিংকারীদের বিচারের আওতায় তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমরা চাই সাতক্ষীরা সদর উপজেলায় আর কখনো এ ধরণের ঘটনা ঘটবে না। এ ব্যাপারে পরিবার থেকেই উপযুক্ত শিক্ষা দিতে হবে, পরিবর্তন করতে হবে নেতিবাচক মানসিকতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

02প্রেস বিজ্ঞপ্তি: সিরাজগঞ্জের শাহাজাদপুরে দৈনিক সমকাল এর সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন তথা সাতক্ষীরা জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত বিশাল মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন সাতক্ষীরা প্রেসক্লাব।
আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন, আবু আহমেদ, জি এম নূর ইসলাম, সুভাষ চৌধুরী, কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপী, এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, আশেক-ই-এলাহী, শরীফুল্লাহ কায়সার সুমন, শেখ সাইফুল বারী সফু প্রমুখ।
দেশব্যাপী সরকারদলীয় লোকজনদের হাতে সাংবাদিক হত্যা, নির্যাতন হয়রানীর ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তা-না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

image-0-02-06-a6b1f86a7be22b47f439757843cabcf62205c312551d8d6de664309e962372সাতক্ষীরা সংবাদদাতা: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়া এলাকায় র‌্যাব-৮ এর অভিযানে বনদস্যু নরু বাহিনীর প্রধান নুর হোসেন ওরফে নুরু ও তার সেকেন্ড ইন কমান্ড আব্বাসকে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯ টা পর্যন্ত আধা ঘন্টাব্যাপী ছোটকলাগাছিয়া এলাকার পশুরতলা খালে উভয় পক্ষের শতাধিক রাউন্ড গুলিবিনিময়ের এক পর্যায়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি বিদেশি বন্দুক ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক বনদস্যু নুরু বাহিনীর প্রধান নুর হোসেন যশোর জেলার শার্শা থানার বাগআচড়া গ্রামের জাকের আলী দালালের ছেলে এবং তার সেকেন্ড ইন কমান্ড আব্বাস আলী গাজী সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত বশির গাজীর ছেলে।
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোটকলাগাছিয়া এলাকার পশুরতলা খালে বনদস্যু নুরু বাহিনীর অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডি,এ,ডি আমজাদ হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যু নুরু বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে বৃষ্টির মত গুলি বর্ষন করে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও তাদেরকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে নুরু বাহিনীর প্রধান নুর হোসেন ওরফে নুরু ও আব্বাসকে র‌্যাব সদস্যরা আটক করতে পারলেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক দুই বনদস্যুর দেয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে ০২টি বিদেশী একনালা বন্দুক, ০১টি বিদেশী দোনালা বন্দুক, ০১টি বিদেশী কাটা রাইফেল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় র‌্যাব-৮ এর ডি,এ,ডি আমজাদ হোসেন বাদী হয়ে আটক দুই বনদস্যুর নামে শ্যামনগর থানায় অস্ত্র ও ডাকাতি মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest