সর্বশেষ সংবাদ-
দেবহাটার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের মৃত্যুসাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন

7-lig
নিজস্ব প্রতিবেদক : পৌর ৭নং ওয়ার্ডের ইটাগাছা বিলপাড়া এলাকায় ১ হাজার ফুট কাঁচা রাস্তায় ইটের সোলিং কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ওয়ার্ডের বিলপাড়া এলাকায় এ রাস্তার কাজের উদ্বোধন করেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  আশরাফুল ইসলাম, কামাল উদ্দীন, আবুল কালাম, আব্দুস সালাম, ফজলু ঢালী, রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ। এছাড়া একই ওয়ার্ডের ইটাগাছা প্রাইমারী স্কুলের পাশে ১১০ ফুট ও সাবুর বাড়ি থেকে এড. ছোটের বাড়ি পর্যন্ত ৩৪৭ ফুট রাস্তায় ইটের সোলিং এর কাজের উদ্বোধন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_975310526_1486967515এসব অধিংকাশ ছবি ব্যবসা সফল হওয়ায় আগামীতে কোয়েল, মিমিকে নিয়ে ছবি নির্মাণের আগ্রহী হয়ে পড়ছেন নির্মাতা-প্রযোজকরা। শাকিব খানের বিপরীতে ভেঙ্কটেশের প্রযোজনায় ‘বিদ্রোহী’ নামের ছবিতে কাজ করতে যাচ্ছেন কোয়েল মল্লিক। তবে কোয়েলের পাশাপাশি উঠে আসছে নুসরাতের নাম। নুসরাত অবশ্য ঢাকায় একটি বিজ্ঞাপন ও একটি বিগ বাজেটের মিউজিক ভিডিওতেও কাজ করতে যাচ্ছেন।

প্রিয়াংকা সরকার চলতি মাসেই ঢাকায় আসছেন। উদ্দেশ্য চিত্রনায়ক নিরবের বিপরীতে ‘হৃদয় জুড়ে’ ছবির ফটোশুটে অংশ নেয়া। সবকিছু ঠিক থাকলে মার্চের শেষদিকে আবার প্রিয়াংকা ঢাকায় রাখবেন ছবির শুটিংয়ের জন্য।

এদিকে শ্রাবন্তীর নাম শোনা যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তুমি যে আমার’ ছবির নায়িকা হিসেবে। যদিও পরিচালক এ বিষয়ে এখনো নিশ্চয়তা দিয়ে মুখ খুলতে নারাজ। তবে চলচ্চিত্রপাড়ায় আলোচিত হচ্ছে স্যাটেলাইট চ্indexযানেল আরটিভির প্রযোজনায় নির্মিত ছবিটিতে আরিফিন শুভ’র বিপরীতে দেখা যেতে পারে শ্রাবন্তীকে।

মিমি চক্রবর্তীর নাম শোনা যাচ্ছে চলচ্চিত্র অভিনেতা আলমগীরের পরিচালিত ষষ্ঠ ছবির নায়িকা হিসেবে। নায়ক চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। তবে এখনো ঠিক হয়নি ছবির নাম। ঠিক হয়নি নায়িকাও। তাই ঘুরে ফিরে আসছে কলকাতার নায়িকাদেরই নাম। কারণ, আলমগীর ছবিটি নির্মাণ করবেন কলকাতার এসকে মুভিজের সঙ্গে যৌথ প্রযোজনায়। আর এতে সার্বিক সহযোগিতায় থাকবে জাজ মাল্টিমিডিয়াও। নায়িকাদের নামের মধ্যে এগিয়ে আছেন মিমি চক্রবর্তী, শুভশ্রী, সায়ন্তিকার নাম। এছাড়া শাকিব খানের সঙ্গে সত্তা সিমেনায় দেখা যাবে পাওলিকে।

প্রসঙ্গত, যৌথ প্রযোজনার নামে প্রথমে প্রভাব ফেলেছে কলকাতার চলচ্চিত্র। এরপর ধীরে ধীরে ওপার বাংলার পরিচালক, নায়ক, গানের মানুষদের স্রোতে ভেসেছে ঢাকাই ইন্ডাস্ট্রি। বেকারত্ব বেড়েছে ইন্ডাস্ট্রিতে।

এরপরও গেল বছরের মাঝামাঝিতে হুট করে ঢালিউডে ঢুকতে শুরু করেছেন কলকাতার নায়িকারা। কাজ কমছে ঢাকার নায়িকাদের। জাগো নিউজ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

tala-picture-2সেলিম হায়দার : তালায় সাতক্ষীরার নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বিকালে তালা ডাকবাংলো চত্বরে জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সকল চেয়ারম্যান ও সদস্যবৃন্দদের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়।
জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ সেন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, আমি আপনাদের ভালবাসায় সিক্ত। আপনাদের শ্রদ্ধা ও ভালবাসা আমাকে ঋণী করেছে তাই তালা বাসীর ভালবাসার মর্যাদা আমি রাখবো।
স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও তালা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন।
সাবেক তালা উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইকবল হোসেন’র পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইচ চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানা কর্মকর্তা(ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, শালিখা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, খলিলনগর ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান রাজু, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেষ দেবনাথ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, আ’লীগের নেতা আবুল কালাম আজাদ,শাহিনুর রহমান,রফিকুল ইসলাম,আফতাব উদ্দিন সোনা,আব্দুর রব প্রমুখ।
এরপুর্বে প্রধান অতিথি তালা ডাকবাংলায় তালা কলারোয়ার সাবেক প্রয়াত সংসদ সদস্য সৈয়দ কামাল বখত ছাকীর নামফলক উম্মোচন করেন।
এ সময় সংবর্ধিত অতিথিকে জেলা পরিষদের সদস্য ও তালা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন, তালা উপজেলা পরিষদের পক্ষ থেকে ঘোষ সনৎ কুমার, তালা বাজার বণিক সমিতি, তালা মহিলা ডিগ্রী কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ, শালিখা কলেজ, তালা আলিয়া ফাজিল মাদ্রাসা, তালা থানা, রিপোটার্স ক্লাব, সদর প্রেস ক্লাব, প্রেস ক্লাব, তালা উপজেলা ছাত্রলীগ, শিবপুর পালপাড়া পুজা মন্দির, তালা বাজার মন্দির, তালা কমপ্লেক্স মন্দির, তালা হাসপাতাল ৪র্থ শ্রেনী কর্মচারী সংগঠন, খলিলনগর ইউপি পরিষদ, ইসলামকাটী ইউপি পরিষদ, তালা উপজেলা কৃষকলীগ, তালা মডেল হাইস্কুল, ইমারত শ্রমীক ইউনিয়ন, পল্লী উন্নয়ন সংঘ সহ একাধিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

6-1স্পোর্টস ডেস্ক: হায়দরাবাদ টেস্টের পঞ্চম ও শেষ দিনের শুরুতেই উইকেট হারালো বাংলাদেশ। দিনের তৃতীয় ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরলেন প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আগের দিন শেষ মুহূর্তে জুটি গড়া সাকিব-মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। তবে সমর্থকদের হতাশ করলো সাকিব। দিনের তৃতীয় ওভারেই জাদেজার বলে ক্যাচ দিয়ে ফিরে গেছেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১২২ রান।

হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সোমবার তিন উইকেটে ১০৩ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের পঞ্চম দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

sunআসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়া এলাকার পশুর তলা খালে র‌্যাব-৮ এর অভিযান চলছে। এ সময় বনদস্যুদের সাথে র‌্যাব এর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দুই বনদস্যুকে আটক করেছে। সোমবার সকালে ছোট কলাগাছিয়া এলাকার পশুর তলা খালে এ ঘটনাটি ঘটে।
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান বিষয়টি নিশ্চিত করে জানান, পরে বিস্তারিত জানানো হবে।।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, র‌্যাব সদস্যারা দুই বনদস্যুকে আটক করে লোকালয়ে নিয়ে এসেছে। এর বেশি তিনি আর কিছুই জানেননা বলে জানান।
তবে, এ ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের ঘটনা জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।

বিস্তারিত আসছে…………

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dexআজ পহেলা ফাল্গুন। এর সাথে সাথে আমাদের মাঝে শুকনো পাতায় ভর করে এসেছে ঋতুরাজ বসন্ত। গাছে গাছে সবুজ পাতা আর নানা রঙ্গের ফুল। শিমুল বন আর কৃষ্ণচূড়ারা সেজেছে সূর্যের সাথে তাল মিলিয়ে রক্তিম রঙে। কোকিলরা গান ধরেছে ভ্রমরের গুনগুনানির তালে তালে। চারদিকে শোনা যায় ঝড়া পাতার নিক্কন ধ্বনি। বসন্ত বারৈ খুঁজে পায় নিজের নামের স্বার্থকতা।

এ দিন বিশেষ করে তরুণীরা বাসন্তি রঙের শাড়ি আর মাথায় হলুদ ফুল দিয়ে নিজেরদের নুতন করে সাজিয়ে তোলে। অন্যদিকে ছেলেরা সাজে হলুদ রঙের পাঞ্জাবিতে। গ্রাম-বাংলায় বিশেষ আয়োজনে চলে পিঠা উৎসব। আর শহরে এটি পায় বিশেষ আনুষ্ঠানিকতা।

চীনেও বসন্ত বরণ হয়ে থাকে। এই বসন্ত বরণ উৎসব হলো তাদের সবচেয়ে বড় উৎসব। তারা চন্দ্রপুঞ্জিকা অনুযায়ী এ উৎসব করে থাকে। তারা সিন চুন খোয়াইলা বলে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করে থাকে। যার বাংলা অর্থ দাঁড়ায় আপনাকে বসন্তের শুভেচ্ছা।

বসন্ত ঋতু লুকিয়ে আছে ফাল্গুন ও চৈত্র মাসের ভিতর। তবে অনুভবের জায়গা থেকে বলতে গেলে শুধু ফাল্গুন মাসের কথাই বলতে হবে।বাংলা বছর গণনায় ফাল্গুন ১১তম মাস হলেও কালের আবর্তনে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে এটি শুধু একটি মাসের নামের মধ্যে সীমাবদ্ধ নেই।

১৩৫৮ বঙ্গাব্দের ৮ ফাল্গুন ঘটেছিল মহান ভাষা আন্দোলন। যা আজ বিশ্বব্যাপী ২১ ফেব্রুয়ারির মোড়কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এই ভাষা আন্দোলনের পূর্বাপর কাহিনীকে উপজীব্য করে জহির রায়হান রচনা করেছেন উপন্যাস  ‘আরেক ফাল্গুন’।

সারা পৃথিবীর ঋতু বিশ্লেষণ করলে দেখা যাবে এই বসন্ত ঋতু তথা ফাল্গুন মাসে দক্ষিণ এশীয় নাতিশীতোষ্ণ অঞ্চলের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন স্থানেই এ সময়টি আশীর্বাদ রূপে আসে। এ সময়টা বিশ্বের বিভিন্ন অঞ্চলে মৃদু মানের বর্ষা হয় যার ফলে সেসব স্থানে বৃক্ষরা পত্রপল্লবে নিজেদের জানান দেয়। অন্যদিকে হীমাচল প্রদেশসহ কাস্মীর অঞ্চলের তুষারপাত ক্রমে কমে আসে এবং মানুষ তাদের স্বাভাবিক কাজকর্মের ভরসা পেতে থাকে।

পৃথিবী সূর্যের দিকে ঢলে পড়ে বলেই শীত তার ইতিটানতে বাধ্য হয়। এই সময়টাতে প্রাণিকুলের প্রজননের মোক্ষম সময়। পৃথিবীজুড়ে নুতন নুতন প্রাণের সঞ্চার হতে থাকে। তারা প্রকৃতির শ্রী বৃদ্ধির পাশাপাশি টিকিয়ে রাখে পরিবেশ ও প্রতিবেশ।

আমাদের দেশে ফাল্গুন শব্দের পাশাপাশি বসন্ত শব্দের নানাবিধ ব্যবহার হচ্ছে। যেমন : যৌবনের তেজ বুঝাতে বলে থাকি ফাগুনের আগুন। আবার মজা করে টিপ্পুনি কেটে বলে থাকি আরে হ্যাঁ বুঝি বুঝি আর বলতে হবে না, তোর মনে যে ফাগুনের হাওয়া বইছে তা আর বলতে হবে না।

অন্যদিকে কারো প্রেমিক ভাবকে ইঙ্গিত করতে বলা হয়ে  থাকে বসন্তের বাতাস    লেগেছে ।

আমরা ফাল্গুন মাসকে আদর করে ফাগুনও ডেকে থাকি।  এতে শ্রুতি শ্রী বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কাব্যিকের ছন্দের দোলনটাও মসৃণ হয়।

কোন মাসের নামে পিতা-মাতা সন্তানের নাম না রাখলেও এ মাসটির নামে মেয়েদের নাম রাখেন ‘ফাল্গুনি’। এ ক্ষেত্রে আমরা ফাল্গুনী মুখোপাধ্যায়ের নামটি উদাহরণ হিসেবে টানতে পারি।

এই ফাল্গুন মাসকে নিয়ে আমাদের লোক গানের পাশাপাশি সাহিত্যের বিভিন্ন শাখায় রয়েছে নানা রচনা। যেমন বাউল সুরে গাওয়া হয় নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন, এ কোন রঙে রঙিন হলো বাউল মন..মন রে….এ কোন রঙে রঙিন হলো বাউল মন। নারী লজ্জাতে লাল হয় না পুরুষ লজ্জাতে লাল হয় তা বিতর্কের বিষয়। তবে ফাগুনের মাসে শিমুলের বন যে লাল হয় তাতে কোনো সন্দেহ নেই। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন…

ফাল্গুনে বিকশিত

কাঞ্চন ফুল,

ডালে ডালে পুঞ্জিত

আম্রমুকুল।

চঞ্চল মৌমাছি

গুঞ্জরি গায়,

বেণুবনে মর্মরে

দক্ষিণবায়।

স্পন্দিত নদীজল

ঝিলিমিলি করে,

জ্যোৎস্নার ঝিকিমিকি

বালুকার চরে।

বর্তমান কালের অন্যতম কবি খালেদ হোসাইন লিখেছেন এভাবে…

তুমি ভালো থাকো আর না-থাকো

ফাল্গুন আসবেই এ দেশে।

ফুল যদি ঝরে যায়, নদী যদি মরে যায়

ফাল্গুন আসবেই এ দেশে।

কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন- ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ  বসন্ত।’

বসন্তের আগমনে রবি ঠাকুরের সেই বিখ্যাত গান……..

https://www.youtube.com/watch?v=U6aatc0MgaI

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1486917289বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশের ১৭ জন গুণী ব্যক্তিকে চলতি বছর একুশে পদক প্রদান করা হয়েছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

ভাষা আন্দোলন, শিল্পকলা, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, ভাষা ও সাহিত্যে এ সম্মাননা দেওয়া হয়। শিল্পকলা বিভাগে আছে সংগীত, চলচ্চিত্র, ভাস্কর্য, নাটক ও নৃত্য।

এ বছর একুশে পদক পেয়েছেন, ভাষা সৈনিক অধ্যাপক ড. শরিফা খাতুন (ভাষা আন্দোলন), সুষমা দাস (সঙ্গীত), জুলহাস উদ্দিন আহমেদ (সঙ্গীত), ওস্তাদ আজিজুল ইসলাম (সঙ্গীত), তানভীর মোকাম্মেল (চলচ্চিত্র), সৈয়দ আব্দুল্লাহ খালিদ (ভাস্কর্য), সারা যাকের (নাটক), আবুল মোমেন ও স্বদেশ রায় (সাংবাদিকতা), সৈয়দ আকরম হোসেন (গবেষণা), প্রফেসর ইমেরিটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন (শিক্ষা), ড. জামিলুর রেজা চৌধুরী (বিজ্ঞান ও প্রযুক্তি), অধ্যাপক ডা. মাহমুদ হাসান (সমাজসেবা), কবি ওমর আলী ( ভাষা ও সাহিত্য মরণোত্তর), সুকুমার বড়ুয়া (ভাষা ও সাহিত্য), শামীম আরা নীপা (নৃত্য) এবং রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম (সঙ্গীত)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একুশে পদক প্রদান করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1486904990অফারের মাধ্যমে গ্রাহককে প্রতারণার দায়ে দেশের শীর্ষ বেসরকারি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার রাজধানীর কারওয়ান বাজারের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন উপপরিচালক শাহীন আরা মমতাজ।

গত ২০১৫ সালের ১৩ অক্টোবর আব্দুল্লাহ শিবলী সাদিক নামের এক ভোক্তা গ্রামীণফোনের বিরুদ্ধে অফারে প্রতারণার এ অভিযোগ করেন।

আব্দুল্লাহ শিবলী সাদিক লিখিত অভিযোগে বলেন, ‘আমি দারুণ ঈদ অফার নামের ২৮ দিন মেয়াদি এক জিবির সঙ্গে দুই জিবি ফ্রি একটি অফার কিনি। ভ্যাটসহ যার মূল্য ২৭৫ টাকা বলা হয়েছে।’

‘গত ২০১৫ সালের ৩ অক্টোবরে অফারটি গ্রহণ করি। আমার কাছ থেকে ২৭৫ টাকা পরিবর্তে এসডি ও ভ্যাটসহ ৩২৫ টাকা ৭৪ পয়সা নিয়ে নেয় গ্রামীণফোন কোম্পানি। পরে একটি এসএমএসের মাধ্যমে জানানো হয়। বোনাসের মেয়াদ অর্থাৎ ফ্রি ২ জিবির মেয়াদ সাত দিন এবং ব্যবহারের সময় রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেওয়া হয়।’

আব্দুল্লাহ শিবলী সাদিকের অভিযোগ, বিশেষ ঈদ অফারের এসএমএসে কোনো শর্তের বিষয় উল্লেখ ছিল না।

জানা যায়, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় অর্থাৎ মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার অভিযোগে দুই লাখ টাকা এবং ৪৫ ধারায় অর্থাৎ প্রতিশ্রুতি পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে অধিদপ্তরের উপপরিচালক শাহীন আরা মমতাজ জানান, জরিমানার টাকা দেওয়ার জন্য গ্রামীণফোন পাঁচ কার্যদিবস সময় চেয়েছে। আমরা তাঁদের সময় দিয়েছি।

শাহীন আরা মমতাজ বলেন, ফোন কোম্পানিগুলো মিথ্যা তথ্য দিয়ে ভোক্তাদের প্রতারিত করছে। যা ভোক্তা অধিকার হরণ করে। এটা মেনে নেওয়া যায় না। তিনি আরো বলেন, প্রত্যেক ভোক্তাকে সচেতন হতে হবে। আর এর জন্য ভোক্তা অধিকা আইনগুলো ভালোভাবে জানা থাকলে তাঁর জন্য অভিযোগ করা সহজ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest